স্টাফ রিপোর্টার
করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পড়া খেটে খাওয়া মানুষের পাশে বিরামহীন ভাবে খাদ্য সহযোগিতা সহ বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াচ্ছে খুলনা মহানগর ছাত্রলীগ।
খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষে ১১মে সোমবার খুলনা নগরীর বিভিন্ন স্থানের করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের খাদ্য সহযোগিতা করেছে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। খাদ্য সামগ্রীর মধ্যে মুরগী, সবজি, ইফতার ও ইফতার সামগ্রী নিয়ে হাজির হচ্ছে রাসেল। মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে ঈদে কেনাকাটা না করে সামর্থ্য মত অসহায় মানুষদের সহযোগিতার আহবান জানান তিনি।
শোক বিবৃতিঃ
খুলনা মহানগর ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বশেমুরবিপ্রবির ছাত্রনেতা সম্রাট বিশ্বাসের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মহানগর ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা সম্রাট বিশ্বাসের মা রবিবার আনুমানিক বিকাল ৪ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন।











































