বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলায় বসতবাড়ি থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের তানজির বয়াতির বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানজির বয়াতির বাড়ি থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে, এসময় কাউকে আটক করতে পারেননি বনরক্ষীরা।’
তিনি আরও বলেন, ‘চামড়া দুটি সংরক্ষণের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বনবিভাগের অভিযান চলছে।’











































