Home আঞ্চলিক পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র,গুলি, বোমা উদ্ধার

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র,গুলি, বোমা উদ্ধার

5

 

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র,গুলি, বোমা ও জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল মসজিদের দুই তালা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রী হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাই উত্তর গড়ের আবাদ জামে মসজিদে অস্ত্র, গুলি ও বোমা রয়েছে এমন সংবাদ পাই। এ সময় আমি সহ কয়েকজন উপ-পুলিশ পরিদর্শককে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় মসজিদের দুইতালা ছাদের সিঁড়ি ঘর থেকে দেশী তৌরী দুইটি বন্ধুক, দুই রাউন্ড বন্ধুকের তাজা গুলি, ৮ টি হাত বোমা, ৪০ টি জিহাদী বই উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত চলছে খুব শিঘ্রই কে ওই স্থানে অস্ত্র গোলাবারুদ রেখেছে তা জানা যাবে। বর্তমানে থানায় সাধারণ ডায়েরী মুলে অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়েছে।