খবর বিজ্ঞপ্তি।।
‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র যৌথ আয়োজনে খুলনা নগরীর গোলক মনি শিশু পার্ক চত্বরে ২০ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। ২০ মার্চ তারিখ সকালে খুলনা নগরীর সুযোগ্য মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে তথ্যমেলা ২০২৩ এর উদ্বোধন করেন। উল্লেখ্য, তথ্যমেলার প্রথম দিনে তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় ২২ টি সরকারি ও ৬ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মীর আলিফ রেজা এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক খুলনা এর তথ্য ও পরামর্শ ডেস্ক বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শামীমা সুলতানা শীলু, শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক-খুলনা এর সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক, বিভাগীয় কার্যালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মোঃ মঞ্জুর মোর্শেদ। উপস্থিত ছিলেন পরিচালক (উপ সচিব), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), খুলনা এর জিনাত আরা আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন বলেন, এই তথ্যমেলা প্রত্যেক নাগরীকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে তিনি আশা করেন। বিশেষ অতিথির বক্তব্যে দুদক এর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: মঞ্জুর মোর্শেদ বলেন, তথ্য খুব শক্তিশালী, দুর্নীতি প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ। দুদকের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই দুর্নীতিকে সম্মিলিতভাবে রোধ করতে হবে। তিনি প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান বিভিন্ন দপ্তরে বাস্তবায়নের উপর দেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক প্রথমেই স্বাধীনতার এই মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান । তিনি বলেন দেশ জাতির ক্ষতি হবে না সেসব তথ্য সকল সরকারী অফিসকে অবশ্যই দিতে হবে, নাগরিক হিসাবে সবার অধিকার আছে তথ্য পাওয়ার, আমরা নাগরিকদের তথ্য দেওয়ার জন্য নগরীর বিভিন্ন জায়গায় সিটি চার্টার দিয়েছি, তবে নাগরিকদের আরও সচেতন হতে হবে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মীর আলিফ রেজা , জেলা প্রশাসন, খুলনা । তিনি তার বক্তব্যে বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নাগরিকদের জন্য তথ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি অন লাইনের সেবার বিষয়টি তুলে ধরে বলেন সরকার তথ্য সেবা মানুষের দোর গোড়াই পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।










































