Home আঞ্চলিক সরকার রাষ্ট্রক্ষমতার শেষে এসে বেপরোয়া লুটপাটে মরিয়া হয়ে উঠেছে : তুহিন

সরকার রাষ্ট্রক্ষমতার শেষে এসে বেপরোয়া লুটপাটে মরিয়া হয়ে উঠেছে : তুহিন

15

খবর বিজ্ঞপ্তি।।
ক্ষমতাসীন সরকারকে দেশ ও মানবতার শত্রু এবং গণতন্ত্র বিপন্নকারী আখ্যা দিয়ে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন বলেছেন, আন্দোলনের মাধ্যমেই জনবিচ্ছিন্ন সরকারে পতন ঘটানো হবে। আওয়ামী লীগ জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। তারা ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে দেশের টাকা লুট ও পাচার করছে। দ্রব্যমুল্য বৃদ্ধি করে নিজেদের পকেট ভারী করছে। গত ১৪ বছরে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানোর পর গত জানুয়ারি মাসে ১৯ দিনের ব্যবধানে ০২ বার এবং সর্বশেষ মঙ্গলবার আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সরকার রাষ্ট্রক্ষমতার শেষে এসে বেপরোয়া লুটপাটে মরিয়া হয়ে উঠেছে।
বুধবার (০১ মার্চ) বিকাল ৪টায় খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ৪ মার্চ কেন্দ্র ঘোষিত, থানায় থানায় পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় খুলনা বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে। চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে ৪ মার্চ সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স. ম আ. রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, আহসান উল্লাহ বুলবুল, মিজানুর রহমান মিলটন, হাবিবুর রহমান বিশ্বাস, কাজী আ:লতিফ, মো: জাহিদুল হোসেন, জহর মীর, মোহাম্মদ হোসেন, সাইফুল ইসলাম সান্টু, লিটন খান, খোদাবক্স কোরাইশী কালু, তসলিম উদ্দিন মিয়া, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, মো: রফিকুল ইসলাম, মো: মজিবুর রহমান, আনজিরা খাতুন, শাহানা সরোয়ার, পারুল বেগম, মোহাম্মদ দ্বীন মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, আরিফুর রহমান শিমুল, মজিবুর রহমান বাবুল, সামছুজ্জোহা ডিয়ার, রফিউর রহমান রুবেল, জাহিদুল ইসলাম বাচ্চু, গোলাম সরোয়ার, সালাম হওলাদার, আফরোজা জামান, মাহমুদ হাসান শান্ত, গোলাম মোস্তফা ভুট্টো, মাহাবুব হোসেন বাবুল, আ: করিম, মো: ফারুক হোসেন, মো: শিমুল, মোজাম্মেল হোসেন প্রমুখ। বিকাল ৫টায় দৌলতপুর থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
#

বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

৩০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান বুলেটের মাতা রেবা খাতুন (৭২) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (১ মার্চ) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
বিবৃতিদাতারা অপর এক বিবৃতিতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ’র খালা তাছলিমা বেগম (৮০) এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।