Home আঞ্চলিক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

12

 

খবর বিজ্ঞপ্তি।।

শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়। এ দিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ৯:০০ টায় অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান এর নেতৃত্বে নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ এবং রেজিস্ট্রার মো. আব্দুর রউফসহ বিশ^বিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি সকল শ্রেণী ও পেশার মানুষের বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। অন্যান্য বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের ইতিহাস নির্ভর ঘটনাবলী আলোচনা করেন। অতঃপর দিনটি উদযাপন করার জন্য রাত্রে বিশ^বিদ্যালয়ের ভবনে আলোকসজ্জা করা হয়।