মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
প্রধানমন্ত্রী আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে খুলনায় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেয়ায় মোংলায় আনন্দ মিছিল হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে এ মিছিল বের হয়। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশন, জাতীয় শ্রমিক লীগ ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধানমন্ত্রীকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক-কর্মচারীরা। পরে রিমঝিম চত্বরে সমাবেশে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল, শেখ আব্দুস সালাম, মসউর রহমান, যুবলীগ নেতা ইস্রাফিল হাওলাদার ও শ্রমিক নেতা ওমর ফারুক সেন্টু।
উল্লেখ্য, তালুকদার আব্দুল খালেক মোংলা বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ও আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বন্দর সংশ্লিষ্ট হওয়াতে এ দুই নেতা মনোনয়ন পাওয়ায় আনন্দিত ও উচ্ছাসিত মোংলা বন্দর ব্যবহারকারীসহ শ্রমিক-কর্মচারীরা। #











































