মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মণিরামপুর বাজারের আজমীর বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এই অভিযান চালান।
এসময় বেকারির মালিককে না পেয়ে ম্যানেজার বিপ্রজিৎকে তিন হাজার টাকা জরিমানা করেন তিনি। একই সময়ে দোকানের বাইরে পণ্য রেখে জনগণের চলাচল বাধাগ্রস্থ করায় বাজারের অলোক কুন্ডু নামে এক দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে হেলমেট ব্যবহার না করায় এক মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করেছে আদালত।
আদালতের বেঞ্চ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে সেনা সদস্যরাসহ আনসার-ভিডিপির ওয়ার্ড দল নেতা সুমন হোসেন উপস্থিত ছিলেন।











































