Home বিনোদন ‘অনুভূতির জায়গা সবারই এক’

‘অনুভূতির জায়গা সবারই এক’

8

বিনোদন ডেস্ক।।

দুই বাংলার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ভালোবাসা নিয়ে দারুণ এক স্মৃতিচারণ করলেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, আমার স্কুলজীবনের এক বান্ধবী প্রেমে পড়েছিল। সেই ছেলেটি প্রতিদিন কোচিং সেন্টারের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতো। তার চোখেমুখে ছিল মুগ্ধতা।

তিনি আরও বলেন, শুরুতে অপলক তাকিয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও কিছুদিন পর ছেলেটি চিঠি দেয়া শুরু করলো। আমার বান্ধবী চিঠি নিতে না চাইলে, ছেলেটি সিঁড়ি থেকে একচুলও নড়তো না। কী আর করার, আমার বান্ধবী বাধ্য হয়েই তার চিঠি নিতো। কিন্তু ছেলেটি একদিন অন্যরকম এক চিঠি দিলো। সে চিঠি ছিল রক্ত দিয়ে লেখা! এটা দেখে আমার বান্ধবী চমকে যায়।

 

নুসরাতের মতে, অভিনয় করতে গিয়ে উপলব্ধি করেছি, ভালোবাসার প্রকাশ একেক জনের কাছে একেক রকম। তবে অনুভূতির জায়গা সবারই এক। হয়তো নিজের নয়, অন্য কারও ভালোবাসার কথা আমরা নানাভাবে তুলে ধরি।