স্টাফ রিপোর্টার।।
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৭৮ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন খানজাহান আলী থানাধীন খাঁ পাড়ার মো. হায়দার আলীর ছেলে মো. রাশেদুজ্জামান (২৬), রায়ের মহল পূর্বপাড়ার শেখ মহিউদ্দিনের ছেলে শেখ সাইফুল ইসলাম সুমন (৩২), দিঘলিয়া থানার জাব্দীপুর গ্রামের মৃত. মুনসুর আলীর ছেলে ফেরদাউস (৪৬) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামকৃষ্ণপুর গ্রামের মো. হানিফ আলী মোড়লের ছেলে মো. রুহুল কুদ্দুস (৩৫)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১৭৮ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।











































