Home আঞ্চলিক রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৮ জনকে জরিমানা

রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৮ জনকে জরিমানা

10

 

রূপসা উপজেলা প্রতিনিধি।।

বিশ্বে জিআই পন্য হিসেবে খ্যাত বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপসায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে ৮ জনকে একলাখ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। গত ৭ ডিসেম্বর রাত ১০ হতে রাত ১১ঃ৫০পর্যন্ত র‌্যাব এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।

এরই ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রূপসা থানাধীন পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন মৎস্য আড়ৎগুলোতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাতে ১০টা হতে ১১ঃ৫০পর্যন্ত
রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায়
ব্যবসায়ী ১। আবু আমির(৪২), ২। মোঃ আব্দুল হাকিম(৩৭), উভয় থানা-রূপসা, জেলা- খুলনাদ্বয়কে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা করে ২ জনকে মোট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা), ৩। মোঃ রানা(২৯), ৪। মোঃ শামিম সিকদার(৩২), ৫। মোঃ শান্ত শেখ(২৭), ৬। মোঃ রাসেল সরদার(২৯), ৭। সুমন শেখ(২২), ৮। মোঃ ডালিম শেখ (৩৬) সর্ব থানা-রূপসা, জেলা-খুলনাদেরকে ১০,০০০/-(দশ হাজার) টাকা করে ৬ জনকে মোট ৬০,০০০/-(ষাট হাজার) টাকা, সর্বমোট ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উক্ত প্রতিষ্ঠান হতে জেলী পুশকৃত ৬০ কেজি চিংড়ি, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- টাকা, অপদ্রব্য জেলী ৪৫ লিটার এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দ কৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাসের
উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।