মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় পুষ্টি মেলা ও পুষ্টি বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে থেকে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে পুষ্টি মেলার প্রচারাভিযান র্যালী বের। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পে সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ পুষ্টি মেলা ও প্রচারাভিযান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম
ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান। মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে ১৩টি প্রদর্শনী ষ্টল বসে। মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন জেজেএস’র উপজেলা সমন্বয়কারী তরুন বড়ুয়া, প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট আঃ বাকী, রুপান্তর’র এ্যাডভোকসি স্পেশালিষ্ট তসলিম আহমেদ টংকার ও উপজেলা মোবিলাইজার বিপাশা রায়। প্রদর্শনী ষ্টলগুলোতে বিভিন্ন বয়সের ব্যাপক মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠিত হয় পুষ্টি বিষয়ক পট গানও।











































