Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

35
নিখোঁজের আট দিন পর সহপাঠীর বাসার সেপটিক ট্যাংক থেকে যশোর পলিটেকনিকের ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে সহপাঠী আহসান করিব অংকুরকে গ্রেফতার করেছে র্যা ব--খুলনাঞ্চল

আটরা গিলাতলা ও যোগিপোল ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন
খানজাহান আলী থানা প্রতিনিধি
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ি আটরা গিলাতলা ও যোগিপোল ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় শিরোমনি বৈশাখী মার্কেট এর সামনে থেকে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক পদযাত্রা বের করা হয়। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রা কর্মসূচির পুর্বে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা শিরোমণি বৈশাখী মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি শিরোমনি বৈশাখী মার্কেট থেকে শুরু হয়ে বাদামতলা মোড়ল পাম্প এর সামনে এসে শেষ হয়। যোগিপোল ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি বিকাল সাড়ে ৩ টায় বাদামতলা থেকে শুরু হয়ে কুয়েট প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয় । যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাইদ হাওলাদার আব্বাসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা । এ সময় আরোও উপস্থিত ছিলেন নগর বিএনপির নেতা মিজানুর রহমান মিলটন, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এ রহমান বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বদরুল আলম খান, কাজী মাহমুদ আলী, চৌধুরী হোসেন, একরামুল হক হেলাল,যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাঈদ হাওলাদার, সাজ্জাদ হোসেন তোতন, বেগ তানভীর আহমেদ, কাজী মিজানুর রহমান, মোঃ ইমদাদুল হক, ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ রফিকুল ইসলাম মাষ্টার, শেখ হাসিবুল হাসান, সরদার ফজলুর রহমান, শেখ সেলিম আহম্মেদ, কাজী মেহবুল ইসলাম নেঈম, সৈয়দ হাফিজুল ইসলাম শাফি, মামুন মেম্বর , সওকত হোসেন হিট্টু, সরদার নজরুল ইসলাম, সরওয়ার হোসেন, মোল্যা শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ ইলিয়াজ সরদার, তৌহিদুল ইসলাম, আবু বক্কর সিকদার, সরদার মোস্তাক আহম্মেদ, শেখ আলমগীর হোসেন, মোঃ আবুল কালাম, আল মামুন জুয়েল, মোঃ মাসুম , বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, মোঃ নূরুল ইসলাম নূরু , আল আমিন হাও;, সিরাজ শিকদার, ডক্তার আলী, মোঃ হাদিউজ্জামান, শেখ আসলাম, আব্দুস সামাদ, মোঃ শামিম, মোঃ বাচ্চু শেখ , শেখ শাহজাহান, আসলাম খান, শেখ শাহেদ আহম্মেদ, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, রানা প্রমুখ।

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিরোমণিতে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দেশব্যাপী জামাত, বিএনপি কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের উদ্যোগে শিরোমণিতে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা গতকাল শনিবার(১১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন। এসময় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, এ্যাড. শাহারা ইরানী পিয়া, শেখ হাবিবুর রহমান, শুকুর আলী মাষ্টার, সচ্ছাসেবকলীগ নেতা অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, যুবলীগ নেতা রায়হান ফরিদ, ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, শেখ জাকির হোসেন, ইউপি সদস্য বখতিয়ার , এস এম রাসেল, সাবেক ইউপি সদস্য মাহমুদ হোসেন, ইউপি সদস্য পায়রা বেগম, শাহানাজ বেগম, গাজী গিয়াস উদ্দীন, লিটন হোসেন, মিনা মফিজুর রহমান, গাজী রিপন হোসেন, আশুতোস, বিপ্লব, আব্দুল হামিদ আকুঞ্জি সহ নেতৃবৃন্দ।

সরকারী বেসরকারী মিল ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনাবাদি পতিত জমি ফসলে পরিপূর্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি আবাদি করতে সরকারী বেসরকারী মিল কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে খুলনার ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের মহসিন জুল মিলের অনাবাদি জমিতে বর্তমান সময়ে বিভিন্ন ফলবাগান (থাই সুপার ১০), মসলা ফসল পেঁয়াজ রসুন উচ্চমূল্যের ফসল তরমুজ ও বিভিন্ন প্রকার সবজির আবাদ হচ্ছে। আটরা শিল্প এলাকার আলীম জুট মিলে তৈল ফসল সূযমুখী ও সরিষা এছাড়া ব্যাপক হারে সবজির আবাদ হচ্ছে। আফিল জুট মিলের অনাবাদি পতিত জমিতে পলিমালচ ব্যবহার করে উচ্চমূল্যের সবজি, সরিষা পেঁয়াজ ও ভূট্টার আবাদ সম্প্রসারণ হচ্ছে। এছাড়া ইস্টার্ন জুট মিলে সবজি ও ভূট্টার আবাদ সম্প্রসারণ হচ্ছে। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগীতা ও দিক নির্দেশনায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সালমা সুলতানার পরামর্শে উক্ত আবাদ সম্প্রসারণ ও বাস্তবায়নে গৃরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুত্রে জানা যায় সরকারী বেসরকারী মিল কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সম্প্রতি সময়ে প্রায় ২ হেক্টর সবজি, ১ হেক্টর ভূট্টা, পেঁয়াজ রসুন ও বিভিন্ন মসলা ফসলে ১ হেক্টর সরিষা ও সূযমুখী ৩ হেক্টর বিভিন্ন ফল বাগান ও তরমুজ ১ হেক্টর এবং প্রায় ৪ হেক্টর সবজির আবাদ সম্প্রসারণ হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোসাঃ রাজিয়া সুলতানা জানান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমির সদব্যবহার করতে কৃষি বিভাগের প্রচেষ্টা অব্যহত রয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা বিধানে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থকবে।

বটিয়াঘাটায় টায় আ’লীগের উদ্যোগে শান্তি সমাবেশ
বটিয়াঘাটা প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১২ টায় আ’লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ স্থানীয় উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা এ্যাড.নিমাই চন্দ্র রায়, উপজেলা আ’লীগনেতা মৃন্ময় পাল, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, আ’লীগ নেতা মানস পাল, আ’লীগনেতা বিবেক বিশ্বাস, আ’লীগ নেতা চয়ন বিশ্বাস, আ’লীগ নেতা সমীর সরকার, আ’লীগ নেতা অনুপম মন্ডল, আলীগ নেতা রবীন্দ্র নাথ বৈরাগী, কৃষকলীগ নেতা গৌরদাস ঢালী, যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, যুবলীগনেতা নৃপেন বিশ্বাস, যুবলীগনেতা হিমাদ্রি বিশ্বাস হিমু, যুবলীনেতা ইন্দ্রজিত রায় সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সারা দেশের ন্যায় আড়ংঘাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি :
সমগ্র দেশব্যাপী বিএনপি জামায়াত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে খুলনা মহানগর ৩২ নং ওয়ার্ড (আড়ংঘাটা) শাখা কর্তৃক শান্তি সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশের ৩২ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও আড়ংঘাটা ৫নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ মোঃ সোহেল সরদারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ৩২-নং ওয়ার্ড আ’লীগের সংগ্রামী সভাপতি মোঃ মফিজুর রহমান জিবলু মোড়ল। সমগ্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আ’লীগ খুলনা মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব মুন্সী মাহাবুব আলম সোহাগ, মহানগর আ’লীগ নেতা এস এম আখিল উদ্দিন , সাংবাদিক নেতা ও মহানগর আ’লীগ নেতা বি এম মোজাম্মেল হক, ৩২ নং ওয়ার্ড আ’লীগ সাবেক সভাপতি মোড়ল জাহাঙ্গীর- হোসেন , ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাষ্টার। এছাড়াও উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি- জ্যোৎস্না আহমেদ, সাধারণ সম্পাদক- শিউলি আক্তার শিপু, জেসমিন আক্তার, আনোয়ারা বেগম, নাসিমা বেগম, ৩২ নং ওয়ার্ড আ’লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হায়দার আলী, সাগীর সরদার, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ হাসান শেখ, সুভাস সরদার, মোঃ ফরহাদ শেখ, বাবু সুকুমার মন্ডল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আবদুল্লাহ শেখ, মোঃ মনিরুল সরদার, আবুল কালাম আজাদ, মোঃ নূর ইসলাম ভাঙ্গী, মোঃ রহমান শেখ, মোঃ গিয়াস সরদার, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি- মোঃ কামাল হোসেন খুলনা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দপ্তর সম্পাদক মোঃ মাহফুজুর আলম সুমন, ০৪ নং ওয়ার্ড আ’লীগ ও তাঁতী লীগ নেতা জিহাদ শেখ। আরও উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ অলিদ শেখ, সিরাজুল ইসলাম টিটু, সালাউদ্দিন খান, খোকন রায়, জাকির হোসেন, ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রানা চৌধুরী, মোঃ আরজু সরদার, মোঃ নূরুল ইসলাম, ৩২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আরমান মোড়ল, মাহমুদুল হাসান প্রিন্স,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশে বক্তারা বিএনপি জামায়াত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোর হস্তে দমন ও প্রতিরোধ করতে সকল নেতৃবৃন্দের ঐক্যবদ্ধতা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সরকার গঠন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাগেরহাটে বিএনপির ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি।।
গ্যাস,বিদ্যুৎ, চাল,ডাল,তেল,আটা সহ নিত্যপ্রযোজনীয় দ্রব্য ও সার , ডিজেল সহ কৃষি উপকরনের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গনতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, দেশ নেত্রীবেগম খালেদা জিয়া ও নেতা কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বাগেরহাটে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট বাজার থেকে এ পদযাত্র শুরু হয়। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এর নেতৃত্বে শ্রীঘাট বাজার থেকে শুরু হওয়া এ পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, কৃষক দলের আহবায়ক আওসাফুদ্দৌলা জুয়েল, ছাত্র দলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দীপ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আবু হানিফ, পৌর যুবদরের আহবায়ক জসিম ইদ্দিন, সদস্য সচিব ওমর আরী মুন্না, ছাত্র দলের সদর উপজেলা সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, ছাত্র নেতা মোঃ সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা মোঃ মোজাম, মোঃ মিলন, মোঃ মিঠু, বিএনপি নেতা মোঃ নাসির উদ্দিন, প্রমুখ। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান বাগেরহাট ও কচুয়া উপজেলার ১৭ টি ইউনিয়নে অনুরুপ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। #

কয়রা উপজেলায় ৭ টি ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
কয়রা (খুলনা) প্রতিনিধি
বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে অগ্নিসন্ত্রাস, অপ্রপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে শান্তি সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার বিকাল ৪ টায় উপজেলার ৭ টি ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে একযোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে ইউনিয়ন আ’লীগ সভাপতি দেবদাস মন্ডলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধাক্য ইঞ্জিঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, আ’লীগের সহ-সভাপতি বাবু খগেšদ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোশাররফ হোসেন, সংস্কৃতি সম্পাদক ও উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, মেসবাহ উদ্দীন মাছুম, শ্রমিক লীগের সভাপতি আঃ হালিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, ছাত্রলীগ নেতা আল-আমিন খোকন, ইখতিয়ারউদ্দীন হিরো, রোকনুজ্জামান কাজল, তরিকুল ইসলাম সাগর, আল-আমিন প্রমুখ। এছাড়া অন্য ইনিয়নেও ওয়ার্ড ও ইউনিয়ন, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। এসব সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত আবারও দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। বিএনপি জামায়াতের অশুভ শক্তির ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান তারা। সমাবেশ শেষে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্সিণ করেন।

 

সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত শান্তির সোনার বাংলায় আমরা নিরাপদে আছি: এস এম কামাল
ডুমুরিয়া প্রতিনিধি
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে বলে মানুষ শান্তিতে আছে, দেশে উন্নয়ন হচ্ছে। পাকিস্তানিদের এ দেশীয় দোসর জামাত- বিএনপি পারে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করতে পারে। তারা যখন ক্ষমতার মসনদে ছিল তখন ঘুষ দুনীতি হত্যা লুন্ঠন করে কালো টাকা বিদেশে পাচার করেছে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলার মানুষে মুখে হাসি ফোটাতে শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়ন করে চলেছে। করোনা পরবর্তী বিশ্ব যখন থমকে গিয়েছিল তখন মানুষের কল্যানে সকল ধরনের সহয়তা পৌছে দিয়েছে। বিএনপি নেতারা কথায় কথায় মিথ্যা আর ছলনা করে দেশের মানুষকে বোকা বানাতে চায়। জনগন জেগে উঠেছে। আগামী নির্বাচনে স্বাধীনতার পরাজিত শত্রুদের প্রতিহত করতে হবে। পদ্মা সেতু নিয়ে কতই নাটক করেছে বিএনপি কিন্ত শেখ হাসিনার দৃড় মনোবলে সেটা বাস্তবায়ন হয়েছে। সরকার টিসিবি পণ্য, বয়ষ্কভাতা, বিধবাভাতা, পঙ্গুভাতা, মার্তৃত্বকালীন ভাতা সহ কৃষি ক্ষেত্রে সকল ধরনের উপকরন দিচ্ছে বিনামুল্যে। গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের অফিস চত্বরে ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় নিদের্শনা অনুয়ায়ী ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস জঙ্গীবাদের মদদদাতা বিএনপি- জামাতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন কচির সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দারের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামীলীগ নেতা আজগর বিশ্বাস তারা, উপজেলা আওয়ামীলীলীগের যুগ্ম সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, আ’লীগ নেতা মোল্যা মোহেল রানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও আলীগ নেতা এম এম জাহাঙ্গীর আলম, শেখ ইকবাল হোসেন, শিলা রানী মন্ডল, শেখ শওকাত হোসেন, শোভা রানী হালদার, চেয়ারম্যান সুরজিত বৈদ্য, অরিন্দম মল্লিক, মহিলা আওয়ামীলীগের তহমিনা খাতুন, আ: ছালাম মাঝি, মাসুদ রানা নান্টু, শিমু আক্তার ,খান আবুল বাশার প্রমুখ।

মোংলায় শুরু হয়েছে আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শুরু হয়েছে আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান ও টি, এস, আই শিক্ষা একাডেমির আয়োজনে মোংলা সরকারী কলেজ জামে মসজিদ চত্বরে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এর বাছাই প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৯টি হেফজ মাদ্রাসার ১০৭জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে থেকে ২৯জন প্রতিযোগী চুড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে। আগামী ২ মার্চ চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ হবে। নির্বাচিত সেরা ৩জন ছাড়াও পুরষ্কৃত হবেন বাছাই পর্বে টিকে থাকা শিক্ষার্থীরা।
এ হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএলএস জামে মসজিদের খতিব রেজাউল করিম, মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বনি আমিন, মোহসিনিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব রেজাউল করিম, পৌর কবরস্থান জামে মসজিদের খতিব মাওলানা আঃ রউফ, আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল্লাহ ও বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফিরোজ।
স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান’র সভাপতি ও টিএসআই শিক্ষা একাডেমির পরিচালক খন্দকার তুরানুজ্জামান বলেন, এবার তৃতীয়বারের মতো আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মুলত ২০১৯ সালে এ প্রতিযোগিতার আয়োজন শুরু হলেও মহামারী করোনার কারণে মাঝে তা বন্ধ ছিল। আশা করছি ২০২৩ সালের তৃতীয়বারের এ প্রতিযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যৎতে অব্যাহত থাকবে। তিনি বলেন, এবারে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে শনিবার ২৯জনকে ২ মার্চের চুড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। চুড়ান্ত পর্বে সেরা তিনজনসহ বাছাইয়ে টিকে থাকা শিক্ষার্থীদেরকেও পুরষ্কৃত করা হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র শিক্ষার্থীর নানাভাবে সহায়তা প্রদাণের পাশাপাশি আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এ সকল কর্মকাণ্ডের মধ্যদিয়ে এ সংগঠনটি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

কালীগঞ্জের নলতা শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৩দিন ব্যাপী বার্ষিক ওরছ
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, প্রখ্যাত সাহিত্যিক, দার্শনিক, আধ্যত্মিক সাধক, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৯ তম বার্ষিক ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ২৮ মাঘ ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে আখেরী মোনাজাত’র মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ২৬,২৭,২৮ মাঘ ৯,১০,১১ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফের আখেরী মোনাজাত অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে ও পরিচালনায় বায়াত ও দরবারে আহছান সম্পর্কে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ জিহাদী। দরবার শরীফে আসার স্বার্থকথা সম্পর্কে আলোচনা রাখেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ ড.আবদুল মজিদ। আরো আলোচনা রাখেন হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের আবু তৈয়ব মো: মাহবুবে খোদা,খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা রাখেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক। ভক্তের পত্র থেকে পাঠ করেন চট্রগ্রাম আহ্ছানিয়া মিশনের আলহাজ্জ রাশেদ আহমেদ। মুর্শিদী পেশ করেন মো: আনিছুর রহমান (নলতা শরীফ), মো: আবতাব হোসেন বাচ্চু (মহানগর আহ্ছানিয়া মিশন, ঢাকা), মো: মাসুম বিল্লাহ (নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসা)। নাত-এ রসুল পেশ করেন মাঘরী আহ্ছানিয়া মিশনের মো: ফিরোজ আলম। হামদ পরিবেশন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মো: মানছুরুর রহমান।মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুলিয়া জামে মসজিদের ক্বারী মো: কবিরুল ইসলাম এবং পবিত্র কোরআন শরীফ খতম করেন হাফেজ মো: হাবিবুর রহমান। নলতা শরীফের আখেরী মোনাজাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক প্রতিমন্ত্রী ডা: আফতাবুজ্জামান, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মো: মুজিবর রহমান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, কালিগঞ্জ এসিল্যান্ড মো: আজাহার আলী, সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্জ ডা: খলিলুল্লাহ, আলহাজ্জ অধ্যাপক ড.আবু তৈয়ব আবু আহমদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, আলহাজ্জ মাওলানা ওসমান গণি, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌ. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, মিশনের সহ- সভাপতি আলহাজ্জ কাজী রফিকুল আলম, আলহাজ্জ সাইদুর রহমান শিক্ষক, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক, যুগ্ম-সম্পাদক ডা: নজরুল ইসলাম, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন ও আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, কর্মকর্তা আলহাজ্জ মোহাম্মদ ইউনুস, আলহাজ্জ মো: রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ আবুল ফজল, আলহাজ্জ রবিউল হক, আলহাজ্জ ডা: আকছেদুর রহমান, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ কামরুল হুদা, শফিকুল আনোয়ার রঞ্জু, ইকবাল মাসুদ, খায়রুল হাসান, আলহাজ্জ আলমগীর হোসেন, আলহাজ্জ শফিকুল ইসলাম, আলহাজ্জ আনারুল ইসলাম, আলহাজ্জ মুজিবর রহমান, আলহাজ্জ একরামুল হক, সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও সদস্যবৃন্দ, সাবেক কর্মকর্তাবৃন্দ, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, সমাজসেবক আলহাজ্জ আব্দুস সবুর, আলহাজ্জ মো: আনিছুজ্জামান খোকন,স্থানীয় সহ দেশ- বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত আহ্ছানিয়া পুরুষ ও মহিলা শাখা মিশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মোয়াল্লেমবৃন্দ, রোভার স্কাউট, স্কাউট ও স্বেচ্ছাসেবকবৃন্দ তথা নানা বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লী। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে পাক রওজা শরীফ, মাহফিল মাঠ, মসজিদ, রাস্তা-ঘাট সহ নলতা শরীফ এলাকা আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। আখেরী মোনাজাত শেষ হলে সবাইকে যার যার অবস্থানে ফিরে যেতে হবে ভেবে আহ্ছানপ্রেমিকবৃন্দ কাঁন্নায় ভেঙ্গে পড়ে। শনিবার সকাল সোয়া ১০ টা হতে প্রায় আধাঘণ্টা ব্যাপী আখেরী মোনাজাতে বাংলাদেশ, বিশ্ববাসী তথা মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবশেষে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো: আবু সাঈদ জিহাদী। পরে একইদিন বেলা ১২ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের কমিটি গঠন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ডা: বাহারুল আলম। কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সুকুমার দাশ বাচ্চু ও সদস্য সচিব আশিক মেহেদীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিখঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি শরিফুল্লাহ কায়সার সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাড: প্রসেনজিৎ দত্ত ,কালিগঞ্জ ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল বাসার, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড: হাবিব ফেরদাউস শিমুল,বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন, সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারন সম্পাদক রাশেদ হোসেন, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের প্রভাষক সামসুল হুদা খোকন,অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিকপ্রমুখ। সম্মেলন শেষে কালিগঞ্জ সম্মিলিত সামাজিক আন্দোলনের আগামী দুই বছরের জন্য বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীনকে সভাপতি ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড: হাবিব ফেরদৌস শিমুলকে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা দেন সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি শরিফুল্লাহ কায়সার সুমন।

ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি-কালাম, সম্পাদক-ইব্রাহিম
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আএবি মিলনায়তন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্যোগে নগর শ্রমিক সম্মেলন নগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী অবসরপ্রাপ্ত বিডিআর শেখ আল আমিন এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতী মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব মুহাঃ আমজাদ হোসেন, শেখ হাসান ওবায়দুল করিম, আবু গালিব, মুফতী আব্দুর রহমান মিয়াজী, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাম্মাদ মঈন উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন কে এম রশিদ, শেখ মোহাম্মদ আজিজুল, মাওলানা খলিলুর রহমান, মোঃ আনিসুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ নাসির ফরাজী, আসাদুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শাহীন, মোঃ কামাল হোসন, মোঃ হাবিবুল্লাহ, মোঃ হানিফ মাসুম বিল্লাহ, আলামিন প্রমূখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৩- ২০২৪ সেশনের জন্য সভাপতি হিসেবে এস এম আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ আল আমিন ও সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খাঁনের নাম ঘোষণা করেন।

আশাশুনির বড়দলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি, জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আশাশুনিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন আ’লীগ, সহযোগী সংগঠন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত বিগত দিনের মত আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি জামাতের সকল অপকর্ম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আশাশুনি উপজেলায় আ’লীগ ও সকল সহযোগী সংগঠন এবং জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বড়দল কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, আ’লীগ নেতা ইউপি সদস্য রমজান আলী মোড়ল, বড়দল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসিন আলী লিটন,
শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন সানা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু রায়হান সুমন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল ইউপি সদস্যবৃন্দ।

 

আশাশুনিতে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পদযাত্রা’র কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে পৃথক পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ, আহবায়ক রবিউল আওয়াল ছোট, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, বিএনপি নেতা সাদিক আনোয়ার ছোট্ট, আব্দুর রহিম ছোট, হাফিজুল ইসলাম, আব্দুল মালেক, ওসমান গনি, আতাউল্লাহ চৌধুরী, আব্দুল মান্নান, মফিজুল ইসলাম, বোরহানউদ্দীন বুলু, ইউনুস আলী, শাহ আলম, হেলালুজ্জামান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেশবপুরে তরুণ স্মৃতি সংসদের শীতবস্ত্র কম্বল বিতরণ
আলমগীর হোসেন ,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে সাবেক যুবলীগের আহ্বায়ক তরুণ অধিকারের নামে প্রতিষ্ঠিত””তরুণ স্মৃতি সংসদ””এর নিজস্ব কার্যালয়ে শনিবার বিকেলে পৌর যুবলীগের পক্ষ থেকে ছিন্ন মুল শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র রায়, ওয়ার্ড কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তাপস দাস, পৌর যুবলীগ নেতা জয়ভদ্রা জগায়, পল্লীবিদ্যুৎ ৩ এর এলাকা পরিচালক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুবলীগ নেতা সবুজ হোসেন নিরব, যুবলীগ নেতা আবুল কালাম, সোহেল রানা, আব্দুল হামিদ শেখ, রেজা খান ও তরুণ স্মৃতি সংসদ সদস্যবৃন্দ প্রমুখ।
এছাড়াও এসময় তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিবারের নিহত সকল শহীদদের ও প্রয়াত সাবেক যুবলীগের আহ্বায়ক তরুণ অধিকারসহ দেশ ও জাতির শান্তি,কল্যাণ ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

 

দিঘলিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে পদযাত্রা
দিঘলিয়া প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দিঘলিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে শনিবার সকালে স্থানীয় পথের বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে সেনহাটী ও ফরমাইশখানা ফায়ার সার্ভিস পর্যন্ত গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুর রকিব মল্লিক, শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, মোল্যা নজমূল হক, মোল্যা মনিরুজ্জামান, শেখ আসাদুজ্জামান, শেখ মোহম্মাদ আলী মিন্টু, অমারেশ চন্দ্র পাল, শেখ আশরাফ হোসেন, মোঃ সাইফুল্লাহ, খুদরাত-এ-এলাহী স্পীকার, মোল্যা মাহমুদুল হাসান মিঠু, মোঃ রাকিব মোল্যা, শেখ কামাল, আবু রায়হান জিনিয়াস, শেখ আসাবুর রহমান, খান মুরাদ, তারেক সরদার, অহিদুল, জাহাঙ্গীর, আতিকুজ্জামান, অপু প্রমূখ।

 

ফকিরহাটে ৮দলীয় ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে তাইফ স্মৃতি ৮দলীয় ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আট্টাকা স্পোটিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট এসডিসিমো. মোজাহারুল হক। এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক মোস্তাহিদুর রহমান মুক্ত, মো. ইবারাত আলী, মোস্তফা আল আমিন রনি প্রমূখ। ফাইনাল খেলা মোল্লাহাট মিজান স্পোটিং ক্লাবকে হারিয়ে ফকিরহাট মল্লিক স্পোটস চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন কাজী স্বপন ও সাঈদ হাসান। ##

বেতাগা ইউনিয়ন আ’ লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারি) শান্তি সমাবেশ বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশ থেকে বিএনপি, জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাড়ানোর ঘোষণা দেন নেতৃবৃন্দ। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর নির্দেশনায় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা, যুবলীগের সভাপতি অজয় কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, শ্রমিক লীগের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান, ছাত্রলীগের সভাপতি গোপাল কুমার পাল ও সাধারণ সম্পাদক রানা শেখ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ বেলাল উদ্দিনের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।

স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সোহরাব হোসেন ও মোঃ আব্দুল হালিম, ক্লাবের সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, মোজাম্মেল হক হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য ও মরহুম সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা, ক্লাবের অস্থায়ী সদস্য তিতাস চক্রবর্তী প্রমুখ।

উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কার্যনির্বাহী সদস্য শেখ মো: সেলিম, সদস্য শেখ হারুন-অর রশিদ, আলমগীর হান্নান, এজাজ আলী, অস্থায়ী সদস্য বাবুল আক্তার, নাজমুল হক পাপ্পুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মো. ইউসুফ হাবিব।

সাতক্ষীরার তালায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে তালা উপজেলার মাগুরা বাজারের এনমুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক (ছেলে) শিশুর লাশটি উদ্ধার করা হয়।

এ সময় প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) এবং মোঃ আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মোঃ আল আমিন নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

সুন্দরবন থেকে ২ শিকারী আটক, হরিণের মাথা ও ফাঁদ উদ্ধর
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবন থেকে দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। শুক্রবার রাত ১১টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরাভাঙা এলাকা থেকে তাদের আটক করা হয়। শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় হরিণের মাথা ও হরিণ শিকারের বেশকিছু সরঞ্জাম। দলের অন্য দুই সদস্য পালিয়ে যায় বলে জানায় বনবিভাগ।
আটক শিকারীরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতারক-কাকচিরা গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে এমাদুল হাওলাদার (৩৮) এবং একই উপজেলার দক্ষিণ চরদুয়ানি গ্রামের মৃত আলতাফ হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৪৫)। পালিয়ে যাওয়া দুজন হলেন জাকির হোসেন ও ইউনুচ মিয়া। এদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। আটক দুজনকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফিন জানান, রেঞ্জের সুপতি স্টেশনের সরাভাঙা এলাকার বনে গাছের মাথায় মাচা ঘর তৈরী করে সেখানে আস্তানা গড়ে হরিণ শিকার করছে একদল শিকারী। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য জানতে পেরে পাথরঘাটার জ্ঞানপাড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালায় বনরক্ষীরা। এসময় দুজনকে আটক করা হয়। আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি হরিণের মাথা, একটি চাকু, একটি দা ও ১৫০ ফুট হরিণ শিকারের নাইলনের দঁড়ির ফাঁদ।
এসিএফ শামসুল আরেফিন জানান, অভিযানের আগেই জাকির ও ইউনুচ নামে দলের অন্য দুই সদস্য হরিণের মাংস নিয়ে ট্রলার চালিয়ে চলে যায়। এদেরকে আটকের চেষ্টা চলছে। শিকারীদের তৎপরতা বন্ধে টহল জোরদার করা হয়েছে।

“সহিংস উগ্রপন্থা প্রতিরোধ দিবস” দেশজুড়ে পালন করছে
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর পিস কনসের্টিয়াম ও সারা দেশের ১৮৯টি পিসক্লাব (উগ্রপন্থা বিরোধী যুব প্লাটফরম) রোববার জাতিসংঘ ঘোষিত “সহিংস উগ্রপন্থা প্রতিরোধ দিবস” পালন করছে। শান্তিপূর্ণ, সমতাময়, মর্যাদাবান এক বাংলাদেশ গড়ে তুলতে যুবরা দিবসটি পালনের জন্য সকলর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
দিবসটির প্রাক্কালে এক বানীতে জাতিসংঘ মহাসচিব আন্তেনিয় গুতেরেস বলেছেন, “চরম অন্তর্নিহিত হিংসাশ্রয়ী চরম মতবাদসমুহ, যেগুলি নারী পুরুষদের সন্ত্রাসবাদে প্রলুব্ধ করে সে সকল বিষয়ে টেকসই প্রতিরোধ গড়ে তোলা দরকার।” জাতিসংঘ সদর দফতর ১২ ফেব্রুয়ারি এই দিবস পালন করবে।
গত ডিসেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদে সিদ্ধান্ত নেয়া হয় প্রতি বছর ১২ ফেব্রুয়ারী “আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের উৎস সহিংস উগ্রপন্থা প্রতিরোধে” বিশ^ব্যাপি দিবসটি পালন করা হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সকল দেশের তরফ থেকে দিবস ঘোষণার প্রাক্কালে বলা হয়, “সহিংস উগ্রপন্থা একটি বৈশি^ক হুমকি। মূল কারণগুলি চিহ্নিত করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিশে^র যে সকল এলাকায় তরুণ- যুবরা সহিংস উগ্রপন্থা প্রতিরোধে কাজ করছেন তাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
সারা দেশে পিসক্লাবসমুহ এই দিবসে যে সকল কর্মসূচী বান্তবায়ন করছে সেগুলি তা হচ্ছে, “শান্তির জন্য তরুণ” (ণড়ঁঃয ভড়ৎ চবধপব) নামে একটি অনলাইন নেটওয়ার্ক চালু করবে। এছাড়াও দিবসে অন্যন্য কর্মসূচীর মধ্যে রযেছে, উগ্রপন্থা প্রতিরোধ সচেতনীকরণে জনপ্রিয় পটগান, আলোচনা, লিফলেট বিতরণ ও ক্রীড়ানুষ্ঠানসহ নানা ধরণের সাংস্কৃতিক কর্মকান্ড। অনুষ্ঠানে সকলকের অংশগ্রহণের জন্য পিসক্লাবের যুবরা আমন্ত্রণ জানিয়েছে।

বেনাপোল’র পুটখালী সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ৮টি স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

শনিবার দুপুর বারোটায় বিজিবির এক প্রেস নোটে বলা হয়, রাত ১ টার দিকে পুটখালী সীমান্তের সজলের মোড় নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি নিশ্চিত করেন॥

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালী গ্রামের সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর ১১৮ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সজলের মোড় নামক স্থান দিয়ে স্বর্নের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কালো রং এর একটি পোটলা ফেলে পালিয়ে যায় পাচারকারী। পোটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৯৩৮ গ্রাম বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

উল্লেখ্য গত ২০২২ সাল থেকে চলতি মাস পর্যন্ত সময়ে ২৩ টি চালানে মোট ৬৬ কেজি স্বর্ন আটক করেছে বিজিবি। যার বাজার মুল্য ৪৯ কোটি টাকা। এ সময়ে ২৩ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

 

দিঘলিয়ায় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
দিঘলিয়া প্রতিনিধি:
বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মতো দিঘলিয়া উপজেলার ৫টি সাংগঠনিক ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় দিঘলিয়া উপজেলায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গাজীরহাট বাজারে, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বারাকপুর বাজারে, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ফেরি ঘাটে, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সেনহাটি বাজারে, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চন্দনীমহল বাজার মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে কথা বলেন খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য খান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সামসুন নাহার, ফারহানা হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, সেনহাটী ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম ঠান্ডু। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মৃণাল কান্তি দে, সংগঠনিক সম্পাদক জালাল তালুকদার, মোঃ ফিরোজ মোল্লা, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম মল্লিক, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারন সম্পাদক শাহআলম, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক ইকতার হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী, গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণু পদ সরকার, জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল সরদার, রাকিব মোড়ল, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সদস্য এস এম হাবিবুর রহমান তারেক, হামিম মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, নাসরিন আক্তার হিরা, ফাতেমা খাতুন, সাজেদা বেগম, সালমা বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান গাজী, সাধারণ সম্পাদক মিরাজ মোল্লা, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার সহ প্রমূখ।

ডুমুরিয়ার খর্ণিয়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে জামায়াত বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে খর্ণিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খর্ণিয়া ইউপি চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিক। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল। যুবলীগ নেতা রাজিউল বারী সৈকত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শেখ নূরুল ইসলাম, সরদার নুরুল ইসলাম, আফরোজা খানম মিতা,এস জাহাবুর রহমান,প্রণব কুমার ঘোষ, শেখ রবিউল আলম, শেখ হায়দার আলী, রেজাউল করিম শেখ, এস জামিল আকতার মিঠু, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান রানা, মিনার হোসেন,জ্যাকি, বাপ্পী, হান্নান শেখ, জয়নাল মোল্লা প্রমূখ। অপরদিকে মাগুরখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরদার আবু সাঈদ, সুকৃতি মন্ডল,ভবেন্দ্রনাথ বালা, সুশান্ত কুমার বিশ্বাস,দিপঙ্কর রায়, তুষার কান্তি ঢালী, দিপংকর কুমার রায়, চিত্তরঞ্জন সানা, অনিমেষ মন্ডল,স্বরসতি মন্ডল প্রমুখ।

রামপালে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ফরহাদ, সম্পাদক বেলাল
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আ. মান্নান, বেলাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে মাধ্যমিক শিক্ষক সমিতির মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। এর পূর্বে সকাল ১০ টায় সিটি করপোরেশনের মেয়র ও উপমন্ত্রী হাবিবুন নাহার ভাগা সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন এবং নবনির্মিত আইসিটি ভবনসহ ৩ টি নির্মাণাধীন ব্রীজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র খালেক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমাদের ছেলেমেয়েরা আরও বেশি জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতো। রামপালে শিক্ষকরা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে পিছনে পড়ে আছেন। তাদের মেধা ভিত্তিক উৎকর্ষতায় অনেক পিছিয়ে পড়েছেন। তারা অনেক দূর্বল। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন না। আমাদের শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর কারণ শিকার মান নিম্নগামী। এটা হতাশাজনক। আপনারা পাঠদানে আরও বেশি মনোযোগী হবেন এটাই প্রত্যাশা। একই কথা বলেন উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, শক্তিশালী সংগঠন করলে হবে না। পাশাপাশি পাঠদানে আরও বেশি আন্তরিক হতে হবে। আপনারা আপনাদের বাড়ির সন্তানদের মত মনে করে তাদের পাঠ দান করে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার ১নং মাইজপাড়া ইউনিয়নের আদমপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে নড়াইল-মাইজপাড়া সড়কের আদমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাধা রানী সাহা (৫০)। তিনি সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার পিতার বাড়িতে বসবাস করতেন। বাসচাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মাহমুদুর রহমান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে নিহত রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবণ কিনে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় মাইজপাড়া থেকে নড়াইল অভিমুখী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে বাসটি পালিয়ে যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১০ দফা দাবীতে রামপালে বিএনপির পদযাত্রা পুলিশি হয়রানীর অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
১০ দফা দাবীতে রামপাল বিএনপি পদযাত্রা করেছে। শনিবার সকালে উপজেলা ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পদযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

এ পদযাত্রার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে এ পদযাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকে ঘিরে গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, হয়রানী ও ধরপাকড় চালাচ্ছেন। তিনি পুলিশের এ হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদযাত্রা কর্মসূচি থেকে।
এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন ইউনিয়নের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে মোংলা উপজেলারও ৬ টি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীরা এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন। রামপালেও শনিবার সকালে এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সেখানকার পদযাত্রা কর্মসূচীতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তিনি আরো বলেন, বিভিন্ন ইউনিয়নব্যাপী শনিবার দিনভর চলবে এ পদযাত্রা কর্মসূচি। #

খর্ণিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কমিটি গঠন
সভাপতি-শহিদুল, সম্পাদক-মতিন, কোষাধ্যক্ষ-জাকির
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার খর্ণিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার এশার নামাজ বাদ মসজিদ প্রাঙ্গণে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। এ সময় আলোচনা পেশ করেন আবুল কাশেম শেখ, মোল্লা আবু মতিন, মেহেদী হাসান বিপ্লব, শহিদুল ইসলাম মোড়ল, শেখ শহীদ, ইসলাম সরদার প্রমূখ। আলোচনা শেষে উপ¯ি’ত মুসল্লিদের হাত উঁচুর মাধ্যমে সর্বসম্মতিক্রমে শহিদুল ইসলাম মোড়ল সভাপতি, মোল্লা আবু মতিন সাধারণ সম্পাদক ও মোঃ জাকির হোসেন সরদার কে কোষাধ্যক্ষ করে ১২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ অহিদ শেখ,নিশাদ মোড়ল, সহ-সম্পাদক আরাজ আলী খান, দপ্তর সম্পাদক মোসলেম উদ্দিন মোড়ল, নির্বাহী সদস্য মোঃ আনিচুর রহমান, ইসলাম সরদার, শেখ শহীদ, শওকত সরদার ও মৌলবী আনোয়ার শেখ।

নদীর পাড় থেকে সদ্যভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় নদীর পাড় থেকে সদ্যভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে পৌর শহরের ১ নম্বর জেটি ও মামার ঘাটের মাঝামাঝি স্থানে মোংলা নদীর পাড়ে পলিথিনের ব্যাগে পেঁচানো/মোড়ানো এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটি একটি ছেলে শিশু। তার একটি হাতও ভাঙ্গা রয়েছে। সদ্যভূমিষ্ঠ মৃত নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, কে বা কারা এটি ফেলে রেখে গেছেন, এ ঘটনায় খোঁজ খবর নেয়ার পাশাপাশি আইন ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার রাতে নাকি শনিবার ভোরে ও সকালে নবজাতকের এ লাশটি নদীর পাড়ে ফেলা হয়েছে তা নিশ্চিত জানা যায়নি।

 

 

যশোরে বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত ১৫
যশোর অফিস
যশোরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও ফতেপুর ইউনিয়নের পদযাত্রা থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। কিছুক্ষণের মধ্যে বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলামের স্ত্রী যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম সেখানে পৌঁছান। ১০ দফা দাবিতে বাহাদুরপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। শহরের খাজুরা বাস্ট্যান্ডের দিকে পদযাত্রা অগ্রসর হয়। নওয়াপাড়া মেহগনি মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ব্যানার কেড়ে নেয়।
ব্যানার বাদেই পদযাত্রা চলতে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এসময় নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। সেখান থেকে এক কর্মীকে আটক করে পুলিশ।

পদযাত্রাটি শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্যদিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে জানতে চাইলে যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রাও সরকার সহ্য করতে পারছে না। আমরা পদযাত্রা থেকে স্লোগান পর্যন্ত দেইনি। শুধু ১০ দফা দাবি সম্বলিত প্রচারপত্র পথচারী ও দোকানে দোকানে বিলি করা হয়েছে। এতেই পুলিশ পিছন থেকে অতর্কিত আমাদের ওপর লাঠিচার্জ করে পদযাত্রা পণ্ড করে দেয়। এসময় কয়েকজন নেতাকর্মীকে আটকও করা হয়েছে।’
একই সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ছেলে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে ফতেপুর ইউনিয়নে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকায় পৌঁছালে পুলিশ প্রথমে বাধা দেয়। বাগবিতণ্ডার একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে গেলে মাসুদুর রহমান নামের স্থানীয় এক যুবদলের নেতাকে পুলিশ আটক করে।
তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান দাবি করেন, কোথাও লাঠিচার্জের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবকের হাত-পা বিচ্ছিন্ন
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শারাফাত শেখ (৩৫) নামের এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের ফুলমিয়া শেখ (৫০), নুরু মিয়া শেখের ছেলে শামীম শেখ (২৫), নিলু শেখের ছেলে পলাশ শেখ, অলিয়ার মোল্যার ছেলে লোকমান মোল্যা (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্যা ও আতাউর মৃধার মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রবিউল মোল্যার লোকজন শারাফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনার পরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

গভীর রাতে আগুনে পুড়লো ৩ দোকান
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও নৈশ প্রহরীরা জানায়, খাজুরা টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে লিটনের ফার্নিচারের (কাঠগোলা) দোকানে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের নার্সারিঘর ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাজারের নৈশপ্রহরীরা খাজুরা পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান এবং মসজিদের মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বাঘারপাড়া ফায়ার সার্ভিস।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই অভিজিৎ সিংহ রায় জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

প্রেমিকাকে হত্যার পর লাশ ফেললো সেপটিক ট্যাংকে
যশোর অফিস
নিখোঁজের আট দিন পর সহপাঠীর বাসার সেপটিক ট্যাংক থেকে যশোর পলিটেকনিকের ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় সহপাঠী আহসান করিব অংকুরকে গ্রেফতার করেছে র্যাব।

র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, যশোর জেলার কলারোয়া এলাকার বাসিন্দা যশোর পলিটেকনিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রী জেসমিন আক্তার (১৮) গত ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। পরে অজ্ঞাত ফোন কলের মাধ্যমে ভুক্তভোগীকে ভারতে পাচার করা হবে বলে পরিবারকে জানানো হয়।

তিনি জানান, পরিবার বিষয়টি র্যাব-৬, যশোর ক্যাম্পকে জানায়। তাৎক্ষণিক একটি দল তাকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে এ ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে যশোরের শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে আসামি আহসান কবির অংকুরকে (২০) গ্রেফতার করা হয়।

র্যাবের এই কর্মকর্তা জানান, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, ভুক্তভোগীর সঙ্গে সে যশোর পলিটেকনিকে চতুর্থ সেমিস্টারে পড়ালেখা করতো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত কিছু দিন থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। আসামি ভুক্তভোগীকে হত্যা করার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২ ফেব্রুয়ারি বিকাল দেড়টার দিকে আসামি নিজ বাসায় ভুক্তভোগীকে ডেকে নিয়ে কৌশলে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধসহ মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে। হত্যার পরে লাশ গুম করার জন্য বস্তায় ভরে আসামির বাসার সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেয়।

তিনি আরও জানান, আসামির স্বীকারোক্তিমূলে ওই সেপটিক ট্যাংক থেকে ওই ছাত্রীর লাশ ও ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি ও উদ্ধার আলামত যশোর জেলার শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের সহায়তায় ভুক্তভোগীর পরিবার ওই ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছে।