Home আঞ্চলিক মহেশপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় সাবেক মেম্বারসহ ২জন নিহত

মহেশপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় সাবেক মেম্বারসহ ২জন নিহত

8

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় সাবেক মেম্বারসহ ২জন নিহত।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ) শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে যাওয়ার পথে মহেশপুর হাসপাতালের সামনে সড়ক দূর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। উপজেলার যুগিহুদা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (২২) শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারি।

এদিকে আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের সাবেক মেম্বার আল আমিন ঢাকায় চিৎিসাধীন থাকায় অবস্থায় শুক্রবার বিকালে মারা যায়। সে গত ১৩ ডিসেম্বর বিকালে কোটচাঁদপুর-পুড়াপাড়া রোডের আলামপুর নামক স্থানে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গরুতর আহত হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ বিষয়ে কোন পরিবার মামলা করেনি, তবে বিষয়টি তারা জানে।