Home আঞ্চলিক সাতক্ষীরায় কর্মহীন যুবকরা ঝুঁকেছেন কুলের চাষে

সাতক্ষীরায় কর্মহীন যুবকরা ঝুঁকেছেন কুলের চাষে

15

সাতক্ষীরা প্রতিনিধি।।
কুলের বাম্পার ফলন হয়েছে সাতক্ষীরায়। কম খরচে বেশি লাভ এবং ঝুঁকি কম থাকায় এ ফল চাষে ঝুকেছেন স্থানীয় কর্মহীন যুবক ও চাষীদের বড় একটি অংশ। বেকারত্ব দূর করে ভাগ্যের পরিবর্তন করেছেন অনেকে। কুল চাষ কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নুতন কর্মসংস্থানের।
বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কুল চাষ হচ্ছে সাতক্ষীরায়। জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এসব কুল।

কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। প্রায় চার হাজার পরিবারের ১২ হাজারের বেশি নারী-পুরুষ কাজ করছেন কুল বাগানে।

তবে, কৃষি বিভাগের কোন সহযোগিতা না পাওয়ার অভিযোগ কুল চাষিদের। কম সুদে বা সুদ মুক্ত ঋণের সুযোগ চান তারা।

অনুকূল আবহাওয়ায় আপেল কুল, নারিকেল কুল, বাও কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মিরী ও নাইন্টিসহ বিভিন্ন ধরনের কুলের ফলন বেশ ভাল। প্রক্রিয়াজাত করতে পারলে এসব কুল বিদেশে রফতানিও সম্ভব, বলেছেন কৃষি কর্মকর্তারা।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জামাল উদ্দীন জানান, চলতি মৌসুমে সাতক্ষীরায় সাতশ ৯৫ হেক্টর জমিতে কূলের চাষ হয়েছে। ফলনও ভালো হচ্ছে। আন্তর্জাতিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করতে পারলে এসব কুল বিদেশে রফতানি করা যাবে।