খবর বিজ্ঞপ্তি।।
দেশ গড়ার শপথ নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ১৯৯২ সালে এসএসসিতে পাস করা শিক্ষার্থীদের পারিবারিক মিলন মেলা। ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী নগরীর গল্লামারী সোনাডাঙ্গা লিনিয়ার পার্কে এই মেলা সম্পন্ন হয়। আমরা ’৯২ খুলনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে সদস্যরা অংশগ্রহণ করে।
সকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু। এসময় তিনি বলেন, এমন আয়োজনে নিজেদের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। এর ফলে এক দিকে যেমন নিজেদের মধ্যে সহযোগিতার পথ সুগম হবে তেমন অন্যের প্রতিও সহযোগিতার ইউনিটি জোরদার হবে। আর এর মধ্য দিয়ে নিজেদের পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ কাজ করতে হবে।
আয়োজকরা জানান, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে করোনাকালীন অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করেছি। শীতার্ত মানুষকে গরম কাপড় দিয়েছি। রোগীদের রক্ত ও ওষুধ সরবরাহ করেছি। পরিবেশ উন্নয়নেও আমরা নানা কর্মসূচী বাস্তবায়ন করেছি। আগামীতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়াতে চাই। এছাড়া আমরা দেশ ছাড়িয়ে বিদেশেও এই সংগঠনের ব্যাপ্তি ছড়িয়ে দিতে চাই। এর মাধ্যমে শুধু ১৯৯২ সালের এসএসসি ব্যাচই নয় আমাদের দেশের যে কোন মানুষ বিদেশে যেয়ে সহযোগিতার প্রয়োজন হলে সমস্যার সমাধানের স্থান পায়। এছাড়া আমাদের এই আয়োজনের পাশাপাশি আমাদের সন্তানদের মধ্য দিয়ে আগামীতে সেতু বন্ধনে কাজ করবে।
এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ’৯২ ব্যাচের আবু সাঈদ, কাজী মফিজুর রহমান, আনিসুজ্জামান মাসুদ, আনছার উদ্দিন শুভ, আবু সুফিয়ান, ইফতেখার আলম, প্রবীর কুমার বিশ্বাস, মোঃ তুষার, আব্দুল মোমিন টিপু, ইফতেখার আলম, লাকি কাপুড়িয়া, মল্লিকা দাস, ওয়াহিদ মিন্টু, রিয়াজ আহমেদ, সেকেন্দার আলী প্রমুখ।











































