বিনাভোটের সরকারের সময় শেষ: কখন কি হয় বলা যায়না:শামসুজ্জামান দুদু
খবর বিজ্ঞপ্তি।।
অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ। দেশের মানুষ জেগে উঠেছে, কখন কি হয় বলা যায় না। অবিলম্বে পদত্যাগ না করলে করুন পরিনতি হবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ও শাসক দলের ক্যাডার দিয়ে গনতন্ত্র মুক্তিকামী বিএনপির নেতাকর্মীদের আর দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ এদেরকে প্রতিরোধ করতে মাঠে নেমে পড়েছে। অবৈধ সরকার সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারো একদলীয় শাসন কায়েম করার যে ষড়যন্ত্র করছে দেশের জনগণ সেটা হতে দিবো না! আন্দোলনের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। বিএনপির নেতাকর্মীদের সাথে দেশের জনগণ ও সকল পেশাজীবিরা জেগে উঠেছে।
সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে লুটপাটে ব্যস্ত রয়েছে। যে চেতনায় দেশ স্বাধীন হয়েছিলো আজ তা ভুলুন্ঠিত। অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সারাদেশের ন্যায় খুলনায় বিভাগীয় শহরের কেডি ঘোষ রোডে অনুষ্ঠিত গণঅবস্থান পালন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুদু আরো বলেন, এ সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়; যেকোন মুহুর্তে সরকারের পদত্যাগের সংবাদ পাবে দেশের জনগণ। আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ হবে। বিদ্যু, তেল, গ্যাসসহ দ্রব্যমুল্যবৃদ্ধির সীমাহীন উর্ব্ধগতির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচি পালিত হবে। সেই কর্মসুচি থেকে সরকার পতনের পরবর্তী বৃহত্তর কর্মসুচি ঘোষনা করা হবে বলে তিনি জানান।
গণঅবস্থান কর্মসুচিতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি বলেন, জনবিচ্ছিন্ন এই সরকার এখন কাগজের বাঘ, দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এমপি মন্ত্রীরা পুলিশ ছাড়া চলাচল করতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করে তিনি বলেন কোন বাহিনীর সদস্য ছাড়া মাঠে নামলে বাংলার জনগনের রোষানলে তারা পালাবার পথ খুজে পাবে না।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বৈরাচার হাসিনা সরকারকে হটিয়ে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে ফিরবে না। ক্ষমতা দখলের জন্য নয়; দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ১৯৭১ সালে এদেশের মুক্তিকামী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে ছিলো। তাঁর নেতৃত্বে দেশকে হানাদারমুক্ত করা হয়েছিলো। সেভাবে তাঁর সুযোগ্য উত্তরসুরি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ হাসিনা হটাও আন্দোলনে রাজপথে নেমেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটিয়ে জনগণ ঘরে ফিরবে না।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় গনঅবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামিম, সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, যশোর জেলার আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সাবেক সংসদ সদস্য মফিদুল ইসলাম তৃপ্তি, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজনীন, কেন্দ্রীয় সদস্য আয়শা সিদ্দিকা মানি, মেহেরপুর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, সাবেক সংসদ্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ঝিনাইদহ জেলা সভাপতি এম এ মজিদ, নড়াইল বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাগেরহাট জেলা আহবায়ক ইঞ্জি. আকরাম হোসেন তালিম, সাতক্ষীরা জেলা আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, মাগুরা জেলার ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব কিশোর, ঝিনাইদ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এড. সাবিরুল ইসলাম সাবু, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজ্জাফর আহমেদ আলম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, জাহিদুজ্জামান মনা, মোজাফ্ফর আলম প্রমূখ। সকাল থেকে খুলনা মহানগর, জেলা ও বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কেডি ঘোষ রোডে জড়ো হতে শুরু করেন। স্লোগানে-স্লোগানে বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন নেতাকর্মীরা। গণ অবস্থান কর্মসুচিতে মহানগর ও বিভিন্ন জেলা থেকে আগত জাসাস নেতাকর্মীরা সরকার বিরোধী গণসঙ্গিত পরিবেশন করেন। মহানগরী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গনঅবস্থান কর্মসুচিতে আগত বিএনপির নেতাকর্মীদের পুলিশ সদস্যরা তল্লাশী ও হয়রানি করেন। আগত নেতাকর্মীদের উপস্থিতিতে কে ডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, ক্লে রোড, হেলাতলা রোড, স্টেশন রোড লোকে লোকরন্য হওয়ায় দুপুরের পর থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ থেকে কারাবন্দি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।
আশাশুনি চেয়ারম্যানের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছেন। এই অমূল্য জীবনী গ্রন্থখানা রাজনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক ভাবে শিক্ষণীয় হিসাবে প্রচারের জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি বিতরণ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে থাকা প্রতিভাবান ছাত্রদেরকে জীবনের প্রত্যেক পরতে নিজেদেরকে উত্তম রুপে গড়ে তুলার পাথেয় হিসাবে বইটি গুরুত্ববহ হিসাবে উল্লেখ করে চেয়ারম্যান হোসেনুজ্জামান উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন ইসলামসহ ছাত্র ও ছাত্রলীগ কর্মীদের হাতে বইটি তুলে দেন। ইউপি চেয়ারম্যানের এহেন সুচিন্তিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলার বোদ্ধা রাজনীতিবিদ ও সচেতন মহল।
আশাশুনিতে শীতকালীন ক্রীড়ার ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলায় প্রতাপনগর আবু বক্কর ছিদ্দিক ফাযিল মাদ্রাসা দল ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। নির্ধারিত ৭ ওভারের খেলায় প্রতাপনগর মাদ্রাসা ক্রিকেট দল প্রথমে ব্যাড করে ৮ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে শ্রীউলা স্কুল দল ৮ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হয়। ফলে প্রতাপনগর মাদ্রাসা দল ৬ রানের ব্যবধানে জয়লাভ করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মুরাদ হোসেন। খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ। আম্পায়ার ছিলেন আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার সানা ও উত্তম কুমার মন্ডল। ধারাভাষ্যে ছিলেন হাবিবুর রহমান ও দেব প্রসাদ। স্কোরার ছিলেন আহসান ও রাকিব। অন্যদিকে ব্যাডমিন্ট (ছাত্র-দ্বৈত) প্রতিযোগিতায় বড়দল আত্তাফ উদ্দিন কলেজিয়েট স্কুল দল উপজেলা চ্যাম্পিয়ন ও দরগাহপুর কলেজিয়েট স্কুল দল রানার আপ হয়েছে। ব্যাডমিন্ট (ছাত্রী-দ্বৈত) প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল রানার আপ হয়েছে। আজ বৃহস্পতিবার একই মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আশাশুনিতে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা (শীতকালীন)-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় আশাশুনি অফিসার্স ক্লাব ব্যাডমিন্ট কোর্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আশাশুনির আয়োজনে পুরুষ গ্রুপের (দ্বৈত) ১ম সেমি ফাইনালে আশাশুনি ইউনিয়ন দল ও বড়দল ইউনিয়ন দল অংশ নিয়ে বড়দল বিজয় লাভ করে। ২য় সেমিতে বুধহাটা ইউনিয়ন ও দরগাহপুর ইউনিয়ন দল অংশ নেয় এবং দরগাহপুর দল জয়লাভ করে। এরপর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দরগাহপুর ইউনিয়ন দল ২-০ গেমের ব্যবধানে বড়দল ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সিফাত ও রানার আপ দলের সুমন। একই মাঠে নারী গ্রুপে আশাশুনি সদর ইউনিয়নের তানহা বিনতে আযাদ (নেহা) ও জান্নাতুন নেছা দল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইদুল ইসলাম, আরওডিও বিশ্বজিৎ ঘোষ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথোলজি বিভাগ পূর্ণতা অর্জনের দিকে এগিয়ে চলেছে
এম. হাবিবুল্লাহ, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথোলজি বিভাগ পূর্ণতা অর্জনের দিকে এগিয়ে চলেছে। অতীব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিভাগ এখন এ বিভাগে সংযোজন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েও দীর্ঘকাল অবহেলিত ও বঞ্চিত আশাশুনি উপজেলার বাসিন্দারা সুচিকিৎসা ও প্রয়োজনীয় প্যাথলজিক্যাল সুযোগ বঞ্চিত ছিল। সাম্প্রতিক সময়ে হাসাপাতালকে সুসজ্জিত করা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে স্বোচ্চার হন দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হক দায়িত্ব পাওয়ার পর থেকে অগ্রসরমান হাসপাতালকে অনেকগুণ সমৃদ্ধ করেছেন। হাসপাতালকে চিকিৎসা সেবার গ্রহনযোগ্যতা অর্জন ও বিভিন্ন সুযোগ সুবিধা এগিয়ে নিতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেন। হাসপাতালে নিয়মিতভাবে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করেছেন। নতুন সংযোজন করেছেন জার্মানির বিখ্যাত ঐঁসধহ কোম্পানির ঝবসর ধঁঃড়-ধহধষুুবৎ। রক্ত পরীক্ষার জন্য করা হয়েছে সুব্যবস্থা। স্বল্প মূল্যে নিখুঁত ভাবে প্রায় সব রকমের রক্ত পরীক্ষা এখন থেকে করা হবে এই হাসপাতালে। এছাড়া চালু করা হয়েছে আল্ট্রাসনোগ্রাম। প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার আল্ট্রাসনোগ্রাম করানো যাবে অতি অল্প খরচে। দীর্ঘদিন এসব পরীক্ষার ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবা প্রদানে যেমন অসুবিধা ছিল, তেমনি রোগিরা হাসপাতালকে পরিত্যাগ করে জেলা শহরসহ বিভিন্ন জেলায় গমন করতে বাধ্য হয়েছে। যদিও তাদেরকে অনেক বেশী টাকা খরচ, সময় নষ্ট ও ভোগান্তিতে পড়তে হয়েছে। এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলাবাসীর জন্য আশা ও নির্ভরতার স্থান দখল করতে সক্ষম হবে। সাথে সাথে গরীব ও অসহায় পরিবারগুলো আর্থিক সংকট থেকে অনেকাংশে রক্ষা পাবে।
আশাশুনির বড়দল ইউপি সদস্য চন্দ্রের শেষকৃত্য সম্পন্ন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের মেম্বার চন্দ্র কান্ত মন্ডলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ১নং ওয়ার্ড চাম্পাখালী গ্রামের ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তার আত্মার সদগতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শেষকৃত্য অনুষ্ঠানে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ও সকল ইউপি সদস্যবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, উপদেষ্টা ও জেলা আ’লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, অধ্যাপক (অব.) সুবোধ কুমার চক্রবর্ত্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবত্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, রতন অধিকারী, প্রফেসর হিরুলাল বিশ্বাস, বামন মিত্র, বরুন চন্দ্র মন্ডল, অলোক মন্ডল, সমীরণ চক্রবত্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
গিলাতলা আদর্শ যুব পর্ষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা আদর্শ যুব পর্ষদের উদ্যোগে ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন এর সৌজন্যে গতকাল বিকাল ৪ টায় গিলাতলা বাজারঘাট সংলগ্ন আদর্শ যুব পর্ষদের সামনে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরন করেন। বিশেষ অতিথি ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম কিবরিয়া মিন্টু, নওয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক মুন্সি মোঃ আনোয়ারুজ্জামান, দৌলতপুর দিবা নৈশ কলেজের অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন , ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস এম এ রাসেল, মোঃ খান আঃ হালিম । অনুষ্ঠানে বক্তৃতা করেন গিলাতলা আদর্শ যুব পর্ষদের সভাপতি আলামিন শেখ , সাধারন সম্পাদক খান মোক্তার হোসেন, সরদার শিখর আহম্মেদ, মোঃ মুন্সি, মনিরুল, মিন্টু , রবি , আনোয়ার সহ গিলাতলা আদর্শ যুব পর্ষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ইস্টার্নগেটে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ইর্ষ্টানগেটে গতকাল বুধবার অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন (৬০) ব্যক্তির মরহেদ উদ্ধার করেছে এলাকাবাসি। সকাল আনুমানিক ৯ টায় ইস্টার্ন গেট খুলনা যশোর মহাসড়কের পশ্চিম পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খানজাহান আলী থানা এবং ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে খবর দেয়। স্থানীয় লোকজন এবং পুলিশের সহযোগিতায় মৃত ব্যক্তিকে হিন্দু সম্প্রদায় সনাক্ত করে তাকে ইস্টার্ন গেট ভৈরব নদীর তীরে মশিয়ালী বুড়ো মায়ের শ্মশানে দুপুর ১২টায় সৎকারের জন্য নিয়ে যাওয়া যান । সৎকারের সময় উপস্থিত ছিলেন অসিত কুমার নন্দী, মোহনদাস, অজয় রায়,শিব বিশ্বাস, বিকাশ নন্দী, শিব দাস, খোকন রায়, শুভ দাস, নিত্য রায়, অরুন কুমার এবং তাদের সহযোগিতা করেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সরদার গোলাম জিলানী মুন।
চুলকাটির সৈয়দপুর গ্রামে আবারও ট্রান্সমিটার চুরি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মোড়লপাড়া হতে ১টি বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করে পালিয়েছে অজ্ঞাত একটি চোরচক্র। মঙ্গলবার গভীর রাতে সৈয়দপুর মোড়লপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। একেরপর এক বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হওয়ায় গ্রহকরা পড়েছেন মহাবিপাকে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি চোরচক্র সৈয়দপুর মোড়লপাড়া এলাকার ১টি বিদ্যুতের খুটিতে লাগানো ট্রান্সমিটারটি চুরি করে পালিয়ে যায়। যে করনে সমগ্র এলাকায় বসবাসরত গ্রাহকরা পড়েছেন মহাবিপাকে। এর আগে সৈয়দপুর গ্রামের শক্তি নারায়ন দাসের বাড়ীর সামনের বিদ্যুতের খুটি হতে একটি ট্রান্সমিটার চুরি, চুলকাটি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে ১টি ট্রান্সমিটার চুরি ও সোনাডাঙ্গা পশ্চিমপাড়া শীতলা মন্দিরের সামনে হতে ১টি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে।
বাগেরহাটে রোগী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোটার, বাগেরহাট
প্রচন্ড শীতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০জানুয়ারী) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা হাসপাতালে গিয়ে এই কম্বল বিতরণ করেন। পরে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে আরও দুই শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপরিচালক মো.শাহীনুজ্জামান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষেরা। সকল ছিন্নমূলদের এভাবে কম্বল দিলে তাদের শীতের কষ্ট কিছুটা কমবে বলে জানান স্থানীয়রা।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার হঠাৎ শীত জেকে বসেছে। একারনে প্রচণ্ড শীতে সড়কের পাশে ও বিভ্ন্নি স্থানে আশ্রয় নেয়া মানুষ কষ্ট পাচ্ছে, এ বিষয়টি জানতে পেরে সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। অসহায়দের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রূপসা ইউ সি সি এ নির্বাচনে গোপাল মন্ডল নির্বাচিত
রূপসা প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমক পরিবেশের মধ্য দিয়ে রুপসা ইউ সি সি এ লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনে গোপাল চন্দ্র মন্ডল নির্বাচিত হয়েছেন । নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী । সদস্য ছিলেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মো: আবু সাইদ , উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সহকারি হিসাব রক্ষক রবিউল ইসলাম ফকির । উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ জানান ,বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে পল্লী ভবন মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । ৯৬ জন ভোটারের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে । নির্বাচনে ে
গাপাল চন্দ্র মন্ডল ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
এর পূর্বে সহ-সভাপতি পদে সুজন বসু এবং সদস্য পদে মোঃ জয়নাল সমাদ্দার, ইউসুফ আলী শেখ, মোঃ মিশকাত আলী ফকির, অমলা রানী সিকদার, অশোক চৌধুরী ও শিবনাথ দাস বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা সাংগঠনিক সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার ১১ই জানুয়ারী বিকাল ৪টায় বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলার সাধারণ সম্পাদক সেলিম রেজা রাকিব প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার বিপ্লবী সভাপতি মোঃ ইউনুস আলী মোল্লা। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু সৈনিকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমানের রুহের মাগফিরাত ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুন উর রশিদ সিআইপি এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তামজীদ বীন রহমান তুর্য এর সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করে দোয়া করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন খুলনা জেলা সহ সভাপতি মোঃ আবুল কালাম, মোকছেদুর রহমান, মতিয়ার রহমান, শেখ রাসেল, গাজী রুহুল আমিন, শেখ সুমন, সাইফুল ইসলাম, ইমতিয়াজ, রাশেদসহ সংগঠনের খুলনা জেলা ও উপজেলা এবং থানা নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জাতীয় ও স্থানীয় প্রতিটি অনুষ্ঠান পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় খুলনা জেলা অর্ন্তগত যে সকল উপজেলা ও ইউনিয়ন কমিটি প্রদান করা হয়েছে সকল কমিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে খুলনা জেলার সাধারণ সম্পাদক সেলিম রেজা রাকিবকে আহবায়ক, সরদার সাইদী হাসান বাবু ও গাজী রুহুল আমিনদের সদস্য করে তিন সদস্য বিশিষ্ট সাংগঠনিক পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন
রূপসা প্রতিনিধি
অর্থ আত্মসাৎ ও দুর্নীতির হাত থেকে রূপসা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি বঙ্গবন্ধু কলেজ রক্ষার্থে ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ হাবিবের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তৃতা করেন, সাবেক ছাত্রনেতা নাজিম মোড়ল, জুয়েল সরদার, আহাদ আহসান বাবু, আবির হোসেন হৃদয়, শেখ মোঃ অনিক, মোঃ রকি শেখ, শাহিন শান্ত, মাসুম হোসেন, সাজ্জাদ, লামিয়া, তামান্না, সাদিয়া খানম, রাকিব, সাঞ্জু, মিরাজ, মলয় প্রমূখ।
উল্লেখ্য, ওই কলেজের প্রভাষক সাহাদত হোসেন কয়েক মাস আগে অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ হাবিবের লাগামহীন দুর্ণীতি ও অর্থ আত্মসাতের ফিরিস্তি উল্লেখ করে খুলনা জেরা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। এতে উল্লেখ করেন, ২০২১ সালে ২০ ফেব্রুয়ারি কলেজে যোগদান করেন বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ হাবিব। যোগদানের পর হতে তিনি কলেজের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ঠ করেন। নিজের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। যোগদানের পর হতে তিনি কোন একাডেমিক কাউন্সিলের সভা ডাকেননি। বিভিন্ন জাতীয় দিবস পালনে করেন অনিহা প্রকাশ। যোগদানের পর হতে কলেজের বিভিন্ন খাত হতে অসৎ উপায়ে অর্থ আত্মসাথ করতে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানের নামে টাকা উত্তোলন করে ভাউচারে খরচ দেখানো হলেও প্রকৃতপক্ষে এ টাকার একটি অংশ কমিটির কাছ থেকে অধ্যক্ষ নিজে নিয়ে নেন। এইভাবে প্রায় প্রতিটি অনুষ্ঠানের বাজেট থেকে টাকা উত্তোলন করে একটি অংশ নিজের কাছে রাখেন। এছাড়া তার আমলে সরকারি বাজেটের টাকা উত্তোলন করে মালামাল ক্রয় না করে তার নামে ব্যক্তিগত একাউন্টে টাকা রেখে ইচ্ছামত ব্যক্তিগত কাজে খরচ করে থাকেন। ২৮/০৩/২০২১ তারিখে সরকারি বাজেটের ২,০৩,৩১০/- টাকা উত্তোলন করে ০১/০৪/২০২১ তারিখে রূপালী ব্যাংক লিঃ রাজাপুর শাখায় নিজের নামে হিসাব নং-১২৫৭৮ একাউন্ট খুলে সেখানে ১,৮৮,০০০/- টাকা জমা রাখেন এবং পরবর্তীতে ১০/০৬/২০২১ তারিখ ও ০৯/০১/২০২২ তারিখে সরকারি বাজেটের ৪,৪০,৭৮৫/- টাকা ৬২২, ২৭৮/- টাকা উত্তোলন করে এর মধ্য থেকে ৫,৫৬,৩৮০/- টাকা নিজের ঐ একাউন্টে জমা রাখেন। বিষয়টি শিক্ষক মহলে সকলে জানলেও অধ্যক্ষ এসিআর এর ভয় দেখানোর কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। তার বিরুদ্ধে ১০/০৪/২০২২ তারিখে আনিত অভিযোগের প্রেক্ষিতে মাউশি কর্তৃক তদন্ত কমিটি গঠন হওয়ার পর তড়িঘড়ি করে উল্লেখিত একাউন্ট হতে সকল টাকা উত্তোলন করেন। পরবর্তীতে তিনি এ টাকা নিয়ে বিদেশ সফরে যান বলে বিশস্ত সূত্রে জানা যায়।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন গত ০৫ জানুয়ারি অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ হাবিবের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক মোঃ সাহাদত হোসেন সেখ কর্তৃক উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ হাবিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ৩০/০৬/২০২২ তারিখ তদন্তকারী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনাকে নিয়োগ প্রদান করা হয়। সে প্রেক্ষিতে তিনি উল্লিখিত বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ হাবিব শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফরম, প্রশংসাপত্র, সার্টিফিকেট, বিদ্যুৎ বিল বাবদ অর্থ আদায় করেছেন এবং সরকারি অর্থ ব্যয়ের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি মর্মে প্রতিবেদন দাখিল করেছেন।
এমতাবস্থায়, অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ হাবিবের বিরুদ্ধে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনখানা মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ হাবিব বলেন, এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে আমার বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র করা হচ্ছে। এসব অভিযোগ ওই ষড়যন্ত্রেরই অংশ। তিনি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকের অনুরোধ জানান।
পাইকগাছায় প্রতিপক্ষের দায়ের কোপে আহত ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জমির আইল সিমানায় জোর করে ঘেরা বেড়া দেওয়ার সময় বাঁধা দিলে প্রতিপক্ষের দায়ের কোপে সজ্ঞয় সরদার (৫৯)নামে ১ জন আহত হয়েছে। এলাকাবাসি আহতকে হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সোলাদানা ইউনিয়নে গোলবুনিয়া গ্রামে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে।
আহতের স্ত্রী তপতি সরদার জানান, আমার স্বামীর সাথে প্রতিবেশি গোল বিশ্বজিৎ সরদারের(৫৪) সাথে জমির আই সিমানা নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার সকাল ১১ টায় প্রতিপক্ষ বিশ্বজিৎ সরদার জোর করে অমাদের জমিতে ঘেরা বেড়া দিতে থাকে।আমার স্বামী বাঁধা দিলে বিশ্বজিৎ তাকে দা দিয়ে কোপ মারে। এ সময় সে রক্ত জখম হয়। এলাকাবাসী আহতকে হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মারামারির ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছার জিরবুনিয়া গ্রাম উনয়ন বহুমুখী সমবায় সমিতি নির্বাচন প্রার্থীদের মনানয়ন পত্র সংগ্রহ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা দলুটীর জিরবুনিয়া গ্রাম উনয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্ভাব্য প্রার্থীরা তাদর মনানয়ন পত্র সংগ্রহ করছন। বুধবার শেষ দিন পর্যন্ত ১৩ জন প্রার্থী মনানয়ন সংগ্রহ করছন। সভাপতি পদ ৩ প্রার্থী হলন, বর্তমান সভাপতি ভাল্টন মন্ডল, বর্তমান ইউপি সদস্য সুকুমার কবিরাজ, সাবক ইউপি সদস্য রণধীর মন্ডল। সহ-সভাপতি পদ বিপ্রজিৎ সরকার ও বিধান চদ্র মন্ডল। সাধারণ সম্পাদক পদ বদ্যনাথ মন্ডল, আনারুল গাজী, অমিতাভ মন্ডল। ৩ সদস্য পদ ৫ প্রার্থী হলন, আব্দুল গণি, মঞ্জুর শখ, দিলীপ রায়, অনিমা মন্ডল ও কশিক সরকার। মনানয়ন জমা দওয়ার শষ দিন ১২ জানুয়ারি, যাচাই বাছাই ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৫ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি ও নির্বাচন ৬ ফব্রুয়ারি। মনানয়ন সংগ্রহর সময় উপ¯িত ছিলন, প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজলা সমবায় অফিসার বনজির আহমদ, সহকারী নির্বাচন কর্মকর্তা আবু সাঈদ ও তারাব আলী, ফুলবাড়ী বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দ্বিজদ্র নাথ মন্ডল, মিল্টন মন্ডল মিঠু, অজয় বিশ^াস ও দবব্রত গাইন।
সাব-রেজিস্ট্রারর উপর হামলা; প্রতিবাদ পাইকগাছায় অনির্দিষ্টকালর কর্মবিরতি পালন
পাইকগাছা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জলার শিবগঞ্জ উপজলা সাব-রজিস্ট্রার মাঃ ইউসুফ আলীর উপর উপজলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত কর্তক হামলার ঘটনায় অনির্দিষ্টকালর জন্য কর্মবিরতি পালন করছ পাইকগাছা উপজলা সাব-রজিস্ট্রী অফিসর কর্মকর্তা-কর্মচারীবদ। বাংলাদশ রজিস্ট্রশন সার্ভিস এসাসিয়শনর কদ্রীয় কর্মসূচির অংশ হিসব বুধবার সকাল থক কর্মবিরতি শুরু করছ কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। রজিস্ট্রশন সহ সকল কার্যক্রম বন্ধ থাকায় ভাগাÍিত পড়ন সাধারণ মানুষ। এ সময় উপ¯িত ছিলন, উপজলা সাব-রজিস্ট্রার দীপংকর দাশ, অফিস সহকারী জিনায়ত হাসন, দলিল লখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ গাজী বজলুর রহমান, মাহরার মিলন কাÍি রায়, নাজমুজ শাহদাৎ মিলন, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, নাজমিন নাহার পিয়া, আক্তার হাসন, শায়বুর রহমান বাবু, কার্তিক মন্ডল, অজয় রায়, গতম রায়, মিহির কাÍি রায়, বিশ^জিৎ মন্ডল, পবিত্র মন্ডল, অঞ্জনা রানী, নাসরিন আক্তার, লাবিবা, পার্থ মন্ডল ও সিদ্ধার্থ মন্ডল।
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত”আহত ১
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন ট্রাকের হেলপার নিহত হয়েছে। ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। জানা যায়, বুধবার ভোর অনুমানিক ৫ ঘটিকার সময় যশোর জেলার কেশবপুর থানাধীন যশোর ভায়া চুকনগর মহাসড়কের গোলাঘাটা মোড়স্থ মিফ্তাউল কওমি মাদ্রাসার সামনে বালু ভর্তি ট্রাক যার রেজিঃ নং (কুষ্টিয়া -ট- ১১-৩০০৪) এর চাকা পানসার হওয়ার কারণে রাস্তার বাম পাশে সাইট করে ট্রাকের চাকা পরিবর্তন করা হচ্ছিলো। এমতাবস্থায় একই দিক থেকে আসা বাঁশ ভর্তি ট্রাক যার রেজিঃ নং (খুলনা মেট্রো – ট- ১১-১৬৪৮) ঘনকুয়াশা ও অসাবধানতাবশত বালু ভর্তি ট্রাকের পিছনে জোরে ধাক্কা দিলে বাঁশ ভর্তি ট্রাকের হেলপার মোঃ হাসান সরদার (২৫) ঘটনাস্থলে মারা যায়। নিহত হাসান সরদারের ছেলে। ঘটনাস্থলে গুরুতর আহত ট্রাক ড্রাইভার মোঃ নজরুল ইসলাম (৪৫) কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের ছবেদ আলীর ছেলে। তাকে গুরুত্বর আহত অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করে।
কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভর্তি ট্রাকের ড্রাইভার বহলবাড়িয়া, মীরপুর, কুষ্টিয়ার মৃতঃ আব্দুল গনি মিয়ার ছেলে মোঃ মাহবুব মিয়া (৩৩) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে । দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি ও হেলপার এর মৃত দেহ কেশবপুর থানা পুলিশ হেফাজতে আছে। যা চুকনগর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করতে তিনি কল রিসিভ করেননি। পরে সর্বশেষ অবস্থা জানতে ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, চুকনগর হাইওয়ে পুুলিশের সাথে যোগাযোগ করেন, লাশ হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটে রোগী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রচন্ড শীতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও সড়কের পাশে থাকা ছিন্নমুল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০জানুয়ারী) রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা হাসপাতালে গিয়ে এই কম্বল বিতরণ করেন। পরে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে আরও দুই শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপরিচালক মো.শাহীনুজ্জামান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষেরা। সকল ছিন্নমূলদের এভাবে কম্বল দিলে তাদের শীতের কষ্ট কিছুটা কমবে বলে জানান স্থানীয়রা।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার হঠাৎ শীত জেকে বসেছে। একারনে প্রচণ্ড শীতে সড়কের পাশে ও বিভ্ন্নি স্থানে আশ্রয় নেয়া মানুষ কষ্ট পাচ্ছে, এ বিষয়টি জানতে পেরে সহকর্মীদের নিয়ে মাঠে নেমেছি। অসহায়দের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাগেরহাট আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ৫১তম আন্ত: স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আদর্শ মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে সরকারি উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ে আহবান করে। প্রথমে ব্যাট করে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে সরকারি উচ্চ বিদ্যালয়। জবাবে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল ১০ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে। সরকারি উচ্চ বিদ্যালয় দলের ক্যপ্টেনের দায়িত্ব পালন করেন শামীম রেজা রাজ এবং ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন এস এম ইফাত।
সদর উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরুস্কার তুলে দেওয়া হয়। এসময়, অংশ গ্রহনকারী শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কপিলমুনির প্রধান শিক্ষিকা শম্পা শিক্ষা বোর্ডের মঞ্জুরি কমিটির সদস্য মনোনীত
নিজস্ব সংবাদদাতা,কপিলমুনি(খুলনা) ||
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা যশোর শিক্ষা বোর্ডের মঞ্জুরি কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব ও সচিব প্রফেসর মোঃ আব্দুল মালেক সরদার স্বাক্ষরিত স্মারকপত্রে জানিয়েছেন, আগামী ২ বছরের জন্য শিক্ষা বোর্ডের মঞ্জুরি কমিটির সদস্য হিসেবে রহিমা আখতার শম্পাকে মনোনীত করা হয়েছে।
প্রধান শিক্ষিকার রহিমা আখতার শম্পা বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের চেষ্টা করবো। আমি সকলের দোয়া চাই।
সুন্দরবনের দুবলার চরে শীতে জেলের মৃত্যু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের পূর্ব-সুন্দরবন সংলগ্ন দুবলার চরে বুধবার (১১ জানুয়ারী) সকালে শীতজনিত কারণে আতিয়ার সরদার (৫২) নামে একজন জেলে মারা গেছেন।এনিয়ে গত ৩ দিনে সুন্দরবনের দুবলার চরের আলোরকোল নামকস্থানে শীতের কারণে ২ জনের মৃত্যু হয়েছে। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বুধবার দুপুরে জানান, আতিয়ার সরদার নামে এক জেলে শীতজনিত কারণে আকস্মিকভাবে মারা গেছেন। মারা যাওয়া জেলে মোংলা উপজেলার চিলা গাববুনিয়া গ্রামের খালেক সরদারের ছেলে। এর আগে গত ৯ জানুয়ারী সকালে দুবলার আলোরকোলে অসীম শীল (৩৫) নামে একজন (নরসুন্দর) সেলুন কর্মী আকস্মিকভাবে মারা যান।
পূর্ব-সুন্দরবন বিভাগের আলোরকোল অস্থায়ী ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ ফরেস্টার মুহাঃ সাদিক মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলের লাশ তার বাড়িতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাগেরহাট আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে ৫১তম আন্ত: স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়।
আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধন্ত নিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় দল ব্যাটে নেমে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে জবাবে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল ১০ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে। এতে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ খেলা আম্প্যায়ারের দায়িত্বে ছিলেন জুয়েল ও কালিদাশ। সরকারি উচ্চ বিদ্যালয় দলের ক্যপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন শামীম রেজা রাজ ও এস এম ইফাত। সদর উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন, অংশ গ্রহনকারী স্কুলের শিক্ষক ও ছাত্ররা।
চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হক এর স্মরণ সভা দোয়া
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় যাদুঘরের সাবেক মহা পরিচালক মাহমুদুল হক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা ‘আমাদের গ্রাম’ চত্বরে মাহামুদুল হকের সহোদর শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় ও এন্ড টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পী সমালোচক ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মাইনুদ্দীন খালেদ। আমাদের গ্রাম প্রকল্পের সমন্বয়কারী শেখ সাদীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের পরিচালক রেজা সেলিম। প্রয়াত মাহমুদুল হক এর স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, সাবেক শিক্ষক আ. কাদের, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক কামরুজ্জামান, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল হক, সাবেক প্রধান শিক্ষক নজমল হোসেন, আলী মোজেজ প্রমুখ।
এ সময় রামপাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রেসক্লাব রামপাল এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তাগণ প্রয়াত শিল্পী অধ্যাপক মাহমুদুল হক এর বর্ণাঢ্য জীবন ও চিত্রকর্মের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন। মাহমুদুল হক একজন গুণী শিল্পী হয়েও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত শিকড়কে আঁকড়ে ধরে রেখেছেন। তার অনুসারী রেজা সেলিম ও তার সহোদর মুস্তাফিজের মাধ্যমে গ্রামের বাড়িতে সংগ্রহশালা ও আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পর মত স্থাপনা গড়ে তুলতে বিশেষ অবদান রেখেছেন।
সাগরদাঁড়িতে মধুমেলা নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভ অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মণিরামপুর-কেশবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
সভায় আগামী ২৫ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে অশ্লীলতা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
কলারোয়ায় শীতে তৈরি হচ্ছে কুমড়া বড়ি
সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি:
শীত মৌসুমের এক অনন্য খাবার কুমড়া বড়ি। সাধারণত তরকারিতে এই কুমড়া বড়ি দেয়া হয়। এতে তরকারির স্বাদ ও মান বৃদ্ধি পায়। চলমান শীতে সাতক্ষীরার কলারোয়ায় কুমড়া বড়ি তৈরী কাজে ব্যস্ত সময় পার করছেন অনেক নারীরা। কিছু কিছু স্থানে তাদের সাথে যোগ দিচ্ছেন পুরুষরাও।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। বহু নারী কুমড়া বড়ি তৈরীর কাজে জড়িত রয়েছেন। নিজেদের পরিবারের খাবারের জন্য এটি তৈরি করছেন। আবার কিছু কিছু এলাকায় বিক্রির জন্যও কুমড়া বড়ি প্রস্তুত করা হচ্ছে। আবার এই শীত মৌসুমে বাড়তি আয়ের লক্ষ্যে অনেক নারী ও পুরুষ কুমড়া বড়ি তৈরি করছেন।
কুমড়া বড়ি তৈরি কাজে নিয়োজিত কয়েকজন নারী জানান, ‘শীতকাল কুমড়া বড়ি তৈরীর ভরা মৌসুম। এ সময় প্রায় প্রতিটা বাড়িতে কমবেশি কুমড়া বড়ি তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে পরিবারের চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করাও হচ্ছে। গ্রামাঞ্চলের নারীরা বাড়তি আয়ের জন্য কুমড়া বড়ি তৈরী করছেন।’
তারা জানান, ‘কুমড়া বড়ি তৈরীর প্রধান উপকরণ কলাইয়ের ডাল আর চাল কুমড়া। এর সাথে লবনসহ সামান্য মসলা। বাজারে প্রতি কেজি কলাই ডাল ১৩০ থেকে ১৫০ টাকা আর চাল কুমড়া ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাইজ হিসেবে চাল কুমড়া ৭০ থেকে ১০০ টাকার মধ্যে ক্রয় করা যায়। প্রতি কেজি কলাই ডালের সাথে ৩ কেজির মতো কুমড়ার মিশ্রণে কুমড়া বড়ি ভালো হয়। প্রথমে কলাই ডাল রৌদ্রে শুকিয়ে যাতায় ভেঙ্গে পরিস্কার করা হয়। সেই ডাল পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিতে হয়। সাধারণত সন্ধ্যা থেকে রাতভর অর্থাৎ প্রায় ৫ থেকে ৬ ঘন্টা ডাল পানিতে ভিজিয়ে রাখা হয়। পরে শিল-পাটায় সেই ডাল বাটা হয়। আর চাল কুমড়া পিচ করে কেটে কুড়নিতে ঘষে মিহি করা হয়। এরপর দুইটির মিশ্রণ হাত দিয়ে ফেনিয়ে কুমড়া বড়ির উপকরণ তৈরী করা হয়। মাঠ, বাড়ির আঙ্গিনা, ছাদ বা খোলা জায়গায় পরিষ্কার কাপড় বা নেটে ভোর থেকে হাত দিয়ে বড়ি বসানো শুরু করা হয়। পাতলা কাপড়ে সারি সারি বড়ি বসানোর পর সেই বড়ি ৩/৪ দিন একটানা রৌদ্রে শুকানো হয়। বড়ি শুকিয়ে গেলে কাপড় থেকে বড়ি উঠিয়ে পাত্রে সংরক্ষণ করা হয়।
তারা আরো বলেন, ‘তবে এখন উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়া বড়ি তৈরীর মেশিনেও মাড়াই করে কলাই ডাল ও কুমড়ার মিহি করা হচ্ছে।’ পৌর সদরের সাজিদা বেগম জানান, ‘৩ কেজি কুমড়ার সাথে ১ কেজি কলাইয়ের মিশ্রণে কুমড়া বড়ি ভাল তৈরি হয়। এখন বাজারে খোসা ছাড়ানো কলাই ডাল পাওয়া যায়। ডাল ভালো হলে বড়ির স্বাদও ভালো হয়। এছাড়াও অনেকে কুমড়া বড়ির সাথে পেয়াজ মিশ্রন দিয়ে থাকেন। প্রতি কেজি ডালের হিসেবে কুমড়া বড়ি তৈরি করতে পারিশ্রমিক হিসেবে ১০০ টাকা করে নেয়া হচ্ছে। সবমিলিয়ে প্রতি কেজি ডালের হিসেবে কুমড়া বড়ি তৈরি করতে আনুমানিক ২৭০ থেকে ২৮০ টাকা খরচ হচ্ছে। আর বাজারে ৩’শ টাকার উপরে কুমড়ার বড়ি বিক্রি হয়। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে।’ অনেকে জানান, ‘ কুমড়া বড়ি তরকারির একটি মুখরোচক উপাদান। এতে তরকারির স্বাদে যোগ হয় নতুন মাত্রা। শীত মৌসুমে কুমড়া বড়ি তৈরী করে অনেক নারীদের বাড়তি আয়ের সুযোগ হচ্ছে। তারা উপযুক্ত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে নিজেদের ভাগ্যোন্নয়ন গ্রামীন অর্থনীতিতে ইতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ১৫টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা
তথ্য বিবরণী
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে (বুধবার) খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাগুরা, যশোর, বাগেরহাট ও মেহেরপুর জেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। খুলনার ফুলতলা উপজেলায় বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্র্ণ ওষুধ বিক্রি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা, যশোর জেলার অভয়নগর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, সাতক্ষীরা সদর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে দুই হাজার পাঁচশত টাকা, মাগুরা সদর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচশত টাকা, বাগেরহাট সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা এবং মেহেরপুর সদর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লিফলেট ও প্যামপ্লেট বিতরণ এবং সকলকে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এ অভিযানে জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবসায়ী প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তা, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঝিনাইদহ ফুটবল প্রশিক্ষণ ও অটিজম শিশুদের প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ-
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিভিন্ন স্কুলের অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিযোগীতা সম্পন্ন হয়। উক্ত প্রতিযোগিতায় প্রায় ৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ বিশ^াস, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জয়নাল আবেদিন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
অপর দিকে বিকেলে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন করা হয়। সদর উপজেলার উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস.এস সাখায়াত রেজা সেলিম, ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র-২, টিপু সুলতান, ।
বিভিন্ন বিদ্যালয়ের মোট ৪৮ জন ছাত্র এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজের ৬ দিন পরে দুই জেলের ভাসমান লাশ উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার ৬ দিন পরে দুই জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ বুধবার সকালে দাফন করা হয়েছে। জেলেদের সূত্রে জানা যায়, ডুবে যাওয়া জেলে ইউসুফের লাশ বুধবার (১১ জানুয়ারী) সকালে পদ্মা গ্রামের কাছে নদীর চর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। অপর জেলে বায়েজিদের লাশ সাগরের পক্ষিদিয়া চরের কাছে ভাসমান অবস্থায় কোস্টগার্ডের সহায়তায় জেলের স্বজনরা মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে নিহত জেলে ইউসুফের পিতা আঃ রহিম মোবাইল ফোনে জানান, দুই জেলের লাশ বুধবার সকালে নিজ নিজ বাড়ীতে দাফন করা হয়েছে। গত ৫ জানুয়ারী দিবাগত রাতে সুন্দরবনের কচিখালীর অদুরে বঙ্গোপসাগরের পক্ষিদিয়ার কাছে নোঙ্গর করে থাকা ট্রলার সাগরে ডুবে নিঁখোজ হয় পাথরঘাটার পদ্মা গ্রামের আঃ রহিমের পুত্র জেলে ইউসুফ (২৫) ও মোঃ আমিনের পুত্র বায়েজিদ (৩০)। ঐ দুই জেলে নিখোঁজের পরে কচিখালী কোস্টগার্ডের সদস্যরা সাগরে তল্লাশী অভিযান শুরু করে।
রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় ক্রীড়া সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সংসদীয় আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে খুলনাস্থ দলীয় কার্যালয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, মোঃ অহিদুজ্জামান, দিঘলিয়া উপজেলার প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, রূপসা উপজেলা যুবলীগের সদস্য সরদার জসিম উদ্দিন, ইমন গাজী,সামসুল আলম বাবু, ইউসুফ, স্বেচ্ছাসেবক লীগের খুলনা জেলা সাবেক সদস্য মো: মইন উদ্দিন, শিমুল হোসেন, ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ আহমেদ, সাব্বির শেখ, নাইম, পিয়াল সহ আরো অনেকেই।
প্রধান অতিথি এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।
কয়রায় ওয়ার্ল্ড ভিশনের দুর্যোগ আপদকালীন পরিকল্পনা প্রনয়নে যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ইউএসএআইডির সহযোগিতায় বে-সরকারী উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসডিআরআর প্রকল্পের আয়োজনে কমিউিনিটি পর্যায়ে ঝুকি মোকাবেলায় আপদকালিন পরিকল্পনা প্রনয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় কয়রা আইটি স্কুল এন্ড যুব প্রশিক্ষন কেন্দ্রে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। প্রশিক্ষনটি পরিচালনা করেন এসডিআরআর প্রকল্প কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার মোছাঃ ফারহানা। এ প্রশিক্ষনে কয়রা উপজেলার সদর উনিয়নের ২৫ জন যুব স্বেচ্ছাসেবকদের একত্রে করে দুর্যোগ ব্যবস্থা ও আপদকালিন পরিকল্পনা প্রনয়নের উপর বিস্তারিত প্রশিক্ষন দেওয়া হয়।
খুলনায় গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তারা
সরকার ১৮ সালের মতো আরও একটি ষড়যন্ত্রের নির্বাচনের পায়তারা করছে
খবর বিজ্ঞপ্তি
গণতন্ত্র মঞ্চ’র খুলনার নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার অপকর্ম ঢাকার জন্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদের ন্যায় আরও একটি নির্বাচন করার পায়তারা করছে। জনগণ এর সমুচিত জবাব দিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য সরকারের পদত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলন তীব্রতর করবে। নেতৃবৃন্দ জাতীয় সংসদ বাতিল, সকল রাজবন্দীদের মুক্তি ও বিরোধী দলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবিও তোলেন।
বুধবার গণতন্ত্র মঞ্চ, খুলনা আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ আহবান জানান। স্থানীয় উমেশচন্ত্র লাইব্রেরীর সামনে বেলা ১১-১টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচী পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম বলেন, এই সরকার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠাণকে ধ্বংস করেছে। আর ফ্যাসিবাদী সরকার নয় রাষ্ট্র সংস্কারের জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। আর লক্ষ্যেই এবারের আন্দোলন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেএসডি’র কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, ভাসানী অনুসারি পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম, জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক স.ম. রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, আল আমিন ও খালিশপুর থানা জেএসডি’র সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম। সমাবেশ পরিচালনা করেন, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। সমাবেশে অন্যান্যের মধ্যে জেএসডি’র জেলা নেতা মোঃ আব্দুস সবুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আলী দাদ, নগর জেএসডি’র সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু ও নাগরিক ঐক্য’র সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানি অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গণতন্ত্র মঞ্চ।
তেরখাদায় মুসল্লিদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
তেরখাদা উপজেলার মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহনের জন্য গতকাল টঙ্গীর উদ্দ্যেশে যাত্রা শুরু করেন। এসময় মুসল্লিদের মাঝে উপহার সামগ্রী হিসাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা আজিজুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান, যুবলীগ নেতা ওবায়দুল্লাহ বাবু, রাশেদ সরোয়ার সুমন, রাসেল, জাহিদ মোল্যা, শেখ আলমগীর, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, ছাত্রনেতা মোঃ হুসাইন , এফ এম মনিরুজ্জামান মনি, মিরাজ মোল্যা, নজরুল মেম্বর প্রমুখ।
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেন। তাদের মধ্যে তিন পুরুষ ও দুজন নারী।
ফেরত আসারা হলেন নরসিংদীর হাবিবুল্লাহ বাহারের ছেলে আজিম ভুঁইয়া (২৭), ময়মনসিংহের আবুল মুনসুরের ছেলে আল ফাহাদ (২৯), গোপালগঞ্জের দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫), যশোরের সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ির আমির উদ্দিনের মেয়ে মমতা (২৫)। তাদের মধ্যে পুরুষ তিনজন মুম্বাই কারাগারে এবং নারী দুইজন নাগপুরের একটি বেসরকারি শেল্টার হোমে ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ফেরত আসা নারী-পুরুষরা যশোর, হিলি, আগরতলা, মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে তাদের কারাগারে রাখা হয়। আজ তাদের ভারতীয় পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, ফেরত আসা তিন পুরুষ ও দুই নারীকে ‘রাইটস যশোর’ নামে একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
রাইটস যশোরের এরিয়া কোঅর্ডিনেটর বজলুর রহমান বলেন, তাদের এখান থেকে নিয়ে সংস্থার যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।
যশোরে জেলিপুশ করা ১২০০ কেজি চিংড়ি ধ্বংস
যশোর অফিস
যশোরে অস্বাস্থ্যকর জেলিপুশ করা এক হাজার ২০০ কেজি চিংড়ি ধ্বংস ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব। মঙ্গলবার (১০ জানুয়ারি) মধ্যরাতে যশোরের শহরের মণিহার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন তথ্যর ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে হিমেল সীমান্ত পরিবহনের বাস থামিয়ে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। এসময় এক হাজার ২০০ কেজি চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও বলেন, এসময় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করায় ককসিট ভর্তি ১২০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। একই সঙ্গে হিমেল সীমান্ত পরিবহনের মালিক অনিল বাচ্চুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে অস্বাস্থ্যকর জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান ও স্কোয়াড কমান্ডার (এএসপি) মো. নাজমুল হক এবং যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা মিলে এ অভিযানটি পরিচালনা করেন।
ফরিদপুরে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেফতার
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরে অবস্থান কর্মসূচিতে হামলার পর বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সরকারি দলের সন্ত্রাসী বাহিনীর হামলার পর পুলিশ তাদের মঙ্গে যুক্ত হয়ে টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় শহরের অম্বিকা ময়দানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণঅবস্থানে যোগ দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় জেলার নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান।
বেলা সাড়ে ১২টার দিকে অবস্থান কর্মসূচি স্থলের উত্তর দিক হতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেক মানুষ আহত হন।
পরে বিএনপির নেতা-কর্মীদের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। তবে পুলিশের টিয়ারশেল ও গুলি নিক্ষেপের কারণে নিরাপত্তার স্বার্থে নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচিস্থল হতে সরে যান। পরে শহরের ঝিলটুলীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক টুলুর বাসবভনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান অভিযোগ করেছেন, ফরিদপুরে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হেলমেট বাহিনীর হামলার পর আমাদের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়ে টিয়ারশেল ও গুলি নিক্ষেপ শুরু করে। শত শত টিয়ারশেল আমাদের মঞ্চে আসা শুরু করে। আমি বাধ্য হয়ে নেতা-কর্মীদের নিয়ে মঞ্চ ত্যাগ করতে বাধ্য হই। যদি আমরা মঞ্চ ত্যাগ না করতাম তাহলে হয়তো শত শত গুলি আমাদের নেতা-কর্মীদের শরীরে লাগতো। আমরা নিহত হয়ে যেতে পারতাম।
তিনি বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকানণ্ডকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা সরকারি দলের এই নাশকতামূলক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ফরিদপুরবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা এই সরকারের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করেন, জেলা ও মহানগর বিএনপি গণঅবস্থান কর্মসূচি পালনের জন্য শহরের কাঠপট্টিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছিলো। সেখানে অনুমতি না দিয়ে প্রশাসন আমাদের অম্বিকা ময়দানে অনুমতি দেয়। তিনি প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, তাহলে কি প্রশাসন জানতেন আমাদের মিটিংয়ে হামলা হবে। নাহলে তারা কেনো আমাদের অম্বিকা ময়দানে অনুমতি দেওয়া হলো।
শামা ওবায়েদ ঢাকার দলীয় কার্যালয়ের সামনে তাদের কর্মসূচির উদাহরণ টেনে বলেন, আমরা প্রশাসনকে বলেছিলাম রাস্তার একপাশে আমরা চলাচলের জায়গা রেখেই কর্মসূচি পালন করবো। তিনি কর্মসূচিতে আসার সময় মাদারিপুরের খোকন তালুকদারের নেতৃত্বে, রাজবাড়ীর ওমর খৈয়মের নেতৃত্বে আসা মিছিলে হামলাসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ করেন। ছোট ছোট হামলা করে সরকারের পতন ঠেকানো যাবে না বলেও দাবি করেন তিনি।
এ হামলায় কতজন আহত হয়েছেন তা ঠিকভাবে জানা না গেলেও বিএনপি দাবি করেছে তাদের প্রায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, শরিয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরুদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন কর জানান, এ ঘটনায় এ পর্যন্ত দশজনকে আটক করা হয়েছে। কী কারণে এ হামলা চালিয়েছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনো চিহ্নিত হয়নি। ফরিদপুরে বিএনপি তিন ভাগে বিভক্ত। তাদের কোনো এক পক্ষ এ হামলা চালাতে পারে।
আলমডাঙ্গায় শীতে জবুথবু বেদেবহর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
‘খালি অ্যাককান পাতলা খ্যাতা গায় দিই, তাই জারে টেকতি পারি না। গরিপ মানুষ, অত টাকা কনে পাওয়া যায় যে কম্বল কিনে গায় দেব?’ আট মাস বয়সী শিশু মোহনার শরীরে তেল মাখতে মাখতে এভাবেই কথা শুরু করেন বেদে নারী ময়না খাতুন। তিনি বলেন, ‘আমাদের কষ্টের কতা বুঝবে, তেমন লোক নাই।’
ময়না খাতুন একা নন, বেদেবহরে থাকা শতাধিক নারী-পুরুষ ও শিশুদের শীত নিয়ে কষ্টের গল্পগুলো অনেকটাই কাছাকাছি। আট দিন আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাথাভাঙ্গা নদীর তীরে তাঁবু পেতেছে বেদে সম্প্রদায়ের একটি দল। এখানে আসার পর থেকেই তীব্র শীত মোকাবিলা করে এবং কোনোরকম খেয়ে না খেয়ে তাঁদের সময় পার করতে হচ্ছে। তাঁদের অভিযোগ, সরকারি-বেসরকারিভাবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হলেও তাঁদের দিকে কেউই সহযোগিতার হাত বাড়ায়নি।
এদিকে এক দিন বিরতি দিয়ে চুয়াডাঙ্গায় আবারও ফিরে এসেছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা অনুযায়ী আজ বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। গত সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। রোববার দুই বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল জেলায়। এর আগে বৃহস্পতিবার ৯ দশমিক ২ ডিগ্রি, শুক্রবার ৯ ডিগ্রি এবং শনিবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে কৃষ্ণপুর গ্রামে মাথাভাঙ্গা নদীর তীরে বেদেদের তাঁবুর কাছে গেলে তিন থেকে সাত বছর বয়সী একদল শিশু ছুটে আসে। এসব শিশুর কারও গায়ে ছেঁড়া-পুরোনো জামা, কারও গায়ে পুরোনো সোয়েটার, আবার বেশ কিছু শিশুর গায়ে কোনো পোশাকই দেখা যায়নি।
এই শিশুদের সঙ্গে কথা বলার সময় সেখানে আসেন বেদেবহরের বয়োজ্যেষ্ঠ সদস্য ১১৫ বছর বয়সী সলেমান সওদাগর। তিনি বলেন, ‘আমরা বাপ-দাদার কাইলে চৈদ্দ পুরুষ ধইরা এই সাপের ব্যবসা করি। শীতির সুমায় সাপ মিলতিছে না। সাপের খেলা কইরে, সাপ বিক্রি কইরে জান বাঁচায়। ঢাকায় সাপ বিক্রি করি। সাপের বিষ থেকে ওষুধ হয়। বাইল-বাচ্চা লিয়ে একেকটা পরিবারে চার থেকে আটজন সদস্য আছে। শীতির ঠেলায় বাইরে যাওয়া যাচ্চে না। খাইয়ে না খাইয়ে কুনু পুরুকার জান বাঁচাইতেচি।’
একই বহরের সবচেয়ে বয়স্ক নারী কল্পনা বেগম বলেন, ‘কী করব, আমরা গরিব মানুষ, সমস্যা হলে আল্লাহ যে ভাবে রাখেন, সে ভাবেই থাকতি হয়। যেখানে খ্যাতা লাগবে দুডো, সেখানে একটা গায়ে দিই টানাটানি হয়।’
বেদেবহরের তরুণ সদস্য হামিদুল হক। তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। বেদেপল্লির মধ্যে তাঁর স্ত্রী কবিতা খাতুন সবচেয়ে বেশি নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। হামিদুল বলেন, ‘এখন আর শিঙা লাগানো, তাবিজ–কবজের ব্যবসা হয় না। মহিলারা গ্রামে যায়, চাল-টাইল তুলে আনে। সাহায্য তুলে আনে আরকি। কষ্টে দিনটুক কাইটে যাইতেচে।’
বেদেবহরটির সরদার আবদুল মান্নান সওদাগার বলেন, ‘ঠান্ডার সুমায় মনে করেন মহিলার বাচ্চা-কাচ্চা নিয়ে যাতি পারে না। শিঙা লাগায়, তাবিজ-কবজ বেচা ব্যবসা, এখন ব্যবসা পাতলা হয়। সব মিলে বেদেদের খুব কষ্টে সময় কাটছে।’
বেদেবহরটির দুর্ভোগের কথা শোনে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, তাঁদের জন্য সম্ভাব্য সহযোগিতা করা হবে।











































