Home খেলাধুলা অস্ত্র বহনের দায়ে গ্রেপ্তার এই তারকা

অস্ত্র বহনের দায়ে গ্রেপ্তার এই তারকা

27

স্পোর্টস ডেস্ক।।

উপযুক্ত অনুমতি ছাড়া অস্ত্র বহনের দায়ে গ্রেপ্তার হয়েছেন ডব্লিউডব্লিউই তারকা রেসলার সোনিয়া ডেভিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আল্টান্টিক সিটিতে তার গাড়িতে আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। এমনটি জানিয়েছে ব্লিচার রিপোর্ট।

টিএমজেড স্পোর্টের বরাতে জানা যায়, আদালতের নথি ঘেটে দেখা যায় যে, গত ১৯ ফেব্রুয়ারি ভ্যালেট পুলিশ ডেভিলের গাড়ির গ্লোভ বক্সে একটি বন্দুক পেয়েছিল। পরে উপযুক্ত অনুমতি ছাড়া অস্ত্র বহন করায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডেভিলকে ইতোমধ্যে অনুমতি ছাড়া অস্ত্র বেআইনীভাবে বহনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আর তার এই মাসে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

২৯ বছর বয়সী ডেভিল মূলত নিউ জার্সির বাসিন্দা। তবে এখন তিনি ফ্লোরিডায় থাকেন। কিন্তু যে বন্দুকটি তার কাছে পাওয়া গেছে সেটি ফ্লোরিডা রাজ্যে নিবন্ধিত ছিল বলে জানা গেছে।