
খুমেক হাসপাতালে ঔষধ চুরির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে বিভিন্ন সময় নানান কৌশলে কয়েক দফায় জরুরী অপারেশনের নামে রুগির স্বজনদের ঔষধ কিনতে বাধ্য করে। পরে সেগুলি আবার বাইরে বিক্রি করে দেয় দেদারছে। বিভিন্ন সময় এমন ঘটনা ঘটলেও উল্লেখযোগ্য শাস্তি হয় না।
ঔষধ চুরি ও পাচার কারীদের সঠিক তদন্তের মাধ্যমে চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহব্বান ও তীর্ব নিন্দা জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। পাশাপাশি জন উদ্দ্যোগ খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মঈন উদ্দিন, নিয়াজ আহমেদ তুহিন, মো. কামরুল ইসলাম কামু, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলী, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আব্দুর রাজ্জাক, মো. কামরুল ইসলাম ভুট্রো, মুন্সি আহমেদ হোসেন. ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহীদুল ইসলাম, কবিতা আহমেদ, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, জিসান, তোহা, জাকির হোসেন চঞ্চল, আরিফ, আব্দুল মুন্নাফ, সাজিদ চঞ্চল, রফিকুজ্জামান, রুহুল কুদ্দুস, সোহেল, জিসান, মনির, মাসুদ, রকিব, আবু বক্কার, আজমল প্রমুখ।
‘মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের মাঝে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে’
খবর বিজ্ঞপ্তি
মানসিক স¦াস্থ্য বিষয়ক সচেতনতা মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হবে। বিভিন্ন অসক্তির প্রতিরোধের ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। নিজের এবং পাশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।
মঙ্গলবার (১ নভেম্বর) ৩ টায় বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের ইয়থ ফর হেল্থ এন্ড ওয়েল বিয়িং এবং নর্থ সাউথ ইউনিভাসিটির যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং সকল ধরনের আসক্তি এর লক্ষণ প্রতিরোধের উপায় নিয়ে এক সচেতনতা মূলক কার্যক্রমে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ বলেন, বয়সন্ধিকালে শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন অত্যাবশ্যক। ঢাকা আহ্ছানিয়া মিশনের নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনবার্সন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায় নারীদের আসক্তির পরিমান ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম অত্যাবশ্যক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভাসিটির স্কুল অব হেলথ্ এন্ড লাইফ সাইন্সের ডীন ড. হাসান মাহমুদ রেজা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভাসিটির গ্লোবাল হেল্থ ইন্সিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এজাজ বিন শরীফ। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের হয়ে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাইকোলজিষ্ট রাখী গাঙ্গুলী। তিনি বলেন ১৯৯৭ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক বিরোধী এবং বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন আসক্তিতে নির্ভরশীল ব্যক্তিদের জন্য আউটডোর সেবার গুরুত্ব এবং আসক্তি প্রতিরোধে পরিবার সমাজের মনোসামাজিক শিক্ষনের উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। তিনি মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং বিভিন্ন আসক্তির লক্ষণ, প্রতিরোধের উপায় এর পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারেন এ বিষয়ে আলোকপাত করেন।
এ কার্যক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২ শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেল্থ ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. দীপক কুমার মিত্র।
৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগর যুবলীগের বর্ধিত সভা আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১১ নভেম্বর’২২ইং শুক্রবার। ১৯৭২ সালের ১১ই নভেম্বর বাংলাদেশের যুব জাগরনের পথিকৃৎ শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০১৯ সালের ২৩ নভেম্বর সপ্তম কংগ্রেসে সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে শেখ ফজলুল হক মনির সুযোগ্য পুত্র শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। বর্তমান কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেল।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগর যুবলীগের বর্ধিত সভা আজ ০২ নভেম্বর’২২ ইং বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় নগর যুবলীগের সকল সদস্য, থানা ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহরমান পলাশস ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
প্রফেসর ডা. কাজী হামিদ আসগর এর স্মরণে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সিনিয়র সম্মানিত সদস্য, বিএমএ, খুলনা জেলা শাখার সাবেক সভাপতি, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, খুলনা ক্লাবের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ, খুলনা মহানগরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম প্রফেসর ডা. কাজী হামিদ আসগর স্যারের স্মরণে এক শোক সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ০১লা নভেম্বর ২০২২ইং তারিখ, মঙ্গলবার, দুপুর ১১:৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজের ১নং লেকচার গ্যালারিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার যুগ্ম-সম্পাদক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী এর সঞ্চালনয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সম্মানিত সভাপতি ডা. এস. এম. সামছুল আহসার মাসুম।
উক্ত শোক সভায় স্মৃতিচারণ করেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা শাখার বলিষ্ঠ সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, সাংগঠনিক সম্পাদক ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, দপ্তর সম্পাদক ডা. এস. এম. তুষার আলম, প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন, স্বাচিপ, খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যবৃন্দ ডা. আনোয়ারুল আজাদ, ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, ডা. এস. এম. দিদারুল আলম শাহীন, পরিচালক স্বাস্থ্য (খুলনা বিভাগ), খুলনা’র সাবেক পরিচালক ডা. গৌর প্রিয় মজুমদার, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দীন-উল ইসলাম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: রবিউল হাসান, উপ-পরিচালক ডা. মো: কাইয়ুম, বিপিএমপিএ, খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম প্রফেসর ডা. কাজী হামিদ আসগর স্যারের ছোট ছেলে ডা. ইরফান সোবহান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়, স্বাচিপ, খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যবৃন্দ হলেন ডা. উৎপল কুমার চন্দ, মোসা: ডালিয়া আখতার, ডা. এস. এম. খালিদুজ্জামান, ডা. শীতেষ চন্দ্র ব্যানার্জী, ডা. ডলি হালদার, ডা. বিপ্লব বিশ^াস, ডা. পার্থ প্রতিম দেবনাথ, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. পলাশ কুমার দে, ডা. উপানন্দ্য রায়, ডা. মো: মেহেদী হাসান, ডা. মো: ফিরোজ হাসান, ডা. শাহীন আকতার শেখ, ডা. মো: রফিকুল ইসলাম, ডা. ফিরোজ আহমেদ, ডা. সাইফুল্লাহ মানসুর ও ডা. শিমুল চক্রবর্তী সহ সম্মানিত সকল চিকিৎসক নেতৃবৃন্দ।
বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে ইন্দুরকানীতে ছাত্র দলের প্রস্তুতি সভা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে ইন্দুরকানীতে ছাত্র দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় ছাত্র দলের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, জেলা ছাত্রদলের আহবায়ক হাসান আল মামুন, এম. ডি. বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান শাহীন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ আল আমীন হোসেন, পরিচালনা করেন সদস্য সচিব মোঃ সাদিকুল ইসলাম।
নগরীতে যুব শান্তি র্যালি উদ্বোধনকালে সিটি মেয়র
সমাজে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন তৈরীতে তরুণদের এগিয়ে আসতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সমাজে সবার মাঝে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন তৈরীতে যুব-তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা উন্নয়নের সঠিক পথে আছি। আমাদের সবার খেয়াল রাখতে হবে উগ্রবাদ যেন আমাদের এই অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে।
মঙ্গলবার বিকেলে উগ্রবাদ প্রতিরোধ প্রশমনে যুব প্লাটফর্ম মহনগর ‘পিস ক্লাব’ আয়োজিত ‘যুব শান্তি র্যালি’ উদ্বেধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে নগরীর শিববাড়ি মোড় চত্বরে র্যালির সূচনা করা হয়। সিটি মেয়র বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি সৃষ্টিতে পিসক্লাবের যুব-তরুণরা কাজ করলে তাদের এই কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম, নাগরিক নেতা ও শিক্ষক শাহ মোঃ জিয়াউর রহমান স্বাধীন, রাজনৈতিক নেতা মিসেস মুক্তা হক, মাকসুদা খাতুন, পিস কনসোর্টিয়াম-এর শুভাশিষ ভট্টাচার্জ, গোলাম কিবরিয়া, সুমিত শাহরিয়ার, দীপ সাহা, মাহমুদা জাহান নীরা।
র্যালিতে সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের পিসক্লাবের সদস্যরা, সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ, নাগরিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নজরুল ইসলাম মালি (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আটলিয়া ইউনিয়নে বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাঠাঁলতলা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী নজরুল মালি প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত মটরে গরুর বিচেলী কাটতে যায়। এ সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা¯’লে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি। প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জিএম মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এএইচএম আমিনুল ইসলাম। অধ্যাপক কেএম হযরত আলী ও আব্দুস সালামের সঞ্চালনায় বক্তৃতা করেন সাবেক সংসদ শেখ আবুল হোসেন, এবং, আব্দুল বারী,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, এড, আলমগীর হোসেন, আজগর আলী, মশিউর রহমান লিটন, হেমায়েত রশিদ খান, গোবিন্দ কুমার মন্ডল, সুরঞ্জন কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান হিরু, সুব্রত মহালদার, শিক্ষার্থী ওহিদুজ্জামান প্রমূখ।
এর আগে নির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দকে কলেজ কর্তৃপক্ষ ফুলেল শুভে”ছা জানান। পরে বিকেলে কলেজ মাঠে বিশাল এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট সপ্তম ম্যাচে খলিলনগর ইউনিয়ন ১-০ গোলে বিজয়ী
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে খেলায় অংশ গ্রহণ করেন প্রথম রাউন্ডে “ক” গ্রুপের তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়ন ফুটবল দল। প্রথমার্ধে উভয় দল গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খলিলনগর ফুটবল দল ১-০ গোলে খর্ণিয়া ইউনিয়ন ফুটবল দল কে পরাজিত করে বিজয়ী হন। ম্যান অফ দ্যা ম্যাচ হন সাঈদুর রহমান। খেলা পরিচালনা করেন মোশারফ হোসেন। সহকারী ছিলেন মঞ্জুরুল ইসলাম ও মুক্তার হোসেন। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, বাসার শেখ ও নাসির উদ্দিন। মাঠের চারপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপ¯ি’ত থেকে খেলা উপভোগ করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। খেলা শেষে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, প্রভাষক প্রণব ঘোষ বাবলু, মিলন কান্তি মল্লিক, খান আঃ রাজ্জাক, নওশের বাগাতি,
অধ্যাপক সুশীল কুমার মন্ডল, শিবপদ গোলদার, আসাদুজ্জামান আসাদ, কামরুজ্জামান টিপু, অশোক দেবনাথ, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, মহসীন শেখ, রবিউল ইসলাম, দেবব্রত সরদার, সরদার শফিউল্লাহ, খান দেলোয়ার হোসেন, গনেশ মন্ডল,শুভংকর রায়, আশীষ কুমার পাল প্রমূখ।
ঝিনাইদহে আত্মহত্যা প্ররোচণা মামলায় যুবকের ৭ বছরের কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার প্ররোচণা মামলায় তাহাবুর রহমান নামের যুবকের ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। একই সাথে ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। দন্ডিত তাহাবুর রহমান কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানায়, কামারাইল গ্রামের মাদ্রাসা ছাত্রী শিরিনা খাতুনকে উত্যক্ত করত একই গ্রামের তাহাবুর রহমান। ২০০৭ সালের পহেলা আগস্ট বাড়ির পাশের নদীতে গোসল করতে যাওয়ার সময় তার সম্ভ্রমহানি ও লাঞ্ছিত করে তাহাবুর রহমান। এই অপমান সইতে না পেরে পরেরদিন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে শিরিনা খাতুন। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তাহাবুর রহমানকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে শিরিনা পিতা আখের আলী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার এ মামলায় রায় ঘোষনা করেন। রায় ঘোষণার সময় দন্ডিত তাহাবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে দিবসের উদ্বোধন করা হয়। সেখানে গাছের চারা রোপন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় যুব উন্নয়নের উপপরিচালক মোঃ রিয়াজুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দীক, জেলা সমাজ সেবার কার্যলয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রশিক্ষণ গ্রহণ করে উদ্ভাবনী ও উৎপাদনমুখী কর্মে যাওয়ার জন্য যুবদের আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
ঝিনাইদহে বিএনপির নেতা মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ইন্তেকাল
ঝিনাইদহ প্রতিনিধি-
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মশিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মঙ্গলবার বেলা ১২ টা ৫ মিনিটে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ছোঁয়া ইসরাইল তাকে মৃত ঘোষণা করে। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মসিউর রহমান ঝিনাইদহ-২ আসনে ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। সর্বশেষ ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ ৩০ বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন। বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহ বয়েজ স্কুল মাঠে ১ম জানাজা পরে যহরবাদ নিজ গ্রামে ২য় জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
ঝিনাইদহে জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে জেলা জাসদের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে পোস্ট অফিস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ মনোয়ার হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আখতার বাবু, সহ-সভাপতি এ্যড. আসাদুজ্জামান আব্দুল জলিল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক শাহানুর আলম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান উজ্জল, কেন্দ্রীয় ছাত্রলীগেরসহ সম্পাদক বিদুৎ হোসেনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
শিশুদের কোভিড-১৯ (দ্বিতীয় ডোজ) ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এডভোকেসি সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর এলাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ (দ্বিতীয় ডোজ) ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এডভোকেসি সভা মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ও সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের কারণে দেশবাসী করোনা ভাইরাসের মহামারী থেকে মুক্ত হতে চলেছে। কিন্তু এখনো এই রোগে কারো কারো সংক্রামিত হতে দেখা যাচ্ছে। তাই শিশুসহ সকল বয়সী মানুষকে আশঙ্কা মুক্ত রাখতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাস নির্মূলের পাশাপাশি খুলনাকে ডেঙ্গু মুক্ত রাখতে স্বাস্থ্য বিভাগকে তৎপর থাকতে হবে। কেননা ইতোমধ্যে ডেঙ্গুর কারণে দেশে কয়েকজনের মৃত্যু ঘটেছে। সিটি মেয়র কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এবং খুলনার সিভিল সার্জন কার্যালয়কে ডেঙ্গু ও করোনা নিরাময় কার্যক্রম জোরদারকরণের আহবান জানিয়ে বলেন এই দু’টি সংক্রামক ব্যাধি থেকে আমরা যে কোন মূল্যে খুলনাকে মুক্ত রাখতে চাই। এ জন্য জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এস,এম খুরশীদ আহম্মেদ টোনা, মোঃ আনিছুর রহমান বিশ^াস, মোঃ হাফিজুর রহমান মনি, কাজী আবুল কালাম আজাদ বিকু, আলহাজ¦ ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কণিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. অপর্ণা বিশ^াস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ নূরুল ইসলাম, ইউনিসেফ-এর হেলথ অফিসার ডা. এস এম নাজমুল আহসান, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।
কর্মসূচির আওতায় ১লা নভেম্বর থেকে মহানগরীর ৪’শ ৬৭টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কমিউনিটি পর্যায়ের ৬৮ হাজার ৮’শ ৪ জন শিশুকে ফাইজার কমিরন্যাটি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।
৪০ বাংলাদেশী জেলেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ
নিজস্ব সংবাদদাতা
গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় ভারতে আটক ৪০ জন বাংলাদেশী জেলেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
৭২ দিন আটক থাকা ৪০ জন জেলেকে মংগলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুুলিশ। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহন করেছে ভারতীয় পুলিশের কাছ থেকে।
বেনাপোল ইমিগ্রেশন পৃুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালি বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানে মাছ ধরার বেশ ক’টি ট্রলার ডুবে যায়। ট্রালারের জেলেরা সমুদ্রে ভাসতে ভাসতে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় প্রবেশ করে। ভারতীয় সীমাšত রক্ষী বাহিনী সে সময় তাদের আটক করে। ৭২দিন আটক থাকার পর আইনি প্রক্রিয়ায় শেষে আজ তাদের দেশে ফেরত আনা হয়েছে। ইতিমধ্যে ইউনুছ আলী নামে একজন জেলের মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মো¯তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনার পরপরই জেলেদের ফিরিয়ে আনতে আমি একাধিকবার ভারতে গিয়েছি। ভারতের একটি আশ্রয় কেন্দ্রে ৪০ জন জেলে আটক রাখা হয়। ইমিগ্রেশনের কাছ থেকে জাস্টিজ কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের আনুষ্টানিকভাবে গ্রহন করে প্রত্যেকের সজনদের কাছে ফেরত পাঠিয়েছে।
কেশবপুরে বন্ধু’র জন্মদিনে মদ্যপানে ২ যুবকের মৃত্যু:জন্মদিন পালনকারী হাসপাতালে ভর্তি
কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে বন্ধু’র জন্মদিন পালন করতে এসে মদ্যপানে ইন্দ্রজিৎ বাইন (২০) ও রনি বিশ্বাস (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। অপর জন্মদিন পালনকারী বন্ধু কৃষ্ণ সরকার (১৭) মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিচরণপুর গ্রামে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত ইন্দ্রজিৎ এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর (শনিবার) উপজেলার কালিচরণপুর গ্রামের প্রতাপ সরকারের ছেলে কৃষ্ণ সরকার (১৭) এর জন্মদিন ছিলো। তার জন্মদিন পালনের জন্য দুই বন্ধু একই গ্রামের রনজিত বাইনের ছেলে ইন্দ্রজিৎ বাইন (২০) ও মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (১৮) বাড়িতে আসেন। কৃষ্ণ সরকারের জন্মদিন পালন উপলক্ষে বন্ধুরা সবাই আনন্দ উল্লাসে মেতে উঠতে কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে মদপান করে। মদপান করা শেষে সকলেই যার যার বাড়ি ফিরে যায়। মদপানের কারণে বাড়ি ফিরে সবাই অসুস্থ হয়ে পড়ে। এমতাবস্থায় ইন্দ্রজিৎ বাইনকে স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করেন পরিবারের লোকজন। পরবর্তীতে ৩১ অক্টোবর (সোমবার) বিকেলে ইন্দ্রজিৎ এর অবস্থা আশঙ্কা জনক হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে নওয়াপাড়ার পায়রা নামকস্থানে পৌঁছালে মারা যায়। মনিরামপুর উপজেলার রনি বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর (সোমবার) দুপুরে রনি বিশ্বাস মারা গেছে। রনি বিশ্বাসের মৃত্যুর বিষয়টি মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায় নিশ্চিত করেন এবং অসুস্থ কৃষ্ণ সরকারকে (১৭) পরিবারের লোকজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই কৃষ্ণ চিকিৎসাধীন রয়েছেন।এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, মদ্যপানে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগ
কালীগঞ্জ প্রতিনিধিঃ
খাবারের প্রলোভনের ফাঁদে ফেলে ফুটবল খেলা দেখাতে নিয়ে একাধিক সহিংস মামলার আসামি জামায়াত নেতা লম্পট রুহুল আমিন মোড়লের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর১ ছাত্রকে আম বাগানে নিয়ে উপর্যপুরি বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। বলাৎকার ও পাশবিক নির্যাতন শেষে শিশুটি ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে হত্যার ভয় দেখিয়ে কাউকে বলতে নিষেধ করে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল ময়দানে রবিবার (৩১ অক্টোবর) ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে মাঠের পূর্ব পাশের আম বাগানে ফেলে এই বলাৎকারের ঘটনা ঘটে।
বলাৎকারের শিকার রাকিবুল হাসান মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীর ছাত্র এবং মুকুন্দ মধুসূদনপুর গ্রামের সৌদি প্রবাসী শেখ আব্দুস সাত্তারের পুত্র। একাধিক বলাৎকারক জামায়াত নেতা লম্পট রুহুল আমিন মোড়ল( ৫৬) মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত কেতাব আলী মোড়লের পুত্র।
এর আগেও সে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী রাকিবুল হাসান সাংবাদিকদের জানায় রবিবার বিকালে পারুল গাছা মাঠে ফুটবল খেলা ছিল।
স্কুল থেকে বিকালে বাড়ি ফেরার পথে রুহুল আমিন চাচা আমাকে ফুটবল খেলা দেখাতে নিয়ে যাবে বলে অনেকগুলো খাবার কিনে দেয়। এবং বলে তাড়াতাড়ি বাড়ি যেয়ে স্কুল ব্যাগ রেখে স্কুল ড্রেসে চেঞ্জ করে চলে এসো। আমি বাড়ি থেকে আসলে আমাকে তার মোটরসাইকেলে উঠিয়ে পারুলগাছা ফুটবল মাঠে নিয়ে লোকের ভিড় দেখে আমাকে একটি গাছে উঠিয়ে দেয়।
খেলা শেষ হওয়ার পরে সন্ধ্যার সময় মাঠের পূর্ব পাশে আম বাগানে নিয়ে মুখ চেপে ধরে প্যান্ট খুলে আমাকে খারাপ কাজ করে। ওই সময় আমি যন্ত্রণায় ছটফট করলে সে আমাকে মুখ চেপে ধরে কাউকে কিছু না বলার জন্য হত্যার ভয় দেখিয়ে তার মোটরসাইকেলে নিয়ে রাতে আমার বাড়ির পাশে নামিয়ে দিয়ে চলে যায়। বাড়ি যেতে রাত হওয়ায় আমার মা (ফাতেমা খাতুন) আমাকে কোথায় গিয়েছিলাম জিজ্ঞাসা করলে আমি প্রথমে ভয়ে এবং যন্ত্রণায় কিছু বলিনি পরবর্তীতে আমার এক সহপাঠীর নিকট হতে মা জানতে পেরে আমাকে ধমক দিলে আমি সমস্ত ঘটনা মাকে খুলে বলি। এ প্রসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর মা ফাতেমা খাতুন সাংবাদিকদের জানায় স্কুল হতে বাড়ি এসে কাউকে কিছু না বলে দ্রুত বাড়ি হতে বেরিয়ে যায়। পরে অনেক রাত হওয়ায় খোঁজাখুঁজির পর্যায়ে তার সহপাঠ শিহাব জানায় রুহুল আমিন চাচার সঙ্গে খেলা দেখতে গেছে।
তখন বিষয়টি সন্দেহ হয় তার মুখ থেকে ঘটনা শুনে ওই রাতেই আমরা চেয়ারম্যানের বাড়িতে যাই। চেয়ারম্যান বাড়িতে না থাকায় আমরা ফেরত আসি। সকালে চেয়ারম্যানের নিকট গেলে তিনি বিষয়টি তার ভাই একাধিক সহিংস মামলার আসামি নূর মোহাম্মদ কে সন্ধ্যার মধ্যে মীমাংসা করে দিতে বলেন। ওই সময় আমরা নূর মোহাম্মদের নিকট বিচার পাবনা বলে চলে আসি। এরপর হতে রুহুল আমিনের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে বাড়ি পাহারা দিয়ে রেখেছে যাতে করে আমরা থানায় না যেতে পারি। এ প্রসঙ্গে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি তার ভাই নুর মোহাম্মদকে বিষয়টি দেখতে বলেছি না হলে আইনের আশ্রয় নিতে বলেছি। অভিযুক্ত বলাৎকারক লম্পট রুহুল আমিনের নিকট জানতে চাইলে তিনি ঘটনাটি স্বীকার করে এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য সাংবাদিকদের নিকট অনুরোধ জানান। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। ২০১৩ সালে বাড়িঘর, দোকানপাট পেট্রোল দিয়ে জালানো সহ একাধিক সহিংস মামলার আসামি এই লম্পট রুহুল আমিন। এছাড়াও তার পুত্র জমায়েত নেতা নেতা মাওলানা আশরাফুল ইসলাম আওয়ামী লীগ ও মানবাধিকার কর্মী মোসলেম উদ্দিন কে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে। যে কারণে তাকে যৌথ বাহিনীর সদস্যদের ক্রসফায়ারে নিহত হয়। এলাকাবাসী লম্পট রুহুল আমিনকে গ্রেফতারের জন্য থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
কেশবপুরে জাতীয় যুব দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, বাবুর আলী গোলদার, সুুফয়া খাতুন শিখা, নাজমূল হুসাইন প্রমুখ।
কুয়েটের ভাইস-চ্যান্সেলর এর সাথে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর, জেলা ও খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দ।
০১ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর, জেলা ও খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালীণ সময়ে খুলনা মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার মাহবুবুর রহমান, মহানগর ডেপুটি কমান্ডার মুন্সি আইয়ুব আলী, সহকারী কমান্ডার ইজ্ঞিঃ আব্দুর জব্বার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোল্লা মুজিবর রহমান, মোঃ আলেক শেখ, মোঃ আলী আজগর , মল্লিক মাহাতাব উদ্দিন, মোঃ নজরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, আমারা মুক্তিযুদ্ধের আদর্শের সোনার বাংলা দেখতে চাই। আমাদের প্রত্যেককে তার অবস্থান থেকে সোনার বাংলা গড়তে কাজ করতে হবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি”।
শিল্পীর সৃষ্টি মনন ও সভ্যতাকে আলোকিত করে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের উদ্যোগে ‘কোমল ও কঠিন’ শীর্ষক ৫ দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, যেকোনো কর্মশালার মাধ্যমে নতুন কিছু জানার সুযোগ হয়। ভাস্কর্য ডিসিপ্লিন যে উদ্যোগ নিয়েছে তাতে শিক্ষার্থীরা এ কয়দিনের নতুন কিছু শিখতে পারবে। তাদের ভুল-ত্রুটিগুলো সংশোধিত হবে। তিনি আরও বলেন, ভাস্কর্যশিল্প ত্রিমাত্রিক সৃষ্টিশীলতাকে ক্যানভাসে ফুটিয়ে তোলে। শিল্পীর দৃষ্টিভঙ্গি আর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি এক নয়। শিল্পীর সৃষ্টিশীলতার আবেদন অত্যন্ত গভীর ও ব্যাপক। যা সময় ও কালকে প্রতিনিধিত্ব করে। শিল্পীর সৃষ্টি সভ্যতা ও মানব মননকে আলোকিত করে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল ইতোমধ্যেই দেশে একটি অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে সৃষ্ট শিক্ষা ও গবেষণার অন্যরকম আবহ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন এবং এক্ষেত্রে শিক্ষকদের প্রচেষ্টার প্রশংসা করেন। পরে তিনি ক্যানভাসে সুন্দরবনের একটি বৃক্ষ এঁকে এই কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক খ্যাতনামা ভাস্কর অলোক রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষক মো. শেখ সাদী ভূঁইয়া। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণকাজ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
০১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ভিত্তির মাটি কাটার মধ্য দিয়ে এ নির্মাণ কাজ উদ্বোধন করেন। পরে উপাচার্য নির্মাণাধীন সুলতানা কামাল জিমনেশিয়াম ও দশতলা জয়বাংলা একাডেমিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নির্মাণকাজের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।
বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণের চুক্তিমূল্য ১ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকা। চলতি অর্থবছরের মধ্যে এই উপকেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে খুবি কর্তৃপক্ষের বক্তব্য
খবর বিজ্ঞপ্তি
০১ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে ‘খুবি কনসার্টে মাদকের ছড়াছড়ি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এ ব্যাপারে তৎপর। তারপরও গত ২৯ অক্টোবর বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে যে কনসার্ট অনুষ্ঠিত হয় সেখানে বিপুল সংখ্যক বহিরাগত দর্শক (আনুমানিক ১২ হাজার) প্রবেশ করে এবং এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে ফেলে। ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর, ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী, পুলিশ ও আয়োজক কমিটির তৎপরতায় যাদেরকে মাদকসহ আটক করা হয় তার বেশিরভাগই বহিরাগত। তবে বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী যারা আয়োজক কমিটির সদস্য ধূমপানরত অবস্থায় থাকায় সন্দেহের উদ্রেক হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ হিসেবে শো-কজ করে। বহিরাগতদের পুলিশে সোপর্দ করা হয়।
প্রকাশিত সংবাদে বহিরাগতদের সাথে খুবি শিক্ষার্থীদের জড়িয়ে মাদকের ছড়াছড়ি এবং বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা উদ্ধারের যে তথ্য পরিবেশন করা হয়েছে তা ঐ দিনের ঘটনার প্রতিফলন নয়। শিক্ষার্থীদের একটি সফল আয়োজনে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় সাংবাদিকদের প্রকাশিত সংবাদের গুরুত্ব দিয়ে থাকে। তবে প্রকাশিত সংবাদে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে বহিরাগতদের সাথে খুবি শিক্ষার্থীদের জড়ানোর ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য অধিকতর যাচাই করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
নর্দান ইউনিভার্সিটি খুলনার ফল-২০২২ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ফল-২০২২ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত।
নর্দার্ন এডুকেশন গ্র“পের চেয়ারম্যান ও নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল−াহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির বাংলাদেশের রেসিডেন্ট ডিরেক্টর ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা ড. শ্যামা প্রসাদ ব্যাপারি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত বলেন, “বর্তমান পৃথিবী একটি গে−াবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করা এখন অনেক সহজ হয়ে গেছে প্রযুক্তির উৎকর্ষতার জন্য। তাই বৈশ্বিক বাজারে টিকে থাকতে এখন শিক্ষার্থীদের প্রয়োজন বাস্তবমুখী জ্ঞান। সেক্ষেত্রে নর্দান ইউনিভার্সিটি খুলনা ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সম্মিলিতভাবে দক্ষ নাগরিক তৈরিতে কাজ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আশিকুদ্দিন মো. মারুফ, এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের ফল-২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া সাড়ে চারশতাধিক নবীন শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার তালায় গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালার কেসমতঘোনা গ্রামে শশুরবাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গৃহবধু পিয়া বেগম (২৪) এর লাশ উদ্ধার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ-ওসি রেজাউল করিম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পিয়া বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কেসমতঘোনা গ্রামের হাসেম সরদারের ছেলে তথা পিয়ার স্বামী জাহিরুল ইসলাম সরদার পুলিশকে জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছে। কিন্তু বিষয়টি আত্মহত্যা না হত্যা তা উদঘাটনে পুলিশ অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তালা থানা পুলিশ। এদিকে লাশের প্রাথমিক সুরতহাল শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব হুমকির মুখে খাঁনজাহান আলী বিমান বন্দর
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার খাঁন জাহান আলী বিমান বন্দরসহ বেশ কিছু এলাকায় একাধিক মিনি ড্রেজার দিয়ে অবৈধ ভাবে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে, মামলা করে ও বালু খেকোদের কোন ভাবেই লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও বালু উত্তোলন করা হচ্ছে। খাঁন জাহান আলী বিমান বন্দরসহ বেশ কয়েকটি এলাকায় মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় নির্মানাধীন খাঁন জাহান আলী বিমান বন্দরসহ এই জনপদের অধিকাংশ এলাকা হুমকির মুখে পড়েছে। আর এই বালু উত্তোলন করে একটি মহল হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া চন্দ্র মহলের উত্তর পাশে গোলবুনিয়া নামক একটি খালে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে, মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আশে পাশের বিভিন্ন নীচু জমি, ডোবা, পুকুর, নালা, রাস্তা-ঘাট, বাড়ি-ঘরের চারপাশ ভরাট করা হচ্ছে। দুরত্ব ভেদে উত্তোলন করা প্রতি ঘনফুট বালু ৬ টাকা থেকে ১০-১২ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এভাবে হোগলডাঙ্গার আইয়ুব পাটয়ারী, হাতিরবেড়র আল আমীন, গিলাতলার তেঘরিয়ার বিলে ও শ্রীফলতলা পূর্বপাশের বিলে ড্রেজার বসিয়ে ইচ্ছামত বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে ১০ দিন পূর্বে শোলাকুড়ার আজমাইন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাইনতলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহশীলদার পলাশ কুমার দাস। আজমাইন নামের ওই ভূমিদস্যুর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার মামলা চলাকালিন অবস্থায় অবৈধ মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট তহশীলদার নোটিশ করতে গেলে তাকে মারপিট, সরকারি কাজে বাধা দান ও হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করেন ওই আজমাইন। অভিযোগের বিষয় আজমাইনের নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
এনামুল হোসেন নামের এক ইউপি সদস্য বলেন, বিমান বন্দরে মাটি ভরাটের জন্য ভোলা নদী ও তার আশেপাশে ব্যাক্তিগত জমিতে পাশাপাশি ৬টির মতো ড্রেজার বসিয়ে দেদারছে বালু উত্তোলন করা হচ্ছে। রামপাল সদরের সিকি এলাকার বাসিন্দা মো. ফরিদ উদ্দিনের তত্ত্বাবধানে ওই বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার অন্তত ৫/৬ টি গ্রামের মানুষ ঝুকির মধ্যে রয়েছে। যে কোন সময় ভুমি ধস হলে বাড়ি ঘরের পাশাপাশি বিমান বন্দর এলাকায় ব্যপক ক্ষতি হতে পারে।
এ ব্যপারে স্থানীয় ভাবে দায়িত্বে থাকা সিভিল এভিয়েশনের প্রকৌশলী তুষার বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফরিদ সিভিল এভিয়েশনের কোন লোক নয়। সে একটা ধোকাবাজ লোক। তাকে বিমান বন্দর এলাকা থেকে বের করে দেয়া হয়েছে। সে দীর্ঘদিন ধরে সিভিল এভিয়েশনের লোক পরিচয় দিয়ে বিমান বন্দর এলাকার সম্পদ লুটেপুটে খাচ্ছে। সে এখন বালি ভরাটের কাজ করছে বলে শুনেছি। সরকারি নদী থেকে বালি তোলার কথা নয়। সে নদী থেকে বালু উত্তোলন করলে সেটা বেআইনি।
ফরিদ উদ্দিনের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, তিনি জানান প্রতিফুট বালি ৬ টাকায় উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কাছে জমির মালিকদের পক্ষ থেকে দরখাস্ত দেয়া হয়েছে। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভুমি) ও স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বালু উত্তোলন করতে বলেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন (জেড) বলেন আমার জানা মতে সরকারি ভাবে প্রতি ঘনফুট মোটা দানার বালু ২৬ টাকায় কিনে তা দিয়ে ভরাট করার কথা রয়েছে। তা না করে সরকারি নদী-খাল ও ব্যাক্তিগত জমি থেকে ঠিকাদার ফরিদকে দিয়ে মাত্র ৬ টাকায় প্রতি ঘনফুট বালু উত্তোলন করছে। প্রতি ঘনফুট বালুতে ২১ টাকা মুনাফা নিচ্ছে ফরিদ। তিনি আরও বলেন নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম বলেন একটা পক্ষ জেলা প্রশাসকের অনুমতি আছে এমন মিথ্যা কথা বলে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে তা বন্ধ করা হয়েছে। এখন কোথাও উত্তোলন হলে ব্যবস্থা নেয়া হবে। সহকারি কমিশনার (ভুমি) শেখ সালাউদ্দিন দিপু বলেন মাত্র কয়েকদিন আগে ওই এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৪/৫ টি ড্রেজার ভেঙ্গে দেয়া হয়েছে। আবারো অবৈধ বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
উল্লেখ্য সরকারি ভাবে মিহি দানার বালু দিয়ে ভরাটের কোন নিয়ম না থাকলেও .০৮ এফএম মিহি দানার বালু মাটির নীচ থেকে উত্তোলন করে তা দিয়ে ভরাট করা হচ্ছে। এ দানার বালু বৃষ্টি হলেই ধুয়ে যায়। নাম প্রকাশ না করে বিমান বন্দর নির্মান প্রকল্পের একজন কর্মকর্তা বলেন কাচা মাটির উপরে সীমানা প্রাচীর নির্মান করে সেই প্রাচীরের কাছ থেকে বালু উত্তোলন করায় প্রাচীর ঝুকির মধ্যে পড়তে পারে।
জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন রামপালে কোন বালু মহল নেই। কোন ইজারাও হয়নি। কাউকে বালু উত্তোলনের অনুমতিও দেয়া হয়নি। আপনারা অবৈধ বালু উত্তোলনকারিদের তথ্য দিন এবং তাদের বিরুদ্ধে লিখুন। আমরা ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত রেখেছি।
সাইফুল- তারা পরিষদের মনোনয়ন পত্র দাখিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত এড: মো: সাইফুল ইসলাম-এড:এস.এম তারিক মাহমুদ তারা পরিষদের মনোনয়ন পত্র মঙ্গলবার দুপুর ১২টার সময় খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ কক্ষে নির্বাচন কমিশনের কাছে দাখিল করার হয়। উক্ত মনোনয়ন পত্র দাখিল করার পূর্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন এড: কাজী বাদশা মিয়া এবং সঞ্চালনা করেন এড: মো: সাইফুল ইসলাম। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন এড: কাজী আবু শাহিন, এড: সুজিত কুমার অধিকারী, এড: রবীন্দ্রনাথ মন্ডল, এড: আহমেদ উল্লাহ পিলু, এড: পারভেজ আলম খান,এড: সরদার আনিছুর রহমান পপলু, এড: মো: আইয়ুব আলী শেখ, এড: এনামুল হক, এড:নবকুমার চক্রবর্তী, এড: এস,এম তারিক মাহমুদ তারা, এড: বিজন কৃষ্ণ মন্ডল, এড:কে,এম ইকবাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন এড: ফরিদ আহমেদ, এড: নিমাই রায়, এড: চিত্তরঞ্জন, এড:নিরঞ্জন ঘোষ, এড: সমর চন্দ্র মন্ডল, এড: সমীর ঘোষ, এড: কাজী আহাদ, এড: কৃষ্ণ কুমার দত্ত, এড: শাকেরিন সুলতানা, এড: আনোয়ারা মমতাজ আন্না, এড: রোজিনা খাতুন,এড: রেহেনা চৌধুরী, এড: শাহানারা ফেরদৌস, এড: জাহাঙ্গীর, এড: ইলিয়াস,এড: মোফাজ্জেল বন্দ, এড: শামীম মোশারফ, এড: এস,এম সাজ্জাদ আলী, এড: শিকদার হাবিবুর রহমান, এড: সেলিনা আক্তার পিয়া, এড:আশিষ ঢালী, এড: জহিরুল ইসলাম পলাশ, এড: আলামিন উকিল, এড:কামাল এড: প্রবীর সানা,এড: আক্তারুজ্জামান জীবন, এড: আরিফ মাহমুদ লিটন, এড: আহসান হাবিব, এড: সেলিম রশিদ, এড:জেসমিন পারভিন জলি, এড:আশরাফ আলী পাপ্পু, এড: রথীন্দ্রনাথ সরদার, এড: আব্দুল জলিল, এড: মোল্যা মতিয়ার, এড: নজরুল ইসলাম, এড: মেহেদী হাসান এবং সাইফুল তারা পরিষদ সমর্থিত প্রার্থী এড: কে,এম মিজানুর রহমান, এড: শিরিন আক্তার পপি, এড: তমাল কান্তি ঘোষ,এড: কাজী সাইফুল ইসলাম, এড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন,এড:খাদিজা আক্তার টুলু, এড: প্রজেশ রায়, এড: সাবিরা সুলতানা হ্যাপি, এড: সরদার আশরাফুর রহমান দিপু, এড: এস,এম আব্দুস সাত্তার,এড: মো: মনিনুর ইসলাম মনির, এড: ওমর ফারুক রনি সহ খুলনা জেলা, মহানগর ও সদর থানার বহু নেতা নেতৃবৃন্দ ।
নড়াইলে সাহিত্য মেলার উদ্বোধন
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে দুই দিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। সাহিত্য মেলা উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি আনন্দ র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মনিরুল আলম। জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ রবিউল ইসলাম, পৌরমেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ আরো অনেকেই। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিতর ঘটনায় হারাণ সাধু আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় সাংবাদিক ইমরান হোসেনের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী প্রকৃতির মুদি দোকানী হারাণ সাধু। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টার সময় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিক ইমরান হোসেন তালা সদরের রহিমাবাদ গ্রামের বাসিন্দা। স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্বরত। হামলাকারী হারাণ সাধু তালা সদরের মৃত. ললিত সাধুর ছেলে। সে হার্ডওয়ার ব্যবসায়ী।হামলার সময় ঘটনাস্থলে থাকা অপর পার্থ প্রদীপ মন্ডল জানান, হারাণ সাধুর দোকানের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সাংবাদিক সোহাগ হোসেন। এমন মুহূর্তে কোন কারণ ছাড়াই দোকানের পাশে যাওয়ার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে হারাণ সাধু। দোকান থেকে বেরিয়ে সোহাগ ও ইমরানের উপর হামলা চালায়। মারপিট শুরু করে। সাংবাদিক ইমরান হোসেনের গলা চেপে ধরে হত্যাচেষ্টা করে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হারাণ সাধুকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ।হামলার শিকার ইমরান হোসেন জানান, হারাণ সাধুর দোকানটি সরকারি জমির উপর। এ বিষয়ে তালা উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করে। একারণে সেই উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলা করেছিল হারাণ সাধু। তবে স্থানীয় প্রভাবশালীদের কারণে আইনগত ব্যবস্থাগ্রহণ থেকে সে যাত্রায় রক্ষা পায়। আজ কোন কারণ ছাড়াই আমাদের উপর হামলা করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। হামলাকারী সন্ত্রাসী প্রকৃতির হারাণ সাধুর দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি করছি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, সাংবাদিককে মারপিটের খবর পেয়েই হামলাকারী হারাণ সাধুকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শরণখোলায় সরকারি চাল মুজুদের অভিযোগে আটক দুই
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় আরাফাত স্টোর নামের একটি দোকান থেকে এক মেট্রিকটন সরকারি চালসহ দুই জনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার সকালে উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের দাবী ইউনিয়ন পরিষদের উপকারভোগীদের কাছ থেকে বিভিন্ন সময় চাল কিনে মজুদ করেছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় আরাফাত স্টোরের অভিযান পরিচালনা করে ২০ বস্তায় এক মেট্রিকটন চাল জব্দ করা হয়। জব্দ করা চাল মজুদ করার অভিযোগে ধানসাগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপন ও আরাফাত স্টোরের মালিক মোঃ কামাল হোসেনকে আটক করা হয়। আরাফাত স্টোরের মালিক মোঃ কামাল হোসেন ওই চাল গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপনের কাছ থেকে কিনেছেন বলে স্বীকার করেছেন। এদের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল হক বাদী হয়ে শরণখোলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপন বলেন, তিনি বিভিন্ন সময় জেলে, ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন উপকারভোগীদের কাছ থেকে অল্প অল্প করে চাল কিনে মজুদ করে আরাফত স্টোরের মালিকের কাছে বিক্রি করেছি। উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে তিনি ছাড়া আরও অনেকে এই ব্যবসা করে থাকেন বলে জানান। ধানসাগর ইউপি চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম টিপু বলেন, উপকারভোগীদের চাল দেয়ার পরে তারা অনেক সময় স্থানীয়দের কাছে বিক্রি করে দেয়। গ্রাম পুলিশ সেভাবেই হয়তো চাল কিনে মজুদ করে ওই দোকানে বিক্রি করেছে। এখানে পরিষদের কোন প্রকার সম্পৃক্ততা নেই। শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, এব্যপারে সরকারি চাল অবৈধ মজুদের অপরাধে মামলার প্রক্রিয়া চলছে। ##
জাতীয় চার নেতা ও জেলহত্যা দিবস কাল
খবর বিজ্ঞপ্তি
৩ নভেম্বর জাতীয় চার নেতা ও জেলহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে- সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান। দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি, সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সকল সহযোগ্য সংগঠনের নেতাকর্মী এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের যথাসময়ে অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
আ’লীগ নেতা রুস্তুম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
খবর বিজ্ঞপ্তি
২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. রুস্তুম আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………….রাজেউন)। গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২ টা ৩০ মিনিটে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বাদ জোহর গল্লামারী বেগ স্কয়ারে অনুষ্ঠিত হয়। সেখানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার এবং জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদের পাশে যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য শোকাহতদের সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. শাহাজাদা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, তসলিম আহমেদ আশা, মুন্সি আইয়ুব আলী, সরদার আব্দুল হালিম, এস এম হাফিজুর রহমান হাফিজ, মোস্তফা আল মামুন প্রবাল, মরহুমের সন্তান ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে মো. রুস্তুম আলীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে আ’লীগ ও ছাত্রলীগের সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধন করেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহীদ সুজা, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাজাহান আলী ও দপ্তর সম্পাদক নির্মাল কুমার দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুমন কুমার ধর এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দাশ, যুগ্ম-আহবায়ক শেখ শরিফুল ইসলাম, ইউনিয়ন সভাপতি শেখ আছাবুর রহমান, সাঃ সঃ শেখ আসাদুজ্জামান আসাদ ও যুবলীগ নেতা জয়দেব কুমার দে। সভা শেষে মোঃ হাফিজুর রহমান-কে সভাপতি ও হাওলাদার আসাদুজ্জামানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আ’লীগ ও মোঃ ইমদাদুল হক রকিকে-সভাপতি এবং এসকে মেরাব মাকতাদুর-কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড ছাত্রলীগের একটি কমিটি গঠন করা হয়।
বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে মাসিক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব উন্নয়নে মাসিক সভা সোমবার (৩১শে অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক বাদশা আলম, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুৃজ্জামান সোবহান, কোষাধক্ষ্য অমিত কর বিলাস, নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, মিজানুর রহমান মিঠু, বিপুল চন্দ্র দেবনাথ, সাধারন সদস্য মোঃ মাহাফুজুর রহমান, শক্তি নারায়ন দাশ ও সুমন কুমার পাল প্রমুখ। সভায় প্রেসক্লাব মিলনায়তনে আইপিএস স্থাপন, শীতকালিন ৮দলীয় ব্যাডমিল্টন প্রতিযোগীতার আয়োজন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিধান্ত গ্রহন ও তা দ্রুত বাস্তবায়নের উপর আলোকপাত করা হয়। ##
আড়ংঘাটায় যুবলীগ নেতা মো. আল-মামুন শেখের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
নগরীর আড়ংঘাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মো. আল-মামুন শেখ এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আড়ংঘাটা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আল-আমিন শেখ, সমাজসেবক মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য রাজু আহমেদ, পরিমল বাড়ৈ, ইউসুফ শেখ, মো. বনি শেখ, সেলিম ফরাজী, মো. বাতেন, সালাম, যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম, বিপ্লব, মোহাম্মদ সাদ্দাম, মো. আলামিন শেখ, মো. মেহেদী, মো. আরমান, রানা, শেখ তাসিন, আব্দুল্লাহ আল মর্তুজা প্রমুখ।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী যুবলীগ নেতা মো. আল-মামুন শেখ এর নামে যড়যন্ত্র করে মিথ্যা মামলা দেওয়ায় এর তীব্র প্রতিবাদ জানান। যারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান এলাকাবাসী।
বানীশান্তায় বালু ফেলা বন্ধ/স্থগিত করতে হবে-খুশী কবীর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নিজেরা করি’র সমন্বয়কারী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) সহ-সভাপতি খুশী কবীর বলেছেন, আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আহবাণ জানাচ্ছি প্রথমত তারা স্পষ্টভাবে ঘোষণা দিক বালু ফেলা বন্ধ কিংবা স্থগিত, দ্বিতীয়ত বালু ফেলার বিকল্প জায়গার ব্যবস্থার জন্য এলাকাবাসী ও আমাদের সাথে বসুক, আমরা বসতে রাজি আছি, আর তৃতীয়ত হলো বালু ফেলা একেবারেই স্থগিত করতে হবে। তিনি আরো বলেন, আমরা চিঠি দিয়ে বন্দরের কাছে তাদের সিদ্ধান্তও জানতে চেয়েছি। মঙ্গলবার রাত ৮টায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, নিজেরা করি, সম্মিলিত সামাজিক আন্দোলন, ব্রাক, এএলআরডি, টিআইবি, আশক, ব্লাস্ট, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, ক্লীন, বানীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সম্মিলিত সামাজিক আন্দোলন’র অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এএলআরডি’র শামসুল হুদা, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ, বাপা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ, ব্লাস্ট’র অশোক মন্ডল, বানীশান্তা কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন।
উল্লেখ্য, মোংলা বন্দরের ইনারবার ড্রেজিংয়ের বালু খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায় হুকুমদখলকৃত ৩শ একর জমিতে ফেলার বিরোধিতা করে এলাকাবাসীর সাথে এক মত পোষণ করে নানা কর্মসূচি পালন করে আসছেন নানা সংগঠন।
জাতীয় পার্টি খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি খুলনা মহানগর কমিটির পরিচিতি সভা গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. মহানন্দ সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা জাতীয়পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু। বক্তব্য রাখেন- জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এম হাদিউজ্জামান, খুলনা মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এ্যাড. অচিন্ত্য কুমার দাস, অধ্যাপক গাউসুল আযম ও আশরাফুল ইসলাম সেলিম, নগর জাতীয় পার্টি নেতা মল্লিক আসাদুুজ্জামান আছা, আঃ রাজ্জাক হাওলাদার, শাহ লায়েক উল্লাহ, তোবারক হোসেন তপু, মোঃ মাসুম হায়দার, এস এম আনিসুর রহমান, জি এম কাউসার আলী, শেখ দেলোয়ার হোসেন, কাজী হাসানুর রশীদ রাসেল, রাসেল হোসেন, কালা চাঁন, আঃ গফ্ফার মোড়ল, প্রিন্স হোসেন কালু, মাজহার জোয়ার্দার পান, অপূর্ব দত্ত নেকু, শহিদ হাওলাদার, সাহাবুদ্দিন, সাইফুল ইসলাম মোল্লা, মোস্তফা কামাল রিপন, এ্যাড. হাফিজুর রহমান শান্ত, গাজী খোকন, গাজী মোশাররফ হোসেন, জাহিদ হাওলাদার, আবু আসালাত মোড়ল, কামাল হোসেন সেন্টু, সাবেক কমিশনার নজরুল ইসলাম খান, আলমগীর হোসেন, রেজা মহসীন, এম এ রব প্রমুখ ।
সন্তানের জন্য ফের বিয়ে করলেন বাবা-মা
মাদারীপুর প্রতিনিধি
নিজ উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন করেছেন মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। গতকাল সোমবার রাতে এই বিয়ের আয়োজন করা হয়।
বিয়েতে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সরকারি কৌঁসুলি (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিংসহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট, আইনজীবীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মামলা সূত্রে জানা গেছে, তিন বছর আগে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খাগদী এলাকার কুদ্দুস সরদারের ছেলে মো. মিলন সরদারের সঙ্গে একই উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শওকত আলীর মেয়ে সুমি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পরে মিলন ও সুমির সংসারে এক ছেলে সন্তান জন্ম নেয়। তবে বিয়ের কয়েকমাস পর থেকেই মিলন ও সুমির পরিবারের মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়। পরবর্তীতে সুমি আক্তার বাদী হয়ে মাদারীপুর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ সময় মিলন রাগ করে সুমিকে তালাক দেন।
সুমির দায়ের করা মামলার সাক্ষী দিতে গতকাল আদালতে এসেছিল আসামি মিলন ও তার পরিবার। এ সময় মামলার বাদী সুমি ও তাদের একমাত্র সন্তানসহ পরিবারের লোকজন আদালতে উপস্থিত ছিলেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ছোট শিশু এজলাসের ভিতরে দৌড়াদৌড়ি করছিল। ম্যাজিস্ট্রেট শিশুর পরিচয় জানতে চাইলে সংশ্লিষ্টরা জানায়, ওই শিশু মামলার আসামি ও বাদীর ছেলে। এ সময় ম্যাজিস্ট্রেট মামলার বাদী ও আসামিকে সন্তানের কথা বিবেচনা করে সংসার করার পরামর্শ দেন।
পরে উভয়পক্ষের ভুল সংশোধন করে পুনরায় সংসার করবেন বলে আদালতকে অঙ্গীকারনামা দেন। এতে উভয় পরিবারের সম্মতিতে গতকাল রাতে পুনরায় পাঁচ লাখ টাকা দেনমোহরে মিলন ও সুমির বিয়ে করেন।
মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, ‘আদালত চলাকালে আমি জবানবন্দি নিচ্ছিলাম। তখন দেখলাম একটি শিশু এজলাসের ভিতরে দৌড়াদৌড়ি করছে। এ সময় পুলিশ সদস্যরা শিশুটিকে বের করে দিচ্ছিল। তখন আমি শিশুর পরিচয় জানতে চাইলাম। পরে জানতে পারলাম মামলার বাদী ও আসামির ছেলে। তখন বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে উভয় পরিবারের সম্মতিতে মিলন ও সুমির পুনরায় বিয়ে দেওয়া হয়।’
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনেই তাদের ভুল বুঝতে পেরেছেন। তাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণেই এমনটি হয়েছে। তাই তাদের সন্তানের কথা চিন্তা করে আবার তাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। এই বিয়েটি আমার কাজের জীবনের একটি ব্যতিক্রম বিয়ে।’
ডেঙ্গি জ্বরে জবি ছাত্রদল নেতার মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান (২৮) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমুর রহমান রোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোমান নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে। সে জবির প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়া রোমান ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে তিনি নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
সর্বশেষ গত ২৭ অক্টোবর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোমান গত শনিবার (২৯ অক্টোবর) ডেঙ্গি রোগের লক্ষণ নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রোববার ডেঙ্গিতে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নিজের ফেসবুক আইডিতে ‘জ্বর’ লিখে স্ট্যাটাস দেন রোমান।
এদিকে শেখ ফজলুল হক রোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান।
অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
ইবি প্রেস ক্লাবের সভাপতি হুরাইরা, সম্পাদক পাপ্পু
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু হুরাইরা সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মুতাসিম বিল্লাহ পাপ্পু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সাবেক সভাপতি একে আজাদ লাভলু ফল ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক কানন আজিজ।
পরে দুপুর ১টায় প্রেস কর্নারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
১৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রুমি নোমান (জাগো নিউজ), আহসান নাঈম (একুশে টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ) ও কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম (জনকন্ঠ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- সরকার মাসুম (যুগান্তর), তারিকুল ইসলাম (বাংলা নিউজ২৪), নুর আলম (একাত্তর পোস্ট), আবির হোসেন (ক্যাম্পাসলাইভ২৪), নাজমুল হোসাইন (বাংলা ট্রিবিউন)।
নির্বাচন পর্যবেক্ষক ও ফল ঘোষণা অনুষ্ঠানে- কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি নাছির উদ্দিন আল আজহারী, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. মতিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান, কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম, সম্পাদক ওয়ালিদ হাসানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদের ডিন ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










































