Home আঞ্চলিক চৌগাছার অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

চৌগাছার অপহরণকারী চক্রের সদস্য গ্রেফতার

5

যশোর অফিস

চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের আশরাফুল অপহরণ মামলার আসামি হানিফ ওরফে হানিফ ডাকাত‌কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

হানিফ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) এনামুল হক জানান, তথ্য প্রযুক্তির সহয়তায় বৃহস্পতিবার রা‌তে চুয়াডাঙ্গার দর্শনা শহরের ঋষিপাড়া এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, ‘হানিফ একজন কুখ্যাত ডাকাত। ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

ওসি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ ও ডিবি পু‌লি‌শ পরিচয় দিয়ে নিরীহ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

গত ২৭ জানুয়ারি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে অপহরণ করে নিয়ে যায়। পরদিন চুয়াডাঙ্গা শহর থেকে অজ্ঞান অবস্থায় চৌগাছা থানা পুলিশ আশরাফুলকে উদ্ধার করে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা করেন আশরাফুলের ছেলে সোহাগ।

যশোরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি

যশোর অফিস

গত ২৪ ঘণ্টায় যশোরে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যশোর থেকে পাঠানো ৪১ টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরের ৪১ টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগের দিন ২৭টি নমুনার মধ্যে একটি নমুনা পজেটিভ আসে।

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আশঙ্কাজনকহারে যশোরে করোনা রোগী শনাক্ত হয়। যাদের অধিকাংশের শরীরে কোন উপসর্গ নেই। সব মিলে এখন যশোরে করোনা রোগীর সংখ্যা ৫৬ জন।

যশোরে জব্দকৃত ৪ হাজার কেজি চাল ফেরত দিলো গোয়েন্দা পুলিশ

যশোর অফিস

যশোরে জব্দকৃত চার হাজার কেজি (৮০ বস্তা) চাল ফেরত দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। আদালতের নির্দেশে এই চাল ফেরত দেয়া হয়।

বৃহস্পতিবার আদালতের নির্দেশ পেয়ে শুক্রবার দুপুরে চাল ফেরত দেয়া হয়। এর আগে জব্দকৃত চালসহ রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামের দু’জনকে জামিন দেয়।

গত ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শানতলা এলাকার একটি গোডাউন থেকে ওই চালসহ ওই দুইজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুদের সময় শহরতলী শানতলা এলাকার একটি গোডাউন থেকে ওই জাল জব্দ করা হয়। অভিযানের জেলা প্রশাসন, গোয়েন্দা পুলিশ, কোতয়ালি পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অংশ নেয়। আটককৃতরা সেসময় চালের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে এ ঘটনায় মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। আদালত থেকে রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান জামিন পায়। বৃহস্পতিবার জব্দকৃত চাল ফেরত দেয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পেয়ে আমরা চাল ফেরত দিয়েছি। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।