Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

36
গাঁদা অতি জনপ্রিয় একটি শীতকালীন ফুল। তবে গ্রীষ্মকালে ও বর্ষাকালেও এর চাষ হয়। বাগানের শোভা বর্ধন করতে কিংবা ছাদের ফুল গাছের শখ থাকলে অনায়াসে করতে পারেন গাঁদা ফুল। গাঁদা ফুল এবং গাঁদা গাছের অনেক উপকারিতা আছে। ক্ষত ও আঘাতে স্থানে গাঁদা গাছের পাতার রস অত্যন্ত কার্যকরী। গাঁদা ফুল সুগন্ধি তেল তৈরিতে ব্যবহৃত হয়-খুলনাঞ্চল

বটিয়াঘাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা  গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার (ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার দেবু টিকাদার, নির্বাচন কর্মকর্তা অপূর্ব বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরদার জাকির হোসেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, তথ্য সেবা কর্মকর্তা মিতালী মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সাইদ, সহকারী ইন্সট্রাক্টর আশিক বিন আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার,  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা  সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রূপসা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রূপসা প্রেসক্লাবের আলোচনা সভা ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।

ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সদস্য আবু হারুনার রশিদ, আব্দুল কাদের, গোলাম মোস্তফা, মোঃ বেনজীর হোসেন, শাহরিয়ার মানিক, চন্দন ভট্টাচার্য।

 

 

আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই: শেখ হেলাল উদ্দীন এমপি

পি কে অলোক, ফকিরহাট।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাষ্পুত্র ও বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন বলেছেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন,এদেশের অসহায় গরীব দুখী ও মেহনতী কোন মানুষ যেন কষ্ট না পাই। আর সে জন্য তিনি আজীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছিলেন। তিনি বুধবার বিকেল সাড়ে ৪টায় পাগলা-শ্যামনগর বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার অসহায় দুঃস্থ্য ও গরীব খেটে খাওয়া সাধারন মানুষের মুখে হাসি ফুটাবার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছেন। যা এদেশের মানুষ তা ভোগ করছে। আওয়ামী লীগ সরকার জনগনের কল্যানে কাজ করেন। তাই বাংলার মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস,এম, কামাল হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ও বিশিষ্ট কলামিষ্ট অমিত রায় চৌধুরী ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। এতে মঞ্চে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি ফোজদার, সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম শামীম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা। শীতবস্ত্র অনুষ্ঠানে ৮ইউনিয়নের ৩২শত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

এর আগে প্রধান অতিথি ও অথিতিবৃন্দরা ২কোটি ৫৫লক্ষ টাকা ব্যায়ে তিনতলা বিশিষ্ট নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত পাবলীক লাইব্রেরী, শেখ হাসিনা কারিগরি সরকারী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (মূরালে) পুষ্পমাল্য অর্পন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

 

১৪ডিসেম্বর গল্লামারী বধ্যভূমিতে নগর যুবলীগের শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা-০২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র সেখ সালাহ উদ্দিন জুয়েল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, শওকত হাসান, অভিজিৎ পাল, জব্বার আলী হীরা প্রমুখ।

এছাড়াও নেতৃবৃন্দ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়ায় অংশগ্রহন করেন।

 

কালীগঞ্জে পরিবার কল্যাণসেবা সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥

”সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জে মা ও শিশু কল্যানকেন্দ্রে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মা ও শিশু কল্যাণকেন্দ্রে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।  এছাড়াও বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস,সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা আহ্জুমানয়ারা বেগম,উপজেলা উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা হেলাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক পিযুষ কুমার বিশ^াস প্রমূখ।

বক্তারা বলেন, প্রসবকালীন নিরাপদ মাতৃত্ব,বাল্যবিবাহ রোধ, শিশু মৃত্যুর হার হ্রাসপূর্বক জনগনের জীবন মানের উন্নয়ন করতে হবে। অনুষ্ঠানটিতে এ দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও মাঠকর্মিরা উপস্থিত ছিলেন।

 

 

বিজয় দিবস উপলক্ষে  শিরোমণি  দিশারী যুব পর্ষদের আয়োজনে ২দিনব্যাপি  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে শিরোমণি দিশারী যুব পর্ষদের আয়োজনে ২ দিন ব্যাপি বিজয় বর্ণঢ্য বিজয় শোভাযাত্রা ৮ দলিয় ফুটবল টুর্নামেন্ট  আগামিকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। ১৬ ডিসেম্ভর সকাল ১০ টায় মহান বিজয় দিবসের বর্ণঢ্য বিজয় শোভাযাত্রা সকাল ১০ টায় শিরোমনি শহীদ মিনার থেকে শুরু হবে।  ১৭ ডিসেম্ভর বেলা আড়াইটায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে  শহীদ চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দীন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের এর শুভ উদ্ভোধন  করবেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হ্যামকো গ্রপের পরিচালক কবির হোসেন তালুকদার। সম্নানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ¦ ফেরদৌস হোসেন ভ’ইয়া (সি আইপি ব্যবস্থাপনা পরিচালক , আইয়ান জুট মিলস লিমিটেড।

 

 

আশাশুনি “জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার লঙ্ঘন মোকাবেলায় করনীয়” শীর্ষক পরামর্শ সভা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তন জনিত ও মানবাধিকার লঙ্ঘন মোকাবেলায় করনীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ ও বিকাল ৩টায় উন্নয়ন সংগঠন স্বদেশ সাতক্ষীরা’র আয়োজনে ও ইউএনডিপি এর সহায়তায় আশাশুনি আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কমিউনিটি সদস্যদের অংশগ্রহনে মধ্যে দিয়ে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস এবং আবু দাউদ ঢালীর এর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটইয়ার্ড মিটিং, ইযুথ ক্যাপাসিটি বিল্ড-আপ ট্রেনিং, লারনিং শেয়ারিং মিটিং ও কমিউনিটি ম্যাপিং থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। স্বদেশ সংস্থার পক্ষ থেকে প্রকল্প সমন্বয়ক বিশ্বজিত দত্ত ও শেখ মোতাহার হোসেন তথ্য উপাত্ত উপস্থাপন করে বলেন, বৈশিক জলবায়ু পরিবর্তনে বিশ্ব উষ্ণায়ন বেড়ে গেছে এবং এর অভিঘাতে সবচেয়ে

ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ ও এর উপকূলে অবস্থিত ইউনিয়ন সমুহ। ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস, ঝড়, সাইক্লোন, নদীভাঙ্গন, উপকূল সুরক্ষাবাঁধ ভাঙ্গন এখন উপকূলবাসী তথা সাতক্ষীরা জেলার উপকূলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিবছর কাধিকবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে হারাচ্ছে সম্পদ, কৃষিজমি, গবাদিপশু, বৃক্ষরাজি প্রভৃতি এবং ভেঙ্গে পড়েছে আর্থিক অবস্থা; ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, সেনেটারি ও হাইজিন ব্যবস্থা সহ নাগরিক ও সামাজিক নিরাপত্তা। ফলে মানুষ বাস্তচ্যুত হতে এবং বসত ভিটা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হয়ে কর্মহীন, মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্বাভাবিক জীবনব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যা মানুষের বেঁচে থাকার সকল মৌলিক অধিকারসহ বিভিন্ন মানবাধিকারকে ক্ষুন্ন করছে। এসকল বিষয় মোকাবেলায় স্থানীয় উদ্যোগ ও উত্তরণের কৌশল নির্দ্ধারনে সকলের সুচিন্তিত মতামত আগামী দিনের নাগরিক জীবন ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখবে। সভায় পরিষদের চেয়ারম্যান সহ উপস্থিত মেম্বর, সুশীল সমাজ প্রতিনিধি এবং দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যগন পরামর্শ মুলক মতামত প্রদান করেন। তারা আগামী দিনে যাতে মানুষের সকল প্রকার মানবাধিকার সুরক্ষিত হয় তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

 

 

হাইকোর্ট থেকে রামপাল বিএনপি’র হালিমসহ ৯ নেতার জামিন লাভ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপালের বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম) সহ ৯ নেতা নাশকতার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন লাভ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্ট এর আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। জামিনপ্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমসহ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক  কাজী জাহিদুল ইসলাম, মুজিবর জোয়ার্দার, জাহিদুল ইসলাম বাবলা, আমিরুল ইসলাম কুটি,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন ও খলিলুর রহমান। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হাইকোর্ট এর বিচারপতি এমডি সেলিম ও বিচারপতি এমডি রিয়াজ উদ্দিন খান এর দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে হাজির হওয়ার আদেশ দেন। ওই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীকে তাদের আটক বা হয়রানি না করার নির্দেশ দেন।

উল্লেখ, বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নাশকতার চেষ্টার অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ৭ ডিসেম্বর রামপাল থানায় মামলাটি করা হয়। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বিএনপি চলমান আন্দোলনকে বানচাল করতে এ হয়রানি ও গায়েবি মামলাটি দায়ের করা হয়। তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

 

খুলনা প্রেসক্লাবে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, সাংবাদিক অভিজিৎ পাল প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সদস্য মোঃ হুমায়ুন কবীর, দেবনাথ রনজিৎ কুমার, শেখ আব্দুল হামিদ, পলাশ দত্ত, দীলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ্বাস, আল মাহমুদ প্রিন্স, শশাংক স্বর্ণকার, মো: রায়হান মোল্লা, মিলন হোসেন, রফিক আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল ও  শেখ মোঃ সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য শেখ কামরুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, বিমল সাহা, ক্লাবের অস্থায়ী সদস্য মো. জাকারিয়া হোসেন তুষার, কাজী ফজলে রাব্বী শান্ত, হাসান আল মামুন, মোঃ হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, আমিরুল ইসলাম (বাবু), মোঃ রফিক আলী, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি, বোমা উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র,গুলি, বোমা ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল মসজিদের দুই তালা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাই উত্তর গড়ের আবাদ জামে মসজিদে অস্ত্র, গুলি ও বোমা রয়েছে এমন সংবাদ পাই। এ সময় আমি সহ কয়েকজন উপ-পুলিশ পরিদর্শককে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় মসজিদের দুইতালা ছাদের সিঁড়ি ঘর থেকে দেশী তৌরী দুইটি বন্ধুক, দুই রাউন্ড বন্ধুকের তাজা গুলি, ৮ টি হাত বোমা, ৪০ টি জিহাদী বই উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত চলছে খুব শিঘ্রই কে ওই স্থানে অস্ত্র গোলাবারুদ রেখেছে তা জানা যাবে। বর্তমানে থানায় সাধারণ ডায়েরী মুলে অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়েছে।

 

রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়ের সুস্থতা কামনা

রূপসা প্রতিনিধি

রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চলের রূপসা প্রতিনিধি ভোলানাথ রায় সম্প্রতি স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও আজকের সংবাদের সম্পাদক এস এম আবু সাইদ, উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, মোঃ আনোয়ার হোসেন, রাহুল রাহা, মুহাঃ সামছুজ্জামান শাহীন, ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কোষাধ্যক্ষ এমডি অলিদ, সাংগঠনিক সম্পাদক খান আঃ জব্বার শিবলী, দপ্তর ও প্রচার সম্পাদক হামিদুল হক, সদস্য হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, এমএ আজিম, তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আখতার হোসেন, চিত্ত রঞ্জন সেন, আবু হারুনার রশিদ, গোলাম মোস্তফা, বেনজীর হোসেন, আশিকুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্রাচার্য, নাঈমুজ্জামান শরীফ, বিএম শহিদুল ইসলাম, মোঃ আঃ কাইয়ুম খান, রেজাউল ইসলাম তুরান ও হাসানুজ্জামান মনি।

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে গল্লামারী শহীদ স্মৃতিসৌধের উদ্দেশ্যে সমবেত যাত্রা এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, অফিসার্স কোয়ার্টার, সকল ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন, শহীদ হাদিস পার্ক, কেসিসি পরিচালিত স্কুল ও কলেজ, ম্যাটারনিটি হাসপাতালসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় নগর ভবনে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিকাল সাড়ে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা।

এছাড়া নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, মেয়র ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জা করা হবে। শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত থাকবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। উল্লেখ্য, রচনা প্রতিযোগিতায় ‘ঘ’ বিভাগে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) ‘আমার ভাবনায় শেখ মুজিব’ এবং ‘ঙ’ বিভাগে (৯ম থেকে ১০ম শ্রেণি) ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ বিষয় নির্ধারণ করা হয়েছে।

 

 

কালীগঞ্জে বিচালীতে ভরসা কৃষকের

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

প্রকৃতির পানিনির্ভর আমন মৌসুমে এবছর তেমন একটা বৃষ্টি হয়নি। ফলে কৃষকদের সমগ্র মৌসুমের ধান ক্ষেতে সেচ দিয়েই চালাতে হয়েছে। ফলে এ বছরের আমনে উৎপাদন ব্যয় বেড়েছে কয়েকগুন। কিন্ত বছরটিতে আমন ক্ষেতে কীটপতঙ্গের আক্রমন ছিলনা বললেই চলে। এখন বিলম্বে রোপনকৃত কিছু ক্ষেত বাদে প্রায় সব মাঠের বেশিরভাগ ধান কৃষকেরা ঘরে তুলে ফেলেছেন। প্রকৃতির কমবৃষ্টির মৌসুমে যেখানে ধানই হওয়ার কথা নয় সেখানে ফলন বেশ ভালো হয়েছে। বাজারে প্রথমদিকে দামও বেশ সন্তোষজনক ছিল। কিন্ত বিগত ৪/৫ দিনে হঠাৎ প্রতিমন ধানে কমপক্ষে ২’শ টাকা কমে গেছে। এতে কৃষকদের চিন্তা বেড়ে গেছে। তবে উচ্চ দামের গোখাদ্য বিছালী তাদের ভরসার দেওয়াল হিসেবে মনে করছেন। কৃষকেরা বলছেন, এ বছর বীজ, সার, সেচ,শ্রমিকের পাওনাসহ যাবতীয় খরচ মেটানো বেশ কষ্টকর। তারা বলেন, প্রথমদিকে ধানের দামে খুশি ছিলেন। কিন্ত নতুন করে কমতে শুরু করেছে। স্থানীয় ধান ব্যবসায়ীরা বলছেন, মিলাররা গত কয়দিন ধান কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে মিলাররা বলছেন, হঠাৎ ভারতীয় চাল বাজারে আসার কারনে চালের দাম কমে গেছে। যে কারনে ধানের দামেও প্রভাব পড়েছে। এমন অবস্থায় পাওনাদারের দায়দেনা মেটাতে ঝিনাইদহ কালীগঞ্জের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ বেড়ে যাচ্ছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, চলতি আমন মৌসুমে রোপনের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল- ১৮ হাজার ৮’শ হেক্টোর। কিন্ত চাষ হয়েছে ১৮ হাজার ৭’শ ৫০ হেক্টোর জমিতে। এরমধ্যে চিকন ও মোটা জাতীয় ধান রয়েছে। এ উপজেলার বিবিভিন্ন মাঠে চিকনের মধ্যে ব্রিধান-৮৭, ব্রিধান ৭৫,ব্রিধান ৫১, ব্রিধান ৪৯ এছাড়াও মোটা জাতীয় ধানের মধ্যে ব্রিধান ৯০,ব্রিধান ৯৩, ব্রিধান-৯৪, ব্রিধান ৯৫, স্থানীয় জাত গুটিস্বর্ণা, বাবু স্বর্ণাসহ বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে।

সরেজমিনে,উপজেলার বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায় মাঠভরা আমনের প্রায় বেশির ভাগই কৃষকেরা ঘরে তুলে ফেলেছেন। বাকি ক্ষেতের ধানও ঘরে তোলার তাড়াহুড়ো প্রস্ততি চলছে। কেননা বিগত মৌসুমে প্রকৃতির বৈরি আবহাওয়ায় ক্ষেতের পাকা ধান ক্ষেতেই পঁচে গলে নষ্ট হয়েছিল। সে আশংঙ্কায় বাকি ক্ষেতের ধান ঘরে তুলতে তারা রাতদিন চেষ্টা চালাচ্ছেন। ধানের জন্য তাদে দৃষ্টি এখন আকাশের দিকে। একটু মেঘলা আকাশ দেখলেই তাদের চিন্তা বেড়ে যাচ্ছে কখন যানি কি হয়। ধান ঘরে তোলার ব্যস্ততায় পরিবারের কৃষানীরাও হয়ে পড়ছেন মহাক্লান্ত।

কৃষিতে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক উপজেলার মহেশ^রচাঁদা গ্রামের হেলাল উদ্দীন জানান,আমন ধান উৎপাদন সাধারনত প্রকৃতির বৃষ্টিনির্ভর হওয়ায় খরচ কম। তবে এ মৌসুমের আমনে তা হয়নি। কেননা রোপনের প্রথম দিকে দু’একদিনের দুয়েক পসলা বৃষ্টিতে ধান রোপনের সুযোগ পান কৃষকেরা। এরপর তেমন একটা দেখা মেলেনি বৃষ্টির । ফলে রোপনকৃত আমনের একটু উঁচু ও সেচের আওতার বাইরের ক্ষেতগুলো নষ্ট হয়ে যায়। এ জমিগুলোতে পরে অন্য ফসল চাষের জন্য অলস জমি হিসেবে রেখে দেয়া হয়। তবে সেচের আওতাভূক্ত ক্ষেতগুলো মৌসুম জুড়ে পানি সেচ দিয়ে বাঁচিয়ে রাখা হয়। অধিকাংশ জমিতে ২-৩ দিনের ব্যবধানে পুনরায় সেচ দিতে হয়েছে। এবছর কৃষকদের বাড়তি নজরদারিতে কীটপতঙ্গের আক্রমন কম ছিল। ধানও হয়েছে বেশ সন্তোষজনক।

উপজেলার ফুলবাড়ি গ্রামের কৃষক আয়ূব হোসেন জানান, তিনি এ বছর ৫ বিঘা জমিতে আমনের চাষ করে ৪ বিঘার ধান ঘরে তুলে ফেলেছেন। বাকিটা আরও এক সম্পাহ লাগবে। তিনি বলেন, এ ধান প্রকৃতির বৃষ্টিনির্ভর কিন্ত বৃষ্টি না হওয়ায় বোরো ধানের মত সারা মৌসুম স্যালোমেশিনে সেচ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়েছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়েছে এখন দায়দেনা পরিশোধের চিন্তায় আছেন।

সাদিকপুর গ্রামের কৃষক সাজেদুল ইসলাম জানান, তার ১১ বিঘা ধানের মধ্যে সেচের আওতায় না হওয়ায় প্রায় দেড় বিঘা রোপনের ৩ সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। বাকি ক্ষেতের ধান অনর্গল সেচ দিতে হয়েছে। খরচ বেড়েছে তবে তা উঠে যাবে গোখাদ্য বিছালী বিক্রি করে। গোখাদ্য বিছালী ভালো হলে এখন প্রতিবিঘা জমির বিছালী বিক্রি হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকায়। এতে প্রায় খরচের অর্ধেকটা উঠে গেলেও হঠাৎ ধানের দাম কমে যাওয়ায় বাকি খরচ মেটানো কঠিন হবে।

উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দুলালমুন্দিয়া গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম এবছর তিনি ৮ বিঘা জমিতে আমন  চাষ করে ৩ বিঘা পানির অভাবে নষ্ট হয়েছে। বাকি ক্ষেতের ধান প্রায় সবটুকু ঘরে তুলে ফেলেছেন। আমন মৌসুম জুড়ে আবহাওয়া যেমন ছিল- ধান হওয়ার কথাই না। সেখানে বছরের খাওয়ার ধান উঠে কিছু থাকবে। তবে ধানের দাম পড়তে থাকলে দায়দেনা মেটাতে পারবেন না। এদিকে সরেজমিনে উপজেলার বিভিন্ন ধানের হাটে গেলে দেখা যায়, নতুন ধানে ভরা। দামও ভালো। চিকন ধানের চাহিদা একটু বেশি হলেও এ বছর মোটা ধানও আগ্রহের সঙ্গে কিনছেন ধান ব্যবসায়ীরা।

কালীগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ধান ব্যবসায়ী শাহিন হোসেন জানান, মোকামে এ বছরের প্রথম দিকে ধানের চাহিদা অনেক বেশি ছিল। তিনি বলেন, গত কয়েকদিন আগেও চিকন জাতীয় ধান প্রতিমন ১৩ থেকে সাড়ে ১৩’শ ও মোটা জাতীয় ধান ১২’শ  টাকা পর্যন্ত কিনেছেন। কিন্ত ভারতীয় চাল বাজারে আসার কারনে মিলাররা আগের দামে ধান কিনতে চাচ্ছেন না।

জালাল হোসেন নামের আরেক ধান ব্যবসায়ী জানান, গত ৩/৪ দিন আগে যে দামে ধান কিনেছেন এখন সে দামে কিনতে পারছেন না। কারন এখন বিক্রি করতে পারছেন না। তিনি বলেন সারাদেশে ধানের বাজারে দর পতন হলে তাদেরকেও সেভাবে ধান কিনতে হবে। উপজেলা কৃষিকর্মকর্তা মাহাবুব রহমান রনি জানান, এ বছর ভরা আষাঢ়েও তেমন একটা বৃষ্টি হয়নি। তাই আমন রোপন বেশ খানিকটা বাধাগ্রস্ত হয়েছে। প্রকৃতিতে কারও হাত নেই। তবে কৃষকেরা সেচ দিয়ে ক্ষেতের ধান বাঁচিয়ে রাখলেও শেষমেষ সন্তোষজনক ফলন হয়েছে।

 

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বৃত্তি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন

খবর বিজ্ঞপ্তি

অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন উদ্যোগে গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খুলনা মহানগর আ’লীগের উপদেষ্টা মন্ডল সিনিয়ার সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা ।

বুধবার বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন এসপি মোঃ মোখলেসুর রহমান, গোটাপাড়া ইউনিয়নের পরিষদের ৩নং ওর্য়াডের ইউপি সদস্য আসলাম কাজী টুটুল, সাবেক মেম্বার শেখ জালাল উদ্দিন আহমেদ,মোয়াজ্জেন হোসেন, গোটাপাড়া জামে মসজিদ সভাপতি শেখ জিন্নাতুল হক, গোটাপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, সংরক্ষিত মহিলা মেম্বার মাহামুদ আক্তার আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনরে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

 

 

 

কুয়েট ভাইস-চ্যান্সেলর শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের ৪র্ধ বর্ষের শিক্ষার্থী মোঃ মুস্তাকিম বিল্লাহ (রোল নং: ১৭২৩০১৩) এর অকাল মৃত্যুতে (সড়ক দুর্ঘটনায়) গভীর শোক প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। তিঁনি বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ মুস্তাকিম বিল্লাহ আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “বিজয়ের পূর্ব মুহূর্তে বুদ্ধিজীবী হত্য বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের বিজয় যখন খুব কাছে ঠিক সেই সময়ই নীল নকশা করে গোপনে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। জাতিকে নেতৃত্ব শুণ্য করতেই পাক বাহিনী রাজাকার, আলবদর, আলশামসসহ তাদের এদেশীয় দোষরদের সাথে নিয়ে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করে। দেশ যাতে সহজে মাথা উঁচু করে দাড়াতে না পারে এজন্যই তারা একাজটি করেছিলো”। ১৪ ডিসেম্বর বুধবার শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন। বুধবার সকাল ১১টায় অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান।

আালোচনা সভায় পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, পরিচালক (গবেষনা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, অফিসার্স এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হক, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মোঃ শামীম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। কুয়েটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় বিশ^দ্যিালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। শোক র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। কুয়েটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (অর্ধনমিত) এবং কালো পতাকা উত্তোলন করা হয়, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় আলোর মিছিল অনুষ্ঠিত হয়।

 

ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক, জেলা আওয়ামী লীগ সাধরণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

ঝালকাঠিতে শিক্ষার মানউন্নয়ন সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে  মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে শিক্ষার মানউন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার রমনাথপুর আজাহারিয়া দাখিল মাদ্রাসা চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আজাহারিয়া দাখিল মাদ্রাসা ও মাজেদা খাতুন তালিমুল কোরান নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান  মো. সুলতান হোসেন খান। কীর্ত্তিপাশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের সদস্য সচিব তালুকদার মনিরুজ্জামান মনির, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া। সভায় বক্তারা বলেন,‘ করোনা কালে এখানকার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহনে অনেক পিছিয়ে ছিল। তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহন করতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যুগান্তকারি ভুমিকা পালন করেছে।

 

আজ খুবির শিক্ষক সমিতির নির্বাচন, ১৩ পদে প্রার্থী ২৬ জন

স্টাফ রিপোর্টার

আজ ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন। সভাপতি পদে দুজন প্রার্থী হলেন প্রফেসর ড. এস এম ফিরোজ ও প্রফেসর শেখ মাহমুদুল হাসান। সহ-সভাপতি পদে প্রার্থী হলেন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ও প্রফেসর শরীফ মোহাম্মদ খান। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়াদ্দার ও সহযোগী অধ্যাপক মোঃ সালাহউদ্দিন। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হলেন প্রফেসর ড. আরিফুল ইসলাম ও প্রফেসর ড. মোঃ শামীম আহসান। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. সাঈদা রেহানা ও প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম ও প্রফেসর ড. শিমুল দাস। কার্যনির্বাহী সদস্য পদে ৬টি পদের জন্য ১২জন প্রার্থী হলেন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, সহকারী অধ্যাপক ফাল্গুনী আক্তার, প্রভাষক কে এম আব্দুল্লাহ আল-আমীন রাব্বি, সহকারী অধ্যাপক মোঃ আশফিকুর রহমান, প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, সহকারী অধ্যাপক রুমানা রহমান এবং প্রফেসর শেখ মোস্তাফিজুর রহমান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোঃ এনামুল কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির, প্রফেসর ড. খান মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ড. মণিশংকর মন্ডল এবং সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ।

 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৪০ মিনিটে উপাচার্যের নেতৃত্ব অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১২টায় অদম্য বাংলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হবে।

 

 

খুবিতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছেন এবং দেশ স্বাধীনের মাধ্যমে সে স্বপ্ন বাস্তবায়নও করেছেন। সেসময় বঙ্গবন্ধুকে নানা পরামর্শ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের চিন্তা-চেতনা বঙ্গবন্ধুর দর্শনে উঠে আসে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আমাদের দেশপ্রেম ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আগামী প্রজন্মকে দেশপ্রেমিক দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের চেতনা আমাদের লালন করতে হবে। দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারলে দেশ এগিয়ে যাবে। আর দেশ এগিয়ে গেলে তাদের জীবন উৎসর্গের সার্থকতা লাভ করবে। তারা প্রেরণার উৎস হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবীদের চিন্তা-চেতনা দেশমাতৃক, তারা দুরদর্শী, ভবিষ্যৎ দর্শন বোঝেন। সহজ অর্থে বলতে গেলে, দেশকে স্বাধীন করতে যারা মেধা, শ্রম, দর্শন দিয়েছেন, ছাত্রসমাজের মনন গঠন করেছেন তারাই বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীরা নিজেদের চাওয়া-পাওয়ার বিষয়ে ভাবতেন না, তারা পাকিস্তানিদের হাত থেকে আপামর মানুষের মুক্তির দর্শন নিয়ে ভেবেছেন। তাদের এই দৃষ্টিভঙ্গি পাকিস্তানের প্রশাসনের রোষানলে পড়েন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের একটি পরিকল্পিত লক্ষ্য ছিলো বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করা।

উপাচার্য বলেন, ১৯৫২ সাল থেকেই আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন শুরু হয়। যার চূড়ান্ত রূপ ছিলো মুক্তিযুদ্ধকালীন ৯ মাসের সশস্ত্র সংগ্রাম, জনযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিলো শিক্ষক সমাজ। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত বেছে বেছে হত্যা করা হয়েছে। চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকদেরও হত্যা করা হয়। শিক্ষকদের হত্যারও একটি বিশেষ উদ্দেশ্য ছিলো। মুক্তিযুদ্ধকালে দেশের আপামর জনসাধারণ ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকরাই দেশপ্রেমের বীজ বপন করেছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের মহান ব্রতকে যথাযথ ব্যবহার করেছিলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন। যার কারণে তাদের হত্যা করা হয়। যা দেশ স্বাধীনের পরও অব্যাহত ছিলো।

উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পচাত্তরের ১৫ আগস্টের সকল শহিদদের স্মৃতির প্রতি এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ, সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। সঞ্চালনা করেন ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বায়েজীদ খান।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টা ৩০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, খুবি অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দিবসের শুরুতে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ এবং সকাল ৯টা ১০ মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও উপ-উপাচার্য কর্তৃক কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্য রয়েছে- সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্জ্বলন।

 

 

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেইউজে’র আলোচনা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি॥

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সভাপতি মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মোঃ শাহ আলম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবীর, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল।

বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন  ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ  জাহিদুল ইসলাম, সহ-সভাপতি  আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মিলন হোসেন, জাহিদুল ইসলাম, ইউনিয়নের সদস্য ওয়াহেদ উজ-জামান বুলু, এসএম কামাল হোসেন, দেবনাথ রনোজিত কুমার, সুনীল দাস, তিতাস চক্রবর্তী, অভিজিৎ পাল, আল মাহমুদ প্রিন্স, প্রবীর বিশ্বাস, আছাফুর রহমান কাজল, পলাশ দত্ত, এম আব্দুল্লাহ, সাগর সরকার, তুফান গাইন এবং কর্মরত সাংবাদিক শশংক স্বর্ণকার, মাহফুজুল আলম সুমন, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল আলম, মোঃ মেহেদী হাসান, গোলাম রসুল, আরিফুর রহমান, মনোজ বিশ্বাস, জিলহজ হাওলাদার, এম রোমানিয়া, শামীম ইসলাম রিদয়, পলাশ চন্দ্র ঢালী, বিধান বিশ্বাস, দেবাশীষ রায় প্রমুখ।  এর আগে দিবসের প্রথম প্রহরে নগরীর গল্লামারী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

বেকারত্ব তিন বছরে ২৪ হাজার মানুষের বিদেশ পাড়ি কর্মের সন্ধানে প্রবাস ছুটছেন ঝিনাইদহের মানুষ

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ।

শিল্পে অনুন্নত ঝিনাইদহ জেলা থেকে বিদেশ যাওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই জেলা থেকে প্রতি মাসে শত শত বেকার যুবক কর্মসংস্থানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। ফলে পাসপোর্ট অফিস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসি কল্যান ব্যাংক ও কারীগরি প্রশিক্ষক কেন্দ্রে প্রতিদিন শিক্ষিত, অর্ধশিক্ষত ও নিরক্ষর বেকার যুবকরা ধর্না দিচ্ছেন। বাংলাদেশে কর্মসংস্থানের অভাব এবং দারিদ্রতার কারণেই অনেকে বিপদজনক পথ পাড়ি দিয়ে উন্নত দেশে যাওয়ার পথ বেছে নিচ্ছেন বলেও অভিযোগ। এতে অনেকের অকাল মৃত্যু ঘটছে। তথ্য নিয়ে জানা গেছে, ২০১৫ সালের পর থেকে এ পর্যন্ত হরিণাকুন্ডু ও ঝিনাইদহ সদর থানার বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২৫ জন মানুষ সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার তথ্য আছে। এর মধ্যে হরিণাকুন্ডুর চাঁদপুর ও সড়াবাড়িয়া গ্রামের ৮জন ও সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ৩ জন, পিরোজপুর গ্রামের দুইজন, মিয়াকুন্ডু গ্রামের ৪জন, মহামায়া ও গাড়ামারা গ্রামের ৮ জনসহ একাধিক যুবক। হরিণাকুন্ডুর শ্রীফলতলা গ্রামের নবাব আলী শিকদার কলেজে পড়তেন। কিন্তু চোখে মুখে তার চাকরী না পাওয়ার হতাশা ছিল। মনস্থির করেন বিদেশে যাবেন। ঝিনাইদহ কর্মসংস্থান ব্যাংক থেকে ঋন নিয়ে তিনি এখন সৌদি আরবের একটি কোম্পানীতে চাকরী করছেন। নবাব আলীর মতো বংকিরা গ্রামের সুজন বিশ^াস, আব্দুল আলীম ও রোকনুজ্জামানও পাড়ি দিয়েছেন বিদেশে। আব্দুল আলীম জানিয়েছেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির সঙ্গে আয় রোজগারের মিল ছিল না। ফলে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে ছিলাম। প্রবাসি কল্যান ব্যাংক থেকে ঋন নিয়ে তিনি এখন সৌদি আরব রয়েছেন। ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার জানান, বর্তমান বিদেশ গমনেচ্ছুদের মধ্যে মালয়েশিয়া ও সৌদি আরবে যাবার প্রবনতাই বেশি। তিনি বলেন, করোনা মহামারির আগ পর্যন্ত ঝিনাইদহ জেলা থেকে বিদেশে প্রায় ৮০ হাজার মানুষ গেছেন। করোনার কারণে দুই বছর কিছুটা কম ছিল। ১২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ঝিনাইদহ জেলার এক লাখ চার হাজার ১২৩ জন নাগরিক বিদেশে অবস্থান করছেন। এর মধ্যে ৮৪ হাজার ৫৩৩ জন পুরুষ ও ৯ হাজার ৫৯০ জন নারী রয়েছে। তিনি বলেন, করোনায় সংক্রামনের মাত্রা কমে আসায় গত তিন বছরে চব্বিশ হাজার মানুষ বিদেশে গেছেন। এর মধ্যে বেশির ভাগ মানুষ কাজ নিয়ে মালয়েশিয়া গেছেন। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিল থাকায় কৃষি ও বাগানের কাজ নিয়ে জেলার মানুষ মালয়েশিয়ায় বেশি যাচ্ছেন। গতকাল সোমবার অফিসটিতে দেখা গেছে কয়েক’শ বেকার যুবক ফিঙ্গার দিতে এসেছেন। ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অতিরিক্ত পরিচালক সাখওয়াত হোসেন জানান, প্রতিদিন ঝিনাইদহ জেলা থেকে শতাধিক মানুষ পাসপোর্টের জন্য আবেদন করছেন। এই হার মাসে প্রায় তিন হাজারেরও বেশি বলে তিনি জানান। পাসপোর্টকৃতদের মধ্যে চিকিৎসা বা পড়ালেখার পাশাপাশি বেশির ভাগ যুবক বিদেশে চাকরীর জন্য আবেদন করছেন। এদিকে বেকার যুবকদের ভিসা প্রাপ্তি সাপেক্ষে ঋন সুবিধা দিচ্ছে ঝিনাইদহ প্রবাসি কল্যান ব্যাংক। ভিসা ও জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষন ব্যুরের (বিএমইটি) স্মার্ট কার্ড থাকলে দরিদ্র বেকার যুবকদের বিদেশ যাওয়ার পুরো টাকা বহন করে থাকে প্রবাসি কল্যান ব্যাংক। বিষয়টি নিয়ে ঝিনাইদহ প্রবাসি কল্যান ব্যাংকের ব্যাবস্থাপক এসকে সেফাতি জানান, ঝিনাইদহ জেলায় প্রবাসি কল্যান ব্যাংকের শাখা স্থাপিত হওয়ার পর থেকে চার বছরে প্রায় এক হাজার আটশ যুবকে ঋন সুবিধা প্রদান করা হয়েছে। সে হিসেবে প্রায় ২০ কোটিরও বেশি টাকার ঋন দেয়া হয়েছে। বিদেশ গিয়ে যুবকরা প্রতি মাসেই ব্যাংকের কিস্তি পরিশোধ করছেন বলে তিনি জানান। ঝিনাইদহ কারিগরি প্রশেক্ষন কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ রুস্তম আলী জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখান থেকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন নিয়ে যুবকরা বিদেশে যাচ্ছেন। তিনি বলেন ২০০৬ সালে ঝিনাইদহ কারিগরি প্রশেক্ষন কেন্দ্রেটি চালু হওয়ার পর থেকে ১০টি ট্রেডে দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষন দেয়া হচ্ছে। ওয়ার্কার হিসেবে যারাই বিদেশে যাবেন, তাদেরই টিটিসি থেকে প্রশিক্ষন নিতে হবে, এটা বাধ্যতামুলক। কারিগরি প্রশেক্ষন কেন্দ্রে থেকে যারাই প্রশিক্ষন গ্রহন করবেন তারা বেকার থাকবে না বলেও জানান অধ্যক্ষ রুস্তম আলী। ঝিনাইদহের মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বলেন, সাধারণত স্কুলের গন্ডি পেরনো বেকার যুবকদের মাঠের কাজ ছাড়া রুজির রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা বিদেশে যাচ্ছেন। এই সুযোগে দালাল-যোগে বিদেশ পাড়ি দিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন অনেকেই। বিদেশে কাজ করতে গিয়ে অনেকে ভাল রোজগার করে ফেরেন ঠিকই, কিন্তু অনেককে আবার প্রতারক দালালদের পাল্লায় পড়ে নিঃস্ব হতে দেখা যায়। তবে এখন অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণাতা কমে এসেছে। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে রেজিষ্ট্রেশন করায় দালালদের দৌরাত্ম্য কমতে শুরু করেছে।

 

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায়: এড. মনা

একদলীয় শাসনের চাপে দেশের জনগণ আজ অবরুদ্ধ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, একাত্তরের দোসরের দল জাতিকে যেভাবে মেধাশূন্য ও ধ্বংস করতে ১৪ ডিসেম্বরের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বর্তমান সরকারও সেই পথে হাটছে। তারা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। মামলা হামলা দিয়ে দেশে স্বৈরতন্ত্র চালু করেছে। দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। বাংলাদেশের জন্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করাই আমাদের দায়িত্ব। শহীদ বুদ্ধিজীবীরা যে চেতনার জন্য প্রাণ দিয়ে গেছেন সেই চেতনাকে আমরা পুনরুদ্ধার করতে কাজ করছি। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর আমাদের গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভূলুণ্ঠিত। দেশে আজ মানবাধিকার নেই। কেবল চলছে নিপীড়ন নির্যাতন, জুলুম, হত্যা, গুম, খুন আর নির্বিচারে গুলি। এই পরিস্থিতিতে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমে এসেছে। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। একদলীয় শাসনের চাপে বাংলাদেশের জনগণ অবরুদ্ধ অবস্থায় আছে। এখান থেকে মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামের মতো আরেকটি যুদ্ধ, আরেকটি অভ্যুত্থান প্রয়োজন। সে যুদ্ধে বিজযী হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভীরুল আজম, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, এড. এস আর ফারুক, চৌধুরী কাওসার আলী, আনিসুর রহমান, মনিরুজ্জামান লেলিন, এস এম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, রাহাত আলী লাচ্চু, শামসুল বারি পান্না, হাবীবুর রহমান, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফাতেমা আমিন, খান ইসমাইল হোসেন, শাহ মো. জালাল, ওহিদুজ্জামান হাওলাদার, সিরাজুল ইসলাম লিটন, এড. মারুফ হোসেন, আসাদুজ্জামান হারুন, এস এম মনির, মোস্তফা কামাল, রিয়াজুল কবির, ডা. আব্দুস সালাম, মো. নজরুল ইসলাম, জি এম মঈন উদ্দিন, মাহবুব উল্লাহ শামীম, মোল্লা সালাউদ্দিন বুলবুল, আলমগীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. জাহিদুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে গল্লামারী স্বাধীনতা সৌধে পুষ্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন খুলনা মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

 

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণসহ গল্লামারী স্মৃতি সৌধে সকাল ৯ টায় পুষ্পার্ঘ অর্পন করা হয়। সকাল সাড়ে ৯ টায় বিশ^বিদ্যালয় মিলনায়তনে  শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এস. এম. কামাল হোসেন। আলোচনায় অংশ নেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পবিত্র কুমার সরকার, সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ, সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, বাণিজ্য অনুষদের ডিন ড. মোঃ রউফ বিশ^াস, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নাসিম আহমেদ, প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেন, বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দু’আ পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।

 

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনাতে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে। এ দিন বিশ^বিদ্যালয়ের পক্ষ হতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে গল্লামারী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্প স্তবক অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গত ১২/১২/২০২২ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ, রেজিস্ট্রার জনাব মো. আব্দুর রউফ, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক জনাব রবীন্দ্র নাথ দত্তসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদ ও অধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধকরণে শহীদ বুদ্ধিজীবীগণের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সংবিধানকে সমুন্নত রাখতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। সবশেষে বুদ্ধিজীবী দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) জনাব মো. নুরুল মোমেন।

 

 

 

যুবলীগ নেতার মায়ের শয্যাপাশে আক্তারুজ্জামান বাবু এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলামের মাতা ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজের মাতা ফিরোজা বেগমকে দেখতে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু-সুস্থতা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, ডি,এম আশরাফ আলী, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা মীর আহাদুল আলামীন, শেখ মোঃ শাকিল, মীর সদরুল আমিন, রবিউল ইসলাম (টিটু), নজীর আহমেদ, ইয়াছিন আরাফাত, শাহানুর আলম প্রমুখ।

 

 

 

ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কাজনক।

 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভেড়ামারা-রায়টা সড়কের বাঁকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

ভেড়ামারা উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জুনিয়াদহ এলাকার মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) ও একই এলাকার পচতু খানের ছেলে মজনু খান (৫৮) ঘটনাস্থলেই নিহত হন।

 

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ড্রাম ট্রাক ও অটোর সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নারীসহ ৪ জন আহত হয়েছেন। তাদের ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- কাফিন (৭) ও সাফিন (৫)। তারা কুশাবাড়িয়া গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর ছেলে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাফিন ও সাফিন দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খেলা করছিলো। খেলতে গিয়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় তাদের পানিতে ভাসতে দেখে এক শিশু পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, শিশু কাফিন কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো। সাফিন তার ভাইয়ের সঙ্গে স্কুলে মাঝে মাঝে আসা-যাওয়া করতো। আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

যশোর  অফিস

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান মূল্য দুই কোটি টাকা। আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে স্বর্ণসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি টহল দল তিলকপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তিলকপুর গ্রামের পাকা রাস্তার ওপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। টহল দল থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্য থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি। যার বর্তমান মূল্য দুই কোটি টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

কুষ্টিয়ায় আবাসিক হোটেলে কলেজছাত্রীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মজমপুর এলাকার রাতুল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। শয্যা বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের উদায় বিশ্বাসের মেয়ে ও খোকসা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় সৌরভ সরকার জয় নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সৌরভ টাঙ্গাইল জেলা সদরের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার রাতুল আবাসিক হোটেলে আসেন তারা। সেখানেই দুজন অবস্থান করছিলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই শয্যা বিশ্বাস অসুস্থতা বোধ করলে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে রাতুল আবাসিক হোটেলের ম্যানেজার রিপন বলেন, রোববার (১১ ডিসেম্বর) দুপুরে তারা দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেছিলেন।

 

তারা হোটেলেই অবস্থান করছিলেন। সন্ধ্যার দিকে শয্যা বিশ্বাস নামে ওই নারী অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

 

এ ব্যাপারে নিহতের পিতা উদায় বিশ্বাস বলেন, রোববার (১১ডিসেম্বর ) সকালে শয্যা কলেজ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে বেলা গড়িয়ে সন্ধ্যা হলে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়ি বাড়ি খোঁজখবর করে না পেয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যাবো ভাবছি। ঠিক সন্ধ্যার দিকে মোবাইল ফোনে শয্যার মৃত্যুর খবর আসে। এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। অবশ্যই আমরা মামলা করবো। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, আবাসিক হোটেলে ওই কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা শুনে পুলিশ সেখানে যায়। তবে তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হোটেলে ওই কলেজছাত্রীর সঙ্গে থাকা সৌরভ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে ওই যুবকের দাবি, তারা দুজন স্বামী-স্ত্রী। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি নিহতের পরিবারের লোকজন। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া করা হবে।

 

অনলাইন জুয়া: মেহেরপুরে সাবেক ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৬

মেহেরপুর প্রতিনিধি

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপুসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গাংনী উপজেলার উত্তরপাড়ার শিপুর ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সাইবার ক্রাইমের একটি দল। আটক অন্যরা হলেন, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গাংনী উত্তরপাড়ায় শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে অনেক লোকজন জুয়া খেলায় আসক্ত হয়েছেন। তাদের মাধ্যমে টাকাও পাচার হচ্ছে বিদেশে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি, সাইবার ক্রাইম ও গাংনী থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। এসময় শিপুসহ তার বেশ কয়েকজন অনুসারী সেখানে অবস্থান করছিলেন। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত ১৪টি মোবাইলফোন জব্দ করে রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

ডিবির এ কর্মকর্তা বলেন, শাহিদুজ্জামান শিপু গাংনী উপজেলার অনলাইন জুয়ার মূল মাস্টার মাইন্ড। তার মাধ্যমে এ উপজেলায় পরিচালিত হয় একাধিক চ্যানেল। তাকে আটক করার মাধ্যমে অনলাইন জুয়ার আরও ভেতরে যাওয়া যাবে। চিহ্নিত করা যাবে অনলাইন জুয়ার বড় বড় রাঘব বোয়ালদের।

তিনি আরও বলেন, পরে এ ঘটনায় গাংনী থানার এসআই জগদীশ চন্দ্র বসু ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার রাতে আদালতে নেওয়া হয়। আদালত তাদের কারাগারে পাঠান। অনলাইন জুয়ার বিষয়ে আরও তথ্য জানতে তাদের রিমান্ড আবেদন করা হবে।

 

শেখ হাসিনা অর্থনীতির মুক্তি এবং মর্যাদাশীল রাষ্ট্র উপহার দিয়েছেন: সালাম মূর্শেদী

খবর বিজ্ঞপ্তি

খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী এ দেশের রাজাকার আল বদর, আল শামসদের সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের হত্যা করে মেধাশূন্য করতে চেয়েছিল। তারা যখন বুঝতে পেরেছিল তাদের পক্ষে যুদ্ধে আর জয়লাভ করা সম্ভব হচ্ছে না তখন তারা নবগঠিত দেশকে সামাজিক সাংস্কৃতি এবং শিক্ষাগত দিক দিয়ে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য হত্যা করে।

 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাঙালি জাতির মহান বিজয়কে দাবিয়ে রাখতে পারেনি।

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে একটি স্বপ্নের দেশ উপহার দিয়েছেন আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা অর্থনীতি মুক্তি এবং মর্যাদাশীল রাষ্ট্র উপহার দিয়েছেন।

 

তিনি দেশের উন্নয়নের চাকা সচল রাখতে আবারও শেখ হাসিনার বিজয়ের জন্য সকলকে একযেগে কাজ করার আহ্বান জানান।

 

বুধবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায়  তেরখাদা উপজেলা পরিষদের  সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, রুপসা কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগ সদস্য  ফ ম আব্দুস সালাম, প্রবীন আওয়ামী লীগ নেতা বদরুল আলম বাদশা, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন।

 

সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ,  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এমকে শামীমরাজ কায়নাত। সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, জেলা,  উপজেলা, ইউনিয়ন  ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে তিনি মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। পরে তিনি মুজিব শতবর্ষের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন। বিকেল ৪টায় তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন এবং ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নীক সার বিতরন করেন।

 

 

দাকোপে বিনাচাষে আলু উৎপাদন প্রকল্পের প্রশিক্ষন

মোঃ শামীম হোসেন – বাজুয়া

খুলনা জেলার দাকোপ উপজেলায় “বিনাচাষে আলু উৎপাদন প্রকল্প” এর অধীনে কৃষক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়। তিলডাংঙা ইউনিয়ন উজ্জ্বল বৈরাগীর বাড়ি সংলগ্ন এলাকায় গত ১৪ ই ডিসেম্বর সকাল ১১ টায় প্রদীপন প্রকল্প সমন্বয়কারী কৃষিবীদ দুর্গাপদ সরকারের পরিচালনায় কৃষক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠানে ৪০ জন কৃষকের অংশ গ্রহনে উপস্থিত ছিলেন প্রদীপন সি,এন,এস দিতি বৈরাগী। বেসরকারি সাহায্যকারী সংস্থা প্রদীপন এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে, জার্মান সরকারের অর্থায়নে, বাংলাদেশ কৃষি গবেষণা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

 

 

মোংলায় দামেরখন্ড বদ্ধভূমিতে প্রদীপ প্রজ্বলন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় দামেরখন্ড বদ্ধভূমিতে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় দামেরখন্ড বদ্ধভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ প্রদীপ প্রজ্বলন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার। ২০১৮ সালে এ বদ্ধভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন হয়ে আসছে। বীর শহীদদের স্মরণে বুধবারও দামেরখন্ড বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল ইজারদার, নজরুল ইজারদার, প্রমাংশু রায়, অশোক মন্ডল ও কেশব মন্ডলসহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং স্বজনেরা।

 

কাকডাঙ্গা সীমান্তে পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার

কলারোয়া প্রতিনিধি

কলারোয়া কেড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা সীমান্তের কুঠিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে সাইদুজ্জামান (৩০) এর বাড়ি থেকে পরিত্যক্ত একটি মর্টার সেল উদ্ধার করেছে কাকডাঙ্গা বিজিবি সদস্যরা। বুধবার বিকাল ৩ টারদিকে স্থানীয়সূত্রে সংবাদ পেয়ে টহলরত বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করেছে। মর্টারসেলটির বিষয়ে বিজিবি সদস্যরা জানান কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনের বিলে মৃত ইব্রাহিমের ছেলে ইসমাঈলের মৎস্য ঘের থেকে কুঠিবাড়ী গ্রামের সাইদুজ্জামান তার বাড়িতে মাটি ভরাটের জন্য মাটি কিনে নিয়ে এসে মাটি ভরাটের সময় মাটির ভিতরে মর্টার সেলটি দেখতে পেয়ে নিজের বাড়িতে রেখে দেয়। পরবর্তীতে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। স্হানীয় পর্যায়ের ধারণায় জানাযায় মর্টার সেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহার হয়েছিল।

 

গল্লামারী বধ্যভূমিতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রথম প্রহরে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল,সহ সভাপতি মাইনুল হাসান রনি, প্রকৌশলী আল মামুন চৌধুরী, মো: এনামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম আহমেদ রিজভী সোহান, মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইসহাক হোসেন ইমু, এইচ এম এনামুল হক তাপু, প্রচার সম্পাদক মো: মইনুল হোসেন মৃদুল, আইন বিষয়ক সম্পাদক নিরব শেখ, ক্রীড়া সম্পাদক অমিত বালা, উপ-আইন বিষয়ক সম্পাদক কামরুল হুদা, সদস্য মো: সাজিদুর রহমান, শাহরিয়ার রহমান আকাশসহ সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

 

 

 

 

 

 

 

নড়াইলে শসা চাষে পাল্টে গেছে ৩০ গ্রামের চিত্র

নড়াইল প্রতিনিধি

জেলায় শসা চাষে পাল্টে গেছে ৩০ গ্রামের চিত্র।সদর উপজেলার ৩টি ইউনিয়নের চাষিরা ঘেরের পাড়সহ পতিত জায়গায় শসা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।শসার দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সদর উপজেলার বিছালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গড়ে উঠা পাইকারি বাজার থেকে প্রতিদিন স্থানীয়ভাবে উৎপাদিত শসা কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।এখানকার পাইকারি শসার বাজারগুলো এলাকার মধ্যে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে। ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে খুব ভোর থেকেই সরগরম হয়ে ওঠে এ বাজারগুলো।

সদর উপজেলার বিছালী ইউনিয়নের আড়পাড়া, মির্জাপুর, রুখালী, চাকই, মধুরগাতী, আরাজি মরিচা, আকবপুর, রুন্দিয়া, আটঘরা, বড়াল, কালিনগর, বিছালী, বন খলিসাখালী, সিঙ্গাশোলপুর ইউনিয়নের নলদীর চর, খলিসাখালী, গোবরা, শুভারঘোপ, বড়গাতী, বড়কুলা, সিংগা, শোলপুর, চুনখোলা, তারাপুর ও কলোড়া ইউনিয়নের বাহির গ্রাম, নিরালী, শিমুলিয়া, আগদিয়া, আগদিয়ার চর, রামনগর চর, গোয়াইল বাড়ী, কলোড়া, বীড়গ্রাম ও মুশুড়ীসহ প্রায় ৩০ গ্রামের কৃষকেরা এসব বাজারে শসা নিয়ে আসেন। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার শসা বেচাকেনা হয় বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। নড়াইল ছাড়াও ঢাকা,কুমিল্লা ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এখান থেকে শসা কিনে নিয়ে যান। রাজধানী ঢাকাসহ দেশের অনেক জেলার ব্যবসায়ীরা পাইকারি দরে শসা কেনেন এসব বাজার থেকে। প্রতিদিন সকাল ছয়টা থেকে বাজার পুরোদমে শুরু হয়ে চলে তিন থেকে চার ঘণ্টা।

সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়,বিছালী ইউনিয়নের বর্ণি মোড়বাজার, মালাধারার মোড়, চাকই চৌরাস্তা, আড়পাড়া-মির্জাপুর মোড়, বিছালী, আটঘরা,বড়াল,বনখলিশাখালী গ্রামের প্রধান সড়কের মোড়গুলো ঘিরে বসেছে বিশাল শসার বাজার। প্রতিদিন ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে সরগরম থাকে এ শসার বাজার। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে পুরোদমে কেনা-বেচা। এরপর পাইকাররা ট্রাকযোগে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে তা পাঠিয়ে থাকেন। প্রায় ৪ বছর আগে থেকে শসার পাইকারি রমরমা বেচাকেনা শুরু হয় এসব বাজারে। ভোরের আলো আসার  আগে থেকেই ক্রেতা-বিক্রেতাদের সমাগমে মুখর হয়ে উঠে শসার এসব পাইকারী বাজার।এসব বাজারে শসার সরবরাহ বেশি থাকায় ক্রেতারা ইচ্ছেমত দর-দাম করে স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। উৎপাদিত শসা মন প্রতি বর্তমানে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিযোগিতামূলক দরদামে কৃষকের নিকট থেকে শসা কিনে থাকেন পাইকারী ব্যবসায়ীরা। এরপর সেগুলো ট্রাকযোগে চলে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। সারা বছরই এই এলাকার অসংখ্য মৎস্য ঘেরের পাড়ে এসব শসার চাষ হয়।

জেলা কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে,এ বছর জেলায় ১৭৫ হেক্টর জমিতে শসা ও ক্ষীরাই চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ২৫ হেক্টর বেশি জমিতে শসার চাষ হয়েছে। সদরের তিনটি ইউনিয়নের প্রায় ৩০ গ্রামেই প্রধানত বাণিজ্যিক ভিত্তিতে এ শসা ও ক্ষীরাই চাষ হচ্ছে। জুলাই মাস থেকে আগস্ট পর্যন্ত শসা লাগানোর উপযুক্ত সময়। আড়াই মাসে শসা তোলা যায়। এ শসা চলবে পুরো ডিসেম্বর মাস ও জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত।বর্তমানে প্রতি সপ্তাহের তিনদিনে ২০ থেকে ৩০ ট্রাক শসা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। শসা ক্ষেতগুলো ঘুরে দেখা যায়, চারিদিকে সবুজের সমারোহ। রাস্তার পাশে বিস্তীর্ণ বিলজুড়ে শুধুই সবুজে ঘেরা শসা ও ক্ষীরাই ক্ষেত। ঘেরের পাড় বা আইলে সারি সারি মাচায় ঝুলছে শসা আর শসা। এসব গ্রামে রয়েছে ছোটো বড়ো অসংখ্য মৎস্য ঘের। মাত্র কয়েক বছর আগেও এসব ঘেরের পাড়ে তেমন কোনো ফসল চাষ করা হতো না। এখন মাছের ঘেরের পাড়ে শসা চাষ করে গ্রামের কৃষকদের জীবনে এসেছে আর্থিক স্বচ্ছলতা। অনেকে হয়েছেন স্বাবলম্বী। শসা চাষ করে বেকার সমস্যার সমাধানের পথও খুঁজে পেয়েছেন অনেকে। এভাবে হাজার হাজার কৃষক মাছের ঘেরের পাড়ে হাইব্রিড জাতের শসা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ঘেরের পাড়ে উৎপাদিত শসা কেনা- বেচার জন্য গ্রামগুলোর মোড়ে মোড়ে গড়ে ওঠেছে শসার পাইকারি বাজার।

মির্জাপুর ও আড়পাড়া গ্রামের একাধিক শসা চাষি জানান,দুই বিঘা জমিতে শসা চাষ করতে খরচ হয় ২০-২৫ হাজার টাকা। তিন মাসে শসা বিক্রি করে লক্ষাধিক টাকা আয় হয়ে থাকে। পরিকল্পিতভাবে মৎস্য চাষের পাশাপাশি পরিচর্যা করলে শসা চাষে অধিক লাভ পাওয়া যায় বলে তারা জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপ-পরিচালক দীপক রায় বলেন, এ জেলার মাটি কৃষির জন্য খুবই উপযোগী। অন্যান্য ফসলের তুলনায় মাছের ঘেরের পাড়ে শসা চাষ লাভজনক হওয়ায় এ জেলায় দিন দিন শসা চাষ বৃদ্ধি পাচ্ছে। ঘেরের পাড়ে কম খরচে শসা চাষ করে লাভবান হওয়ার জন্য আমরা চাষিদের সার্বক্ষণিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। যে কারণে এবছর কৃষকেরা ঘেরের পাড়ে শসা চাষ করে আশাতীত ফলন পেয়েছেন।

 

 

গোপালগঞ্জে ধানে প্রণোদনা পেয়েছে ৪৭ হাজার ৪০০ কৃষক  

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ধানের উৎপাদন বৃদ্ধিতে ৪৭ হাজার ৪০০ কৃষককে প্রণোদনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরমধ্যে ২৭ হাজার কৃষককে হাইব্রিড ও ২০ হাজার ৪০০ কৃষককে উফশী জাতের ধানবীজ প্রদান করা হয়েছে। উফশী জাতের ধানবীজের সাথে বিনামূল্যে  ২০৪ টন ডিএপি ও ২০৪ টন এমওপি সার বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, চলতি বোরো মৌসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধান উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তাই আমরা জেলায়  ৮০ হাজার ৫৪৬ হেক্টরে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এরমধ্যে ৫৮ হাজার ৩৪০ হেক্টরে আমরা হাইব্রিড ধানের আবাদ করব। এতে ফসলের উৎপাদন হেক্টরে ১ টন বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কৃষি মন্ত্রণালয়  গোপালগঞ্জে ৪৭ হাজার ৪০০ কৃষককে ধানে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে আমরা প্রণোদনার ধানবীজ ও সার বিতরণ সম্পন্ন করেছি। কৃষক এখন এ ধান দিয়ে বীজতলা তৈরি করছেন।

ওই কর্মকর্তা আরো বলেন, আমরা ৫ উপজেলার ২৭ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ এসএল-৮এইচ ও ব্রি হাইব্রড ধান-৫ বিতরণ করেছি। এরমধ্যে গোপালগঞ্জ সদরে ৫ হাজার, মুকসুদপুরে ৪ হাজার, কাশিয়ানীতে ৩ হাজার ৭৫০, কোটালীপাড়ায় ৭ হাজার ৯৫০ ও টুঙ্গিপাড়ায় ৬ হাজার ৩০০ জন কৃষক এ সহায়তা পেয়েছেন। এ ধান দিয়ে কৃষক ২৭ হাজার বিঘা জমিতে হাইব্রিড ধানের চাষাবাদ করতে পারবেন।

উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় আরো বলেন, ৫ উপজেলার ২০ হাজার ৪০০ কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধানবীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। সেই সাথে তাদের প্রত্যেককে ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দিয়েছি।

ওই কর্মকর্তা জানান, গোপালগঞ্জ সদরে ৫ হাজার, মুকসুদপুরে ৩ হাজার ২০০,কাশিয়ানীতে ৩ হাজার, কোটালীপাড়ায় ৬ হাজার ২০০ ও টুঙ্গিপাড়ায় ৩ হাজার কৃষক এ প্রণোদনার বীজ সার পেয়েছেন। এ বীজ সার দিয়ে ২০ হাজার ৪০০ বিঘা জমিতে কৃষক উফশী জাতের ধানের আবাদ করবেন।

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, কৃষকরা ধানে রেকর্ড পরিমান প্রণোদনা পেয়েছেন। আমরা অধিক ধান উৎপাদনের জন্য তাদের প্রশিক্ষণ, পরামর্শ দিয়েছি। সেই ভাবেই তারা আদর্শ বীজতলা তৈরি করছেন। এরপর তারা বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করে মাঠে বোরো আবাদ করবেন। আশার করি কৃষক হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি করে এ বছর সর্বোচ্চ ধান উৎপাদন করবেন।

কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ গ্রামের কৃষক মোশারফ হোসেন (৫৫) বলেন, ইাইব্রিড ধানে  প্রণোদনা পেয়েছি। সেই সাথে এ ধান চাষাবাদে  পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এখন তাদের পরামর্শে বীজতলা তৈরি করেছি। আবহাওয়া ধান চাষের অনুকূলে ও আল্লাহ সহায় থাকলে আশা করছি এ বছর ধানের বাম্পার ফলন পাব।

টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামের কৃষক সাজেদুর রহমান মুন্সি (৪৫) বলেন, আমি প্রণোদনার উফশী ধানবীজ ও সার পেয়েছি। এগুলো দিয়ে ইতিমধ্যেই চাষাবাদ শুরু করেছি। গত বছরও কৃষি বিভাগের সহযোগিতায় ধানের ভালো ফলন পেয়েছিলাম। এবছরও ধানের আশানুরূপ ফলন পাব। সেই লক্ষ্যেই কাজ করছি। ধানের উৎপাদন বৃদ্ধিতে আল্লাহ আমাদের সহায় হবেন।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচএম খায়রুল বাসার বলেন, আমাদের চাষাবাদের জমি বাড়ছে না। তাই ধানের উৎপাদন বৃদ্ধি করতে অল্প জমিতে অধিক ফসল ফলাতে হবে। এ জন্য  হাইব্রিড ধানের আবাদ সম্প্রসারণ করতে হবে। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই কাজটিই করছে। হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি পেলে  গোপালগঞ্জে ধানের উৎপাদন প্রত্যাশা অনুযায়ী বাড়বে।

 

 

কয়রায় প্রাথমিক শিক্ষা: জরাজীর্ণ ভবনে আতঙ্ক নিয়ে চলে শিক্ষা কার্যক্রম

খুলনাঞ্চল রিপোর্ট।।

কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ইটের গাঁথুনির ওপরে টিনশেড। অপর কক্ষটি টিনের বেড়া দিয়ে তৈরি। কক্ষগুলোর দরজা-জানালা নেই। এভাবেই দীর্ঘদিন ধরে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয়টি খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামে অবস্থিত।

উপজেলার লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন কক্ষের ভবনটিরও দেয়ালের পলেস্তারা খসে ইট বেরিয়ে গেছে। সে ইটও ক্ষয়ে যাচ্ছে। পিলার ও দেয়ালের একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনটি উপজেলা প্রকৌশলীর দপ্তর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষকেরা এ ভবনেই পাঠদান করতে বাধ্য হচ্ছেন। শুধু এই দুটি বিদ্যালয় নয়, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ের ভবন। প্রাথমিক শিক্ষা দপ্তর সম্প্রতি কয়রার ১৪২টি বিদ্যালয়ের মধ্যে ২০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬০।

সরেজমিন দেখা গেছে, সংস্কারের অভাবে এসব বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। দরজা-জানালা খুলে পড়ে গেছে অনেক আগেই। কোথাও কোথাও ছাদের বিমেও দেখা দিয়েছে বড় বড় ফাটল। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো মুহূর্তে ভবন ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এরপরও পাঠদান কার্যক্রম চলছে এসব বিদ্যালয়ে। ১০টি বিদ্যালয়ে অস্থায়ী টিনের শেড তৈরি করে পাঠদান করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে বেঞ্চ ও অন্যান্য উপকরণের অভাব রয়েছে। ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঙ্গেরখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাক্তারাবাদ বনরাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বচৌকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট আংটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়। অস্থায়ী টিনশেডে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এসব বিদ্যালয়ের কয়েকটিতে।

লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয়ে কক্ষ দরকার সাতটি। কিন্তু আছে মাত্র চারটি। উপজেলা প্রকৌশল অফিস থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন। ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। প্রতিবছর শিক্ষার্থী কমে যাচ্ছে।

কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন জানান, কক্ষের সংকটে দুই শিফটে ক্লাস হয়। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। অফিসকক্ষ না থাকায় স্কুলের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ রাখতে সমস্যা হয়। পাকা ভবন নির্মাণের জন্য উপজেলা শিক্ষা অফিসকে একাধিকবার জানানো হলেও কাজ হয়নি।

উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ১৯৯৮ সালে নির্মিত চার কক্ষের আধা পাকা ভবনটি ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকল্প উপায় না থাকায় সেখানেই ঝুঁকি নিয়ে কোনো রকমে পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলাপ করলে তারা জানায়, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে তাদের ভয় লাগে। পরীক্ষার সময় তাদের কষ্ট হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, পরিবেশের সঙ্গে পাঠদান কার্যক্রমের একটি নিবিড় সম্পর্ক আছে। ঝুঁকির মধ্যে পাঠদানে মন বসবে না। নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা জরুরি। কয়রার পরিত্যক্ত ও জরাজীর্ণ বিদ্যালয় ভবনের তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া বিকল্প উপায়ে পাঠদানের জন্য কিছু কিছু বিদ্যালয়ে ইতিমধ্যে অস্থায়ী শেড নির্মাণ করা হয়েছে।-প্রথম আলো

 

খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষন

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় পুলিশ পরিচয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রী (৩৪)কে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে ৪ দুর্বৃত্তের বিরুদ্ধে। স্বামী-স্ত্রী ঘুরতে বের হলে পুলিশ পরিচয়ধারী ওই চক্রের খপ্পরে পড়েন। ভিকটিম ওই গৃহবধূকে বুধবার (১৪ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের শণাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানায়, দৌলতপুর এলাকার বাসিন্দা স্বামী ও স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় ঘুরতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তারা আড়ংঘাটা থানাধিন বাজার এলাকায় যান। এ সময় ৪জন ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ওই দম্পতির সাথে কথা আছে বলে পাশের একটি নির্জন ঘরে নিয়ে স্বামীকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। পরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ওই দুর্বৃত্তরা। রাত ১১টা পর্যন্ত ওই গৃহবধূকে গণধর্ষনের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। সেখান থেকে তারা দু’জন রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। ধর্ষনের শিকার স্ত্রীকে তার স্বামী হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়।

এবিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। ধর্ষনের ঘটনার সত্যতা পেলে যথাযথ আইনগত ব্যবস্থা করা হবে।