Home আঞ্চলিক সাতক্ষীরায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে স্কুলছাত্রসহ নিহত ২

সাতক্ষীরায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে স্কুলছাত্রসহ নিহত ২

11

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইটভাটার দুই শ্রমিক।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদরের বাইপাস সড়কের দক্ষিণ দেবনগর মোড়ে আব্দুর রকিবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ফয়সাল আহমেদ (২৮) ও মথুরাপুর গ্রামের মুজিবর সরদারের ছেলে সজীব হোসেন (১৪)।

 

উত্তর দেবনগর গ্রামের ইটভাটা শ্রমিক আকবর আলী জানান, মঙ্গলবার দুপুরে তার মামাতো ভাই ফয়সাল বিনেরপোতায় শওকতের ইটভাটায় কাজ শেষে অপর দুই সহকর্মীকে নিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানের পেছনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র সজীব হোসেন। তারা দেবনগর মোড় পার হওয়ার সময় বিনেরপোতাগামী একটি খালি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০৬৭২) ভ্যান ও সাইকেল আরোহী সজীবকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফয়সাল আহমেদ। আহত হন হযরত আলী, আব্দুস সবুর ও স্কুলছাত্র সবুজ হোসেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেব কুমার  জানান, স্থানীয়রা আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল ৪টার দিকে সজীবের মৃত্যু হয়। খাদ থেকে ট্রাকটি তোলা হয়েছে।

এসআই আরও জানান, ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।