স্টাফ রিপোর্টার ||
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১৩ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর পাবলা তিন দোকানের মোড়ের মো. মোস্তফা মল্লিকের ছেলে মো. সোহেল মল্লিক (২৫), খালিশপুর বঙ্গবাসি এলাকার মৃত. শেখ মহিউদ্দিনের ছেলে শেখ আওরঙ্গজেব (৬৭) ও আড়ংঘাটা দক্ষিণপাড়ার মো. হাববিুর রহমানের ছেলে হাসবিুর হাসান শান্ত (২০)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১৩ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।











































