শহিদুল ইসলাম দইচ, যশোর।।
যশোর সিআইডি পুলিশ অভিযান পরিচালনা করে মানব ও বৈদেশিক মুদ্রা পাচার কারি চক্রের মুল হোতা জুয়েল মোল্যা (৩৪)কে আটক করেছেন।
গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সিআইডি যশেরের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মেদের নেতৃত্ব দুইটি টিম তাকে রাজধানী ঢাকার গুলিস্থান থেকে আটক করেন।
আটক জুয়েল মোল্যা শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কলিমুল্লাহ মাস্টার কান্দির নুরুল হকের ছেলে। সিআইডি যশোরের পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বলেন দৈনিক খুলনাঞ্চলকে বলেন, গত ৩ অক্টোবর বেনাপোল সীমানে ইউএসএ ডলার, সৌদি রিয়েল,ভারতীয় রুপি ও বিদেশি মদসহ আশিক মিয়া (২৬) নামে একজন আটক হয়।ওই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় রুজু হওয়া মামলাটি যশোর সিআইডি পুলিশ তদন্তভার গ্রহন করে।
সিআইডি তদন্তকালে আশিক মিয়াকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদে ওই চক্রের প্রধান জুয়েল মোল্যার সন্ধান পান। গত রাতে ঢাকার গুলিস্থান এলাকা থেকে তাকে আটক করেন। এক প্রশ্নের জবাবে পরিদর্শক জিয়াউর রহমান বলেন, সিআইডি পুলিশের কাছে অনেক তথ্য দিয়েছে জুয়েল। তবে তদন্তের সার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছেনা। জুয়েলের সাথে অনেক রাঘব বয়াল আছে।











































