Home খেলাধুলা দারুণ জয়ে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

দারুণ জয়ে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

11

স্পোর্টস ডেস্ক।।

থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে জায়গা করে নিল গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। একইসঙ্গে কাবাডি বিশ্বকাপে খেলার টিকিটও পেল দলটি।

আজ সোমবার পল্টনের ভলিবল স্টেডিয়ামে সেমিফাইনালের লড়াইয়ে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারায় বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু কাপ কাবাডি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ। ফলে ফাইনালে উঠে বিশ্বকাপ খেলাও নিশ্চিত করল দল।

এর আগে পোল্যান্ডকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ও নেপালকে হারিয়েছিল। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে সেমি নিশ্চিত করে।পরে পঞ্চম ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপ সেরা হয়।

আগামী মঙ্গলবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে তারা ইরাককে ৫২-৪৪ পয়েন্টে হারিয়েছে।