খবর বিজ্ঞপ্তি।।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৬ জানুয়ারি প্রেসক্লাবে আলোচনা সভা ও বিভিন্ন থানায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর যুবদল। এসব কর্মসূচিতে যুবদলের পদ-পদবীধারী সকল নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহন করতে নির্দেশনা দিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি সফলে চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার উপস্থিতিতে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ সফল করতে নগর যুবদলের প্রতিটি নেতাকর্মীকে উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকের পদ বাতিল হতে পারে। এছাড়া আগামী ১৫দিনের মধ্যে ওয়ার্ডের সকল সাংগঠনিক সমস্যা সমাধান করে পুর্ণাঙ্গ কমিটি মহানগর শাখায় জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে নগরীর পাঁচ থানায় সংশ্লিষ্ট ওয়ার্ডকে নিয়ে প্রস্তুতি সভা করতে বলা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের উজ্জিবীত করতে কারামুক্ত নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়েছে নগর যুবদল।











































