পাবনা প্রতিনিধি।।
ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোলের বিভিন্ন অপরাধ করার কৌশল রপ্ত করেছে তিন বন্ধু লিখন, অনিক, বাশার। লিখন হাসান পিতা: মৃত জমশের আলী পাবনা জেলার ঈশ্বরদী থানার দীঘা গ্রামে বাড়ি তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র। আব্দুল্লাহিল বাকী পিতা: আব্দুল্লাহিল কাফি, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের বাসিন্দা তিনিপাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র। আবুল বাশার পিতা: হাতেম আলী মন্ডল পাবনা সদর থানার চরতারাপুর গ্রামের বাসিন্দা তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফোকাস কোচিং সেন্টারে অধ্যায়নরত।
তিন বন্ধু নিম্নবিত্ত পরিবারের সন্তান লেখাপড়ার খরচ যোগানের জন্য তারা পাবনা শহরের বিভিন্ন বাসাবাড়িতে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতো। আরও বেশি টাকা ইনকাম করার জন্য তারা ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে অভিনব কায়দায় অপরাধ করার কৌশল রপ্ত করে। গত ১১ জানুয়ারি দুপুর বারোটার দিকে পাবনা বড়বাজার এলাকার দিলালপুরে একটি বাসায় তিনজন কোচিং সেন্টারের টিচার পরিচয় দিয়ে ঢুকে গৃহবধূ ও গৃহপরিচারিকার হাত পা বেঁধে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আলমারির চাবি নিয়ে সেখানে থাকা ৭২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনায় বাসার মালিক আরিফ চৌধুরী বাদী হয়ে পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ আসামি ধরতে অভিযানে নামে। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দস্যুতার সাথে জড়িত উল্লেখিত ৩ ছাত্রকে গতরাতে গ্রেফাতার করে।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নেয়া ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, দস্যুতার ঘটনায় আটককৃত তিন জনই মেধাবী ছাত্র। তারা অত্যন্ত বুদ্ধিমান এবং আইটি বিষয়ে অভিজ্ঞ। তারা ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে অপরাধ করার কৌশল রপ্ত করে বিভিন্ন সময় অপরাধ সংগঠিত করে যাচ্ছিল।











































