Home আঞ্চলিক প্রবাসীর স্ত্রীর ছবি তুলে ব্লাকমেইল, ব্যবসায়ী গ্রেফতার

প্রবাসীর স্ত্রীর ছবি তুলে ব্লাকমেইল, ব্যবসায়ী গ্রেফতার

9

 

স্টাফ রিপোটার,বাগেরহাট।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে এবার পর্নোগ্রাফি আইনের মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সন্ন্যাসী বাজারের বৈদ্যুতিক মালামালের ব্যবসায়ী সোহেল শেখকে (৩২) বৃহস্পতিবার রাতে পুলিশ আটক করে।

 

একই উপজেলার বিশারীঘাটা গ্রামের  এক গৃহিনীর দায়ের করা মামলায় তাকে রাত ১২টার দিকে গ্রেফতার দেখানো হয়।পুলিশ ওই ব্যবসায়ীর নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান শুক্রবার সকালে জানান, এক প্রবাসীর স্ত্রীর নানা ধরণের ছবি মোবাইল ফোনে ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে সোহেলকে গ্রেফতার করা হয়। সে খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে।

 

তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গতঃ সোহেলে শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এরপরেও সে পরকীয়ায় জড়িয়ে যাওয়ায় সংসারে কলহের সৃষ্টি হয়। বিগত ৫ মাস পূর্বে তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়।