ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের ভেড়ামারা পয়েন্টে আবুল কালাম আজাদ জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির কুমিরটি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পদ্মা নদীতে মাছ মারার জন্য নদীতে জাল ফেললে তাতে জড়িয়ে পড়ে কুমিরটি।
পরে জালে জড়ানো কুমিরটি কৌশলে জেলেরা নৌকার উপরে ওঠায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে জানান তারা। পরে প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে কুমিরটি পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়।
এ সময় ভেড়ামারা উপজেলা বনবিভাগের রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম, বাহির চর ইউনিয়নের চেয়ারম্যান রওশন আরা, ইউপি সদস্য আসাদুজ্জামান কচি, ভেড়ামারা থানার এসআই রবিউল আওয়ালসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











































