স্পোর্টস ডেস্ক।।
মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে এ নিয়ে চতুর্থ শিরোপা জিতল কুমিল্লা। এর আগে ২০১৫ সালে প্রথম, ২০১৯ সালে দ্বিতীয় ও ২০২২ সালে তৃতীয় শিরোপা জিতেছিল ফ্রাঞ্চাইজিটি। ফাইনালের মহারণে আগে ব্যাট করে শান্ত-মুশফিকের জোড়া অর্ধশতকে ৭ উইকেটে ১৭৫ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। জবাবে চার্লসের দানবীয় ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সিলেটের ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরো একটি রেকর্ড গড়েছে কুমিল্লা। এর আগে বিপিএলের ফাইনালে এত রান তাড়া করে জেতেনি কোনো দল।











































