Home খেলাধুলা কোচের সঙ্গে বাগদান, কে এই টেনিস সুন্দরী

কোচের সঙ্গে বাগদান, কে এই টেনিস সুন্দরী

7

স্পোর্টস ডেস্ক।।

নারী টেনিসে এক সময় নিয়মিত ছড়ি ঘুরিয়েছেন। ঐতিহ্যবাহী উইম্বলডন জিতেছেন দুবার। এবার সেই প্রিয় ইংল্যান্ড লন টেনিস ক্লাবে কোচ জিরি ভানেকের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন পেত্রা কিতোভা।

কিতোভার কোচ হিসেবে সাবেক টেনিস খেলোয়াড় ভানেক ২০১৬ থেকে কাজ করছেন। কোচ ও শিষ্যের মধ্যে এই সময়ই সম্পর্ক গড়ে ওঠে।

দু’জনের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের কথা জানিয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরী লিখেন, ‘সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে চাই। নিজের প্রিয় জায়গাতেই ভানেককে হ্যাঁ বললাম।’

জানা যায়, ডব্লুটিএ ক্রমতালিকায় ২১ নম্বরে থাকা কিতোভার সঙ্গে সম্পর্কের জন্য প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় দুই সন্তানের পিতা ভানেকের। আর কোচ হিসাবে ভানেককে বেছে নেওয়ার আগে কিতোভা সম্পর্ক ছিন্ন করেন হকি খেলোয়াড় রাদেক মেলডির সঙ্গে। অথচ ২০১৫ সালের ডিসেম্বরে মেলডির সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন কিতোভা।