Home আঞ্চলিক খুলনায় কেএমপির “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উদযাপন

খুলনায় কেএমপির “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উদযাপন

12

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে নগরীর বয়রাস্থ কেএমপি’র পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উদযাপন হয়েছে। বুধবার (১ মার্চ) এ উপলক্ষে র‌্যালি, শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, নিহতদের জন্য এক মিনিট নিরবতা পালন, ক্রেস্ট উপহার ও সম্মাননা পত্র প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ এর আলোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা সভাপতিত্ব করেন। কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ ও ২৫ শে মার্চ কালো রাতের প্রথম প্রতিরোধে যে সকল পুলিশ সদস্য আত্মহুতি দিয়েছেন তাঁদেরকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।”
এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম; পিটিসি, খুলনার (ডেপুটি কমান্ড্যান্ট) অতিরিক্ত ডিআইজি জনাব হাবিবুর রহমান খাঁন; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মো: ইকবাল; আরআরএফ, খুলনার অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) জনাব নওরোজ হাসান তাদুকদার; র‌্যাব-৬, খুলনার অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, বিএসপি, পিএসসি, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ৩য় এপিবিএন, খুলনার কমান্ডিং অফিসার জনাব মো: মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্ল্যা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; পিবিআই, খুলনা জেলার বিশেষ পুলিশ সুপার জনাব সৈয়দ মুশফিকুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; হাইওয়ে (খুলনা রিজিওন) পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল; সিআইডি, খুলনার বিশেষ পুলিশ সুপার জনাব নাব ছত্রধর ত্রিপুরা; রেলওয়ে পুলিশ, খুলনার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান; ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার জনাব কানাই লাল সরকার; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম, খুলনার সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলাম এবং খুলনা মহানগরীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির-সহ খুলনাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং নিহত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৬৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর আলমনগর এলাকার মো. হারুন ব্যাপারীর ছেলে মো. সোহাগ (৩০) ও দৌলতপুর দেয়ানার মৃত. শেখ শামছুর রহমান এর ছেলে মো. রমজান (৪৫)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৬৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।