Home আঞ্চলিক খুলনা নগর যুবদলের কর্মীসভা কাল: থাকবেন কেন্দ্রীয় সভাপতি সম্পাদক

খুলনা নগর যুবদলের কর্মীসভা কাল: থাকবেন কেন্দ্রীয় সভাপতি সম্পাদক

3

খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২৬ আগস্ট (শুক্রবার) যুবদলের কর্মী সভা সফলের লক্ষ্যে গতকাল বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ আগস্ট সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিতব্য খুলনা মহানগর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিতব্য কর্মীসভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু ও বিপ¬বী সাধারণ সম্পাদক  আব্দুল মোনায়েম মুন্না। কর্মীসভায় মহানগরীর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে সভাস্থলে উপস্থিত হয়ে কর্মীসভাকে আলোকিত করতে আহ্বান জানিয়েছেন মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
নগর যুবদলের সভাপতিও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন কর্মীসভায় করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। যুবদল নেতা সাইফুল ইসলাম সান্টু ও আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, মোঃ শাকির হোসেন, জাকির ইকবাল বাপ্পি, ফজলে বারী লিপন, আসাদুজ্জামান আসাদ, মঞ্জুরুল আলম সৌরভ, আলতাফ হোসেন, মাহাবুব হাসান বাবুল, খান ইমরান আহমেদ, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, হারুন-অর-রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, আমিন হোসেন মিঠু, জিএম তারেক, সাইফুল ইসলাম, এমএম জসিম, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহিন, সেলিম হোসেন, মাইনুদ্দিন নয়ন, জসীমউদ্দীন ডেবিট, মাহবুবুর রহমান মাহবুব, আলমগীর তালুকদার, খোরশেদ জাহান রানা, মহিবুল¬াহ, মিজানুর রহমান বাবু, ফারুক খান, শরিফুল ইসলাম অসীম, সোহেল রানা, ইয়ারুল ইসলাম সবুজ, ইসমাইল হোসেন বাদল, নাজমুল হোসেন বাবু, রুহুল আমিন, মিজানুর রহমান, সোহরাব হোসেন, আতিয়ার রহমানসহ সকল থানা ও ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।