Home আঞ্চলিক রূপসায় ৭২ জন ব্যাটালিয়ন আনসার সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান

রূপসায় ৭২ জন ব্যাটালিয়ন আনসার সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান

144

রূপসা প্রতিনিধি ।।

১২ জানুয়ারী বেলা ১১টায় রূপসা উপজেলার ইলাইপুরে ৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন পদবির পদোন্নতি প্রাপ্ত ৭২ জন ব্যাটালিয়ন আনসার সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারা দেশে বিভিন্ন পদবির সদ্য পদোন্নতি প্রাপ্ত প্রায় ২৪৬২ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্যদের ১২জানুয়ারী বেলা ১১টায় একযোগে সকল ইউনিটে র‌্যাংক ব্যাজ পরিধাণের জন্য বাহিনীর মহা পরিচালক মহোদয় নির্দেশ প্রদান করেন। এরই অংশ হিসেবে ইলাইপুর ৩ আনসার ব্যাটালিয়নে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন পদবির ৭২ জন ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র‌্যাংক ব্যাজ পরিধান করান। এসময় প্রধান অতিথির বক্তৃতায় অধিনায়ক চন্দন দেবনাথ বলেন- জৈষ্ঠ্যতা, যোগ্যতা ও কর্মদক্ষতার ফল হিসেবে এই পদোন্নতি।

পদোন্নতি মানুষকে কর্মে অনুপ্রেরণা সৃষ্টি করে। পেশাদারিত্বের মান বৃদ্ধি, অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন, সামরিক বেসামরিক প্রতিষ্ঠানে সঠিকভাবে দায়িত্বপালন, বাহিনীর সুনামসহ পদ পর্যদা ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। আনসার বাহিনী বর্তমানে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এক্ষেত্রে আনসার বাহিনী এ ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে মান মর্যাদাপূর্ণ উন্নত দেশে পরিণত করার প্রচেষ্ঠায় যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুট্যান্ট (কোম্পানী কমান্ডার) মোহাম্মদ নুরুজ্জামান ও রাজিব হোসাইনসহ ব্যাটালিয়নের সকল পদবির সদস্যবৃন্দ।