রূপসা প্রতিনিধি ।।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক রুবাইয়া তাছনিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা ১২ জানুয়ারী সন্ধ্যায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন।
ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খান আঃ জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ আজিম, সদস্য আব্দুল কাদের. গোলাম মোস্তফা, চন্দন ভট্টাচার্য, চিত্ত রঞ্জন সেন, বিএম শহিদুল ইসলাম ও রেজাউল ইসলাম তুরান।











































