খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
খুলনার আড়ংঘাটা থানা এলাকায় পুলিশ পরিচয়ে স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, বেলাল মোড়ল, আজিজুর রহমান মিঠু, জিহাদ মুন্সি ও মো. রাসেল। তাদের মধ্যে আজিজুর ও বেলাল ইজিবাইকচালক, জিহাদ মুন্সি বেকারি শ্রমিক ও রাসেল স্থানীয় একটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার র্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
ব্রিফিংয়ে র্যাব সিও বলেন, খুলনা নগরীর এক দম্পতি বুধবার সন্ধ্যায় হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে তারা বাইপাস এলাকায় চলে যান। রাত সাড়ে ৮টার দিকে বাইপাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে দুটি মোটরসাইকেলে চারজন তাদের গতিরোধ করেন। প্রথমে তারা পুলিশ সদস্য বলে নিজেদের পরিচয় দেন। পরে দুজনের দেহ তল্লাশি করেন ওই চার ব্যক্তি।
র্যাবের এ কর্মকর্তা বলেন, এসময় গ্রেফতাররা তাদের কাছে জনতে চান তারা স্বামী-স্ত্রী কী না। ভুক্তভোগী ‘হ্যাঁ’ বলার পরও তাদের কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে স্বামীর চোখ বেঁধে ফেলেন। পরবর্তীকালে ওই বাড়ির ছাদে নিয়ে চারজন পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় তারা ভিডিওধারণ করেন।
ভুক্তভোগীর স্বামী বলেন, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তার স্ত্রীর ওপর চলে নির্যাতন। স্ত্রীর মুখে ঘটনার বিবরণ জেনে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু কাছে টাকা না থাকায় রাত ২টা পর্যন্ত সেখানে অবস্থান করার পর বাড়ি চলে যান। পরে বিষয়টি সম্পর্কে তথ্য পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে র্যাব সদস্যরা ভুক্তভোগীর স্বামীর ফোন নম্বর সংগ্রহ করে হাসপাতালে আসতে অনুরোধ করার পর সেখানে আসেন তারা।
ওই গৃহবধূ বলেন, ধর্ষণের সময় দুর্বৃত্তরা ভিডিওধারণ করে। পরে হুমকি দেয় এবং ফোন নম্বর দিয়ে তাকে বলা হয়, যখন প্রয়োজন হবে তখন তাদের সঙ্গে দেখা করতে হবে। পরবর্তীকালে বুধবার সকালে র্যাব প্রযুক্তির মাধ্যমে ওই নম্বরের ব্যবহারকারীকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
এর আগে থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। মামলার তদন্ত কর্মকর্তা আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার সিংহ বলেন, ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। পরবর্তীকালে র্যাবের সহযোগিতায় মামলার মূল চার আসামিকে গ্রেফতার করা হয়। আসামিরা বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, আমাদের কাছে আসামিদের হস্তান্তর করার পর জিজ্ঞাসাবাদ করা হবে, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কী না। গ্রেফতারদের রিমান্ডে নেওয়া হতে পারে।
কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোর্ত্তজা আহমেদ আহবায়ক এবং পরিমল সরকার কে যুগ্ন আহবায়ক করে কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে গত বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্নু আহবায়ক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং যুবলীগের সদস্য কাজী জাহিদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্ত্তজা আহমেদ প্রমূখ।
উক্ত সভায় মোর্ত্তজা আহমেদ কে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং পরিমল সরকারকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং অনুমোদন করার বিষয়টি কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ন আহবায়ক মোঃ ময়নুদ্দিন খান (মনি), যুগ্নু আহ্বায়ক মোঃ আবুল কালাম, সদস্য মোঃ সেলিম রেজা (বাবলু), মোঃ হেলাল গাজী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ আব্দুর রব খান, মোঃ আমানাতুল্লাহ লিটন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ নাজমুল হুদা, মোঃ লতিফুর রহমান, মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ রফিকুল ইসলাম,মোঃ মিয়ারাজ হোসেন, মোঃ আবু সাঈদ,মোঃ নজরুল ইসলাম সরদার,কাজী জাহিদ হোসেন, মোঃ হাফিজুর রহমান, চিরঞ্জিত বিশ্বাস ও মোঃ রেজাউল করিম গাজী। আগামী তিন মাসের জন্য কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি দেওয়া হয়।
খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিতদের উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ এ নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ নির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নানামুখী যে উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি সার্বিক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কমিটির কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। একই সাথে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের মাতার ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের মাতা সুফিয়া আরজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৩ ডিসেম্বর রাত ৮টায় ঢাকার সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল বাদ আসর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে খেজুরবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুবির শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
প্রফেসর এস এম ফিরোজ সভাপতি প্রফেসর লস্কর এরশাদ আলী সা. সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে ১৮৭ ভোট পেয়ে প্রফেসর ড. এস এম ফিরোজ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর শেখ মাহমুদুল হাসান পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রফেসর শরীফ মোহাম্মদ খান পেয়েছেন ৯৩ ভোট। সহ-সভাপতি পদে প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল এবং প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড. শিমুল দাস নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে নির্বাচিতরা হলেন- প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ, সহকারী অধ্যাপক ফাল্গুনী আক্তার, সহকারী অধ্যাপক মোঃ আশফিকুর রহমান, সহকারী অধ্যাপক রুমানা রহমান এবং প্রভাষক কে এম আব্দুল্লাহ আল-আমীন রাব্বি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে সকাল ১০.৩০ মিনিটে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং বেলা ১১.৩০ মিনিটে রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ভোট প্রদান করেন। নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন ২৯৭ জন। ভোটগ্রহণের পর রাত ৮টা ১৫ মিনিটে গণনা শেষ হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ এনামুল কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির, প্রফেসর ড. খান মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ড. মণিশংকর মন্ডল এবং সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ।
গৃহহীনে গৃহদান প্রকল্প প্রধানমন্ত্রীর এক যুগান্তকারী পদক্ষেপ-রূপসায় এ্যাড. সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। সারাদেশে ৮লক্ষাধীক ভূমিহীন ও গৃহহীনের মাঝে গৃহদান প্রকল্প প্রধানমন্ত্রীর এক যুগান্তকারী পদক্ষেপ। আর এই পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, শুধু ভূমিহীনদের মাঝে গৃহদানই নয় নিম্নবিত্ত মানুষের খাদ্য, চিকিৎসা ও শিক্ষা সহায়তাসহ দেশজুড়ে উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। তাই সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রূপসা উপজেলার নেহালপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, সদস্য অমিয় অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন। নৈহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পলুর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহাবুব-উল আলম, উপজেলা যুবলীগের সদস্য আলহাজ্ব আবু আহাদ হাফিজ বাবু, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আশরাফ আলী রাজ, ওয়ার্ড মহিলা আওয়ামীগের সভাপতি ইউপি সদস্য লিপিকা রাণী দাস, ইউপি সদস্য রেশমা আক্তার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুষার দাস, যুবলীগ নেতা হেলাল মল্লিক, মইন উদ্দীন মোহন প্রমূখ।
কেশবপুর পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে নির্বাচন যুদ্ধে ৫ সাংবাদিক
কেশবপুর (যশাের) প্রতিনিধি
পল্লী বিদ্যুত সমিতির ৩ নং ওয়ার্ডের এলাকা পরিচালক পদে নির্বাচন যুদ্ধে নেমেছ ৭ জন প্রার্থীর মধ্যে কেশবপুর প্রেসক্লাবের ৫ জন সদস্য। পি বি এস- মণিরামপুর-২ অফিস সূত্রে জানাগেছে আগামী ২৪ জানুয়ারি কেশবপুর উপজেলার পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে ৩ নং কেশবপুর ওয়ার্ডের নির্বাচন। কেশবপুর উপজেলায় পল্লী বিদ্যুতের নির্বাচন মােট ভােটারের সংখ্যা ৫১ হাজার ৩শ ৪১। কেশবপুর এলাকা পরিচালক পদে বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মনােনয়ন পত্র ক্রয় করেছেন ৭ জন। এর মধ্যে ৫ জনই সাংবাদিক ও কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য। জানা গেছে কেশবপুর মনােনয়ন পত্র যারা ক্রয় করেছেন এর মধ্য সাংবাদিক হলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লােক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মােতাহার হােসাইন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, কার্য নির্বাহী কমিটির সদস্য দৈনিক সময়ের খবর পত্রিকার প্রতিনিধি মেহদী হাসান জাহিদ ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যশাের পত্রিকার বিশেষ প্রতিনিধি আ. শ. ম. এহসানুল হােসেন তাইফুর। এছাড়াও অপর দুজন প্রার্থী হলেন জি এম মিজানুর রহমান মিল্টন ও মন্জুরুল আলম। তাঁরা কেশবপুর পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য গত ১৪ ও ১৫ ডিসেম্বর মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় থেকে নিজ নিজ মনােনয়ন পত্র ক্রয় করেছেন।
খুবি গ্রাজুয়েট আল-আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ১৬ ডিসেম্বর (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, যশোর সরকারি পলিটেনিক ইনস্টিটিউটের ক্রাফ্ট ইনস্ট্রাক্টর ও খুলনার সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেনের একমাত্র শ্যালক মুহাম্মাদ আল-আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী। মুহাম্মদ আল-আমিন যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : মো: ওমর আলী একজন কৃষক। ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় খুলনা শহরে আসেন এবং খুলনা পাবলিক কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপি¬ন থেকে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। এরপর যশোর সরকারি পলিটেকনিক কলেজে চাকুরীতে যোগ দেন। মাত্র সাড়ে পাঁচ মাস চাকুরী করার পর গত ২০২১ সালের ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় বন্ধুর সঙ্গে মোটর সাইকেল যোগে অপর এক বন্ধুর বাসায় যাওয়ার পথে খুলনা মাহনগরীর আপার যশোর রোডের পাসপোর্ট অফিসের সামনে পেছন দিক থেকে অন্য একটি মোটর সাইকেল আরোহী সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই ঘটনায় আল-আমিন মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষনিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তার মাথায় অস্ত্রপোঁচার করা হয় এবং পরের দিন ১৬ ডিসেম্বর সকাল ১০টার পরে তিনি মারা যান।
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস পালন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ ১৬ ডিসেম্বর সকালে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ। সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদের এসকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মামুন রেজা। বিঃ দ্রঃ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের জন্য সকাল ৬টায় ক্লাব থেকে রওনা করা হবে।
মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌঘাঁটির জেটিতে বিএনএস করতোয়া উম্মুক্ত রাখা হয়। বিজয়ের মাস উপলক্ষে এবারই প্রথম দুইদিন যুদ্ধ উম্মুক্ত রাখছেন নৌবাহিনী। যার ফলে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার যুদ্ধ জাহাজ উম্মুক্ত করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবারও বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ জাহাজ সকল শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পরিদর্শনে উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন করতোয়া জাহাজের অধিনায়ক কমান্ডার মোঃ রাশেদুল করিম। তিনি জানান, এছাড়া ১৬ ডিসেম্বর উপলক্ষে শুক্রবার দিগরাজ নৌঘাঁটির মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি-সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্রও। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইন্দুরকানীতে পরীক্ষা কেন্দ্র থেকে ৩টি উত্তরপত্র সহ আটক-১
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩টি উত্তরপত্র সহ মাহমুদা নামে এক ল্যাব সহকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামে কেন্দ্রসচিব বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করেছেন।
জানা গেছে, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্রে এসএসসি ভকেশনাল নবম শ্রেণির পরীক্ষা চলাকালে কেন্দ্র ভবনের দোতলায় ল্যাব কক্ষ থেকে ৩টি উত্তরপত্র ও একটি গাইড বই সহ ঐ বিদ্যালয়ের ল্যাব সহকারী মাহমুদাকে আটক করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ঐ কেন্দ্রের পরীক্ষা চলাকালে কেন্দ্র ভ্যেনুর ভবনের দ্বিতীয় তলার কম্পিউটার ল্যাব কক্ষে বিগত কয়েকটি পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের উত্তরপত্র তৈরী করা হতো। এমন গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ঐ কক্ষে অভিযান চালিয়ে ৩টি উত্তরপত্র ও সংশ্লিষ্ট পরীক্ষার ১টি গাইডবই সহ মাহমুদা বেগমকে আটক করা হয়।
এ ব্যাপারে কেন্দ্র সচিব মিন্টু কুমার হালদার জানান, আমি কেন্দ্র সচিব হলেও কেন্দ্রের সকল দায়-দায়িত্ব ষ্টাফরা পালন করেন। আজকের ঘটনাটি আমি জানি না। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারি শিক্ষা কর্মকর্তা আহসুল হক আমাকে সাথে নিয়ে ঐ খাতা এবং গাইড বই উদ্ধার করেন।
ফকিরহাটে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত-১
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় ট্রাকের সাথে মটরসাইকেলের মূখোমূখি সংঘেের্ষ নাহিদ ঢালী (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষাদর্শীরা জানান, নাহিদ ঢালী বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট বাজারের নিজ জুতার দোকান বন্ধ করে মটর সাইকেলযোগে বৈলতলী বাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে ঘটনাস্থলে নিহত হন। নিহত নাহিদ ঢালী বৈলতলী গ্রামের মালেক ঢালীর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ট্রাকটি পালিয়ে গেছে।
শেখ হেলাল উদ্দীন কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ বুধবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা দাঁড়িয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন এর উপস্থাপনায় এতে বক্তব্য প্রদান করেন, উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক শেখ শামীম ইসলাম, সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার, মৃত্যুঞ্জয় কুমার দাশ, শেখ তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাশ, সালমা খাতুন ও অপূর্ব লাল সাহা প্রমুখ। আলোচনা সভায় সকল বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকল বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
শেখ হাসিনা কারিগরি সরকারী কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি সরকারি কলেজে দেড়কোটি টাকা ব্যায়ে নবনির্মিত শহীদ শেখ আবু নাসের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। বুধবার উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, অত্র কলেজের অধ্যক্ষ নিহার কান্তি ফোজদার, শিক্ষক অঞ্জনা রানী পাল কুন্ডু, মোড়ল নাজিম উদ্দীন, শ্যামল কুমার সাহা, খন্দকার আল ফেসানী তারিকুল্লাহ, তপন কুমার বিশ্বাস, উত্তম দে, মিল্টন হীরা, সুজন কুমার দাশ, সঞ্জয় সরকার, হাফিজা থাতুন, অলোক দাশ ও বিকাশ বিশ্বাস প্রমূখ। #
কালীগঞ্জ বিচালীর গাড়ি চাপায় বড় ভাই নিহত ছোট ভাই আহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে ইঞ্জিনচালিত আলমসাধু চাপায় শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার আরেক ভাই সজিব হোসেন (১৯। তারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মশিয়ার রহমান খাঁনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে আড়পাড়া- কালীগঞ্জ সড়কের কোলা ইউনিয়নের খালকুলা গ্রামে। তারা পেশায় গোখাদ্য বিচালী ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে শাকিল এবং সজিব দুই ভাই নছিমনে বিছালী বোঝাই দিয়ে কুষ্টিয়ায় বিক্রি করতে যাচ্ছিল। কুয়াসাঘেরা ভোরে যাওয়ার পথে আড়পাড়া -কালীগঞ্জ সড়কের খালকুলা গ্রামের মধ্যে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গর্তে ছিটকে পড়ে। এতে চালক বড় ভাই শাকিল বিছালী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় গাড়ির উপরে থাকা ছোট ভাই সজিব। পরে স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
পাইকগাছায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপি
শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা সরকার সরকার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি বৃদ্ধি, কওমী মাদ্রাসা স্বীকৃতি সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। ফলে একদিকে যেমন শিক্ষার হার বেড়েছে, অপরদিকে বেড়েছে শিক্ষার মান। সাধারণ শিক্ষার পাশাপাশি সরকার কারিগরি এবং মাদ্রাসা শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে। মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে এমপি বাবু বলেন, করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। করোনা স্বাভাবিক হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সহ শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এমপি বাবু। তিনি বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে পাইকগাছা আলিম মাদ্রাসায় শুভ আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আনিছুর রহমান মুক্তর সভাপতিত্বে ও সাবেক যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, অধ্যক্ষ আজহার আলী, দাতা সদস্য শেখ আব্দুর রাজ্জাক, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সভাপতি জিএ গফুর, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, নাজমা কামাল, কেডি বাবু, দীপংকর মন্ডল, জুলি শেখ, জামাল হোসেন, বিএম কোরবান আলী, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন ও মাজহারুল ইসলাম মিথুন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় আজ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪০ মিনিটে উপাচার্যের নেতৃত্ব অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১২টায় অদম্য বাংলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হবে।
খুবিতে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির দ্বিতীয় ত্রৈমাসিক সভা ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপাচার্য যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা পূরণে সচেষ্ট হওয়ার জন্য দিক নির্দেশনা দেন।
সভায় কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
রূপসায় মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটী এলাকায় মোটরসাইকেলের চাপায় মোঃ জোবায়ের (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা আড়াইটায় রূপসা-বাগেরহাট সড়কের নৈহাটী মাধ্যমিক বিদ্যলয়ের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের নৈহাটী গ্রামের মাকসুদুল হাসান শাকিলের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নৈহাটী গ্রামের বাসিন্দা মাকসুদুল হাসান শাকিল তিলক এলাকায় ভাড়া থাকাতো। বুধবার সে পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতে আসে। এমতাবস্থায় বেলা আড়াইটার দিকে তার শিশুপুত্র জোবায়ের খেলা করতে করতে রাস্তা পার হতে যায়। এসময় বাগেরহাটের দিক থেকে রূপসাগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। সাথে সাথে শিশুটির পিতা মাকসুদুল হাসান শাকিলসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
এদিকে ঘাতক মোটরসাইকেলটি আটক বা চিহ্নিত করতে না পারায় এঘটনায় নিহতের পরিবার কোন প্রকার মামলা-মোকদ্দমায় না জড়িয়ে লাশ দাফন করেছে বলে ওই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি আমরা জানতে পেরে মোটরসাইকেলটি চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
খুলনায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি :
রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন, রাজনৈতিক দলের কার্যকর চর্চা, দ্বন্দ্ব ব্যবস্থাপনা ও নিরসন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, গণতন্ত্র ও নির্বাচন, রাজনৈতিক প্রচারাভিযান, প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণ এবং এডভোকেসিসহ সুষ্ঠু রাজনৈতিক চর্চায় ভূমিকা রাখতে খুলনায় যুবদের নিয়ে এক ইয়ুথ ক্যাম্প বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম খুলনা এ ক্যাম্পের আয়োজন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম খুলনার আহবায়ক জোবায়ের আহমেদ খান জবা।
অনুষ্ঠানে প্রোগ্রাম কোর্স সম্পূর্ণকারী যুবদের মধ্যে ইয়ুথ ক্যাম্প সনদ বিতরণ করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী রেহানা ঈসা, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, বিএনপি নেতা আবু হোসেন বাবু, মহিলা লীগ নেত্রী হোসনেয়ারা চম্পা, মহিলাদল নেত্রী এডভোকেট কানিজ ফাতেমা আমিন, বিএনপি নেতা এ এইচ এম মেহেদী হাসান দিপু, সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, সাংবাদিক কৌশিক দে বাপী, উন্নয়ন কর্মী অসীম আনন্দ দাস, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জিয়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন সুলতানা, অ্যাডভোকেট সাহারা ইরানি পিয়া, যুবদল নেতা জাবির আলী, ছাত্রলীগ নেতা ইমরান হোসাইন, জুবি ওয়ালিয়া টুই প্রমুখ। ইয়ুথ ক্যাম্পে যুবদের পজেটিভ রাজনৈতিক ধারণাসহ বিভিন্ন বিষয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও মহেশপুরে বৌদ্ধ ভূমির স্মৃতি চিহৃ আজও স্থাপিত হয়নি
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও পাক হানাদার বাহিনীর গণহত্যার সেই স্মৃতি চিহৃ বৌদ্ধ ভূমির স্মৃতি স্তম্ভ আজও নির্মাণ হয়নি। মহেশপুর মুক্তিযোদ্ধাদের এটি ছিল প্রাণের দাবি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ১৫ই এপ্রিল যশোর ক্যান্টেনমেন্ট থেকে পাক হানাদার বাহিনী মহেশপুরের বিভিন্ন স্থানে ঘাটি স্থাপন করে। এর মধ্যে একটি শক্ত ঘাটি ছিল মহেশপুর হাসপাতালে। এর পূবে ভালাইপুর গ্রাম, উত্তরে কপোতাক্ষ নদ, পশ্চিমে মহেশপুর শহর। এই ঘাটিতে প্রায় দেড়শ পাজ্ঞাবী খান সেনা ছিল। তারা ঘাটি স্থাপনের পর তাদের অবস্থান সুসংহত করেই আরম্ভ করে লুটতরাজ এবং গণহত্যা। তারা প্রথমেই স্থানীয় রাজাকারদের দিয়ে হিন্দু ও আওয়ামী লীগ কর্মীদের বাড়ী অনুসন্ধান করে লুটপাট করায়। এ সময় অনেকেই বাড়ীঘর ছেড়ে পালিয়ে যায়। পাক সেনারা রাজাকারদের সহযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে লোকজনকে ধরে এনে হাসপাতালের একটি কক্ষে চোখ বেঁধে আটকে রাখত। পরে কপোতাক্ষের পাড়ে গর্ত করে গুলি করে কখনো গ্রেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আধা মরা করে গর্তের মধ্যে ফেলে দিত। একটি গর্তে ১০/১২জন কে মাটি চাপা দিত। এই ধরণের ৫০/৬০টি গর্তে প্রায় ৩/৪শ লোক কে হত্যা করা হয়।
আরো জানা গেছে, হাসপাতালের একটি কক্ষে সুন্দরী মেয়েদেরকে আটকে রেখে পাশবিক নির্যাতন করা হতো এবং পাক সেনারা ইচ্ছা মত তাদেরকে ধর্ষণ করে হত্যা করে ঐ গর্তে ফেলে দিত। ওই নির্মম নির্যাতনের ইতিহাস আজও স্মৃতির পাতায় বহন করছে মহেশপুরের মানুষ। ওই বোদ্ধ ভূমিটির স্মৃতি চিহৃ স্থাপনের জন্য অনেকদিন ধরে বিজয় দিবসের সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবী উপস্থাপিত হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ইতিপূর্বে বুদ্ধিজীবী দিবসে ওই সকল শহীদদের স্মরণ করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ওই বৌদ্ধ ভূমিতে পুষ্পমাল্য অর্পন ও মমবাতি প্রজ্বলন করে দিবস পালন করে। এরবারও ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে মহেশপুর উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের কর্মসচী গ্রহন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল, মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব বলেন, তারা ওই স্থানটিতে বৌদ্ধ ভূমির স্মৃতি স্তম্ভ করার জন্য জোর দাবী জানিয়ে আসছে কিন্তু বছর যায় আর আসে তাদের দাবি পূরণ হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, বৌদ্ধ ভূমির জমিটি মালিকানা হওয়ার কারণে সরকারিভাবে কাজ করা জটিল হয়ে পড়েছে।
মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন বলেন, জমিটি নেওয়ার জন্য মালিকপক্ষের সাথে আলোচনা চলছে।
শীতকে স্বাগত জানিয়ে কয়রায় গ্রামে গ্রামে কুমড়ো বড়ির ধুম
শাহজাহান সিরাজ, কয়রা
শীতকে স্বাগত জানিয়ে কুমড়ো ও ডালের বড়ি তৈরিতে ব্যস্ত গায়ের গৃহবধুরা। কুমড়ো ডালের বড়ি দেখতে যেমন, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু। শীতের সকালে কুয়াশা ভেদ করে সূর্যের মিষ্টি রোদ উকি দিলেই গায়ের বধুরা বাড়ীর আঙিনায়, পুকুর পাড়ে অথবা ক্ষেতের পাশে রাতে ভেজানো কুমড়ো ডাউল মেশানো কাথা বা শুতার কাপড়ের উপর গুটি গুটি বড়ি দিতে ব্যস্ত হয়ে পড়েন। অত্যান্ত সুস্বাদু এই বড়ি কাপড়ের উপর সাজিয়ে রাখায় প্রথমে সাদা দেখা গেলেও দিনের আলোয় ক্রমেই কিছুটা সোনালি রংয়ের মতে দেখা যায়। আর এই বড়ি কয়েকদিন পর সবজি বা মাছের সাথে রান্না করলেই অত্যান্ত সুস্বাদু হয়। আবার ডাল দিয়ে মূলা, ওলকপি, শালগম, লাউসহ বিভিন্ন সবজি দিয়ে এ ধরনের বড়ি তৈরি কাজে ব্যস্ত কয়রা উপজেলার প্রায় প্রতিিিট পাড়ায় পাড়ায়। তবে এ এলাকায় শীতের আগমনের সাথে সাথে ডাল দিয়ে বড়ি তৈরি প্রায় বাড়ীতে হওয়ায় বাজারে বিক্রি হতে তেমনটা দেখা যায় না। এ বিষয় সম্প্রতি কয়েকটি পাড়ায় ঘুরে দেখা গেছে সন্ধ্যার পর গায়ের বধুরা কুমড়ো, মূলা বা অন্যান্য সবজি ছিলে ডালের সাথে মিশাতে ব্যস্ত। যাহা রাত পোহালেই কাথার উপর গুটি গুটি এবং সারি বদ্ধভাবে দেখা যাবে। দিনের বেলায় কেউ কেউ মইয়ের উপর চিকন বাঁশের খিল দিয়ে তৈরি মাচায়, ঘরের ছাদে এবং ঘরের টিনের চালে ধবধবে সাদা কুমড়ো বড়ি শুকাতে দিচ্ছে। আবার গ্রামের গৃহবধুরা কেউ বা কুমড়ো বড়ি তৈরির কাজে ব্যস্ত আবার কেউবা শুকানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
জানা গেছে, শীতের সময় এসব বড়ি রান্না শেষে ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায়, যে কারনে যে পরিবারে যে সবজি ডালের বড়িতে স্বাদ পায় সে পরিবারে সেই সবজি ডালের বড়ি দিতে দেখা যাচ্ছে। এছাড়া এ ধরনের বড়ি ভাজা করে বিভিন্ন ভাবে রান্না সহ ভর্তা তৈরিতেও ব্যবহার করা হয়। সে জন্য যুগ যুগ ধরে এ ধরনের বড়ি শীতের আগমনের সাথে সাথে গায়ের বধুরা তৈরি করে আসছে, ফলে শীত মৌসুমে কুমড়া ডালের বড়ি তৈরির কাজে বাধা দেয় না বাড়ীর কর্তারা।
এদিকে ডাল বড়ি তৈরি নিয়ে একাধিক গ্রামের বধুদের সাথে আলাপ করলে তারা জানায়, এই বড়ি তৈরি করতে উপকরণ লাগে ২ টি। মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়া বা কুমড়ো জাতীয় সবজি। গৃহবধুরা জানান, বড়ি রোদে শুকিয়ে নেওয়ার জন্য বড় চাটাই বা পাটি এবং পাতলা সুতি কাপড় ধুয়ে শুকিয়ে রাখতে হয়। বড়ি তৈরির আগের বিকালে ডাল ঝেড়ে, ধুয়ে ভিজিয়ে রাখেন তারা। সন্ধ্যায় চাল কুমড়া ছিলে ভেতরের নরম অংশ ফেলে মিহিকুচি করে রাখেন। এরপর কুমড়ো ভালভাবে ধুয়ে নেন, যেন এর টক ভাব না থাকে। ধোয়া হলে পরিস্কার পাতলা কাপড় বেঁধে সারারাত ঝুরিয়ে রাখেন। এতে কুমড়োর সব পানি বেরিয়ে ঝরঝরে হয়ে যায়। পরের দিন ভোরে ডালে পানি ছেঁকে, শিল-পাটায় ডাল খুব মিহি করে বেঁটে নেন অথবা এখন কেউ কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন। এরপর ডালের সঙ্গে তারা কুমড়ো মেশান। খুবই ভাল করে হাত দিয়ে দুটি উপকরণ মেশান যতক্ষণ না ডাল-কুমড়োর মিশ্রন হালকা হয়। তারপর একটি বাটিতে পানি নিয়ে তাতে বড়ির আকারে একটু ফেলে পরিক্ষা করে নেন। যদি দেখেন বড়ি ভেসে উঠছে এবং পানিতে ছড়িয়ে যাচ্ছে না তাহলে বুঝে নেন আর ফেটতে হবে না। আর ডুবে গেলে কিংবা ছড়িয়ে গেলে আরও ভাল করে মাখান। সবশেষে চড়া রোদে চাটি বা কাপড় বিছিয়ে বড়ির আকার দিয়ে একটু ফঁকা ফাঁকা করে বসিয়ে শুকাতে দেন। তিন থেকে চার দিন এভাবে রোদে শুকানোর পর শেষ দিন বড়ি উঠিয়ে কাপড়ে ঝুলিয়ে রাখেন। ভালভাবে বড়ি শুকানো হলে কাচের বোয়েমে ভরে রাখেন বেশি দিন ধরে রান্নায় ব্যবহার করার জন্য।
মহারাজপুর গ্রামের গৃহবধু সালমা খাতুন জানান, শীত মৌসুমে কুমড়োর বড়ি দেয়াটা সকল পরিবারের মহিলারা একটা উৎসব মনে করে। কেননা প্রতিটি পরিবারের এটার জন্য আয়োজন থাকে। পূর্বে এ ডাল পিসা হতো ঢেঁকিতে। কিন্তু বর্তমানে যন্ত্র নির্ভর সময়ে এটা করা হচ্ছে না। ফলে শীতের রাত জেগে ঢেঁকিতে আর পাড় দিতে হবে না।
রোকসানা খানম নামে এক গৃহিনী জানান, কুমড়ো বড়ি গৃহিনীদের জন্য শীতকালীন একটা যেন একটা রুটিন মাফিক কাজ। এ বড়ি নিয়ে গ্রাম্য সমাজে রয়েছে নানা কুসংস্কার।
আবার কেউ কেউ বলেন, কুমড়ো বড়ি দিলে ওই দিন যদি কুয়াশায় সূর্যের দেখা না মেলে তাহলে অনেকে বলে থাকেন বড়ি দেয়া গৃহিনীর কারনে সূর্যের আলো মিলছে না। যদিও একথার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই।
তবে শীত মৌসুমে গ্রামের প্রায় প্রতিটি বাড়ীতে বড়ি দিয়ে তরকারি রান্না করতে দেখা গেলেও গরম পড়ার সাথে সাথে বড়ির চাহিদা কমে যায়। অন্যদিকে চলতি বছর ডালের দাম অতিমাত্রায় বেড়ে যাওয়ায় বড়ি দেওয়ার পরিমাণ অনেকটা কমেছে বলে একাধিক গায়ের বধুরা জানিয়েছেন।
রাজস্ব কর্মকর্তাসহ ৭ জনের নামে হত্যা মামলা গ্রহণের নির্দেশ
যশোর অফিস
যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ হত্যার ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে ‘হত্যা মামলা’ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল এক আদেশে কোতোয়ালি থানার ওসিকে এ নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- যশোর শহরের বেজপাড়া মাঠপাড়া এলাকার মো. কাসেমের ছেলে হাসান ওরফে খাবাড়ি হাসান, বেজপাড়া বনানী রোডের আক্কাচের ছেলে চঞ্চল, খোকনের ছেলে আকাশ, শহরের রায়পাড়া এলাকার বিপ্লব, বেজপাড়া এলাকার লিপন ওরফে বস্তা লিপন, আয়ুব আলীর ছেলে সুমন, শহরের বেজপাড়া বনানী রোড এলাকার বিশ্বজিৎ মুখার্জির ছেলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ওরফে উৎপল মুখার্জি ওরফে কানাই লাল কানু।
বৃহস্পতিবার বাদীর আইনজীবী রুহিন বালুজ বলেন, যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকার বিশ্বজিৎ মুখার্জির ছেলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ওরফে উৎপল মুখার্জি ওরফে কানাই লাল কানুর ঘুস দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ আদালতে রিট করেন ভিকটিম আসাদুজ্জামান আসাদ। আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।
এ ঘটনার পর আসামি ইন্দ্রজিত মুখার্জি ক্ষুব্ধ হয়ে বাকি আসামিদের দিয়ে ভিকটিমকে হত্যাচেষ্টা করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথমে ৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়। পরে আদালত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জিসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে- ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে নুরুন্নাহার হোমিও হল নামক ওষুধের দোকানের সামনে ওষুধ কিনতে যান আসাদুজ্জামান আসাদ। পূর্বশত্রুতার জের ধরে আসামিরা বার্মিজ চাকু দিয়ে আসাদুজ্জামান আসাদের বুকের পাঁজরের ডানপাশে আঘাত করে রক্তাক্ত জখম করে। মাটিতে পড়ে গেলে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর দিন (৯ নভেম্বর) আদালতে ৪ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়।
পরবর্তীতে ২১ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। ভিকটিমের সঙ্গে ৭ নম্বর আসামি ইন্দ্রজিত মুখার্জির সঙ্গে পূর্বশত্রুতা ছিল। তার ঘুস ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন। একইসঙ্গে উচ্চ আদালতে রিট করেন।
আদালত ইন্দ্রজিত মুখার্জির দুর্নীতি তদন্তে করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই আবেদন প্রত্যাহার করার জন্য আসাদুজ্জামান আসাদকে চাপ প্রয়োগ করে। তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় খুনের পরিকল্পনা করেন। তার পরিকল্পনা অনুযায়ী বাকি আসামিরা আসাদুজ্জামান আসাদকে খুন করেছেন।
নিহত আসাদুজ্জামান আসাদ যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আহম্মদ আলী মিয়ার ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।
বাগেরহাটে সন্ধ্যার আকাশে আলোকরশ্মি, মানুষের কৌতুহল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটসহ দেশের দক্ষিণাঞ্চলে সন্ধ্যার আকাশে হঠাৎ এক আলোকরশ্মি দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আকাশের উপরিভাগে ওই আলো দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১ থেকে ৩ মিনিট পর্যন্ত ওই আলোক রশ্মি একই স্থানে কিছুক্ষণ স্থির থেকে দ্রুতগতিতে ছুটে নিভে যায়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতুহল দেখা গেছে। তবে আবহাওয়া অফিস স্পষ্ট কিছু জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী মামুন আহম্মেদ বলেন, আকাশের দক্ষিণ দিকে হঠাৎ করে একটি আলো দেখতে পাই। সেটি বেশ উজ্জ্বল ছিল। দ্রুত গতিতে সেটি আবার কিছুক্ষণ পর হারিয়ে যায়।
বাগেরহাটের শরণখোলার সিয়াম বলেন, প্রথমে আকাশে আলোটি দেখে আমি বেশ ভয় যাই। পরে অন্যদের ডেকে সেটি দেখাই। সেটি আসলে কি বুঝতে পারেনি। আমি নিজেও এর আগে কোন দিন এই রকম কিছু আকাশে দেখিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনাটি নিয়ে বেশ সাড়া ফেলেছে। সোহাগ আহমেদ বাবু নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, বৃস্পতিবার বাগেরহাটের আকাশে সন্ধ্যা ৬.১৫ মিনিট হতে ৬.২০ মিনিট পর্যন্ত রহস্যময় আলো দেখা গেছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ অমরেশ চন্দ্র ঢালি বলেন, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৭ টাকা টার মধ্যে আকাশে জ্বলন্ত একটি ব্স্তু দেখতে পাওয়ার সংবাদ পেয়েছি। সেটি উল্কা বা ধুমকেতু হতে পারে। সেটি অন্যকিছুও হতে পারে। এটা এখনও স্পষ্টি করে কিছু বলা যাচ্ছে না।
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরের বাইপাস সড়ক এবং দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার কনদর্পদিয়া গ্রামের ইউনুস হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৫) ও একই জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার শফিকের ছেলে হোসাইন (৩)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় জানান, কুষ্টিয়া থেকে যশোরগামী একটি বালি ভর্তি ট্রাক বাইপাস সড়কের ব্রীজের ওপরে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইকবালের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে।
অন্যদিকে দুপুরে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে বাড়ির পাশের রাস্তার ধারে খেলা করার সময় পাখিভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় হোসাইন নামে একটি শিশু। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেহেরপুরে হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে লিমন আহম্মেদ (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাংনী মহিলা ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদের ছেলে ও উপজেলা ছাত্র লীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বুধবার রাতে এসআই সাইফুলের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে চালানো হয়। লিমন আহম্মেদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যার ফলে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে।
আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্র জানায়, সকালে সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। একই তাপমাত্রা রয়েছে রাজশাহীতেও। এরআগে গত পাঁচদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ পাঁচদিন তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা, নিহত ২
যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০) এবং পৌর সভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে দুই তরুণ একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
‘জুয়ার আসরে’ পুলিশের হানা, পালানোর সময় পড়ে গিয়ে একজনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ‘জুয়ার আসরে’ পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আবুল হোসেন ওরফে জমিদার (৫০)। তিনি তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে।
তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আযাদ জানান, মাগুরা ডাঙ্গা গ্রামে জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান তালা থানার এস আই রাজীব সরকার। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল হোসেন পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এসময় আহত হয়ে তিনি মারা যান। স্থানীয়রা বলছেন, আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে এসময় অপর ‘দুই জুয়াড়িকে’ আটক করে থানায় আনা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহন
খবর বিজ্ঞপ্তি।।
আজ ১৬ ডিসেম্বর (শুক্রবার) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সুর্য্যদেয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় থেকে বর্নাঢ্য বিজয় র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে।
উন্নয়ন ও সন্ত্রাস জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গঠতে নৌকায় ভোট দিন: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চায়না বাংলাদেশ এবং এদেশের মানুষ অর্থনৈতিকভাবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক। তারা পশ্চাৎপদ, সাম্প্রদায়িক এবং মৌলবাদী রাজনীতিতে বিশ^াস করে বিধায় এ দেশের মানুষকে নিয়ে এতো ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও বলেন, এসকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আর সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি খুলনাবাসীর উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসমুক্ত দেশ গঠন ও উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই উন্নয়ন ও সন্ত্রাস জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গঠতে নৌকায় ভোট দিন।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর রূপসাঘাট বাস স্ট্যান্ডে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মবকুল হোসেন মিন্টু ও এ্যাড. আইয়ুব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও জামাল উদ্দিন বাচ্চু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, নির্বাহী সদস্য মাহবুবুল আলম বাবলু মোল্লা, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটি, মহানগর স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, শেখ মো. ফারুক আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চাঁন ফারাজী, জোবায়ের আহমেদ খান জবা, হালিমা রহমান, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, আলী আজগর মিন্টু, কাজী জাহিদ হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, তালুকদার আব্দুল জলিল, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, পারভিন ইলিয়াছ, শবনম সাবা, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, মীর বরকত আলী, চৌধুরী রায়হান ফরিদ, শেখ শাহজালাল হোসেন সুজন, এম এম আজিজুর রহমান রাসেল, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, নজরুল ইসলাম তালুকদার, এ্যাড. শামীম মোশাররফ, ফয়েজুল ইসলাম টিটো, মো. আযম খান, মো. অহিদুল ইসলাম পলাশ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, নজিবুর রহমান নজিব, এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, কবির পাঠান, মো. তাজুল ইসলাম, শবনম মুস্তারী বকুল, মেহজাবীন খান, ফেরদৌস আলম রীতা, নাছরিন আক্তার, মো. জিলহজ¦ হাওলাদার, মো. শহীদুল হাসান, মাসুদ হাসান সোহান, মাহমুদুর রহমান রাজেস, বায়েজিদ সিনা, এম এ হাসান সবুজ, ওমর কামালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অসহায় মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে: সেখ জুয়েল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকার খুলনার মানুষের উন্নত চিকিৎসার জন্য বর্তমান সরকার শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল ও আধুনিক শিশু হাসপাতাল নির্মাণ করছে। খাদ্য ঘাটতি পূরণের লক্ষে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনাসহ বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে। খুলনাঞ্চলের যুব সমাজকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করতে খুলনা আইটি পার্ক নির্মাণ করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নেও কাজ করে যাচ্ছে। গৃহহীন মানুষদের জমিসহ বিনামূল্যে ঘর উপহার দিচ্ছে। সারাদেশে এক কোটি দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে। বিনামূল্যে শিশুদের মাঝে বছরের প্রথম দিনে বই উপহার দিচ্ছে। যা বিশে^ নজিরবিহীন। সরকারের পাশাপাশি দেশের বিত্তশালীদের অসহায় মানুষের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার নগরীর ৩১নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, এ্যাড. আইয়ুব আলী শেখ, কাজী জাহিদ হোসেন, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, নজরুল ইসলাম তালুকদার, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অসাদাচরণ ও অনিয়মের জন্য সংসদ সদস্যের গাড়ি চালক মিজানকে অব্যাহতি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল এমপি’র ব্যক্তিগত চালক মোঃ মিজানুর রহমানকে সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। সে সংসদ সদস্যের কোন প্রকার কাজের সাথে সংযুক্ত নয়। এমতাবস্থায়, ড্রাইভার মোঃ মিজানুর রহমানের সাথে কোন প্রকার লেনদেন ও যোগাযোগ না করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।











































