Home আঞ্চলিক মহেশপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমান রক্ষায় প্রয়োজন অভয়ারণ্য

মহেশপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমান রক্ষায় প্রয়োজন অভয়ারণ্য

71

শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রাম। এই গ্রামের বনাঞ্চলে প্রায় ২০০ কালোমুখো বিরল প্রজাতির হনুমান বসবাস করেন। এই গ্রামের মানুষের সাথে এদের রয়েছে দারুন সখ্যতা। কবে থেকে এই হনুমানগুলো এখানে বসবাস করেন তা সঠিক ভাবে কেউই জানেন না। তবে এলাকার প্রবীণরা মনে করেন বিট্রিশ আমল থেকেই এরা এই গ্রামে দলবদ্ধ ভাবে বসবাস করে আসছে। এদের মধ্যে বয়োবৃদ্ধ, শিশু ও মধ্যবয়সি হনুমান রয়েছে। যদিও এর আগে হনুমানের সংখ্যা কম ছিলো। দিন বাড়ার সাথে সাথে হনুমানের সংখ্যাও বেড়েছে। এরা দিনের বেলায় একই সাথে কিংবা একাধিক দলে বিভক্ত হয়ে শামকুড় মাঠপাড়া, স্বরুপপুর ও শ্রীনাথপুর গ্রামের মাঠে ঘাটে খাবারের সন্ধানে ঘুরে বেড়ালেও রাত হলে আবারও ফিরে আসে ভবনগর গ্রামে। তবে খাবারের সন্ধানে ফসলের ক্ষতিও করেন এসব হনুমান। কেউ কেউ বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন আবার কেউ কেউ ফসল নষ্ট করায় হনুমান মেরে পিটিয়ে আহত করেন। যদিও ২০২০ সাল থেকে বন অধিপ্তরের পক্ষ থেকে প্রতিদিন এসব হনুমানদের খাবারের জন্য ১৫ কেজি কলা, ২ কেজি খোলাসহ বাদাম ও ২ কেজি পাউরুটির ব্যবস্থা করা হয়েছে। আর এসব খাবার হনুমানদের খুঁজে খুঁজে খাইয়ে বেড়ান ভবনগর গ্রামের নাজমুল হাসান। নাজমুলের ডাক চিৎিকার শুনতেই হনুমান গুলো লাঁফাতে লাঁফাতে ছুঁটে আসেন তার কাছে। নামজুলের হাত থেকে খাবারও খান নির্ভয়ে। তবে বন অধিপ্তরের পক্ষ থেকে যে সামান্য পরিমান খাবার দেওয়া হয় তা দিয়ে ক্ষুধা মেটে না ক্ষুধায় কাতর এসব বন্য প্রাণীদের। এলাকার সচেতন ও মানবিক মানুষরা মনে করেন বিরল প্রজাতির এসব কালোমুখো হনুমান দেশের প্রাণীসম্পদ। যেকারণে এদের রক্ষায় ও অভয়ারণ্য তৈরীর ব্যাপারে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া জরুরী হয়ে পড়েছে।

হনুমান দেখভালকারি নাজমুল হাসান বলেন, বনঅধিদপ্তর থেকে যে পরিমান খাবার দেওয়া হয় তা হনুমান সংখ্যা তুলনায় খুবই কম। যে কারণে খাবারের সন্ধানে এরা এদিক ওদিক ছোঁটা-ছুটি করে মানুষের ফসল নষ্ট করছে। এছাড়াও এলাকার বনজঙ্গল কমে যাওয়ায় এরা লোকালয়ে ছড়িয়ে যাচ্ছে। বর্তমানে এদের নিরাপদ থাকার জায়গা ও পরিমান মত খাবার দরকার।

ভবনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিকাইল হোসেন বলেন, দিন দিন এলাকায় গাছ গাছালি কমে বসতভিটা বাড়ায় হনুমানদের অবাধ বিচরণে বাঁধাগ্রস্থ হচ্ছে। পরিমানের তুলনায় সামান্য খাবার দেওয়ায় এরা ফসলের ক্ষতি করছে। যেকারণে এলাকার মানুষ ফসল বাঁচাতে এখন বেশিভাগ সময় এদের তাড়াহুড়ো করে। এজন্য সরকারের তরফ থেকে যদি এদের পরিমান মত খাবার ও নির্ভয়ে থাকার ব্যবস্থা করা যেত তাহলে দেশের প্রাণী সম্পদ রক্ষার পাশা-পাশি হনুমানগুলো নির্ভয়ে এখানে বসবাস করতে পারতো।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আতিবুর রহমান বলেন, হনুমান পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এদের মারা ও নিধন করা দন্ডনীয় অপরাপ। এই প্রাণীটি মানুষের সাথে মিলে মিশে থাকতে পছন্দ করে। অন্যপ্রাণী থেকে এদের রোগবালায়ও কম হয়। এদের রক্ষা করা আমাদের দায়িত্ব।

বন বিভাগের কর্মকর্তা শফিকুল রহমান বলেন, এসব হনুমানের উপর প্রতিবেদন করে খাবার বরাদ্ধ করা হয়েছিলো। এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিছু সময় সংখ্যায় বেশি হয় ও কিছু সময় কম। তবে যদি এসব হনুমানের রক্ষণাবেক্ষণে অভয়ারণ্যের তৈরী করা যায় তাহলে সব থেকে ভালো হবে। পর্যাপ্ত খাবার ও এদের অভয়ারণ্যের ব্যাপারে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন এ কর্মকর্তা।