নিজস্ব সংবাদদাতা,মোল্লাহাট।।
মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের যুবদল নেতা আনিস মোল্লা আওয়ামী সাংস্কৃতিক লীগের নঈম মোল্লার দোকোন থেকে বাকী খাওয়ার পর টাকা না দিয়ে ত্রাস সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১৪/১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দয়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জনায়,কাহালপুর তেতুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আওয়ামীলীগের নঈম মোল্লার একটি মুদি দোকান রয়েছে। যুবদল নেতা আনিস মোল্লা প্রায়ই দোকান থেকে বিভিন্ন দ্রব্য বাকী কেনে।কিন্ত কোন টাকা দেয় না। শুক্রবার সকালে আনিস মোল্লা দোকানে গেলে নঈম আনিসের কাছে বাকী টাকা চায়। এ সময় আনিস বলতে থাকে তোরা ক্ষমতায় থেকে অনেক কামিয়েছিস। তোদের দিন শেষ আগামীকে আমাদের দিন আসছে। আমাকে এখন চাঁদা দিবি । আর কোন দিন আমার কাছে টাকা চাইলে তোর দোকানে তালা মেরে দেব। এরপর ও নঈম টাকা চাইলে আনিস দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
এদিকে বাদ জুম্মা দোকান্দার নঈমের বড় ভাই বাচ্চু মোল্লা,চাচাতো ভাই বাবুল মোল্লা ও তানভির মোল্লা গ্রামের ভিতর দিয়ে যাওয়া ডিসি রোডের পাশে শুকুরের মার্কেটে রমজান মোল্লার দোকানের সামনে দাড়িয়ে কথা বলছিল। এ সময় যুবদল নেতা আনিস মোল্লার নেতৃত্বে খায়ের মোল্লা,মফিজ মোল্লা,ছিদ্দিক মোল্লা ও শামীম মোল্লাসহ ১৫/১৬ জন বিএনপি ও জামায়াত নেতাকর্মী রামদা,বাশের লাঠি,চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালায় এবং তিনজনকেই মারপিট করে আহত করে। খবর পেয়ে মিজানুর শেখ ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে যখম করে।
এ খবর গ্রাম ও তার আশপাশের এলাকায় ছাড়িয়ে পড়লে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে ১৪/১৫ জন আহত হয়।আহতদেরকে প্রথমে মোল্লাহাট হাসপাতালে এবং পরে তানভিন মোল্লা,বাচ্চু মোল্লা,খায়ের মোল্লা,আনিস মোল্লা,মফিজ মোল্লা,জাফর মোল্লা ও শামীম মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।আহত সিদ্দিক মোল্লা ও মিজানুর শেখ মোল্লাহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বাকীদেরকে মোল্লাহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে মোল্লাহাটের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে শুক্রবার রাতে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন,সংঘর্ষের খবর জেনেছি।তবে দলীয় ঘটনা কি না তা আমার জানা নেই। কেই মামলা করতে এখনও আসে নাই।
উল্লেখ্য,খায়ের মোল্লার ছেলে আনিস মোল্লা দীর্ঘদিন ঢাকার উত্তরায় যুবদলের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। নানা সন্ত্রী কর্মকান্ড ও মাদকের সাথে জড়িত থাকায় পুলিশের তাড়া খেয়ে মোল্লাহাটের কাহালপুর গ্রামে ফিরে আসে এবং হাড়িদাহ মাঠের দক্ষিণ পাশে পিত্রালয়ে অবস্থান নেয় এবং এলাকায় যুবদল ও ছাত্রশিবিরকে সংঘটিত ও নাশকতা করার চেষ্টা করে যাচ্ছে। আনিস কালিয়া উপজেলার যোগানিয়ায় বিয়ে করেছে এবং পিতার বাড়ী ও শশুর বাড়ীর আশ্রয়ে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। মোল্লাহাটের কয়েকজন বিএনপি নেতার ছত্রছায়ায় সে এই অপকর্ম করতে সাহস পাচ্ছে বলে গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে।











































