খবর বিজ্ঞপ্তি।।
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশ গ্রহণে র্যালী, গল্লামারী স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ এবং বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল আলম, শিহাব ও কেয়া। প্রধান আলোচক তার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা সংগ্রামে শাহাদাৎ বরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের জীবন দর্শনে আদর্শিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।
বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলার মুক্তিকামী মানুষের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত সকলকে বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চা এবং অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শফিক।











































