Home আঞ্চলিক ৩৬ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

৩৬ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

12

খুলনাঞ্চল রিপোর্ট।।

সুন্দরবন সংলগ্ন বানিয়াশান্তা এলাকা থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ আজিজুর গাজী নামক এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক মেইল বার্তায় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর গভীররাতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মংলা কর্তৃক সুন্দরবন সংলগ্ন দাকোপ থানাধীন বানিয়াশান্তা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক এক মোটর সাইকেল আরোহীকে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হলে মোটর সাইকেল আরোহী না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মো. আজিজুল গাজী(৩৮) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে মোটর সাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।

সকালে জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনেরব ডাংমারি ফরেষ্ট স্টেশনে হস্তান্তর করা হয়।