Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

61
এক সময় ফসলে পানি সেচের আদি যন্ত্র ছিল জাঁত। যা কালের বিবর্তনে বর্তমান প্রজন্মের কাছে ‘জাত’ শব্দটি শুধু অতীতের গল্প হয়ে রয়েছে: পিবিএ

কয়রায় উচ্চ মুল্যের নিরাপদ সবজি উৎপাদনের উপর মাঠ দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে উচ্চ মুল্যের নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় জীবিকায়ন কম্পোনেন্ট এর আওতায় কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা গাজীপাড়ায় মাঠ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক শাহানুর গাজী বলেন, পুষ্টি জাতীয় সবজি চাষ করে অনেক ভাল পালন পাওয়া যাবে। আগামীতে অনেক কৃষক এই সকল বেগুন,ওলকপি,ফুলকপি সবজি চাষ করার জন্য আগ্রহী হয়ে উঠছে। এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর তাতে সহযোগিতা করছে নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশন। গতকাল ৬ ডিসেম্বর ১০ টায় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসার অসিম কুমার দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনুতব সরকার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াছাদ আলী, ইউপি সদস্য নাজমুছ সাদাত, নওয়াবেকি গনমুখী ফাউন্ডেশনের কারিগরী কর্মকর্তা সু-মঙ্গল কুন্ডু, সুব্রত রায় চৌধুরী, কৃষানী সেলিনা আক্তার, নুরজাহান খাতুন প্রমুখ।

বটিয়াঘাটায় সৌজন্য সাক্ষাৎ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তাবৃন্দ গত সোমবার বেলা ২ টায় একাডেমির সভাপতি ও সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ নুরুল আলম’র সাথে তাঁর নিজস্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক প্রান কৃষ্ণ বিশ্বাস, সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সদস্য পরেশ বিশ্বাস, সদস্য ও ইত্যাদি ইনিস্টিউটের পরিচালক বিল্লাল হোসেন প্রমূখ। নির্বাহী অফিসার এ সময় একাডেমির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

সরকার পুরুষের পাশাপাশি নারীদেরকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, আধুনিক সমাজ ও দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুরুষের পাশাপাশি নারীদেরকেও সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা এখনো অন্ধকারাচ্ছন্ন জ্ঞানের আলোকে থেকে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন চালায় তাদেরকে আঁধার দুরে জ্ঞানের আলোয় ফিরিয়ে আনতে হবে। সমাজ ও পারিবারিক জীবন থেকে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন দুর করে যৌথ সমন্বয়ে দেশকে এখনিই এগিয়ে নেওয়ার মোক্ষম সময়। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটা বাজার চত্বরে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম’র আয়োজনে সবার মাঝে ঐক্য গড়ি-নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই শ্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ আঁধার ভাঙ্গার শপথ ও মোববাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক ডাঃ তারিণী কান্ত মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সত্যেন্দ্র নাথ সরকার, সাবেক জেলা ছাত্রলীগনেতা সঞ্জয় মোড়ল, জেলা তাঁতীলীগনেতা মিলন মল্লিক, ইউপি সদস্যা লিপিকা জোদ্দার, ইউপি সদস্য প্রসেনজিৎ গোলদার, সাবেক ইউপি সদস্যা কানন বালা মল্লিক, নারীনেত্রী মমতা বিশ্বাস, শিবানী বৈরাগী, নারীনেত্রী ভারতী ঢালী, প্রকল্পের জেলা সমন্বয়কারী দিপ্তী মল্লিক, ফিল্ড অফিসার কল্যানী রায়, দিপঙ্কর মন্ডল ও নিতীশ মন্ডল প্রমূখ।

পাইকগাছা থানা পুলিশ পৌর সদর থেকে ৬ মোবাই হ্যাকারকে আটক করেছে
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ পৌরসদর থেকে ৬ মোবাই হ্যাকারকে আটক করেছে। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ৭ দিনের রিমান্ড আবেদন করে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন জানান, উপজেলার নুনিয়াপাড়া গ্রামের নারায়ন সরদারের ছেলে আকাশ (২৫),বিশ্বজিৎর ছেলে দীনেশ মন্ডল(২৫),ভগিরথ সানার ছেলে হীরক(২৪) ছালুবুনিয়া গ্রামের কালিপদ ঢালীর ছেলে অমিত ঢালী (২১),পশ্চিম কাইনমুখী গ্রামের নিখিল মন্ডলের ছেলে চিন্ময়(২৪) ও আমুড়কাটা গ্রামের বিশ্বজিৎ বাছাড়ের ছেলে তপন বাছাড়(২৪) আই ফোন হ্যাক করে জি মেইল প্রতারনা করে গোপনে বিভিন্ন দেশে বিক্র করা সহ ই ট্রানজেকশনের মাধ্যমে হিসাব নম্বরে অর্থ স্থান্তর করে। এ সমস্ত প্রমান পাওয়ায় তাদেরকে আটক করা হয়। মোইল হ্যাক করে প্রতারণার বিষয় তারা স্বীকার করেছে বলে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পাইকগাছায় এয়ারগানসহ পাখি শিকারী আটক, ৭ দিনের কারাদণ্ড
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এয়ারগান সহ এক পাখি শিকারীকে আটটক করেছে। মঙ্গলবার দুপুরে চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ থেকে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন তাকে আটক করে। আটককৃত হলেন চাঁদখালীর গজালিয়ার হাসিব রহমান (৩২)। এ সময় হাসিবের নিকট থেকে একটি এয়ারগান, ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারীকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রামের নিরীহ মানুষকে পুলিশী হয়রানি ও বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারে জেলা বিএনপি’র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, খুলনার প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে পুলিশ ব্যাপকভাবে হয়রানি করছে। বাড়ী-বাড়ী তল¬াশীর নামে অবুঝ শিশু ও অবলা নারীদের সাথে চরম অসৌজন্যমুলক ব্যবহার করছে আওয়ামী আজ্ঞাবহ পুলিশ। তাছাড়া কাল্পনিক কল্পকাহিনী সাজিয়ে বিভিন্ন থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে সেই মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার দেখানো হচ্ছে। ইতোমধ্যে রূপসা, ডুমুরিয়া ও বটিয়াঘাটায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে রূপসায় ৭জন, বটিয়াঘাটায় ৪জন ও ডুমুরিয়ায় ৪জনকে মিলে পুলিশ মোট ১৫জনকে গণগ্রেফতার করেছে। গায়েবি মামলা দায়ের, বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার ও গ্রামের নিরীহ জনগনকে পুলিশী হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। আওয়ামী দালালী ছেড়ে অবিলম্বে পুলিশকে রাষ্ট্রের নিরপেক্ষ বাহিনী হিসেবে আইনের রক্ষকের ভূমিকায় ফিরে আসার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার (০৬ ডিসেম্বর) খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ পূর্বের আওয়ামী হিংস্র বাহিনীতে পরিণত হয়েছে। গত দু’দিনে রূপসায় অন্তত ৭জন, বটিয়াঘাটায় ৪জন ও ডুমুরিয়ায় ৪জনকে গ্রেফতার করেছে। এ তিনটি থানায় পুলিশ কল্প-কাহিনী সাজিয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেছে-এসব মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। শুধু তাই নয়; খুলনার ৯টি উপজেলা ও দু’টি পৌরসভায় প্রতিরাতেই নিরীহ সাধারণ জনগনকে হয়রানি করছে, অহেতুক তল¬াশীর নামে বাড়ীবাড়ী যেয়ে অবুঝ শিশু ও অবলা নারীদের মধ্যে ত্রাস সৃষ্টি করছে। বিনাউস্কানিতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে গায়েবি মামলায় গ্রেফতার করছে। এসব করে নিশিরাতের ভোট ডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে অচিরেই অবৈধ শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হবে, ইনশাআল¬াহ্। জ্বালানী ও ভোজ্য তেলসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের অগ্নিমূল্যের কারণে সাধারণ মানুষের নাভীশ্বাস উঠেছে। “কিসের মামলা, কিসের রায়/জনগন আজ মুক্তি চায়”- ¯ে¬াগানটি গণ¯ে¬াগানে রূপ নিচ্ছে। তাই অবিলম্বে পুলিশী হয়রানি বন্ধ করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

নওয়াপাড়ায় ছেলের হাতে রক্তাক্ত জখম মা বাবা
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে ছেলে মফিজুর রহমান (৫২) হাতে পৈশাচিক নির্যাতনের শিকার হন বাবা আ:বারেক (৮৩), মা আছিয়া বেগম (৬৮), ছোট ভাই আজিজুর (৩৮)। মঙ্গলবার (৬ডিসম্বর) সকাল সাড়ে দশটায় নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের লক্ষীপুর (পশ্চিম পাড়া)গ্ৰামে এই ঘটনা ঘটে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শোভন বিশ্বাস বলেন, রোগীদের মাথায় স্টিলের রড ও বাঁশ দিয়ে আঘাত করে গুরুতর যখম করা হয়েছে। যেহেতু মাথায় আঘাত তাই ২৪ঘন্টা না গেলে আশঙ্কা মুক্ত বলতে পারছি না।
এঘটনায় আহত আজিজুর রহমান বলেন, আমার বড় ভাই একজন খারাপ প্রকৃতির মানুষ সে আগে জোরজবস্তি করে বাবার জমি বিক্রি করে টাকা পয়সা আত্মসাৎ করেছেন। এখন আবার জমি বিক্রি করতে জোর করতে থাকে বাবার উপর তিনি তার কথায় রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রথমে মায়ের মাথায় আঘাত করে তাকে ঠেকাতে গেলে বাবার মাথায় একইভাবে আঘাত করে আমি তাদের দুইজনকেই উদ্ধার করতে গেলে আমার মাথার ও পেছনের দিকে আঘাত করে আমাদের চিৎকারে এলাকাবাসীর ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আমার বাবা ও মা এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে ভর্তি আছেন। এ ব্যাপারে আমি এখন (রাতে) অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাচ্ছি।
অভয়নগর থানার এসআই রিয়াজ বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি জমি জমা সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলে মফিজুর রহমান তার মা বাবা ও ছোট ভাই কে রক্তাক্ত যখম করে। পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার মাঠে লড়বে ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা আগামী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’।
ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
এদিকে মঙ্গলবার জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষ দিনের খেলায় দৈনিক প্রবাহ ও খুলনার অর্থনীতি দল দু’টি নিজেদের শেষ খেলায় জয় লাভ করে প্রত্যেকে সমান ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের প্রথম খেলায় ‘দৈনিক প্রবাহ’ ১-০ গোলে ‘দৈনিক খুলনার’ বিপক্ষে জয় পায়। বিজয়ী দলের একমাত্র গোলটি করেন মোঃ আমিরুল বাবু। অপর খেলা ‘খুলনার অর্থনীতি’ বনাম ‘সময়ে খবর’ এর মধ্যে অনুষ্ঠিত হয়। ‘খুলনার অর্থনীতি’ ৩-০ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের এম এ হাসান করেন ২টি গোল। এছাড়া আল মাহমুদ প্রিন্স ১টি গোল করেন।
লীগভিত্তিক এই টুর্নামেন্টটি গত ৫ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়। এতে মোট ৪টি দল অংশ নিচ্ছে। অংশ নেয়া ৪টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’ আগামী বৃহস্পতিবার একই মাঠে ফাইনালে একে অপরের মোকাবেলা করবে। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দুই দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে।

 

বকেয়া পাওনার দাবিতে শিরোমনি হুগলী বিস্কুট কোঃ শ্রমিক বিক্ষোভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি শিল্প এলাকার হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের ১১ সপ্তাহের বকেয়া পাওনা , পুর্বের অনেক শ্রমিকের বকেয়া, বেতন পাওনা এবং কয়েকজন শ্রমিকের রানিং বেতন না দেওয়ার প্রতিবাদে, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গতকাল সকাল ১০ টা থেকে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা । কর্মসূচি থেকে বকেয়া পরিশোধের দাবিতে স্লোগান দিতে থাকে ,এ সময় চরম উত্তেজনা দেখা দেয়, খবর পেয়ে শিল্প পুলিশ খানজাহান আলী থানা পুলিশকে অবহিত করলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে বেলা ১ টার দিকে আন্দোলনকারী শ্রমিক নেতা ও মিলের মালিক কতৃপক্ষকে থানায় ডেকে আলোচনায় বসেন । থানাতে মিলের মালিক কতৃপক্ষ , সিবিএ নেতৃবৃন্দ ও বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারীফেডারেন এর নেতৃবৃন্দ ও খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান এর উপস্থিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকের পাওনা পরিশোধ সহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা হয়। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ি খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের দপ্তরে আজ বুধবার বেলা ৩ টায় ত্রি পক্ষিয় বেঠকের মাধ্যমে সৃষ্ঠ সমস্যা সমাধানের লক্ষে হুগলী বিস্কুট কোঃ কিভাবে উৎপাদনে যাবে এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন হুগলী বিস্কুট কোঃ ব্যবস্থাপনা পরিচালক সাবুরুননেছা,নাদিম হোসেন, অপরেশন ম্যানেজার শফিক আনোয়ার খোকা, বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান, ফরহাদ মোড়ল, ইয়াসিন , কাজী তুহিন, জয়, জিন্নাহ, আমির হামযা, শহিদুল, মিঠু, কাজল, প্রিয়া, তরু, জোহরা ,বিলকিস প্রমুখ । খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান জানান শ্রম আইন মোতাবেক শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে, তিনি বলেন আজ বিকাল ৩ টায় শ্রম দপ্তরে এ ব্যাপারে ত্রি বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ তৃণমূল পার্টি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তৃণমূল পার্টি উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষীত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা গতকাল সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ধর্ম ও প্রাণী সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটি পার্টি (বিএলডিপি ) চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন সেকেন্দার আলী মনি, মোঃ দেলোয়ার হোসেন, খন্দকার গোলাম মোতুর্জা , অধ্যাপক সিদ্দিকুর রহমান, তৃণমূল পার্টির ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল রশিদ, শেখ লিটন, খুলনা মহানগর শাখার সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ সহ বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার বলেন বাংলাদেশ তৃণমূল পাটি সুস্থ ধারার রাজনীতিতে বিশ^াস করে এবং গনতন্ত্র বির্নিমানে অঙ্গীকারবদ্ধ । এই লক্ষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করার লক্ষে কর্মসূচি নিয়ে তৃণমূল এগিয়ে যাচ্ছে। জাতীয় ঐক্য সুদৃঢ ভিত্তি স্থাপন করে দেশ ও জনগনের প্রত্যাশা পুরন করা আমাদের লক্ষ এবং তৃণমূল পর্যায়ে থেকে সেই লক্ষ অর্জনে আমরা বদ্ধ।

বেসরকারী পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক জরুরী সভা গতকাল সকাল ১০ টায় গাফফারফুড মোড়স্থ ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন মোঃ হোসেন, সোনালী জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, শেখ বাবুল,আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন প্রমুখ। সভা থেকে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ৯ ডিসেম্ভর বিকাল ৩ টায় সোনালী জুট মিলগেটে শ্রমিক জনসভা, ১২ ডিসেম্ভর সকাল ১১ টায় ফুলবাড়ীগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা, এবং ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবস উপলক্ষে বিকাল ৩ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদের সংবর্ধনা দেওয়ার কমৃসূচি ঘোষনা করা হয়।
এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া মেনে নেওয়া না হয়। তাহলে পরবর্তিতে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

খুলনার দাকোপের কৈলাশগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
প্রনব কান্তি গাইনকে সভাপতি পুলকেষ বিশ্বাসকে সিনিয়র সহাসভাপতি এবং সমীর মন্ডলকে সাধারণ সম্পাদক করে খুলনার দাকোপের কৈলাশগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে স্থানীয় কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননী গোপাল মন্ডল। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক প্রনব গাইনের সভাপতিত্বে এবং পুলকেষ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, জেলা আওয়ামীলীগ সদস্য নান্টু রায়, দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, ইউনিয়ন আ’লীগ সভাপতি সরোজিত রায় কুঞ্জু। সম্মেলনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম রেজা। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচীব উত্তম কুমার রায়। বক্তৃতা করেন স্থানীয় আ’লীগনেতা মানিক চন্দ্র গাইন, মৃনাল কান্তি মল্লিক ও প্রবীর রায়। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ্যাডঃ জি এম কামরুজ্জামান, আজগর হোসেন ছাব্বির, অধ্যাপক সুপদ রায়, খুলনা জেলা স্বেচ্চাসেবকলীগনেতা মোঃ সরোয়ার হোসেন, মাহামুদুন্নবী মিল্টন, মোঃ সালাউদ্দিন, আবু সালেহ বাবু, আবুল হোসেন পলাশ, স্বপন রায়, কুমারেশ বিশ্বাস, মিঠুন ঘোষ, সিরাজুল ইসলাম, মোঃ হেলাল হোসেন, রায়হান মুন্না, শিশির ধর, সুজল সেন, শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ। সম্মেলন শেষে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আজ মোংলা ও সুন্দরবন মুক্ত দিবস
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আজ ৭ ডিসেমম্বর মোংলা ও সুন্দরবন এলাকা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে হটিয়ে এ এলাকা শত্রুমুক্ত করেন।
মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও বর্তমান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান জানান, মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিল, সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমেদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে ৭ ডিসেম্বর মোংলা বন্দর ও সুন্দরবন এলাকা সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয়। তিনি বলেন, তখন সুন্দরবনে স্থাপিত ৫টি ক্যাম্পে সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে যুদ্ধে অংশগ্রহণকারীদের দেয়া হতো প্রশিক্ষণ। প্রশিক্ষণপ্রাপ্তরা সেখান থেকে সুবিধা মতই আক্রমণ চালাতেন মোংলা, মোড়েলগঞ্জ, রামপাল, শরণখোলা ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকার পাকবাহিনীর ক্যাম্পগুলোতে। এছাড়া ওই সময়ে মোংলা বন্দরের পশুর নদীতে থাকা পাক হানাদার বাহিনীর যুদ্ধ জাহাজ এম,ভি মাকরনও ধ্বংস করা হয়।
দীর্ঘকাল পরে হলেও মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকে পৌর পার্ক এলাকায় নির্মিত হয়েছে একটি যুদ্ধ জাহাজ সংবলিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ ও আরেকটি বিজয় স্তম্ভ।
ওই সময়ে পাক হানাদাররা নৃশংস গণহত্যা চালায় এ এলাকার নিরীহ মানুষের উপর। এখনো সেই গণহত্যার স্মৃতি বহন করছে মোংলার দামেরখন্ড ও রামপালের ডাকরার বধ্যভূমি।
বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান আরো বলেন, আমরা যারা ৯ম সেক্টরের অধীনে ছিলাম তাদের নেতৃত্বে ছিলেন সুন্দরবন অঞ্চলের সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমেদ। মেজর জিয়া, মুক্তিবাহিনী ও নৌ কমান্ডের ত্রিমাত্রিক আক্রমণে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। এখানে ওই সময় উপরে পাক সামরিক বাহিনী ও নদীতে নৌঘাটিতে অবস্থান ছিলো তাদের। পশুর নদীতে পাক বাহিনীর যুদ্ধ জাহাজ মাকরনে মাইন বসিয়ে তা ডুবিয়ে দেয় মুক্তি নৌ কমান্ডের সদস্যরা। এরমধ্য দিয়েই ৭ ডিসেম্বর পুরোপুরি হানাদার মুক্ত হয় মোংলা ও সুন্দরবন। তখন সারাদেশ পাকবাহিনী মুক্ত না হলেও ১৬ ডিসেম্বরের আগেই আমরা এ এলাকা শক্র মুক্ত করতে সক্ষম হয়েছিলাম।

ডুমুরিয়ায় হাতিটানা নদী দখল করে পোল্ট্রী খামার !
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় মাগুরখালি শুকুরমারী এলাকায় হাতিটানা নদীর খাসজমি দখল করে প্রভাবশালীদের বিরুদ্ধে পোল্ট্রী খামারসহ অবৈধ ¯’াপনা গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। এতে দূর্গন্ধে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী ও বর্ষা মৌসুমে নিম্ন এলাকাগুলো জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।
লিখিত আবেদন ও একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, দেশ স্বাধীনের আগে হাতিটানা নদীর মুখে সালতা নদীর মোহনায় বাঁধ দেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পানি নিষ্কাশনের জন্য বিকল্প হিসেবে সেই থেকে ব্যবহার হয়ে আসছে বাইলহারা স্লূইচ গেট। কিš‘ মাদারতলা বাজার থেকে শুরু করে ব্রহ্মারবেড়, ঝরঝরিয়া, শুকুরমারি ও কোড়াকাটা পর্যন্ত নদীর দুই পাশ দিয়ে গড়ে উঠেছে এসব ¯’াপনা। সম্প্রতি শুকুরমারী এলাকার বিমল কৃষ্ণ মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল হাতিটানা নদীর তীরে খাসজমি ভরাট করে দুটি পোল্ট্রী ফার্মের ঘর নির্মাণের কার্যক্রম শুরু করেছে। ¯’ানীয় ভৈরব মন্ডল,গৌরঙ্গ মন্ডল,পরিমল মন্ডল সহ অনেকেই জানান, প্রায় এক বিঘা নদীর জমি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে একাধিক পোল্ট্রী খামার গড়ে তুলেছে। এতে একদিকে রাস্তা দিয়ে চলাচলে যেমন দুর্গন্ধ ছড়াবে অন্যদিকে পানি নিষ্কাশনে বাঁধা হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এছাড়া ফার্মের নিকটেই একটি কালি মন্দির থাকায় মা-বোনদের পূজা অর্চনায় আসতে নাকে মুখে কাপড় দিয়ে আসা লাগবে বলে তারা অভিযোগ করে বলেন। এছাড়া এলাকার বসুন সানা, বিশ্বজিত মিস্ত্রীসহ অনেকেই নদী দখল করে ¯’াপনা তৈরি করেছে।
এ বিষয়ে কৃষ্ণপদ মন্ডল বলেন, নদীর জায়গা দখল করেছি ঠিক, তবে সরকার যাদের বন্দোবস্ত দিয়েছে তাদের কে হারি দিয়ে সেখানে পোল্ট্রী খামার করছি। সরকার যদি নদী খনন করে তখন আমার খামার সরিয়ে নিবো।
এ বিষয়ে ¯’ানীয় শিবপদ গাইন বলেন, বর্ষাকালে আমাদের উঠান তলিয়ে যায়। নদী দিয়ে পানি সরার কায়দা নেয়ই দখলদারদের কারণে। আমরা চাই অবৈধ দখলমুক্তসহ নদীটি খনন। তাহলে অন্তত ডুবার হাত থেকে বাঁচতে পারবো।
শিক্ষক অমরেন্দু মন্ডল বলেন, অবৈধ দখলদারদের কবলে পড়েছে হাতিটানা নদীটি। এ অঞ্চলের পানি নিষ্কাশনের একটাই পথ এই নদী। বর্তমান বাহির পাশে নদীটি সিলটেড হয়ে পড়েছে। আর এরসাথে পাল্লা দিয়ে দখল উৎসবে মেতে উঠেছে কিছু অসাধু মানুষ।
এ প্রসঙ্গে মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, সালতা ও হাতিটানা নদী সিলটেড হয়ে যাওয়ায় এবং নদী অবৈধ দখলদারদের কবলে পড়ায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অবিলম্বে এসব দখলমুক্তপূর্বক নদী খননের একান্ত জরুরী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, আবেদন পেয়েছি, তদন্ত সাপেক্ষে হাতিটানা নদীর জায়গায় অবৈধ ¯’াপনাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যব¯’া গ্রহন করা হবে।

 

রূপসায় বোমা বিস্ফোরণের ঘটনায় ২২জন এজারভুক্ত আসামির মধ্যে ৭ জন বিএনপি নেতাকর্মী আটক
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনার অভিযোগে ৫ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ । পুলিশ জানায় গতকাল ৫ ডিসেম্বর রাতে নৈহাটি ইউনিয়নের আমদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরো ৫টি তাজা বোমা উদ্ধার করে । পরে রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন আসামিকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত সকল আসামী বিএনপির নেতা কর্মী বলে জানা গেছে । আটকৃতরা হল টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাদশা জমাদ্দার ( ৪৮ ) বিএনপি কর্মী রিপন আকন (৪৩ ) সৈয়দ আবু হানিফ সোহাগ (৩৪ ) এস এম কামাল উদ্দিন (৪৮) ,জাহাঙ্গীর হাওলাদার (৫১) ইমরান আলী মীর (৩৫ ) । থানা পুলিশের ওসি সরদার মোশাররফ হোসেন জানান , বোমা বিস্ফোরণের ঘটনায় এজাহার ভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে । এ ব্যাপারে রূপসা থানা পুলিশের এসআই কামরুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন ।

কালিগঞ্জে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
কালিগঞ্জ প্রতিনিধিঃ
রাস্তার পাশে লাগানো প্রায় ২ লক্ষ টাকার ৮টি শিশু গাছ কোন অনুমতি ছাড়া চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে। খবর পেয়ে স্থানীয় তহশীলদার জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে গাছগুলোকে জব্দ করেছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার( ৬ ডিসেম্বর) বেলা ১০টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কৃষ্ণনগর নেংগি সড়কে। নেংগি গ্রামের আবুল, মোখলেছ, ইসমাইল, ছবির সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় নেঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুলগাছা গ্রামের আব্দুল মান্নান এবং স্থানীয় এক ইউপি সদস্য দীর্ঘদিন যাবত স্কুলের সামনে সরকারি রাস্তার পাশে লাগানো ৮টি শিশু গাছ চুরি করে কেটে বিক্রি করার পায়তারা চালাচ্ছিল।

বিষয়টি স্থানীয়রা একাধিকবার প্রতিহত করে। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার সময় প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার গ্রামের ৫/৬ জন লোক নিয়ে রাস্তার পাশের গাছগুলি কেটে ফেলে। ওই সময় নেঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান এবং ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবু মুসা বিষয়টি স্থানীয় তহসিলদার কে জানায়। খবর পেয়ে জয়পত্র কাটি ইউনিয়নভূমি কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনা স্থলে গিয়ে গাছগুলোকে জব্দ করে। এ ব্যাপারে ভুমি কর্মকর্তা জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

বাগেরহাটে মলমপার্টির ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
মোংলা প্রতিনিধি
খুলনা র্যাব-৬ এর সদস্যরা বাগেরহাটের মোংলা পৌরশহরে সোমবার (৫ ডিসেম্বর) রাতে অভিযান মলমপার্টির মূলহোতাসহ ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো, মলমপার্টির মূলহোতা খুলনা রুপসার কামরুল ইসলাম শেখ (৩৫) ও তার দুই সহযোগী আব্দুস সালাম শেখ (৪৮) এবং দেলোয়ার শেখ (৪৫)। এদের সকলের বাড়ী রূপসা এলাকায়।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার সকালে এক মেইল বার্তায় জানানো হয়, মোংলা পৌর শহরের একজন বৃদ্ধ নারী সোমবার বিকেলে পেনশনের অর্থ উত্তোলন করে রিকশাভ্যানযোগে বাসায় ফেরার পথে ভ্যানে থাকা যাত্রীবেশী এ মলম পার্টির সদস্যরা ওই নারীকে চোখে মলম লাগিয়ে দেয়। পরে মোংলা পাওয়ার হাউজ পেট্রোল পাম্পের কাছে ওই নারীকে ফেলে রেখে তার কাছে থাকা পেনশনের টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ খবর পেয়ে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল তাদের গোয়েন্দা তৎপরতা চালিয়ে মলমপার্টির মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করে। এরা ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং ওই নারীর কাছ থেকে নেয়া ৬ হাজার টাকা ফেরত দেয়। ছিনতাইয়ে ব্যবহৃত রিকশাভ্যানটিও জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের ভ্যানসহ মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

রূপান্তর-এর কর্মএলাকা পরিদর্শনে ব্রিটিশ দূতাবাস কর্মকর্তাবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর টম বার্গ এবং গভর্নেন্স এ্যাডভাইজর তানভীর মাহমুদ মঙ্গলবার দিনভর দাকোপের লাউডোব এবং কৈলাশগঞ্জে রূপান্তর-এর কর্মএলাকা পরিদর্শন করেছেন। তারা রূপান্তর-এর বিভিন্ন প্রকল্পের অংশীজন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ রূপান্তর পরিচালিত কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরণের প্রকল্প অব্যাহত রাখার আহ্বান জানান।
সকালে ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা এসডিজি ফোরামের নেতৃবৃন্দ এবং লাউডোব ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, দাকোপ উপজেলা এসডিজি ফোরামের নেতা সঞ্জয় মোড়লসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং লাউডোব ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের চৌমুহনীতে অপর এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এই সভায় সাবেক সংসদ সদস্য ননীগোপাল মণ্ডল, বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, রূপান্তর পরিচালিত অপরাজিতা প্রকল্পের নারীনেত্রীবৃন্দ, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাসমূহে রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, সিনিয়র কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, অনুপ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

পুর্বাঞ্চল সম্পাদকের স্মরণ সভা ও দোয়া মাহ্ফিল
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দৈনিক পুর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহ্ফিলে সংগঠণের সকল সদস্যদের অংশ গ্রহনের আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, জিসান, শফিকুল ইসলাম অভি, আরিফ, মনির, মাসুদ, সৌরভ বিশ্বাস প্রমুখ।

খুলনা ও বাগেরহাটে বিশ্ব মৃত্তিকা দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনা ও বাগেরহাটে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে শোভাযাত্রা বের করা হয় এবং সাড়ে ১০টায় প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খুলনা এ আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হফিজুর রহমান। সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জি.এম মোস্তাফিজুর রহমান। বক্তৃতা করেন সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সচিন্দ্রনাথ বিশ্বাস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন।
এদিকে সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সভাপতিত্ব করেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন এবং প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বক্তারা বলেন, এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই মাটি হুমকির সম্মুখিন। তাই আমাদের উচিত এই মাটি পরীক্ষা করে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করা। যাতে মাটির কাংখিত উর্বরতা ধরে রাখা যায় এবং ফসলের উৎপদান বৃদ্ধি পায়।

রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা নৈহাটি ইউনিয়নের রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেনের সন্ঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃমোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি তার নির্দেশনামূলক বক্তৃতায় বিদায়ী ছাত্র ছাত্রীদের বলেন,শিক্ষাই জাতীর মেরুদণ্ড। আর শিক্ষিত জাতি গড়ার মূল কারিগর হলো শিক্ষক। স্কুল থেকে অর্জিত শিক্ষা ও শিক্ষকদের নির্দেশনা মোতাবেক শিক্ষাজীবন, কর্মজীবন পরিচালনা করলে আদর্শিক মানুষ ও সফলতা অবশম্ভাবী।শিক্ষকদের সর্বদা সম্মান করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। অনুষ্ঠানে আরও নির্দেশনামূলক বক্তব্য দেন করেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন মন্টু, ইউপি সদস্য মাসুম সর্দার,শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মাহফুজা সুলতানা, সালমা বেগম,রজওয়ান সুলতানা,সুমি আক্তার,স্কুলের সহকরীশিক্ষিক জান্নাতুন নেছা,মহুয়া রানী সরকার,আসমা সুলতানা,শিপ্রা রানী দাস,মোঃ আনিসুজ্জামান প্রমূখ।

খুলনা জেলা ইমাম পরিষদ দৌলতপুর থানা শাখার ইমাম সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
ইমাম পরিষদ দৌলতপুর থানা সভাপতি মাওলানা মুফতী রশিদ আহমাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী আসাদুল্লাহ এর পরিচালনায় পটশিল্প মাদরাসা মিলনায়তনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তৃতায় অতিথিগণ বলেন সমাজের প্রতি ইমাম ও আলেমদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে, সকলকে ইখলাসের সাথে খেদমত আঞ্জাম দেওয়ার আহবান জানান এবং সমাজের মানুষ যেনো সকল প্রকার দুনিয়াবি অন্যায় অপরাধ থেকে বিরত থেকে আল্লাহ তায়ালা ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন যাপন করে সে ব্যাপারে কোরআন সুন্নাহভিত্তিক সঠিক ব্যাখা ও দিকনির্দেশনা তুলে ধরার আহবান জানান।

উক্ত সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন ও বক্তব্যে রাখেন মাওলানা রফিকুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাসির উদ্দীন কাসেমী, মুফতী গোলামুর রহমান, মাওলানা অধ্যক্ষ নাজমুস সউদ, মাওলানা আনোয়ারুল আজম, মুফতী আব্দুর শাকুর যশোরী সহ দৌলতপুর থানা শাখার দুই শতাধিক ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম গন উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দলিল উদ্দীন, আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজিজুর রহমান ও সরকারী কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ডঃ বিএম রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মোবাইল ব্যবসায়ী জনি হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার কুষ্টিয়া সদর উপজেলার মনহরদি এলাকা থেকে আসামী সজীব আহমেদ অপুকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রাসেল জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলা বাজারে নিহত জনির মোবাইলের দোকান আছে। আসামী অপু কয়েকদিন আগে ওই দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল বাকিতে ক্রয় করে। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে আসামী অপু দোকানে ঢুকে জনিকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই ছাব্বির আহমেদ বাদী হয়ে অপুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব আসামী গ্রেফতারে অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আসামী অপু কুষ্টিয়া জেলার মনহরদি গ্রামে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওমরা হজ্ব পালনে সাংবাদিক আবুল হাসানের সৌদি গমন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদিআরবে গমন করেছেন একুশে টিভি, বাংলা ট্রিবিউন ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি আবুল হাসান। ওমরাহের জন্য তিনি সোমবার রাতে সৌদির মক্কা-মদিনার উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ভালভাবে ওমরাহ পালন শেষে সুস্থ শরীরে যাতে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আবুল হাসান পৌর শহরের মিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আলহাজ্ব বাদশা মিয়ার ছেলে ও মোংলা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক। পবিত্র ওমরাহ পালনে যাওয়া সাংবাদিক আবুল হাসানের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন লোকজনও। #

কলারোয়ায় মাঠজুড়ে সরিষা চাষ আর মধু সংগ্রহের কর্মযজ্ঞতা
সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি
কিঞ্চিত শিশির ভেজা শীতের সকালে কলারোয়ার দিগন্তজুড়ে শোভা পাচ্ছে হলুদের সমারোহ। উপজেলার বিভিন্ন এলাকার ফসলী মাঠের পর মাঠ যেন হলুদ বর্ণে ঢেকে গেছে সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সবুজ সরিষার গাছের হলুদ ফুল সাতসকালের রোদে যেন ঝিকিমিকি করছে। ফসলী মাঠে সরিষা চাষ আর মৌমাছি থেকে মধু সংগ্রহের কর্মযজ্ঞতায় কর্মব্যস্ত এখন প্রান্তিক কৃষকেরা।
বাজারে সয়াবিন তেলের দাম বেশি থাকায় ও সরিষা তেলের চাহিদা বাড়ায় চাষীরা এবার আগ্রহ করে জমিতে সরিষার চাষ করছেন। আমন ধান কাটার পর আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে কলারোয়ায় সরিষার বাম্পার ফলন আর ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা। উপজেলার গয়ড়া গ্রামের কয়েকজন সরিষা চাষী জানালেন, ‘ফলন ভালো পাওয়ার আশায় এবার উন্নত জাতের সরিষা জমিতে চাষ করেছি। এখন সরিষা গাছের যে অবস্থা দেখছি, তাতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মনিরুল ইসলাম নামের এক সরিষা চাষী বলেন, ‘সরিষা চাষে কম খরচ, কম পরিশ্রম আর কম সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে ৬-৮ মন হারে সরিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাজারে সরিষার দামও ভালো রয়েছে। তাই এবার সরিষা চাষীরা অনেক লাভবান হবেন এমনটায় আশা করা হচ্ছে।’ তবে প্রান্তিক পর্যায়ের কয়েকজন কৃষক জানান, ‘তৈল জাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি বছরে সরকার থেকে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে যে বীজ ও সার দেয়া হয়েছে, সেটা পুরোপুরি সঠিকভাবে বিতরণ করা হয়নি। অনেক প্রকৃতচাষীরা পায়নি এই বীজ ও সার। কিছু কিছু এলাকায় মুখ চিনে চিনে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতেই সরিষা ক্ষেতে পোকা-মাকড়ের আনাগোনা দেখা দিলেও মাঠ পর্যায়ে সরিষা চাষীদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরী সহযোগিতার কারণে সরিষা ক্ষেত অনেকটা রোগ-বালাইমুক্ত। যথা সময়ে সরকারি পর্যায় থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হলেও মাঠ পর্যায়ে বেশ কিছু জমি চাষের উপযোগী না হওয়ায় কিছু কৃষক ঠিক সময়ে সরিষা বপণ করতে পারেনি।
তবে উপজেলার ১২টি কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রহমান জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন ও কৃষক বাড়তি মুনাফা পাবে বলে আশা করছি।’ এদিকে, সরিষা মাঠে ও আশপাশের স্থানে অগণিত বাক্স রেখে সংগ্রহ করা হচ্ছে মৌমাছি থেকে মধু। মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের দৃশ্য আরেক প্রাকৃতিক অপরূপতা সৃষ্টি করেছে। সবমিলিয়ে হলুদ রংয়ের মাঠজুড়ে সরিষা চাষ আর মৌমাছির মধু সংগ্রহের কর্মযজ্ঞতায় প্রান্তিক চাষীদের কর্মব্যস্ততা বেড়েছে পাল্লা দিয়ে।

 

দেশের দক্ষিণাঞ্চলে ১৮টি জেলার ১৩টি উপজেলার মাটি ও পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে
স্টাফ রিপোর্টার
খুলনাঞ্চলে ফসলের উৎপাদন বাড়াতে মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাটি পরীক্ষা করে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করা প্রয়োজন। মৃত্তিকা সম্পদের টেকসই ব্যবস্থাপনার স্বাস্থ্যকর মাটির গুরুত্বের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা এবং মৃত্তিকা সম্পদের টেকসই ব্যবস্থাপনার পক্ষে সমর্থন করার জন্য প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস (ডড়ৎষফ ঝড়রষ উধু) পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয়- “মৃত্তিকা: খাদ্যের সূচনা যেখানে”। সকাল ১০.০০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালীর আয়োজন করা হয়। র্যালী শেষে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান ও মৃত্তিকা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জিকেবিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস।

দিবসের মূল প্রবন্ধ উপস্থাপনায় মৃত্তিকা বিজ্ঞানী বলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১৩টি উপজেলার মাটি ও পানি বিভিন্ন মাত্রায় লবণাক্ততায় আক্রান্ত। ১৯৭৩ সালে লবণাক্ত জমির পরিমাণ ছিল ৮ লক্ষ ৩৩ হাজার হেক্টর। ২০০০ সালে বেড়ে গিয়ে ১০ লক্ষ ৩৩ হাজার হেক্টরে দাড়িয়েছে এবং ২০১০ সালে লবণাক্ততায় আক্রান্ত জমির পরিমাণ ১০ লক্ষ ৫৬ হাজার হেক্টর। লবণাক্ততার কারণে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুকনো মৌসুমে কৃষক ভাইয়েরা ফসল আবাদ করতে পারে না। জমিতে লবণাক্ত পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করার ফলে এলাকায় লবণাক্ততা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবার অন্যতম একটি কারণ। লবনাক্ততার মান বৃদ্ধির পাশাপাশি জমির উর্বরতার মান দিন দিন হ্রাস পাচ্ছে। মুখ্য পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম ও গন্ধক এবং গৌণ পুষ্টি উপাদান দস্তা ও বোরন এর ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬৮,৭৬০ হেক্টর আবাদি জমি অনাবাদি জমিতে পরিণত হচ্ছে। লবণাক্ত এলাকায় ফসলের নিবিড়তা বৃদ্ধির জন্য খামার পুকুর প্রযুক্তি, মালচ ব্যবহার ও কলস সেচের মাধ্যমে বিভিন্ন মাদা ফসল এর আবাদ বৃদ্ধি করা সম্ভব। মাটি হলো খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ভিত্তি। সারা পৃথিবীতে মানুষ যে সকল খাবার খায়, তার অন্তত শতকরা ৯৫ ভাগ আসে মাটি হতে। তাই মাটির স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মাটির সুসাস্থ্য বজায় রাখার বিকল্প নেই। তাই আমাদের উচিত মাটি পরীক্ষা করে জমিতে সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা যাতে মাটির কাংখিত উর্বরতা ধরে রাখা যায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। লবণাক্ততা, নদী ভাঙন ইত্যাদি কারণে প্রতি বছর এক দিকে কৃষি জমি যেমন কমে যাচ্ছে অপর দিকে ভেজাল সার ও অপরিকল্পিতভাবে কীটনাশক ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য ও পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

প্রধান অতিথি মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মৃত্তিকা খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে মাটির পুষ্টি উপাদানের মাত্রা কমে যাচ্ছে, অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের মৃত্তিকা সংরক্ষণের উপর গুরুত্ব প্রদান করতে হবে। তিনি আরো বলেন, মাটিকে আমাদের সম্পদে পরিণত করতে হবে। তবেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মাটির সুস্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্ব পূর্ণ । এদেশের মাটিকে সোনার চেয়ে খাঁটি বলা হয় অথচ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই মাটি আজ হুমকির সম্মুখীন। তাই আমাদের উচিত মাটি পরীক্ষা করে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করা যাতে মাটির কাংখিত উর্বরতা ধরে রাখা যায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।

কালীগঞ্জে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি ॥ জরিমানা ৮০ হাজার
বিশেষ প্রতিনিধি ॥
অবৈধভাবে মাঠের ফসলী জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৮০ টাকা জরিমানা করেছে। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে ঝিনাইদহ কালীগঞ্জের খর্দ্দরায়গ্রাম এলাকার মাঠে।

সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান ঝিনাইদহ কালীগঞ্জের রায়গ্রামের মাঠে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালান। ঘটনাস্থলে পৌছে দেখন ফেকু মেশিনে মাটি তুলে বিশেষ ট্রলি ভরে ইটভাটায় নেয়া হচ্ছে। যা দন্ডনীয় অপরাধ। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জমির লিজ গ্রহিতা মেগুরখির্দ্দা গ্রামের লিটন শেখ, শাহিন হোসেন, জমির মালিক রায়গ্রামের গোপিনাথ ভট্র্যাচায্য ও ভেকু কন্ট্রাক্টর ছোট সিমলা গ্রামের আলমগীর হোসেন ৪ জনের মিলে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

খুলনা জেলা মেম্বার এসোসিয়েশনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন খুলনা জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার দুপুর দুটায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা। সাধারণ সম্পাদক সরদার মাসুদ রানার পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি এসএম হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফেরদাউস ঢালী, শেখ শাহাবুদ্দীন, বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মহলদার, কৌশিক পাল, মোঃ রুহুল আমিন মোল্যা, মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, পলাশ মন্ডল। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক ও ফেরদাউস ঢালীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন পাইকগাছা উপজেলা শাখার আহবায়ক কমিটি এবং সরদার মাসুদ রানাকে আহবায়ক এবং মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ডুমুরিয়া উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনকে গতিশীল করতে গরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেলালকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর সভাপতি একরামুল হক হেলালকে গ্রেপ্তার ও নগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, দৌলতপুর থানা আহবায়ক মহিদুল ইসলাম, খানজাহান আলী থানার সদস্য সচিব বিল্লাল হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর নামে মামলা দিয়ে গ্রেপ্তার হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ।

এক বিবৃতিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বলেন, এই অবৈধ ফ্যাসিস্ট মিডনাইট সরকারের বিরুদ্ধে এদেশের মানুষ জেগে উঠেছে। সারা দেশে বিভাগীয় গণসমাবেশ গুলো দেখে সরকার পাগল হয়ে কথিত নাশকতা মামলায় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা শুরু করেছে।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ বানচাল করতে সরকার স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলালকে গ্রেপ্তার ও নগর স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করছে এবং নেতাকর্মীদের বাড়ি ঘরে তল্লাশি নামে হয়রানি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নেতৃবৃন্দ আরও বলেন বিএনপির নেতাকর্মীরা এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের মামলা হামলার ভয় পায় না। গ্রেফতার করে ঢাকার কোন সমাবেশকে বানচাল করা যাবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র ফিরে পাবে। সে লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের পক্ষ থেকে এই অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে একরামুল হক হেলাল সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বিবৃতি দাতাগণ শফিকুল ইসলাম শাহীন , ফারুক হিল্টন, ময়েজ উদ্দিন চুন্নু, কেএম মাহবুব হোসেন, ইউসুফ মোল্যা, মুনতাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম, খায়রুজ্জামান সজিব, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, বেল্লাল হোসেন, আল আমিন সরদার রতন, মঞ্জুর শাহিন রুবেল, প্রমুখ ।

শহীদ আলতাফ মিলনায়তনে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগে ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশাসনিক বিষয়ে ধারণা প্রদান, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি ও চৌকস কর্মকর্তা হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলীসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কেসিসি কর্তৃক এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নবনিযুক্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সিটি মেয়র বলেন, প্রশাসন কর্মকর্তাগণ দেশ ও জনগণের সেবক। সর্বদা দেশের সেবায় নিবেদিত থেকে কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করার আহবান জানিয়ে সিটি মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের দক্ষিণাঞ্চলকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষ জীবন-জীবিকার তাগিদে খুলনা মহানগরীতে এসে বসবাস করছে। বিদ্যমান নাগরিকসহ এ সকল উদ্বাস্তু মানুষের কল্যাণে সিটি কর্পোরেশন কাজ করছে। খুলনা সিটি কর্পোরেশন গঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় খুলনায় পূর্বের যে কোন সময়ের তুলনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে ও হচ্ছে। চলমান প্রকল্পগুলি শেষ হলে খুলনা একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নগরীতে পরিণত হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

উল্লেখ্য, ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আব্দুর রশিদ। নবযোগদানকৃত কর্মকর্তাদের কেসিসি’র কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন তুলে ধরেন সচিব মো: আজমুল হক। অন্যান্যের মধ্যে কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, মো: আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটকালে রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা মানুষের পাশে থাকে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটকালে রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা মানুষের পাশে থাকে। আর্তমানবতার সেবায় এই সংস্থাটির অবদান প্রশংসনীয়। তিনি বলেন, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক বিপর্যয়ে উপকূলীয় এলাকার মানুষ প্রায়ই ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। এইসব ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় রেড ক্রিসেন্ট কর্মীদের যথাযথ প্রশিক্ষণ থাকা জরুরী।
সিটি মেয়র মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর সিএসএস আভা সেন্টারে ‘ইউনিট ডিজাস্টার রেসপন্স টীম ট্রেনিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- খুলনা সিটি ইউনিট চার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির ও জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মকবুল হোসেন মিন্টু। সঞ্চালনা করেন লেভেল কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম পলাশ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তানজীম হাসান, আব্দুল্লাহ আল তানজিল, আসাদুল্লাহ আল-গালিব, পাপন কংস বনিকা, আশরাফুল ইসলাম ও রুনা আক্তার লতা। রেড ক্রিসেন্ট সোসাইটি-যুব ইউনিটের ২৫জন কর্মী কর্মশালায় অংশগ্রহণ করছেন।

 

পাওনা টাকা চাওয়ায় হত্যা করা হয় ব্যবসায়ী জনিকে: র্যাব
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
মোবাইল ফোন বিক্রির পাওনা টাকা চাওয়ায় হত্যা করা হয় ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ব্যবসায়ী হামিদুল ইসলাম জনিকে। এ ঘটনায় সজিব আহাম্মেদ অপু (১৯) নামে এক যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেছেন নিহতের ভাই ছাব্বির হোসেন। ১০-১৫ দিন আগে নিহত জনির দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন বাকিতে নেয় আসামি অপু। এই টাকা চাওয়া নিয়ে কয়েকদিন আগে আসামি অপুর সঙ্গে জনির কথাকাটাকাটি ও হাতাহাতি হয়েছিল।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঝিনাইদহ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল। সোমবার রাতে মামলার পর আসামি অপুকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

র্যাব কর্মকর্তা মো. রাসেল বলেন, সোমবার জনিকে পাওনা টাকা দেওয়ার কথা ছিল আসামি অপুর। দুপুর দুইটার দিকে জনির দোকানে এসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দোকানের মেঝেতে ফেলে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যার পর দোকানের পেছন দিক দিয়ে পালিয়ে যায় আসামি অপু। এ ঘটনায় নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে ছায়া তদন্ত করে র্যাব। পরে গভীর রাতে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার মনোহরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অপু একাই জনিকে হত্য করেছে বলে র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

আসামি সজিব আহাম্মেদ অপু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। নিহত জনি একই গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে। সোমবার দুপুরে শহরের কসাইমোড় এলাকায় নিজ দোকানে তাকে হত্যা করা হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গায় গমবীজের হাহাকার
কুষ্টিয়া প্রতিনিধি
কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের বাসিন্দা সিরাজ উদ্দিন গমের বীজ কিনতে রোববার বিকেলে জেলা শহরে এসেছিলেন। কয়েকটি দোকান ঘুরেও বীজ না পেয়ে ফিরে যান। একই উদ্দেশ্যে কয়েক দিন আগে মতিয়ার রহমান এসেছিলেন পোড়াদহ থেকে। তিনিও চাহিদামতো গমের বীজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

কয়েক সপ্তাহ ধরে বৃহত্তর কুষ্টিয়ায় গম বীজের সংকট দেখা দিয়েছে। চাষিরা দিনের পর দিন ঘুরেও বীজ পাচ্ছেন না। জেলা শহরে এসে প্রতিদিন শতাধিক কৃষক বীজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ সামান্য পরিমাণ পেলেও দাম প্রতি বস্তায় (২০ কেজি) ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। সংকট মেটাতে বেশি দাম দিয়েই কিনছেন অনেকে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপপরিচালক (বীজ) কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় অন্যান্য বছরে তুলনায় দ্বিগুণ গম বীজ বরাদ্দ দিলেও সংকট কাটছে না। প্রথম পর্যায়ে গম বীজ বরাদ্দ ছিল ৪০০ টন। এতেও সংকট না কাটায় দুই দফায় আরও ৫০০ টন বীজ বরাদ্দ দেওয়া হয়।

আরও চাহিদা থাকায় পাবনা থেকে ব্যবসায়ীরা অতিরিক্ত ৩০০ টনের বেশি বীজ কিনে আনেন। এ বীজ আনার পরও বাজারে হাহাকার চলছে। আরও ২০০ টনের বেশি চাহিদা রয়েছে বলে সংশ্নিষ্টরা জানান।

কৃষি অফিস জানায়, এক বিঘা জমিতে গম আবাদ করতে ২০ কেজি বীজ লাগে। প্রতি কেজি বীজের সরকারি দাম ছিল ৫১ টাকা। ডিলার পর্যায়ে ৭ টাকা লাভে বিক্রি হতো ৫৮ টাকা। পরে সংকটের কারণে ব্যবসায়ীরা দাম বাড়াতে শুরু করেন।

গত কয়েক বছরের ব্লাস্ট-ভীতি কাটিয়ে এবার গম আবাদের দিকে ঝুঁকছেন কৃষক। বিশেষ করে জেলার দৌলতপুর উপজেলায় বিস্তীর্ণ চর, কুমারখালী ও সদরে ব্যাপক গমের আবাদ হয়। মোট আবাদের অর্ধেকই হয় দৌলতপুরে। তবে এবার বীজ সংকটে পড়ে কৃষকদের বেশ ভুগতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৫৫৭ হেক্টর। গত বছর সমপরিমাণ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। তবে চলতি রবি মৌসুমে কৃষি দপ্তরের এ হিসাব ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বীজ ব্যবসায়ী ও কৃষকরা।
বীজ ব্যবসায়ীরা জানান, এবার গমের বীজের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পেঁয়াজ চাষিরা এবার গম আবাদের দিকে ঝুঁকছেন। ইউক্রেন যুদ্ধের পর গম ও আটার দাম বেড়ে যাওয়ায় গম আবাদ করে ভালো দাম পাওয়া যাবে বলে মনে করছেন কৃষক। তবে যে পরিমাণ বীজ বিএডিসি বরাদ্দ করেছে, তা প্রয়োজনের তুলনায় অনেক। বেসরকারি কোম্পানিগুলোও বীজ বাজারে ছেড়েছে, তার দামও বেশি।

কলেজ মোড়ে বীজের মার্কেট ঘুরে দেখা গেছে, কোনো দোকানেই গম বীজ নেই। মাঝেমধ্যে বেসরকারি কোম্পানিগুলো অল্পস্বল্প বীজ সরবরাহ করছে। সেই বীজ মুহূর্তেই ফুরিয়ে যাচ্ছে। সরকারি কোনো বীজ পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ব্যবসায়ী মজুত করে গোপনে বেশি দামে বিক্রি করছে।
কয়েকটি দোকানের কর্মচারীরা জানান, প্রতিদিন ১০ থেকে ১৫ জন করে ফিরে যাচ্ছেন বীজ না পেয়ে। বেশি দাম দিয়েও বীজ পাওয়া যাচ্ছে না। গত কয়েক বছরের তুলনায় গম বীজ কিনতে বেশি লোক আসছেন। এমনটা এর আগে দেখা যায়নি।

বিএডিসি বীজ ও সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন বলেন, গম বীজের চাহিদা থাকলেও তাঁরা সরবরাহ করতে পারছেন না। অনেকে দূর-দূরান্ত থেকে এসেও ফিরে যাচ্ছেন। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা তিন জেলাতেই গম বীজের আকাল। সরকারও এর সমাধান দিতে পারছে না।

খামারবাড়ির উপপরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, গমের আবাদ এবার বাড়ছে বলে মনে হচ্ছে। কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ। এ কারণে কিছুটা সংকট থাকতে পারে। তবে কোনো কৃষকের বীজের প্রয়োজন হলে উপজেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারেন। তাঁরা ব্যবস্থা করতে পারবেন। অনেক কৃষকের ঘরেও বীজ থাকে। সেগুলো তাঁরা বিক্রি করেন।

চৌগাছায় ৩৯ বস্তা সার জব্দ, জরিমানা দুই ব্যবসায়ীর
যশোর অফিস
যশোরের চৌগাছায় অবৈধভাবে ইউরিয়া ও ডিএপি সার মজুত এবং বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ বস্তা ডিএপি ও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

মঙ্গলবার চৌগাছা শহরের উপজেলা সড়কের বিশ্বাস ট্রেডার্স ও আরমান এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এই জরিমানা আদায় ও সার জব্দ করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

এর আগে পৌর এলাকার পাঁচনমনা গ্রামের চাষি মাসুদ রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়ে অভিযোগ করেন- ওই দুই দোকানি তাঁর কাছে ইউরিয়া সারের বস্তা ১ হাজার ২০০ টাকা করে দাম চেয়েছেন; যা সরকারি মূল্যে ১ হাজার ১০০ টাকা করে নেওয়ার কথা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রথমে ওই দুই দোকানি বেশি দাম চাওয়া এবং বিক্রির কথা অস্বীকার করেন। এ সময় তাঁরা এর আগে বিক্রি করেছেন- এমন ক্রেতাদের সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইল ফোনে কথা বললে তাঁরাও ইউরিয়া সার ১ হাজার ২০০ টাকা করে বস্তা নেওয়ার অভিযোগ করেন। এরপর ওই দুই দোকানি নিজেদের অপরাধ স্বীকার করেন।

আদালত পরিচালনাকালে দেখা যায়, বিশ্বাস ট্রেডার্সের সার বিক্রির কোনো লাইসেন্স নেই। অথচ ওই ব্যবসায়ী ইউরিয়া ও ডিএপি সার মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এ সময় সার ও বীজ সংরক্ষণ আইন-২০০৬ এর আওতায় অবৈধভাবে সার মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং দোকানে থাকা ২৪ বস্তা ডিএপি ও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে আরমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিয়ের দাবিতে যুবকের বাড়িতে অবস্থান তরুণীর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকুপার একটি গ্রামে এক যুবকের বিয়ের খবর পেয়ে তাঁর বাড়িতে তিন দিন ধরে অবস্থান করছেন তরুণী। এরপর আত্মগোপনে চলে গেছেন ওই যুবক। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি তরুণীর। বিয়ে না দিলে কঠিন পথ বেছে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

তরুণী (২১) জানান, মহব্বত শেখ নামে ওই যুবকের গ্রামে তাঁর ফুফুর বাড়ি হওয়ায় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এক বছর আগে বাবা-মা তাঁকে বিয়ে দেন। ১৫ দিন সংসার করার পর মহব্বত বিয়ের কথা বলে তাঁকে বিচ্ছেদে বাধ্য করেন। এরপর পারিবারিকভাবে বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। সোমবার মহব্বতের বিয়ে হবে জানতে পেরে গত শনিবার বিকেলে তাঁর বাড়িতে অবস্থান নেন তিনি।

তরুণী দাবি করেন, শনিবার রাতেও মহব্বত বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন। তবে রোববার রাত থেকে তিনি পলাতক। তরুণীর বাবা বলেন, তাঁর মেয়ে প্রাপ্তবয়স্ক। তাঁকে পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলেন। কিন্তু মহব্বত মেয়ের বিয়ে বিচ্ছেদ ঘটান।

মহব্বতের মা বলেন, তাঁর ছেলের সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল। তাঁরা ছেলের বিয়ের জন্য প্রস্তাব পাঠান। কিন্ত সে সময় প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। সোমবার ছেলের বিয়ের কথা শুনে মেয়েটি অবৈধভাবে তাঁর বাড়িতে অবস্থান নিয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মেয়ে ও ছেলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

দিনমজুরি করে কুপিতে পড়ে জিপিএ ৫ অভিকের
মাগুরা প্রতিনিধি।।

অভাবের সংসারে অর্থের জোগান দিতে অন্যের জমিতে কাজ করে অভিক সরকার। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছে। এর ফলও পেয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সে। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামে। শালিখার গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি বিভাগের ড্রেস মেকিং শাখা থেকে এ ফল করেছে সে।

মোবারকপুরে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা অভিকের। বাবা অসিম সরকার কৃষক। ২০ শতাংশ কৃষিজমি আছে তাঁর। এতে যে ফসল হয়, তাতে পরিবারের চাহিদা মেটে সামান্যই। এ কারণে অন্যের জমিতে দিনমজুরি করেন। অষ্টম শ্রেণি থেকে ছেলে অভিকও ছুটির দিনগুলোয় বাবার সঙ্গে অন্যের জমিতে কাজ করে। দুই ভাইবোনের মধ্যে সে ছোট। বড় বোনের বিয়ে হয়েছে। মা স্বপ্না রানী সরকার গৃহিণী।
বাড়ি বলতে সামান্য জমির ওপর টিনশেড ঘর। চারপাশে বাঁশ ও কাঠখড়ির বেড়া। ঝড়-বৃষ্টি মোকাবিলা করে সেখানেই টিকে থাকতে হয়। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর লেখাপড়া চলেছে কেরোসিনের কুপি জ্বালিয়ে। তবে দুই মাস আগে বাড়িতে বিদ্যুৎ এসেছে। সঙ্গে বাড়ি আলো করে এসেছে অভিকের সাফল্যের খবর।

মা স্বপ্না রানী সরকার বলেন, অভিক ভালো ফল করার কথা বলত। কিন্তু এত ভালো ফল করবে, ভাবিনি। ছেলেকে কোনোদিন ভালো জামাকাপড় কিনে দিতে পারিনি। ভালো খাবার তো দূরের কথা। সে ধরনের কোনো আবদারও করেনি। বরং অন্যের জমিতে দিনমজুরি করে সংসারে টাকার জোগান দিয়েছে।

বাবা অসিম সরকার বলেন, অভিক সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় পড়তে বসেছে। কখনো পড়ার কথা বলতে হয়নি। টাকার অভাবে প্রাইভেট পড়াতে পারেননি। বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় সে লেখাপড়া করে ভালো ফল করেছে।

অভিক সরকারের ভাষ্য, ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল ভালো ফল করে মা-বাবাকে খুশি করবে। কারণ তখন থেকেই সংসারে তাদের কষ্ট দেখে আসছে। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে সে টেপটাইল প্রকৌশলী হতে চায়। তবে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় সে।

মামা সুকান্ত বিশ্বাস বলেন, অভিক পরিশ্রমী ও ভালো মানসিকতার ছেলে। লেখাপড়ায় অবহেলা করেনি। অন্যের জমিতে কাজ করা ছোট করে দেখেনি। এখনও ৪০০ টাকায় দিনমজুরি করছে। ফল প্রকাশের দিনও সে মাঠে কাজ করেছে। দিনের বেলা সময় কম পেত বলে রাত জেগে লেখাপড়া করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র দে বলেন, অভিক অত্যন্ত মেধাবী ছাত্র। পরিবারের সহযোগিতার পাশাপাশি নিজের পড়ালেখার খরচ নিজেই বহন করেছে। শিক্ষক হিসেবে তাঁরা যতদূর সম্ভব সহযোগিতা করেছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল বলেন, অভিকের এমন ফলাফলে সাধুবাদ। সে যোগাযোগ করলে লেখাপড়ার খরচ চালিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ তাকে সহযোগিতা করা হবে। সচ্ছলতা ফেরাতে পরিবারটিকে সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হবে।

বাগেরহাটে অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের সাড়ে ৫ কোটি টাকা প্রদান
বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে চার উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ২৫ মালিককে ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩৪২ টাকার চেক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর ) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাফিজ আল আসাদ জানান, এদিন শরণখোলা উপজেলার ৩৫/১ এ উপকূলীয় বেড়িবাঁধ, খানজাহান আলী বিমানবন্দর, খুলনা-মোংলা রেল লাইন, মোল্লাহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ২৫ জন মালিকের হাতে ৫ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩৪২ টাকার চেক দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, উ্ন্নয়ন প্রকল্পের জন্য জনগণ তাদের জমি সরকারকে দিয়েছে। আমরা তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছি। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করেন তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

 

দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে: বদিউল আলম
সাতক্ষীরা প্রতিনিধি
দেশে গণতান্ত্রিক চর্চা নেই। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমান জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহিতার কোনো সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মতবিনিময় সভায় এসব কথা বলেন, সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা অস্বাভাবিক। একে অপরকে নিশ্চিহ্ন করার রাজনীতি চলছে। নাগরিকরা সচেতন, সংগঠিত ও সোচ্চার না হলে এই অবস্থার পরিবর্তন ঘটবে না।

সভায় সুজন সাতক্ষীরা শাখার সহ-সভাপতি পবিত্র মোহন দাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সুজন সাতক্ষীরার উদেষ্টা ডা. আবুল কালাম বাবলা, সহ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

দাকোপে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
দাকোপ প্রতিনিধি
অনাবৃষ্টিতে এবার আমন ধান রোপণে বেশ দেরি হয়েছিল খুলনা জেলার কৃষকদের। যা চিন্তায় ফেলে দিয়েছিল তাদের। কিন্তু দেরিতে রোপণ করা হলেও আমনের বাম্পার ফলন হয়েছে। ৫-৭ দিনের মধ্যেই ঘরে উঠবে সোনালি ধান। বাম্পার ফলনে খুশির ঝিলিক বয়ে চলেছে খুলনার নদীভাঙন কবলিত দাকোপ উপজেলার কৃষকদের মুখে। প্রস্তুত হচ্ছেন ধান ঘরে তোলার কাজে। এখন তাদের একটাই প্রার্থনা কোনো প্রাকৃতিক দুর্যোগ যেন হানা না দেয়।

খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলের মাঠে এখন সোনালি ধানের ঝিলিক। কিছু কিছু মাঠে ধান আধাপাকা থাকলেও অনেক মাঠেই এখন ধান পেকে সোনালি রূপ ধারণ করেছে। গ্রামীণ জনপদে ছড়িয়ে পড়েছে পাকা ধানের মৌ মৌ গন্ধ। উৎসবের আমেজে কৃষক ধান কর্তনের প্রস্তুতি নিচ্ছেন। সেই সঙ্গে ফসলের মাঠগুলোয় চলছে আমন ধান কাটার আয়োজন।

কৃষকরা জানান, এবার আমন ধানের মৌসুমে একদিকে চলেছে তীব্র তাপদাহ, অন্যদিকে অনাবৃষ্টি। ফলে এবার আমন রোপণ হবে কি না তা নিয়েই সংশয় ছিল কৃষকদের মধ্যে। কিন্তু মৌসুমের শেষ দিকে সামান্য সময়ের জন্য হলেও স্বস্তির বৃষ্টির দেখা মেলে। সেই সামান্য বৃষ্টিকে কাজে লাগিয়ে মৌসুমের মাঝামাঝি সময়ের পর জমিতে আমন রোপণ করা হয়।

দেরিতে যেসব জমিতে আমন রোপণ করা হয়েছে, সেগুলোয় যদি সামনের দিনগুলোয় মাঝে মাঝে বৃষ্টি না হয়, তাহলে ফলন ভালো হবে না এমন ভাবনা ছিল কৃষকদের। তবে মৌসুমের শেষের দিকে কয়েক দফা বৃষ্টিপাত ও সবশেষে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়া আর কয়েকদিনের বৃষ্টিপাতে সেই শঙ্কা দূর হয়ে যায় কৃষকদের। দাকোপ উপজেলায় আমনের ভালো ফলন হতে চলেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি আমন মৌসুমে ১৯ হাজার ২৩০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করেছেন কৃষকরা। দেশি, স্থানীয় বিভিন্ন জাতসহ ব্রি ধান ৮৭, ব্রি ধান ৭৬, ব্রি ধান ৪৯, ব্রি ধান ৩০, বি আর ২৩, বি আর ১১, বি আর ১০ জাতের ধান চাষ করা হয়েছে এ পরিমাণ জমিতে।

কৃষকরা জানান, এসব জাতের ধান চাষের ক্ষেত্রে সেচ ও রাসায়নিক সার কম প্রয়োজন হয়। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম হওয়ায় সহজেই তা দমন করা যায়। এতে গত কয়েক বছর ধরে এ উপজেলায় ধানের ফলন ভালো হচ্ছে।

চালনা পৌরসভা এলাকার চাষি ভূপেন মণ্ডল, আরশাদ আজিজ, কমলেশ মজুমদার জানান, জমিতে আমনের চারা রোপণ করার পর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা রোগবালাই ও পোকামাকড় বিশেষ করে বাদামি ফড়িং পোকা সম্পর্কে সচেতন করে কৃষকদের। আমনের জমিতে রোগবালাই, পোকামাকড় দেখামাত্রই কীটনাশক স্প্রে করে দমন করা হয়েছে। আমরা আশা করি এবার আমনের ফলন পুরোপুরিভাবে পাওয়া যাবে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, প্রতিবছর বাদামি ফড়িং পোকা আক্রমণে ধানের অনেক ক্ষতি হয়। কিন্তু চলতি মৌসুমে বাদামি ফড়িং পোকা ও বিভিন্ন রোগবালাই দমন পদ্ধতি জানানো ও এ সম্পর্কে কৃষকদের মাঝে সচেতনতা গড়ে তোলে কৃষি সম্প্রসারণ অধিদফতর। দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়েছেন। এ ছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিদিন এলাকা অনুযায়ী কৃষক সমাবেশ করেছেন। সময়মতো সেচ ও সার জমিতে প্রয়োগ করা ছাড়াও রোগবালাই ও বাদামি ফড়িংসহ পোকামাকড় সম্পূর্ণ দমন করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে এ অঞ্চলে বিগত বছরগুলোর চেয়ে চলতি মৌসুমে রোপা-আমনের ফলন বেশি হবে।

উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক পরিচর্যা ও রোগবালাই কম হওয়ায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে।দু’চোখ মেলে তাকালে দিগন্তজুড়ে সবুজের সমারোহে সোনালি ধানের শীষ দোল খাচ্ছে বাতাসে। পাকা সোনালি ধানের আভায় স্বপ্ন দেখছেন কৃষক। ধানের ভালো ফলনের ভারে ধানের শীষ নুয়ে পড়েছে মাটির দিকে। দিন যতই যাচ্ছে; ধানের রূপ ততই বদলে যাচ্ছে। আগামী ৫-১০ দিন পর গোটা দাকোপে জমি থেকে ধান কাটা শুরু হবে। তাই এ অঞ্চলের কৃষক প্রস্তুতি নিচ্ছেন নবান্ন উৎসবের।

উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে আমি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি। এবার দাকোপ উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ১৯ হাজার ২৩০ হেক্টর জমিতে এবং সেটি অর্জন হয়েছে। চালনা পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে কৃষি সম্প্রসারণের আওতায় কৃষি প্রণোদনা হিসেবে ১৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, যা ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’

পদ্মায় জেলের জালে ৩০ কেজির বাঘাইড়
খুলনাঞ্চল রিপোর্ট
রাজশাহীর এক জেলের জালে ৩০ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা গ্রামের জেলে লালন উদ্দিনের জালে ধরা পড়েছে মাছটি। পরে ৩০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন।

লালন উদ্দিন জানান, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তিনি জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যান পদ্মা নদীতে। এ দিন তার জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি জালে আটকানোর পর প্রথমে তিনি ভেবেছিলেন, জালটাই হয়তো কোনো কিছুর সঙ্গে আটকে গেছে। অনেক কষ্টে ছেলেকে নিয়ে জাল ওপরে তুলে দেখেন, আটকা পড়েছে বিশাল আকারের এই বাঘাইড় মাছ।
খুশিতে আত্মহারা জেলে লালন জানান, গত কয়েকদিন একরকম খালি হাতে নদী থেকে ফিরেছেন। তেমন মাছ পাওয়া যায়নি। মঙ্গলবার তিনি যে মাছ পেয়েছেন, তাতে তার অভাবের সংসার কিছুদিন ভালো চলবে।

লালন উদ্দিন আরও জানান, বর্তমান বাজার মূল্যে মাছটি বিক্রি করা হয়েছে। এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনেছেন রাজশাহীর এক চিকিৎসক। তিনি পেয়েছেন ৩০ হাজার টাকা।

৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস: অধিকাংশ বধ্যভূমি অরক্ষিত, সংরক্ষণের দাবী মুক্তিযোদ্ধাদের
সাতক্ষীরা প্রতিনিধি
আজ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সাতক্ষীরার দামাল ছেলেরা থ্রি নট থ্রি আর এসএলআরের ফাঁকাগুলি ছুড়তে ছুড়তে সাতক্ষীরা শহরে প্রবেশ করে। ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। সন্তান হারানোর বেদনা ভুলে সেদিন মুক্তিযোদ্ধাদের সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে মুক্তিপাগল আপামর জনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে সেদিনের সাহসী সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্ত করেছিল এই সাতক্ষীরাকে। কিন্তু স্বাধীনার ৫১ বছর পরেও সাতক্ষীরার অধিকাংশ বধ্যভূমিগুলো রয়ে গেছে অরক্ষিত। মুক্তিযুদ্ধে আত্মদানকারি এসব বীর সেনানীদের দাবী বধ্য্যভূমিগলো সংরক্ষনের। জানা যায়, ১৯৭১ সালের ২ মার্চ সাতক্ষীরা শহরে পাকিস্তাান বিরোধী মিছিলে রাজাকাররা গুলি করে হত্যা করে শহীদ আব্দুর রাজ্জাককে। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। মুক্তিযুদ্ধের খরচাদি বহনের জন্য সাতক্ষীরা ট্রেজারী হতে অস্ত্র লুট আর ন্যাশনাল ব্যাংক হতে অলংকার টাকা পয়সা লুটের মধ্য দিয়ে শুরু মুক্তির সংগ্রাম। ৮ম ও ৯ম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৯ এপ্রিল সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখ যুদ্ধ শুরু হয়। এ সময় পাক সেনাদের ২ শতাধিক সৈন্য নিহত হয়। ১৭ ঘণ্টাব্যাপী এ যুদ্ধে শহীদ হন ৩ জন মুক্তিযোদ্ধা। আহত হয় আরও দু’জন মুক্তিযোদ্ধা। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। ভোমরা, টাউন শ্রীপুর, বৈকারী ও খানজিয়া সম্মুখযুদ্ধে শহীদ হয় আব্দুর রাজ্জাক, কাজল, খোকন, নাজমুল, নূর মোহাম্মদসহ ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা।

লাইটের আলোয় অসুবিধা হওয়ায় ২৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা টাইম বোমা দিয়ে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দিয়ে ভীত সন্ত্রস্ত করে ফেলে পাক সেনাদের। মুক্তিযোদ্ধাদের হামলায় টিকতে না পেরে ৬ ডিসেম্বর রাতে পিছু হটতে শুরু করে পাক সেনারা। ৭ ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা।

মুক্তিযুদ্ধকালীন সময়ে শত্রুদের গুলিতে সাতক্ষীরার যে সকল বীর সন্তান শহীদ হন তারা হলেন, শহীদ আব্দুর রাজ্জাক, কাজল, খোকন, নাজমুল, হাফিজউদ্দিন, নুর মোহাম্মদ, আবু বকর, ইমদাদুল হক, জাকারিয়া, শাহাদাত হোসেন, আব্দুর রহমান, আমিনউদ্দিন গাজী, আবুল কালাম আজাদ, সুশীল কুমার, লোকমান হোসেন, আব্দুল ওহাব, দাউদ আলী, সামছুদ্দোহা খান, মুনসুর আলী, রুহুল আমীন, জবেদ আলী, শেখ হারুনার রশিদ প্রমুখ।

 

তবে মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার অধিকাংশ বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি আজও। একই সাথে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভে কিছু নাম নিয়ে বিতর্ক থাকায় তা এখনও উদ্বোধন করা হয়নি। অযত্নে আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে বধ্যভূমি ও গণকবরের স্মৃতিচিহ্ন। তাই বধ্যভূমি ও গণকবরের স্মৃতি ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা।

সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু জানান, প্রতিবছর ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনের যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। তিনি এ সময় সাতক্ষীরার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের দাবী জানান সরকারের কাছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বধ্যভূমি ও গনকবরগুলি সংরক্ষনের মাধ্যমে মুক্তিযোদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হবে।

 

সিডলেস বারমাসী লেবু চাষে মুকসুদপুরের সামাউলের বাজিমাত
অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ
সিডলেস বারমাসী লেবু চাষে বাজিমাত করেছেন মোঃ সামাউল ইসলাম (৫৫)। প্রতিদিন তিনি তার বাগান থেকে ১০ হাজার লেবু বিক্রি করছেন। সারা বছর তিনি এ বাগান থেকে লেবু বিক্রি করে আসছেন। লেবু থেকেই বছরে তার আয় হচ্ছে প্রায় ৭৫ লাখ টাকা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার লেবু যাচ্ছে। লেবু বাগান করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের সফল কৃষক মোঃ সামউল ইসলাম এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিদিন পাইকেররা তার বাগান থেকে লেবু কিনে নিয়ে যান। এ লেবু তারা গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রি করেন। লেবু ক্রয় বিক্রয়ের সাথে জড়িতরাও ভালো টাকা কামিয়ে নিচ্ছেন। এছাড়া সামাউলের লেবু বাগানে প্রতিদিন ২৫ জন শ্রমিক কাজ করছেন। এখান থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন।
সফল কৃষক মোঃ সামাউল ইসলাম বলেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় ৩ বছরে আগে আমি কদমপুর গ্রামের ১৫ একর জমি লিজ নিয়ে সিডলেস বারমাসী লেবুর চাষাবাদ শুরু করি। আমরা বাগানে ১২ হাজার লেবু গাছ আছে। প্রথম বছর থেকেই আমি লেবুর ফলন পেতে শুরু করি। ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে এ লেবুর চাহিদা সবচেয়ে বেশি থাকে। তখন প্রতিটি লেবু ৫ থেকে ৭ টাকা দরে বিক্রি করি। ওই ৩ মাসে আন্তত ৪৫ থেকে ৬০ লাখ টাকার লেবু বিক্রি হয়। এছাড়া বছরের অন্য ৯ মাস প্রতিটি লেবু ১ টাকা থেকে ৩ টাকা দরে বিক্রি করি। এ সময়ে আরো ৪০ লাখ টাকার লেবু বিক্রি করতে পারি। বাগানে এসে পাইকেররা নগদ টাকায় লেবু কিনে নিয়ে যায়। তারা এ লেবু গোপালগঞ্জ , ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। আমার বাগানের লেবুর ফ্লেভার ভালো। লেবুতে কোন বিঁচি নেই। এছাড়া এ লেবুতে প্রচুর রস আছে। লেবুটি সালাদ ও শরবতে বেশি ব্যহৃত হয়। এ কারণে বাজারে আমার লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। লেবুর বাগান করে আমি লাভবান হয়েছি। আমার দেখাদেখি মুকসুদপুর ও আশপাশের উপজেলা গুলোতে অন্তত ১০টি বাণিজ্যিক লেবু বাগান গড়ে উঠেছে। তারাও লেবুর চাষাবাদ করে ভালো আছেন।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড.এমএম কামরুজ্জামান বলেন, মোঃ সাউল ইসলাম একজন সফল কৃষক। তিনি আমাদের সহযোগিতায় লেবু বাগানের পাশাপাশি অনেক আগেই মিশ্র ফল বাগান করেছেন। তার বাগানে বিভিন্ন প্রজাতির কুল, মাল্টা, ড্রাগনসহ বিভিন্ন জাতের ফল রয়েছে। তিনি ৩ বছরে আগে আমাদের উৎসাহে সিডলেস বারমাসী লেবু চাষ শুরু করেন। আমরা তাকে চারা, সার, ছত্রাক নাশক, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। এখন তার লেবু বাগান থেকে প্রচুর আয় হচ্ছে। তার দেখাদেখি অনেকেই লাভজনক সিডলেস বারমাসী লেবুর চাষাবাদে ঝুঁকে পড়েছেন।
সামাউলের লেবু বাগানের শ্রমিক ফিরোজ শেখ (৫৬) বলেন,এখানে প্রতিদিন আমরা ২৫ জন শ্রমিক কাজ করি। লেবু গাছ পরিচর্যা, সার, সেচ প্রয়োগ, লেবু তোলাসহ বিভিন্ন বিভিন্ন কাজ এখানে করতে হয়। প্রতিদিন আমরা যে পারিশ্রমিক পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে সংসার চালাতে পারি। লেবু বাগানের বদৌলতে এখানে আমাদের ২৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
লেবুর পাইকের মুকসুদপুর উপজেলার বায় বল্লভদি গ্রামের মোঃ কামাল হোসেন (৫০) বলেন, আমি প্রতিদিন সামউলের বাগান থেকে ৩ হাজার লেবু সংগ্রহ করি। প্রতিটি লেবু দেড় থেকে আড়াই টাকা দরে ক্রয় করি। মুকসুদপুর সহ আশপাশের হাটবাজারে প্রতিটি লেবু আড়াই থেকে ৪ টাকা দরে বিক্রি করি। প্রতিদিন ৩ হাজার লেবু বিক্রি করে খরচ বাদে আমার কমপক্ষে ২ হাজার টাকা লাভ থাকে। লেবু বিক্রির আয় দিয়ে আমার সংসার চলে। প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করি।
কদমপুর গ্রামের কৃষক মোঃ ওবায়দুর রহমান (৫২) বলেন, সামাউল একজন সফল কৃষক। তিনি ১৫ বছর আগে যশোর থেকে গোপালগঞ্জের মুকসুদপুরে আসেন। তিনি এখানে এসে কলার চাষ শুরু করেন। কলায় সাফল্য পাওয়ার পর তিনি বারমাসী বারি পেয়ারার চাষ করেন। পেয়ারা চাষ করে তিনি মোটা অংকের টাকা ঘরে তোলেন। এরপর তিনি মাল্টা, বিভিন্ন প্রজাতির কুল ও লেবুর চাষ আরম্ভ করেন। এসব ফল চাষাবাদে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। তিনি একজন আদর্শ কৃষক। তিনি জানেন কিভাবে ফসল ফলাতে হয়। তাকে এ কাজে কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব ধরনের সহায়তা করছে। সামউলও আন্তরিকভাবে কাজ করে এলাকায় অনুকারণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখাদেখি এখন আমাদের এলাকায় ফল চাষ সম্প্রসারিত হচ্ছে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন, ফল চাষ লাভ জনক। মুকসুদপুরের কৃষক মোঃ সামাউল ইসলাম শুরু থেকেই ফল চাষ করে আসছেন। তিনি ফল চাষ করে সাফল্য পেয়েছেন। সেই সাথে তার ভালো আয় হচ্ছে। তিনি এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সামউল দেখিয়ে দিয়েছেন প্রচলিত ফসল ধান, পাট, আখ , সরিষা, মসুর ও পেঁয়াজ আবাদের তুলনায় ফল চাষ অত্যন্ত লাভ জন। ফল চাষ করলে সারা বছর এখান থেকে আয় করা যায়। এছাড়া ফলে পুষ্টি ও অর্থ দুইই মেলে। তার দেখাদেখি অনেক প্রদীপ্ত কৃষক ফল চাষ করছেন। তারা সামউলের কাছ থেকে চারা ও পরামর্শ নিয়ে ফল চাষ করে লাভবান হচ্ছেন। আমারও নতুন নতুন ফল চাষিকে প্রশিক্ষণ, পরামর্শসহ সবধরণের সহযোগিতা করছি।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ.এম খায়রুল বশার বলেন, ফলের উৎপাদন বৃদ্ধি করে আমরা দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে চাই। সেই লক্ষ্যে আমরা ২০১৩ সাল থেকে গবেষণার কাজ করছি। গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, খুলনা ও সাতক্ষীরা জেলায় আমরা ফলের বাগান সৃজনে কৃষককে সবধরনের সহযোগিতা করে আসছি। এ ৫ জেলার কৃষক ফল চাষে আমাদের উদ্ভাবিত আধুনিক কলাকৌশল গ্রহণ করেছেন। তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের আম, মাল্টা, পেয়ারা , লেবুসহ বিভিন্ন ফলের চাষাবাদ করেছেন। এখান থেকে তারা ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন। এতে তাদের পুষ্টি ও অর্থ মিলছে।