Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

8
পলিনেট হাউজের মাধ্যমে শীতের ফুল গরমে এবং গরমের ফুল শীতে চাষা করে ব্যাপক সাড়া ফেলেছে : পিবিএ

খানজাহান আলী থানা সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল গুরুতর অসুস্থ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম গুরুতুর অসুস্থ হয়ে গিলাতলা কে, কে, এ, জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরের দিকে তিনি নিজ বাড়ি গিলাতলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে , পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে গতকাল সন্ধায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল নেতাকে দেখতে যান খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য , যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যোগিপোল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও গিলাতলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, কেসিসি ০২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ এমদাদুল হক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, মীর শওকত হোসেন হিট্টু। নেতৃবৃন্দ সাবেক অসুস্থ সাবেক ছাত্রনেতার চিকিৎসার খোজ খবর নেন ও তার দ্রত সুস্থতা কামনা করেন।

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবুল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কৃষি বিভাগের বির্ল্ডিং নির্মান, মহিলা বিভাগের সুফলভোগিদের তালিকা, যাত্রাপালা সার্কাসে বেহায়াপনা, ট্রলিতে মাটি বহন করে রাস্তা নষ্ট করা, ইট ভাটায় কাঠের ব্যবহার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

কোদন্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালী কারাগারে
আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীর দায়ের করা মামলায় জেলহাজতে গেছেন। রবিবার (২২ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালত, সাতক্ষীরা এর বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালী তৎকালীন ১০ শ্রেণির ছাত্রী সুস্মিতা বাইনকে প্রাইভেট পড়াকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন বিকালে পড়ার পরে একা পেয়ে তার ওড়না ধরে টানাটানি করা সহ জড়িয়ে ধরে শ্লীলতাহানি ঘটান। সে সময়ে দৈনিক পত্রদূত সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এ ঘটনাটি প্রকাশিত হয়। এরপর চারিদিকে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ১৭/৫/২২ তাং আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিআর- ১১৬/২২ নং মামলা দায়ের করে। প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ ও পরে এসআই গোলাম মোস্তফা মামলার ৬ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও দীর্ঘ তদন্ত শেষে ভিকটিমের দায়েরকৃত অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমানিত হওয়ায় আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এড. জহুরুল হায়দার। তাকে সহযোগিতা করেন এড. শহীদুল ইসলাম পিন্টু, এড. এ কে আজাদ ও এড. বদিউজ্জামান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এড. লুৎফর রহমান ও এড. হায়দার আলী।
এদিকে ছাত্রী যৌন নিপীড়নকারী প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালীকে জেলহাজতে প্রেরণ করায় এলাকার সুশীল সমাজ ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে বাদী পক্ষ ও একাধিক অভিভাবক জানান। তাদের দাবী অনতি বিলম্বে অভিযুক্ত ও জেলা হাজতে যাওয়া প্রধান শিক্ষককে বিধি মোতাবেক সাসপেণ্ড করার ব্যবস্থা নেওয়া হোক।

 

 

কুল্যায় সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় সরিষা বারি-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কুল্যার কুলতিয়া মোড় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন গবেষণা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, কৃষিবিদ এস এম খালেদ সাইফুল্লাহ, ছত্রাক বিশেষজ্ঞ তাজনিন সুরাইয়া মুনমুন, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।

 

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অভূতপূর্ব উন্নতি হচ্ছে: নারায়ন চন্দ্র চন্দ এমপি
ডুমুরিয়া প্রতিনিধি
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, “বর্তমান সরকার গ্রাম উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সকল কর্দমক্ত রাস্তা এখন কার্পেটিং হচ্ছে। স্কুল-কলেজ কালভার্ট, মসজিদ-মাদ্রাসা ও মন্দ্রিরসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে গ্রাম এখন শহরে পরিনত হচ্ছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিাঞ্চল উন্নয়নের মহাসড়কে ভাসছে। তিনি গতকাল দিনব্যাপী মাগুরখালী, আটলিয়া ও শোভনা ইউনিয়নের একাধিক উন্নয়ণমুলক কাজ পরির্দশনকালে পৃথক দু’টি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন, মাইকেল রায় প্রমুখ। উন্নয়ণমুলক কাজের মধ্যে উল্লেখযোগ্য টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে শোভনায় ইমব্যাকমেন্ট স্লোপ প্রটেকশান কাজের উদ্বোধন ও পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী প্রকল্পের আওতায় ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে শিবনগর বাজার হতে মাগুরখালী ইউপি অফিসমুখি রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন এবং সদ্য সম্পন্ন ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সুন্দরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজ ও ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাগুর খালী ইউপি থেকে কাঞ্চননগর গ্রাম সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন।

সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’র উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আক্তারুজ্জামান সাতক্ষীরা
সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’ এর উদ্যোগে সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সরকারি কলেজ সংলগ্ন সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে গিয়ে এসব উপহার তুলে দেন সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সভাপতি হাবিবুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।
সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন বলেন আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে। সেঞ্চুরি একাডেমি অসহায় দুস্থ ও প্রতিবন্ধী সহ সকল মানুষের পাশে থেকে কাজ করে যাবে ইনশাল্লাহ। এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্যামনগরে পত্রদূত পত্রিকার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা’র শ্যামনগরে পাঠক প্রিয় দৈনিক পত্রদূত পত্রিকার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পত্রদূত শ্যামনগর উপজেলা পাঠক ফোরামের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোষিত,বঞ্চিত,অসহায় মানুষের কন্ঠস্বর পত্রদূত’র প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে উপস্থিত হয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পত্রিকাটির জন্য শুভ কামনা জানান।
সাতক্ষীরা তথা দক্ষিন বঙ্গের আলোচিত সংবাদ মাধ্যম পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল। প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা এম এম হাশেম, উপজেলা ওলামা পরিষদ সভাপতি ও উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এ্যাডভোকেট আশারাফুল হাসান।
শ্যামনগর উপজেলা প্রতিনিধি সামিউল মনিরের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি প্রকৌশলী শেখ আফজালুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের প্রতিনিধি বিলাল হোসেন প্রমুখ।

আলোচকবৃন্দ বীর মুক্তিযোদ্ধা স,ম আলাউদ্দীনের প্রতিষ্ঠিত দৈনিক পত্রদূত পত্রিকার সংবাদ উপস্থানসহ দৃষ্টিভংগির প্রতি সম্মান জানিয়ে সম্মৃদ্ধি কামনা করেন। পত্রদূত তিলে তিলে গড়ে তোলা আত্মমর্যাদা ও ভাবমুর্তি সমুন্নত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আলোচকরা বলেন, পত্রদূত এতদাঞ্চলের মানুষের আস্থা অর্জনে সাহসিকতার পরিচয় দিয়েছে। স,ম আলাউদ্দীন সাহেবের দর্শনকে বাঁচিয়ে রাখতে দৈনিক পত্রদূত তার আপোষহীন ভুমিকা অক্ষুন্ন রাখার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালনে অবিচল থাকবে। আলোচনার একপর্যায়ে আলোকিত সাতক্ষীরার স্বপ্নদ্রষ্টা স,ম আলাউদ্দীনের সাথে আলাপ-চারিতার রোমন্থন করে স্মৃতিকাতর হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। স,ম আলাউদ্দীনের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আলোচকরা পত্রদূতকে তৃনমুলের সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশনার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য সাংবাদিক আবু সাইদ,এম.কামরুজ্জামান, মোঃ আছাদুজ্জামান লিটন,জিএম মোহাম্মদ আলী, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,শেখ আব্দুস সালাম, শেখ নাজমুল হাসান,আকতার হোসেন, পিযুস বাউলিয়া পিন্টু,মনির হোসেন শামিম,আবু মুছা,মিজানুর রহমান,ইব্রাহিম হোসেন,জুবায়ের মাহমদ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেক কেটে পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে মিষ্টিমুখ করান। এর আগে পত্রদূত পত্রিকার প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স,ম আলাউদ্দীনের রুহের মাগফিরাত ও দেশ জাতিসহ পত্রদূত পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

 

ভোক্তা অধিদপ্তরে পৃথক অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার শিরোমনি ও ফুলবাড়ীগেটে পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিদপ্তরের পৃথক অভিযানে ১ শ ৫০ কেজি নিশিদ্ধ পলিথিন ও ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে । বেলা ১২ টায় ফুলবাড়ীগেটে কুয়েট পকেট গেট এর সামনে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে ফারুক হোটেল ও এফসি ফুডে অভিযান পরিচালিত হয় । এসময় সেখানে খাদ্রদব্রে কৃত্রিম রং ও ক্ষতিকর এ্যারারুট খাবার এর সাথে ব্যবহার করায় এফসি ফুডকে ১০ হাজার এবং ফারুক হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করে । অপরদিকে বিকাল ৫ টায় শিরোমনি বাজারের পান পট্টিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট শাহিন সুলতানার নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ সোহেল এর দোকানে ১ শ” কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা এবং মিলন কুমার স্বুর দোকানে ৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু দাউদ ও খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। খানজাহান আলী থানার এস আই হারুন অর – রশিদ ও সঙ্গীয়ফোর্স মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষা ও খাদ্রদব্যে ভেজাল নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে ভোক্তা ও পরিবেশ অধিদপ্তরের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মোঃ আজিম মোড়ল নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

আজিম মোড়ল একই গ্রামের আব্দুল আলিম মোড়লের তিন ছেলের মধ্যে সবার ছোট।

শিশু আজিম মোড়লের চাচা আবু বক্কার মিলু জানান, বাড়ির উঠানে খেলা করতে গিয়ে আজিমের শরীরে কাঁদা লেগে যায়। গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকায় তাকে তার মা পাশের পুকুরে যেয়ে শরীরের কাঁদা ধুয়ে আসতে বলে। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরবর্তীতে পুকুরে তল্লাশী করে তলিয়ে যাওয়া আজিমের নিথর দেহ উদ্ধার করা হয়। বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাগেরহাটে আবারো হরিণের মাংসসহ আটক ২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের মাংসসহ দুইজন চোরা শিকারীকে গ্রেফতার করেছে বনরক্ষীরা।আটক দুই শিকারি হলো বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ইদ্রিস (৪০) ও চরলাঠিমারা গ্রামের নিজাম (৪৫)। সোমবার (২৪ জানুয়ারি) এ দুই চোরা শিকারিকে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে বন বিভাগ।রবিবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদ, একটি ট্রলার ও আধা মণ মাংসসহ এই দুই চোরা শিকারিকে আটক করে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর জানান, রবিবার সন্ধ্যায় নিয়মিত টহল কালে তারা কচিখালীর ডিমেরচর এলাকায় সন্দেহজনক একটি ট্রলার দেখতে পান। তারা সেটিকে থামানোর সংকেত দিলে ট্রলার আরোহীরা ডিমেরচরের কিনারে ট্রলার ভিড়িয়ে বনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা ঐ ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় আধা মণ হরিণের মাংস ও ২০০ ফুট হরিণ ধরা নাইলনের ফাঁদ জব্দ করা হয়। পরে বনরক্ষীরা বনের মধ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই চোরা শিকারীকে আটক করে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় বিভাগীয় মামলা দায়ের করে আটক আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বাগেরহাটে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বিশ্ব মহামারি করোনাকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা-কর্মীরা সারাদেশে মানুষের দোরগোড়ায় সেবা ও সাহায্য পৌঁছে দিয়েছে। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস পরশের নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাড়িয়ে সেবা কার্য্যক্রম পরিচালনায় খুশি হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী যুবলীগকে মানবিক যুবলীগ হিসাবে ঘোষণা করেছেন।বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পুর্ব- সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে স্টেডিয়াম হলরুমে এক মতবিনিময় সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন।
দীর্ঘ ১৬ বছর পর বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী বুধবার ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুবলীগের এ সম্মেলন উপলক্ষে বাগেরহাট স্টেডিয়ামে লক্ষাধিক জনতার জমায়েতের আয়োজন করা হয়েছে। বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ¬ব মোস্তাফিজসহ অনেকে। সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মৃণাল কান্তি জোতদার, বাগেরহাট জেলা যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকার, শাহনেওয়াজ মোল্লা দোলনসহ বিভন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রস্তুুতি সম্পর্কে বক্তারা বলেন,এ সম্মেলনকে স্মরণীয় করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনটি হবে দুই ধাপে। ২৫ জানুয়ারি দুপুরে প্রথম ধাপে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সমাবেশ হবে। এ সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন। দ্বিতীয় ধাপে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দ্বিতীয় ধাপের সম্মেলনে সম্ভাব্য প্রার্থী ও ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন। এদিন বাগেরহাট জেলা যুবলীগের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক মাসের মধ্যে কমিটির অন্যান্যদের নির্বাচিত করবেন। বাগেরহাটে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি হবে।বাগেরহাটের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, ড. আশিকুর রহমান শান্ত, অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু, রাজু আহমেদ ভিপি মিরানসহ অনেকে। এছাড়া সম্মেলনে বাগেরহাট জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
প্রেস ব্রিফিং এ বলা হয়, ২টি অধিবেশনের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন ষ্টেডিয়ামে বিশাল জনসভার মাধ্যমে আর জেলা পরিষদ অডিটরিয়ামে ২য় অধিবেশনে ২৭৪ জন কাউন্সিলরের উপস্থিতিতে কমিটি গঠন সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক ফজলে শামস পরশ।

 

খুবিতে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ ২৩ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি ‘ট্রেইটস, রাইটস এন্ড ডিউটিস অব অ্যান এমপ্লয়ীজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন বাগেরহাটের সিনিয়র সহকারী জজ ড. মো. আতিকুস সামাদ, আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন) তাসলিমা আক্তার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

চুলকাটির যুগীডাঙ্গা কৃষক মাঠে বারি সরিষা-১৭এর মাঠ দিবস
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অয়োজনে বারি সরিষা-১৭ এর মাঠ দিবস অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ১১টায় খানপুর ইউনিয়নের যুগীডাঙ্গা সরিষা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আব্দুস সামাদ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তন্ময় কুমার দত্ত। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন কুমার মল্লিক এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ধিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা শিকদার সরোয়ার আলম, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান ও ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি চিন্ময় কুমার দেবনাথ। সভায় শতাধিক বারি সরিষা-১৭ এর কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে ঝিনাইদহের ছিন্নমূল শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থা।সোমবার দুপুরে শহরের মর্ডাণ মোড়স্থ শেল্টার সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপ-নির্বাহী পরিচালক ইয়াছিন আলী,উপ-পরিচালক শেখ শাহনূর রেজা,প্রোগ্রাম কো-অডিনেটর রোখসানা খাতুন,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তি বর্গ। উল্লেখ্য প্রতি বছর শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ঝিনাইদহ এলাকার ছিন্নমূল অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করে থাকে।

ডুমুরিয়ায় কৃষ্ণনগর এমবিবিএস হাইস্কুলে নির্বাচন সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় ভবনে বিরতিহীন ভাবে ১৮৬ জন ভোটারের মধ্যে ১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তারক মল্লিক ১১২, অমিয় মন্ডল ১১০, সমরেশ বিশ্বাস ১০৮ ও মনিশংকর রায় ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা সদস্য পদে পুষ্প রানী মন্ডল নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে উত্তম মল্লিক, প্রসেনজিৎ মল্লিক ও সাবিত্রী রানী ঘরামি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। সহকারী ছিলেন ধনঞ্জয় মন্ডল ও টিকেন্দ্রনাথ সানা। এ সময় উপ¯ি’ত ছিলেন প্রধান শিক্ষক বিচরণ কুমার হালদার ও রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি বিশ্বাস।

শ্যামনগরে দীর্ঘ ১৪ বছর পর নৈশ-প্রহরীকে চাকুরীচ্যুত করার চেষ্টা”ইউএনও বরাবর অভিযোগ
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা’র শ্যামনগরে ধুমঘাট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নৈশ-প্রহরী মুজিবর রহমান ১৪ বছর চাকুরি করার পর এমপিভুক্ত হওয়ায় চাকুরীচ্যুত ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
গত ২১ সেপ্টেম্বর-২২ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে যথাযথ প্রতিকারের দাবিতি অভিযোগ করেন মুজিবর রহমান। অভিযোগে প্রকাশ ধুমঘাট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর প্রতিশ্রুতিতে গত ২০০৮ সালে এককালিন ২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ১৪ বছর চাকুরি করে আসছে। এবং নৈশ প্রহরী পদে অধ্যবধি পর্যন্ত কর্মরত থেকে নিজ দায়িত্ব পালন করিয়া আসিতেছে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এম,পি,ও তালিকাভুক্ত করায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অন্যের দ্বার উদ্বুদ্ধ হইয়া মজিবর রহমানের কর্মরত পদে মোটা অংকের বাণিজ্য করিয়া এমপিও তালিকায় মুজিবর রহমানের নাম না পাঠাইয়া চাকুরীচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে। তিনি আরো জানান, উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আছামা খাতুন দীর্ঘ ১০ বছর যাবত বিদ্যালয়ে অনুপস্থিত থাকার সত্ত্বেও প্রধান শিক্ষকের সাথে সম্পর্ক রাখার কারণে তার নাম এমপিও তালিকায় প্রেরণ করে। এবং আমার নাম অত্র তালিকা থেকে পরিকল্পিত ভাবে বাদ দিয়েছে। এ ঘটনায় মুজিবর রহমান যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন । এ বিষয়ে অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সাথে মুঠো ফোনে কথা হলে, নৈশ প্রহরী পদে দীর্ঘদিন চাকুরি করা ও টাকা নেওয়ায় কথা স্বীকার করে বলেন বয়সের কারণে তাকে নাম পাঠানো সম্ভব হয়নি।

কুয়েটে ‘ইউটিলিটি সার্ভিস অটোমেশন’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ‘ইউটিলিটি সার্ভিস অটোমেশন’ (টঃরষষরঃু ঝবৎারপব অঁঃড়সধঃরড়হ) কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি, সোমবার বেলা সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং ‘ইউটিলিটি সার্ভিস অটোমেশন’ কার্যক্রমের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ইউটিলিটি সার্ভিস অটোমেশন’ কমিটির সভাপতি প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, চেয়ারম্যান ও দপ্তর/শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

সমৃদ্ধিশীল দেশ ও জাতি গঠনে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই- এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার

মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
সমৃদ্ধিশীল দেশ ও জাতি গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই একথা উল্লেখ করে জাতীয় সংসদের সংরক্ষিত ৩৩০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলছেন, তলা বিহীন ঝুড়ির দেশ আজ শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের রোল মডেল। বিশ্বনেতারা এদেশের সার্বিক উন্নয়নে যখনই শেখ হাসিনাকে বাহবা দিচ্ছে, ঠিক সেই মূহুর্তে এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি এ উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে তারা দেশ-বিদেশে নানা মিথ্যাচার করে বেড়াচ্ছেন। তিনি আরো বলেন, দেশবাসী জেগেছে তারা দেশের উন্নয়ন দেখতে চায়, তারা জনগনের সম্পাদ লুটপাট দেখতে চায় না। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি স্থানে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আবারও শেখ হাসিনার সরকারকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনবেন। তিনি গতকাল বিকাল সাড়ে ৪ টায় দাকোপের চুনকুড়ি শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর উদ্যোগে তিন লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তন্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর খুলনার জি এম ও ইনচার্জ ওয়েষ্ট সার্ভিস সেন্টারের প্রতুল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর প্রধান কার্যালয় ঢাকার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শেখ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত,র্ খুলনা সাউথ ডিভিশন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর ইনচাজ মোহাম্মাদ আলী চৌধুরী, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, ইপি মেম্বর মোঃ নুর ইসলাম, উপজেলা যুবনেতা প্রভুপদ সরদার,রবার্ট হালদার, বিধান চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায় প্রমুখ। এর পূর্বে শনিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি লাউডোব বানিশান্তা মাঠ প্রাঙ্গনে ভলিবল খেলার উদ্বোধন করে।

 

বেনাপোলে ভারত ফেরত যাত্রী ১৩ বছরের অভিজিৎ এর শরীরে করোনা ভাইরাস সনাক্ত
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে ভারত ফেরত ১৩ বছরের এক যাত্রীর শরীরে। করোনা আক্রান্ত যাত্রীর নাম অভিজিৎ সিকদার (১৩), সে বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে। রবিবার সন্ধ্যায় র্যাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়। করোনা আক্রান্ত অভিজিৎকে বেনাপোল ইমিগ্রেশন থেকে নেওয়া হয়েছে যশোর আইসোলেশনে। ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ জানান, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ৬ জানুয়ারি বেনাপোল চেকপোস্ট দিয়ে কলকাতায় গিয়েছিল। আজ রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তাকে র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং তার দেহে করোনা সংক্রমন ধরা পড়ে। শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, অভিজিৎ সিকদার নামে একজন পাসপোর্ট দেহে যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে যশোরে আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্য বিভাগ। উল্লেখ্য নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ এর কারণে ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা গ্রহন করেন স্বা¯হ্য বিভাগ। এ পর্যন্ত ভারত থেকে আসা ২ জন পাসপোর্টযাত্রীর শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

 

শিক্ষক নেতাকে টয়লেটে অবরুদ্ধ করে রাখল উত্তেজিত জনতা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে মামুনুর রশিদ নামের এক শিক্ষক নেতাকে টয়লেটে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সংলগ্ন গোল চত্ত্বরের পাশে এ ঘটনায় ঘটে।
মামুনুর রশিদ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলার ৫৮ নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

গতকাল রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) নাসিমা আক্তারের নেতৃত্বে একটি অভিযোগের তদন্ত চলছিল। এ সময় সেখানে উপস্থিত হলে উত্তেজিত জনতার রোশানলে পড়েন মামুনুর রশিদ। চাকরির প্রলোভনে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাহিদুল ইসলামসহ কয়েকজন বাকবিতণ্ডার এক পর্যায়ে তার ওপর চড়াও হয়।
এ সময় উত্তেজিত স্থানীয় জনতা তাকে টেনেহিঁচড়ে উপজেলা পরিষদের পাশের টয়লেটে আটকে রাখে। এরপর শিক্ষা অফিসের কর্মকর্তাসহ শিক্ষক নেতাদের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার শিকার সহকারী শিক্ষক মামুনুর রশিদ এসব অভিযোগ অস্বীকার করে জানান, চাকরি দেওয়ার কথা বলে তিনি কোনো টাকা লেনদেন করেন নি। প্রতিপক্ষের ইন্ধনে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিজ মিয়া জানান, তদন্তস্থলের বাইরে এক শিক্ষক নেতার সঙ্গে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পরে অবশ্য বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে জেনেছি।

৩০ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২১ বছর
যশোর অফিস
যশোরে হত্যা মালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ২১ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহরাব যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, ১৯৯৮ সালে চাঁচড়া কাঁচাবাজার এলাকায় বাবু নামে একজন হত্যার শিকার হন। ওই হত্যা মামলায় ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। এতে যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ২০০২ সালে সোহরাব হোসেনকে যাবজ্জীবন সাজা দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার তাকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

ফলের দোকানে যৌন উত্তেজক সিরাপ, ব্যবসায়ীর জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফলের দোকানে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অপরাধে আরও তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে দর্শনা পুরাতন বাজার এলাকার মুদিখানা, ফার্মেসি, ফলের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় তিনটি দোকানের মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মেসার্স দোয়েল মেডিকেলের মালিক হায়দার আলীকে ১০ হাজার টাকা ও আরেক ফার্মেসির মালিক আবু সাঈদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মেসার্স সিরাজ ফল ভান্ডারে ফলের পাশাপাশি যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসব অপরাধে মালিক মো. সুমন আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মেসার্স মমিন ফল ভান্ডারের মালিক শামীম মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জাগো নিউজকে বলেন, অভিযান পরিচালনাকালে সবাইকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

 

মহানগর বিএনপি নেতা হালিমের ইন্তেকালে কেন্দ্রীয় নেতার শোক
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য ও সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হালিম’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সোমবার (২৩ জানুয়ারি) প্রদত্ত শোক বিবৃতিতে তিনি উল্লেখ করেন বিএনপি নেতা মরহুম মো. আব্দুল হালিম এর মৃত্যুতে বিএনপির একজন পরীক্ষিত সৈনিককে হারালো। বিবৃতিদাতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।