মোঃমোস্তাফিজুর রহমান, রূপসা প্রতিনিধি।।
বিশ্বে জিআই পন্য হিসেবে খ্যাত বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপসায় র্যাব-৬ অভিযান চালিয়ে ৩জনকে ৮৪,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে।
র্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রূপসা থানাধীন বিভিন্ন মৎস্য আড়ৎগুলোতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ১৪ জানুয়ারী রাত ১১ঃ৩০ মিনিট থেকে ১৫ জানুয়ারি ভোর ০৪.৩০ পর্যন্ত রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময়
ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা-২০০৮) এর বিধি ৪(৪) লংঘন করায় মেসার্স রুপালী ফিস এর মালিক রাজুকে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা। মেসার্স অর্পণ বিশ্বাস এর মালিক ভজন বিশ্বাসকে ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা এবং শ্যামল দাসকে ৩০,০০০/-(ত্রিশ হাজার)টাকা, সর্বমোট ৮৪,০০০/-(চুরাশি হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অপদ্রব্য (জেলী) পুশকৃত ২৪ মন চিংড়ি জব্দ করা হয়।
জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।











































