মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিগরাজ নৌঘাঁটিতে বিএনএস কপোতাক্ষ উম্মুক্ত রাখে নৌবাহিনী। এছাড়া দিগরাজে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জেটিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয় সিজিএস কামরুজ্জামান। নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ জাহাজ দুইটি দেখার জন্য সেখানে বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন জড়ো হন। ওই সকল লোকজনকে জাহাজের কামান, গোলাবরুদসহ বিভিন্ন সরঞ্জামাদির ব্যবহার সম্পর্কে ধারণা দেন জাহাজের দক্ষ নাবিক ও অফিসারেরা।











































