Home আঞ্চলিক সুন্দরবন ঘুরে গেলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ম খ আলমগীর

সুন্দরবন ঘুরে গেলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ম খ আলমগীর

5

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সুন্দরবন ঘুরে গেলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর। তিনি ও তার স্ত্রীসহ পরিবারের ৭ সদস্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণে যান। সেখানে আধ ঘন্টা ধরে ভ্রমণের পর বেলা ১১টার দিকে হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রে যান তসরা। হাড়বাড়ীয়া ঘুরে বিকেলেই তিনি পরিবারসহ মোংলায় বনবিভাগের ফুয়েল জেটিতে উঠে ঢাকায় রওনা হয়ে যান।

পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, বনবিভাগের স্পিডবোটে করে বৃহস্পতিবার সকালে প্রথমে করমজল আসেন, তারপর হাড়বাড়ীয়া ভ্রমণ শেষে মোংলা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ম খ আলমগীর। এ সময় তিনিসহ তার সাথে পরিবারের ৭সদস্য ছিলেন