Home আঞ্চলিক কালীগঞ্জের মাঠে মাঠে বেশি লাভের ভুট্টা বিপ্লব

কালীগঞ্জের মাঠে মাঠে বেশি লাভের ভুট্টা বিপ্লব

19

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

অন্যান্য ফসল চাষ করে উৎপাদন ব্যয় বাদ দিলে তেমন একটা লাভ থাকেনা। সেই তুলনায় ভুট্টা চাষে বেশ লাভ আসছে। তাই ঝিনাইদহ কালীগঞ্জের কৃষকেরা ঝুঁকেছেন অধিক লাভের ভুট্টা চাষে। উপজেলার প্রায়ই সকল মাঠেই এখন ভুট্টাচাষের এক বিপ্লব ঘটে গেছে। এতে মাত্রাতিরিক্তভাবে কমে গেছে রবি মৌসুমের এ এলাকার সবজি, তেলবীজ ও ডাল জাতীয় ফসলের চাষ।

 

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, চলতি রবি মৌসুমে এ উপজেলায় ভুট্টাচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫’শ ৮৪ হেক্টর জমিতে। যা থেকে ৬৮৮৪ টন ভ’ট্টা উৎপাদন হবে। তবে চাষ হয়েছে প্রায় সাড়ে ৬ শত হেক্টরেরও চেয়ে বেশি জমিতে। লাভজনক বলেই কৃষকদেরকে এ ফসল চাষে উৎসাহিত করতে বিনামূল্যে কৃষি অফিস প্রায় ৮ শত কৃষককে ২ কেজি করে ভুট্টার বীজ ও সার বিতরন করা হয়েছে।

 

সরেজমিনে,উপজেলার রায়গ্রাম, চাপরাইল,মনোহরপুর, সাইটবাড়িয়া, তত্তিপুর, রঘুনাথপুর, বেথুলী, মল্লিকপুর, আলাইপুর, মঙ্গলপৈতা,কামালহাট,খড়িকাডাঙ্গসহ বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায় অধিক পরিমান জমিতে ভুট্টাচাষ করা হয়েছে। ভুট্টা ক্ষেতগুলোর কোনটিতে ভুট্টার মোচার ফুল হচ্ছে। কোনটা মাঝারি ও কোন ক্ষেতের ভুট্টা গাছগুলো ছোট ছোট। দুর থেকে যে কোন মাঠের দিকে তাকালে শুধু ভুট্টা ক্ষেত নজরে পড়ছে। ভুট্টার উচ্চ ফলনশীলতার জাতের ভিন্নতা ও রোপনের সময়কালের পার্থক্যের কারনে কোন ক্ষেতের ভুট্টা মোচা বের হচ্ছে। আবার কোন কোন ক্ষেতের ভুট্টার চারাগুলো অপেক্ষাকৃত ছোট।

 

কৃষকদেরসূত্রে জানাগেছে, এ অঞ্চলের প্রধান ফসল ধান চাষ। আর রবি মৌসুমে,বোরো ধান, তিল,তিশি, মুগ মসুর,সরিষা, নানা ধরনের সবজির চাষ হতো। কিন্ত বৈরী আবহাওয়ার কারনে কয়েক বছর ধরে লোকসানের কারণে ধান চাষে তারা আগ্রহ হারিয়েছেন। লাভ বেশি হওয়ায় এ সকল ফসলের স্থলে জায়গা করে নিয়েছে ভুট্টা।

তারা বলেন, গত বছর প্রতিমন ভুট্ট্রা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছেন। ভালো হলে প্রতিবিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মন ভুট্্রা পাওয়া সম্ভব। প্রতিবিঘায় সর্বোপরি উৎপাদন খরচ ১৫ থেকে ১৬ হাজারের অধিক হয় না। খরচের বেশিরভাগই হয়ে থাকে সার ও সেচ খাতে। কৃষকেরা বলেন, চারা অবস্থায় নিয়মিত পরিচর্যা না করলে ক্ষেত কীটপতঙ্গের আক্রমনে ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়।

 

উপজেলার আলাইপুর গ্রামের ভুট্টাচাষী আলিমুল ইসলাম জানান, গত কয়েক বছর ধরে চাষে লোকসান গুনছি। অথচ দাম ভালো পেয়ে ভুট্টা চাষীদের পোয়া বারো দেখছি। তাদের লাভ দেখেই এ বছর ২ বিঘা জমিতে ভুট্টার বীজ রোপণ করেছি। ক্ষেতের গাছগুলোও বেশ ভালো। বেশ লাভের আশা করছি।

 

ষাটবাড়িয়া গ্রামের কৃষক কবিরুল ইসলাম নান্নু ও খড়িকাডাঙ্গা গ্রামের আবজাল হোসেন জানান, রবি মৌসুমের যে জমিতে বোরো ধান ও সরিষার চাষ করতেন সেখানে এ বছর প্রথম ভুট্টার চাষ করেছেন। তারা জানান, বিগত কয়েক বছর তাদের এলঅকার ভুট্টাচাষীরা ভালো পেয়েছে শুনে তারাও শুরু করেছেন।

 

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি জানান, চলতি বছর কালীগঞ্জে প্রায় ৬’শত হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। সাধারনত ১০৫ থেকে ১৩০ দিনের আয়ুষ্কালের ফসল ভুট্টা। দাম বেশি হওয়াতে এ এলাকার কৃষকেরা ভট্টাচাষে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি বলেন, ভুট্টাচাষীদের কৃষি অফিস থেকে প্রশিক্ষণ,বিনামূল্যে সার বীজ প্রদানসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। কৃষিবিভাগের মাঠকর্মিরা গ্রাম গ্রাম ঘুরে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন।