মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় দামেরখন্ড বদ্ধভূমিতে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় দামেরখন্ড বদ্ধভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ প্রদীপ প্রজ্বলন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার। ২০১৮ সালে এ বদ্ধভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন হয়ে আসছে।
বীর শহীদদের স্মরণে বুধবারও দামেরখন্ড বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল ইজারদার, নজরুল ইজারদার, প্রমাংশু রায়, অশোক মন্ডল ও কেশব মন্ডলসহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং স্বজনেরা।











































