Home স্বাস্থ্য সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করবেন কীভাবে

সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করবেন কীভাবে

16

মিলি রহমান।।
খাবারের স্বাদ বাড়াতে মটরশুঁটির জুড়ি নেই। যে কোনও রান্নায় মটরশুঁটি দিলেই খাবারের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। শুধু স্বাদ নয়, মটরশুঁটির স্বাস্থ্যগুণও অনেক। মটরশুঁটিতে ভরপুর পরিমাণে রয়েছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এ ছাড়াও ভিটামিন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, খনিজ পদার্থে সমৃদ্ধ মটরশুঁটি শরীরের যত্ন নিতে দারুণ উপকারী। তবে শীতের সঙ্গে বাজার থেকে মটরশুঁটিও উধাও হতে শুরু করেছে। শীতের পরে ভালো মানের মটরশুঁটি পাওয়া খুব কঠিন। যদিও বা পাওয়া যায়, তার দাম হয় আকাশছোঁয়া। সারা বছর মটরশুঁটি খেতে চাইলে এখনই বেশি করে কিনে রাখুন। মটরশুঁটি সংরক্ষণের বিশেষ কিছু উপায় রয়েছে। যেমন-

সরিষার তেল: খোসা ছাড়া মটরশুঁটিগুলি আলাদা পাত্রে রাখুন। এক চামচ সরিষার তেল দিয়ে মটরশুঁটি মাখিয়ে নিন। এ বার এই সরিষার তেলে মাখানো মটরশুঁটিগুলি একটি পলিথিনের ব্যাগে ভরে মুখটা ভাল করে বেঁধে দিন। মটরশুঁটির ব্যাগটি ফ্রিজে তুলে রাখুন। এই ভাবে রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকে মটরশুঁটি।

সিদ্ধ করে রাখুন: সারা বছর মটরশুঁটি ভালো রাখার সহজ একটি উপায় হল সিদ্ধ করে রাখা। গরম পানিতে মটরশুঁটি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিন। এ বার গরম পানি থেকে মটরশুঁটি আলাদা পাত্রে তুলে রাখুন। তার পর ঠান্ডা পানিতে মটরশুঁটিগুলি ধুয়ে শুকনো কাপড়ে জড়িয়ে রাখুন। মটরশুঁটি শুকিয়ে এলে বাতাস ঢুকবে না এমন কৌটোতে ভরে রেখে দিন। সারা বছর ভালো থাকবে মটরশুঁটি।

অঙ্কুরিত মটরশুঁটি: বাজার ঘুরলেই অঙ্কুরিত মটরশুঁটি দেখতে পাবেন। এগুলি বেশি করে কিনে রাখতে পারেন। শিস বেরোনো মটরশুঁটি সহজে নষ্ট হয় না। এগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন।