
খুলনাসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ ১৭ অক্টোবর
ঢাকা অফিস
দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। আজ মঙ্গলবার এ ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। সংশ্লিষ্ট জেলা প্রশসকরা (ডিসি) এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) এই নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠানের দাবি জানিয়েছে। ইভিএমে হলে ভোটে অংশ নেবে না বলেও ইসিকে জানিয়েছে তারা।
মোংলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের নিয়ে কর্মশালা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের সার্বিক পরিস্থিতি ও অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস খুলনা অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে মঙ্গলবার সকালে শেহলাবুনিয়ার ক্যাথলিক মিশন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে বের হওয়া র্যালী ক্যাথলিক চার্চ এলাকা প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাতজাহান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ ও এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদারসহ অন্যান্যরা। এ কর্মশালায় এসডিডিবি প্রকল্পের সুবিধাভোগী নানা ধর্ম, বর্ণ ও বয়সের প্রায় ২ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সুবিধাভোগীদের মাঝে পুরস্কার ও সহায়তা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুর রহমানের ইন্তেকাল, জেলা নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য, দিঘলিয়া উপজেলার সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করেছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দিঘলিয়া উপজেলা চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় অংশ গ্রহণ করেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মলি¬ক, মনিরুল হক বাবুল, ইকবাল শরীফ, আরিফ হোসেন, মোজাম্মেল শরীফ, পারভেজ সাজ্জাদ বাবলা, সরোয়ার মোল¬া, নাজমুল হোসেন, কুদরতে ইলাহী স্পীকার, মিঠু মোল¬া, ফারুক হোসেন, জাকির গাজী, বেল¬াল মোল¬াসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মুসল¬ীবৃন্দ।
প্রবীণ বিএনপি নেতা আব্দুর রহমানের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল¬া খায়রুল ইসলাম, মোঃ রকিব মলি¬ক, মোস্তফাউল বারী লাভলু, মোল¬া মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, কেএম আশরাফুল আলম নান্নু, সামসুল আলম পিন্টু, মেজবাউল আলম ও এনামুল হক সজল প্রমুখ।
খুলনার দাকোপে শত শত কোটি টাকার বাঁধ নদীগর্ভে: দিশেহারা এলাকাবাসীর মানববন্ধন
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে শত শত কোটি টাকার বাঁধ নদীগর্ভে: দিশেহারা হয়ে এলাকাবাসীর মানববন্ধন। খুলনার উপকুলিয় উপজেলা দাকোপের গুনারী গ্রামের আদিত্য নারায়ন সরদার। ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে চলে গেছে তার বসত ভিটেসহ অর্ধশত বিঘা চাষাবাদের জমি। একই এলাকার নকুল চন্দ্র মন্ডল। নদী ভাঙনের কারণে দফায় দফায় বসত ভিটা বদল করে এখন মাথা গোজার মত নিজস্ব সম্পদ বলতে কিছু নেই। ভয়াবহ শিপসা এবং ঢাকী নদীর মোহনা গুনারী কালীবাড়ী এলাকার দীনেশ নারায়ন সরদার, ডাঃ মোশারফ হোসেন, প্রদীপ মন্ডল, আঃ রশিদ শেখসহ সেখানে বসবাসকারী সকলের কন্ঠে একই সুর। এক সময়ের সম্ভ্রান্ত পরিবার গুলো নদী ভাঙনে সব হারিয়ে এখন তারা নিঃস্ব প্রায়। সর্বহারা এসব মানুষেরা বাঁচার আকুতি নিয়ে চালিয়ে যাচ্ছে সংগ্রাম। ওই এলাকার নারী পুরুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে ভাঙন কবলিত এলাকায় দাঁড়িয়ে করেছে মানববন্ধন। তাদের ক্ষোভ নদীর গতি প্রকৃতি না বুঝে বিশ্ব ব্যাংক থেকে নেওয়া শত শত কোটি ঋণের টাকায় বাস্তবায়িত টেকসই বেড়ীবাঁধ কামারখোলা সুতারখালী ইউনিয়নবাসীর নিরাপত্তায় কোন কাজে আসেনি। বরং মেঘা প্রবল্পের নামে সরকারের বিশাল অর্থের অপচয় হয়েছে। যে কারণে দু’টি ইউনিয়নের সংগ্রামী মানুষেরা আগে নদী শাসন করে ভাঙন রোধে ডাম্পিং ব্যবস্থাসহ পরিকল্পিত ও নিরাপদ টেকসই বাঁধ নির্মানের দাবী জানিয়েছেন তারা। মঙ্গলবার বেলা ১২ টায় কালীবাড়ী ভাঙন এলাকায় দু’টি ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, আ’লীগনেত্রী জয়ন্তী রানী সরদার, শফিকুল ইসলাম আক্কেল, কবির হোসেন, গোলাপ হোসেন শেখ, আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য সুশান্ত কুমার ঢালী, শিক্ষক আদিত্য নারায়ন সরদার, মনিমোহন সরদার, মনিরুল শিকদার, দীনেশ নারায়ন সরদার, বিকাশ মিস্ত্রি, তন্ময় মন্ডল, রশিদ শেখ, রফিকুল ইসলাম, নয়ন শেখ, আশিকুর রহমান, নিমাই মন্ডল, মনিন্দ্র মন্ডল, জয়ন্ত মন্ডল, বিকাশ রায়সহ আরো অনেকে। মানববন্ধনে অংশ নেওয়া শত শত নারী পুরুষের দাবী একটাই, “আমরা বাঁচতে চাই”। জন্ম মাটিতে টিকে থাকতে তারা পাউবোর ৩২ নং পোল্ডার তথা কামারখোলা ও সুতারখালী ইউনিয়নে বিশ্ব ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋনের টাকায় নির্মিত টেকসই বাঁধের ভয়াবহ ভাঙন কবলিত গুনারী, কালীবাড়ী, নলিয়ান, জালিয়াখালী, কালাবগী, সুতারখালী, কালীনগর, জয়নাগর, কামারখোলা জোড়াগেট ডিএস-১ এলাকার ভাঙন রোধে কার্যক্রর ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। অন্যথায় দুৃ’টি ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষ আইলার মত ফের প্লাবিত হওয়ার ঝুকিতে আছে বলে তারা দাবী করেছেন।
ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল রক্ষার দাবি খুলনা বিএনপির
খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় শাসক দলীয় ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জমি, জলাভূমি ও বিলান জমি রক্ষার দাবি জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ আগস্ট) এক যুক্ত বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। গত ১৩ আগষ্ট ধারণকৃত এই ভিডিওতে দেখা গেছে, নগরীর রায়েরমহল বাঙ্গালবাড়ি এলাকার বাসিন্দা জনৈক মোঃ শাহজাহানের নেতৃত্বে কতিপয় শ্রমিক খুলনা সিটি কর্পোরেশনের রাযেরমহল ও ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মধ্যকার একটি খাল ঘিরে ফেলে ভরাটের উদ্যোগ নিচ্ছে। খালটি ডুমুরিয়ার অন্তর্গত হওয়ায় স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি তুহিন কেন কার নির্দেশে কাজ করা হচ্ছে জানতে চান? এ সময় প্রথমেই কেসিসির মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি খালেক সাহেব, পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার নাম উল্লেখ করেন। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগের নির্দেশে তিনি খাল দখলের কাজ করছেন। সোহাগ সাহেব তাকে বলেছেন, এই কাজে তার সাথে বাবুল রানা ভাই ও মেয়র সাহেব আছেন। চেয়ারম্যান তুহিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী ভূমির শ্রেণী পরিবর্তন আইন করে নিষিদ্ধ করেছেন। কোন বিলান জমি, খাল বালি দিয়ে ভরাট করা যাবেনা বলে নির্দেশ দিয়েছেন। সেই আইনের লঙ্ঘন করে কেন কাজ করা হচ্ছে, এর কোন সদুত্তর দিতে পারেননি উক্ত শাহজাহান।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, গায়ের জোরে নিশিরাতের ভোটের মাধ্যমে নানা অপকৌশলে দীর্ঘ ১৪ বছর রাষ্ট্রক্ষমতা দখলে রাখা আওয়ামী লীগের অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, দখলবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য দেশকে এক নারকীয় পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছে। বিদেশের বেগম পাড়ায় হাজার হাজার কোটি পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে চলেছে দেশ। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দেওয়ার বিবরণ এই অবৈধ সরকারের মন্ত্রী জনসম্মুখে ফাঁস করে দিয়েছেন। ইতিহাসের নজিরবিহীন মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের চাপে পিষ্ট হচ্ছে সর্বসাধারণ। জ¦ালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন নেমেছে সর্বনিম্ন স্তরে। সরকার বাধ্য হয়েছে অফিস আদালত ও স্কুল কলেজের সময়সীমা কমাতে। দখলদার আওয়ামী লীগ সরকার যে মুহুর্তে ব্যর্থতার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে, সেই সময়েও শাসক দলীয় লুটেরা নেতানেত্রীদের সর্বগ্রাসী লোভের করাল গ্রাস থেকে খাল-বিল-জলাভূমি কিছুই রক্ষা পাচ্ছেনা। জলবায়ু পরিবর্তন জনিত কারণে উপকূলীয় জনপদ খুলনা অনেক আগেই ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় ঠাঁই পেয়েছে। সামান্য বৃষ্টি হলেই নগরী জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে। যার প্রধান কারণ হিসেবে শহরতলী এলাকার নিম্মভূমি বেপরোয়াভাবে ভরাট করে দখলবাজি, বিভিন্ন অবৈধ হাউজিং প্রকল্প স্থাপন ও স্থাপনা নির্মাণকে দায়ি করছেন পরিবেশবীদরা। আর এই কাজে সর্বাগ্রে এগিয়ে রয়েছেন শামক দলের শীর্ষ পদধারী নেতারা।
বিএনপি নেতারা বিবৃতিতে খাল দখলের ঘটনায় যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে সামাজিক গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।
খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
রক্তাক্ত ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণকারী আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান এর ১৮তম শাহাদাৎ বার্ষিকী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সততার প্রতিক শহীদ এ্যাডঃ মঞ্জুরুল ইমাম এর ১৯তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের উদ্যোগে ২৪/০৮/২০২২ ইং তারিখ বিকাল ৪.০০ টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান এবং খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দদের উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাছুমা আক্তার রাণী।
সাবেক সাংসদ শেখ সাইদুর রহমান এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা
দিঘলিয়া প্রতিনিধিঃ
গতকাল বিকাল ৪টা দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া আয়তুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চত্বরে দিঘলিয়া ইউনিয়নের অন্তর্গত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহাজোটের উদ্যোগে সাবেক সাংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য ও কন্ট্রল কমিশনের চেয়ারম্যান শেখ সাইদুর রহমান এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম।
দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনসার আলীর সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন এর সঞ্চালনায় এ ডময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসনে, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হান্নান তালুকদার, ,সাংসদের পূত্র তুরান শেখ, ভাইপো বাবলু শেখ, সহ সভাপতি শেখ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাখী বেগম, নাসরীন আক্তার হীরা, সালমা খাতুন, সাবিনা ইয়াসমিন, ফাতেমা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, খান ওহিদুজ্জামান মুরাদ, বিপ্লব মেম্বার,খান ইমরান হোসেন সাগর, আরও ছিলো সুমন শেখ, চঞ্চল, তবিবুর রহমান, আল-আমীন শেখ সহ প্রমুখ।
আওয়ামীলীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না: হেলাল
ডুমুরিয়া প্রতিনিধি
আওয়ামীলীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না।আওয়ামী দুঃশাসনে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই দ্রব্যমূল্য বৃদ্ধিতে জন জীবন দূর্বিসহ হয়ে উঠেছে, জনগণের ভাষা তারা বুঝতে চায় না প্রতিবাদ করতে গেলে পাখির মত হত্যা, গুম, হামলা মামলা সহ নানা নিপীড়ন চালানো হ”েছ। বাংলার জনগণ এটি আর কখনও মেনে নেবে না। এজন্য তারেক জিয়ার নির্দেশে রক্ত ও জীবনের বিনিময়ে হলেও জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে থেকে এর মোকাবেলা করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যম্ল্যূ বৃদ্ধি, বিদ্যুৎ লোডশেডিং, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বে”ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আয়োজিত ডুমুরিয়ায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে মহিলা কলেজ মাঠে ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আমির এজাজ খান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান ও শেখ শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা মোল্লা খায়রুল ইসলাম, তৈয়বুর রহমান, শামীম কবির, গাজী আব্দুল হালিম, সরদার,আব্দুল মালেক, শেখ দিদারুল হোসেন দিদার, হাবিবুর রহমান হবি, অরুন গোলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, খান ইসমাইল হোসেন, মঞ্জুর রশিদ, মোল্যা মশিউর রহমান,মাহাবুর রহমান, সেলিম হালদার, মাষ্টার আয়ূব আহমেদ, গাজী সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা মনিরুজ্জামান সোহাগ,আবরার হোসেন সৈকত, সাকিব হাসান প্রমুখ।
ডুমুরিয়ায় অপরাজিতা নেটওয়ার্কের ত্রৈ-মাসিক সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সং¯’া রুপান্তরের অপরাজিতা নেটওয়ার্কের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্ত্ববধানে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি
ছিলেন ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। অপরাজিতা আবেদা বেগম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক টিংকু মন্ডলের এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল, ইউপি সচীব এস এম রেজাউল হক, অপরাজিতা ভারতী বিশাস, শাহাণুর বেগম, বিনীতা মন্ডল, পারুল আক্তার, সুচিত্রা বিশাস, ববিতা মন্ডল, সুচিত্রা মন্ডল। সভা শেষে ভান্ডারপাড়া ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে।
আশাশুনিতে স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সিএইচসিপিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গরবার (২৩ আগষ্ট) সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকের সভাপতিত্বে সভায় আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ নাঈম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক কবির আহম্মেদ, পরিসংখ্যানবিদ আঃ খালেক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সিএইচসিপিবৃন্দ অংশ নেন।
সভায় মাসিক রিপোর্ট, কমিউনিটি ক্লিনিকগুলো নিয়মিত খোলা রেখে নিয়মমত সেবা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দেখার কেউ নেই!
আশাশুনির সড়কে মৃত গাছের কবলে মৃত্যু চিন্তায় পথচারী ও যানবাহন চালকরা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের উপর মৃত গাছ পথচারী ও যানবাহন চালকদেরকে মৃত্যুর কবলে রেখে বছরের পর বছর খাড়িয়ে থাকলেও প্রতিকারের জন্য কারো মাথা ব্যথা না থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে অনেক স্থানে গাছ পড়ে ক্ষয়ক্ষতি ও অল্পের জন্য প্রাণ রক্ষার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ায় মানুষ কর্তাব্যক্তিদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়তে বাধ্য হচ্ছে।
উপজেলার কুল্যার মোড় থেকে দরগাহপুর সড়ক, মানিকখালী ব্রীজ হতে বড়দল বাজার সড়ক, আশাশুনি উপজেলা প্রধান সড়ক ও পুরাতন ফেরিঘাটগামী সড়ক, বুধহাটা টু শোভনালী সড়ক, বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অসংখ্য গাছগাছালি মারা গেছে। এসব গাছ শুকনো ডাল নিয়ে বছরের পর বছর মৃত্যুর বিপদ সংকেৎ দিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ছোট খাট বা বড় ডাল ভেঙ্গে দোকানপাট, স্থাপনা, যানবাহন ও পথচারীকে চরম বিপদে ফেলছে। এসব ঘটনার স্বচিত্র প্রতিবেদন অনেকবার বিভিন্ন পত্রপত্রিকা ও সোস্যাল মিডিয়ায় ফলাও করে ছাপানো বা প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন জানিনা কর্তৃপক্ষ ভ্রুক্ষেপ করেন না। অনেক ভুক্তভোগিরা আক্ষেপ করে বলে থাকেন, কর্তা ব্যক্তিদের কাছে কি এলাকার সাধারণ মানুষের জীবনের মূল্য নেই। তাহলে কেন গাছ অপসারণের উদ্যোগ নেয়া হয়না। কেন প্রতিকারে কোন ব্যবস্থা নেওয়া হয়না। কিছুদিন পূর্বে বাধ্য হয়ে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা ফকরাবাদ প্রাইমারী স্কুলের সামনে থেকে কয়েকটি গাছ কেটে শিক্ষার্থী ও পথচারীদের প্রাণ রক্ষার কাজ করতে বাধ্য হয়েছিলেন। মঙ্গলবার (২৩ আগষ্ট) উপজেলা পরিষদ মোড়ে সড়কের উপরে শুকনো গাছের ডাল পড়ে ভ্যান চালক ও পথচারীদের জীবন শেষ করে দেওয়ার উপক্রম হয়েছিল। ভাগ্যক্রমে ডালটি বিদ্যুতের তার ও ডিশ লাইনের তারের উপর পড়ে একটু সরে যাওয়ায় এযাত্রা তাদের প্রাণ রক্ষা পায়।
এলাকাবাসী মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সড়ক ও জনপথ বিভাগ এবং সর্বোপরি মাননীয় এমপি, উপজেলা চেয়ারম্যানের কাছে সদয় আকুতি জানিয়েছেন, মানুষের প্রাণ রক্ষায় এগিয়ে আসুন। ব্যবস্থা নিন গাছগুলো কেটে ফেলানোর। তাহলে আবারও সেখানে নতুন করে গাছ লাগানোর ব্যবস্থা করে সবুজ বনানয়নের ব্যবস্থা করা যাবে।
চা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে শ্যামনগরে মানববন্ধন
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর
সিলেটের চা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে ধ্রুবতারা ইয়্যুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, সাতক্ষীরা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), ধ্রুবতারা সাতক্ষীরা শাখার সহ সভাপতি, মনিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক, সুমাইয়া পারভীন, সহ সম্পাদক সাইফুল ইসলাম, সোহেল রানা, নূর মোহাম্মাদ সহ অন্যান্যরা। বক্তারা সিলেটের চা শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ৩ শত টাকা দৈনিক মজুরির দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
শ্যামনগরে ইভটিজিং এর অপরাধে বখাটাকে জেল ও জরিমানা
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর কলেজ পাড়া এলাকা থেকে ইভটিজিং করার দায়ে এক বখাটেকে ১ মাসের জেল ও ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, উপজেলার গোবিন্দপুর কলেজের ছাত্রীদের কলেজে যাওয়া আসার পথে তিন মাস ধরে মুখে মাক্স ব্যবহার করে মোটরসাইকেল চালিয়ে ছাত্রীদের গা ঘেসে ও উড়না ধরে টান দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যেতো। এই ঘটনা কলেজ কর্তৃপক্ষের নজরে আসলে বিষয়টি পর্যবেক্ষণ করেন কলেজ কর্তৃপক্ষ। তারই আলোকে আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার জয়নগর গ্রামের মাজিদ শেখের ছেলে হাবিবুল্লাহ (২৫)কে ছাত্রীদেরকে ইভটিজিং করার সময়ে হাতে নাতে আটক করে কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত হাবিবুল্লাহকে এক মাসের জেল ও ৫ শত টাকা জরিমানা করেন। এই বিষয়ে উক্ত কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিবুল্লাহ মুখে মাক্স পরে মোটরসাইকেল চালিয়ে কলেজের ছাত্রীদের ইভটিজিং করে আসছে তিন মাস ধরে। আজ সোমবার তাকে হাতেনাতে ধরে আমরা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে উনারা এসে জেল ও জরিমানা করেন। এই বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন নীলাকাশ টুডেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে হাবিবুল্লাহকে এক মাসের জেল ও নগদে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
প্রেমের ফাঁদে পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্য
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের ঝিকরগাছায় প্রেমের ফাঁদে পড়ে ব্লাকমেলের হাত থেকে রক্ষা পেতে মারিয়া খাতুন (১৫) নামে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে যশোর ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিছে।নিহত মারিয়া খাতুন কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ত। প্রতারক একই গ্রামের রুহল কুদ্দুসের ছেলে মেহেদী হাসন।
বাবা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, মেহেদী প্রায়ই সময় আমার মেয়েকে উত্তক্ত করত।মেয়ে মারিয়া পাত্তা দিত না।এক পর্যায় প্রেমের ফাদে ফেলে মারিয়ার নগ্নছবি তোলে।
নগ্নছবি দেখিয়ে লম্পট মেহেদী প্রয়ই সময় মারিয়ার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিত।আমার বড় মেয়ে বেড়াতে আসলে তার গলার চেইন পযন্ত হাতিয়ে নিয়েছে নরোপষু মেহেদী। তার পরেও দফায় দফায় টাকা দাবি করে সহ্য করে না পেরে মা আমার ঘরের আড়ার সাথে গলায় ফাশ দিয়ে আত্মহত্যা করল। হাউমাউ করে কাদতে কথা গুলি বলছিল হতভাগ্য বাবা আ. হানান।
জানতে চাইলে ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন স্বাধীন আলোকে বলেন, আমি নিজে অসুস্থ এঘটনা শুনেছি। বিস্তারিত স্থানীয় মেম্বার হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন।
মেম্বার হাফিজুর রহমান স্বাধীন আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, সকাল ১১ টায় মারিয়া ঘরের ফ্যানের সাথে গলায় ফাশ দিলে তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্যকম্পেস্কে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এক প্রশ্নের জবাবে মেম্বার হাফিজুর রহমান বলেন, মেহেদীর সভাব চরিত্র মোটেও ভালনা
ঝিকরগাছা থানার এসআই সুমন বলেন, নিহতের লাশ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত স্বাধীন আলোকে বলেন, পুলিশ বিষয়টি গভির ভাবে ক্ষতিয়ে দেখছে।
২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাটকেলঘাটায় ছাত্রলীগের আলোচনা সভা
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে পাটকেলঘাটা যুবলীগের অফিসে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শাহিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আজিবার রহমান তুহিন, পাটকেলঘাটা ৫নং ওয়ার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দীন, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ হেলাল, ছাত্র নেতা ইমরুল, আরিফ, মুনতাছির, নাজমুল, নুরুল ইসলাম ও আল আমিন প্রমুখ।
পাটকেলঘাটায় প্যারিস টেইলার্সের শফি আর নেই
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী, প্যারিস টেইলার্সের স্বত্ত্বাধীকারী মোঃ শফিকুর রহমান শফি মোল্লা (৬৫) দীর্ঘদিন বিভিন্ন রোগের সাথে লড়াই করে গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পাটকেলঘাটা নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি……………….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার সময় তার গ্রামের বাড়ী তালার জেঠুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোঃ শফিকুর রহমান ৪০ বছর যাবত পাটকেলঘাটা কলেজ রোডে প্যারিস টেইলার্সে সুনামের সহিত টেইলার্সের কাজ পরিচালনা করে আসছিলেন।
যোগীপোল ইউনিয়নের উপনির্বাচনে বিজয়ী সংরক্ষিত ইউপি সদস্য জলি খাতুনের শপথ গ্রহন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
যোগীপোল ইউনিয়নের মহিলা সদস্য (ওয়ার্ড নং ৪,৫,৬) এর উপনির্বাচনে বিজয়ী জলি খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ৩টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।শপথ বাক্য পাঠ করান দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।গত বছরের ২১ সেপ্টেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ সংরক্ষিত ওয়ার্ড থেকে ফিরোজা বেগম বিজয়ী হোন। বিজয়ী হওয়ার ৪ দিন পর ২৬ সেপ্টেম্বর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সংরক্ষিত ওয়ার্ড (৪-৫-৬) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। চলতি বছরের ১৪ জুলাই অনুষ্ঠিত হয় উপনির্বাচন, উক্ত উপনির্বাচনে নুর ইসলাম শেখের কন্যা জলি খানম বিজয়ী হলে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম তাকে শপথ বাক্য পাঠ করান।এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, যোগীপোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত ওয়ার্ডের সদস্যসহ উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে শপথ শেষে উপনির্বাচনে বিজয়ী জলি খাতুন বলেন জনগন আমাকে তাদের পবিত্র আমানত দিয়ে বিজয়ী করেছে আমি তাদের সে আমানত রক্ষা করার জন্য সর্বাত্নক চেষ্টা করবো।
বাগেরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার মামলা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরেহাটের মোল্লাহাটে ইমরান খান (৩২) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হাতিয়ে নেওয়া টাকা ফেরত ও ধর্ষণের বিচারের দাবিতে ২৭ বছর বয়সী ওই প্রবাসীর স্ত্রী ১১ আগস্ট বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ মামলা দায়ের করেছেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাটকে মামলার তদন্তের নির্দেষ দিয়েছেন। মামলা করে বিপাকে রয়েছেন নির্যাতিতা ওই নারী। মামলা তুলে নিতে বাদীকে হুমকী-ধামকী দিচ্ছেন আসামী ও আসামীর স্বজনরা।
অভিযুক্ত ইমরান খান মোল্লাহাট উপজেলার সরষপুর গ্রামের মৃত বাচ্চু খানের ছেলে। সে রড-সিমেন্টের ব্যবসায়ী। মামলা সূত্রে জানাযায়, স্বামী দুবাই থাকার সুবাদে ব্যবসায়ী ইমরান খান ওই নারীর সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ইমরান খান ওই নারীকে কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ইমরান কৌশলে মুঠোফোনে ওই নারীর ছবি তোলে। ওই ছবির সাথে অন্যান্য মানুষের ছবি সংযুক্ত করে খারাপ ছবিতে রুপান্তরিত করে। খারাপ ছবি স্বামীকে পাঠানো এবং নেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর স্বামীর পাঠানো ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন ইমরান। ওই নারীকে কয়েকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ১৫ জুলাই রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। বাঁধা দিলে ওই নারীকে মারধর করেন ইমরান খান। ইমরানের মারধরে ওই নারীর হাত ভেঙ্গে যায়। ইমরানের এসব কাজে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মনির মোল্লা নামের এক ব্যক্তি সহযোগিতা করেছেন। এক পর্যায়ে ওই নারীর শ্বশুর, দেবর ও অন্যান্য লোকজন এগিয়ে এসে ইমরানকে হাতে নাতে ধরে ফেলে।
নির্যাতিতা নারী বলেন, স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য ইমরানের বিচারের আশ্বাস দিয়ে ছিলেন। ইমরান তাদের কথাও শোনেননি। আমার উপর নির্যাতনের সঠিক বিচার চাই। সেই সাথে আমার কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা ফেরত চাই।
কোদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মেয়েটি নির্যাতিত হওয়ার কথা শুনেছি। তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। নির্যাতিতা নারীর আইনজীবী গাজী মহসীন আলী বলেন, আদালত মামলা আমলে নিয়েছে। পিবিআইকে তদন্তের নির্দেষ দিয়েছেন।
বাগেরহাটের রামপালে বিএনপির কর্মসূচিতে বাধা গ্রেফতার ২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশের স্থলে আওয়ামীলীগ শোক দিবস পালনের ঘোষণা দেওয়ায় বিএনপির কর্মসূচি পন্ড হয়ে যায়। পুলিশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এ্যাডভোকেট রবিউল ইসলাম কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রত্যেক জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। মঙ্গলবার বেলা ১১ টায় খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ ঘোষণার পর উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একই স্থানে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাগেরহাট জেলা পুলিশ সার্কেলের এএসপি আসিফ ইকবাল এর নেতৃত্বে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলের বাইরে বাঁশতলী, রামপাল সদর, ইসলামাবাদ ও বড়দিয়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে সরকার দলীয় সদস্যদের দ্বারা মারপিটের ঘটনা ঘটেছে বলে বিএনপির নেতারা অভিযোগ করেন।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য উপজেলার ১০ ইউনিয়নের নেতা কর্মীদের ফয়লা বাজারে আসতে বলি। নেতা কর্মীরা ফয়লা যাওয়ার পথে দূর্বৃত্তদের হামলার শিকার হন। হামলায় আহতরা হলেন, মল্লিকেরবেড় ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জিয়ারুল মৃধা, বড় সন্ন্যাসীর দূর্জয় মন্ডল, ছোট সন্ন্যাসীর সাগর হাওলাদার, পেড়িখালী ইউনিয়ন যুবদল নেতা শেখ শহিদুল ইসলাম, মারুফ ইজারাদার, ফেরদৌস সরদার, সেচ্ছাসেবক দলের রনি ইজারাদার, তারিকুল ইসলাম, বিএনপি কর্মী আ. রশিদ, বাঁশতলী ইউনিয়ন কৃষক দলের নেতা আবু তালেব শেখ। বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলেও আমাদের কর্মসূচি পন্ড করে দেয়। পুলিশ আমাদের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে সোমবার রাতে অভিযান চালায়। ওই সময় পুলিশ মোস্তফা কামাল পাটোয়ারী কে ধরে নিয়ে যায় এবং ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম কে মঙ্গলবার দুপুরে ফয়লাস্থ তার অফিস থেকে আটক করে মামলা দিয়েছে। আমরা তেলের মূল্য বৃদ্ধিসহ নানান ইস্যু নিয়ে প্রতিবাদ সমাবেশ করে আসছি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নেতাদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।
এ বিষয়ে রামপাল উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন আমরা মাসব্যাপী জাতীয় শোক দিবস পালন করে আসছি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ফয়লায় শোক দিবস পালন করা হয়েছে। আমরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচী পালনে কোন বাধা দেইনি। তারা অহেতুক অভিযোগ করছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর সাথে ফয়লা এলাকায় দেখা করে তার কাছে জানতে চাইলে তিনি বলেন আটক ব্যক্তিদের বিষয়ে সন্ধ্যায় জানানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কি অভিযোগে ওই নেতাদের নামে মামলা হয়েছে তা জানার জন্য ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
বাগেরহাটে ৯২ শিক্ষক-শিক্ষার্থী পেল সন্মাননা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৯২ জন শিক্ষক ও শিক্ষার্থীকে সন্মাননা দেওয়া হয়। জেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
জেলা ব্যাপী ১৬ প্রতিযোগিতায় ক্যাটাগরিতে ১২ জন শিক্ষক ও ৭৬ জন শিক্ষার্থী ছাড়াও চারটি শিক্ষা প্রতিষ্ঠানকেও সন্মাননা প্রদান করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ৯ জেলেকে উদ্ধার করলো বনকর্মীরা
কয়রা(খুলনা)প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিম্নচাপের কারনে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ৯ জেলেকে উদ্ধার করেছে বনকর্মীরা। এ সময় কোস্টগার্ট সদস্যদের সহযোগিতা নেওয়া হয়। উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে খাদ্য ও পোষাক সহায়তা দেওয়ার পর নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কাগা-দোবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মেঃ ইসমাইল হোসেন। জানা গেছে গত ১৯ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরে নিম্নচাপের কারনে এফবি ওবায়েদুল ফিসিং ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জন জেলে সেই থেকে পানিতে ভাসতে থাকে। গতকাল ২৩ আগস্ট সকাল ৯ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাগা-দোবেকি টহল ফাঁড়ির বনকর্মীরা জানতে পারে টহল ফাঁড়ির অধিনস্থ ছদনখালী এলাকায় ট্রলার ডুবে যাওয়া জেলেরা অবস্থান করছে। তাৎক্ষনিক টহল ফাঁড়ির স্টাফরা কাগা-দোবেকি কোস্টগার্ডের সদস্যদের নিয়ে তাদের উদ্ধার করে। তবে ঐ ট্রলারে ১৩ জন জেলে নিখোঁজ থাকলেও ৯ জনকে উদ্ধার করা হয়। বাকি ৪ জনের কোন সন্ধান মেলেনি। উদ্ধারকরা জেলেরা হলেন, পটুয়াখালী জেলার কোলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের হিরন মাঝি, জলিল হাওলাদার, ফারুক হাওলাদার, মোঃ ফিরোজ, করিম খাঁন, সবুজ হাওলাদার, ইউছুফ আলী, জহিরুল মেরদা ও সেলিম হাওলাদার। এ ছাড়া ট্রলার ডুবে নিখোঁজ হওয়া আব্বাছ খাঁ, জুয়েল খাঁ, রাকিবুল ও দুলাল হাওলাদারের কোন সন্ধান মেলেনি। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসিন হোসেন, বলেন, সাগরে ট্রলার ডুবে নিখোজ হওয়া জেলেরা ছদনখালী এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষনিক সেখানে বনকর্মীদের পাঠিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তিতে উদ্ধার করা জেলেদেরেকে বন বিভাগের মাধ্যমে নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়েছে।
কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে তথ্য কার্ড প্রদান
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর উদ্যোগে কিশোরীদের মাঝে তথ্য কার্ড প্রদান করা হয়েছে। গত সোমবার বিকাল ৪ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের ৩নং ওর্য়াডের পল্লী সমাজে এলাকায় ঝুকি পূর্ন কিশোরিদের তালিকা তৈরী করে তাদের জন্ম তারিখের পাশাপাশি তাদের প্রাপ্ত বয়সের সময়সীমা উল্লেখ করে তাদের সচেতন করার পাশাপাশি এই তথ্যকার্ড প্রদান করা য়। এ ছাড়া বাল্য বিবাহের ঝুকিতে থাকা এ সকল কিশোরীরা নিজেরাই যাতে নিজেদের বাল্য বিবাহ বন্ধে অগ্রসর হয়ে বাল্য বিবাহ মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়তে পারে এ উদ্দেশ্যকে সামনে রেখে সচেতনতা করার লক্ষ্যে এ ধরনের কর্মসুচী হাতে নেওয়া হয়েছে। তথ্যকার্ড প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা ইউপি সদস্য ইরানী আক্তার খুকু, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এ্যাসোসিয়েট অফিসার তুষার কান্তি দাশ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে জানানো হয় আমরা নিজেরা সচেতন হই এবং বাল্য বিবাহ প্রতিরোধে সন্মিলিত ভাবে এগিয়ে আসি তাহলে বাল্য বিবাহ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্টিত হবে।
কেশবপুরে ভাব বাংলাদেশ’র উদ্যোগে শিক্ষামূলক ক্লাব গঠন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে ৪টি শিক্ষামূলক ক্লাব গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, ¯েপার্টস ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়েছে। এই শিক্ষামূলক ক্লাব গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের ওই চারটি বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে।
এর আগে সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে আনন্দে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকর্ণ কুমার ঘোষ, শিক্ষক কামরুজ্জামান লাল্টু, মেহেদী হাসান, আফরোজা পারভীন, আব্দুল গফুর, মিজানুর রহমান ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।
কুয়েট আইকিউএসি’র আয়োজনে দু’দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েট আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। দুই দিনব্যাপী এই ওয়ার্কশপে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন, টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণে টাউনহল মিটিং
খবর বিজ্ঞপ্তি
কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচী সফল করার লক্ষে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকে অনুষ্ঠিত মিটিং ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট আয়োজন করে। মিটিং-এ সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, অতিথি ছিলেন খুলনা সিভির সার্জন অফিসের উপ-পরিচালক ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা উষা,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মার্জন বিনতে আজাদ ও বিএফইউজের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা। সুজনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর পরিচালনায় সভায় কী নোট পেপার উপাস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন পেইভ-এর এ্যাম্বাসেডর জেসমিন সুলতানা শম্পা, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংবাদিক নুর হোসেন জনি, কৌশিক, অন্বেষা মজুমদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় বলা হয়, খুলনাঞ্চলে করোনার তৃতীয় ডোজ টিকা গ্রহণের হার খুবই কম। এ হার বাড়াতে প্রচারণা বাড়াতে হবে। গর্ভবর্তী মায়েদের করোনা টিকা গ্রহণের কোন সমস্যা নেই। এ খাতেও টিকা গ্রহণের হার কম। সংস্থা ১৯ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা থেকে এ তথ্য সংগ্রহণ করে। তারা মোট ১২০৪৫জনের মতামত গ্রহণ করে। এর মধ্যে ৯০-৯৮ ভাগ মানুষ করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে। একই রকম চিত্র দ্বিতীয় ডোজের ক্ষেত্রে। তবে তৃতীয় ডোজ গ্রহণের চিত্র খুবই খারাপ। এ টিকা গ্রহণের হার ৪৫%। এ হার বাড়াতে প্রচারণা বাড়ানোর কোন বিকল্প নেই বলে সভায় বক্তারা মতামত তুলে ধরেন।
খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাঙ্গনে সম্পৃক্ত করে শক্ত অবস্থান তৈরির চেষ্টা চলছে: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, একটি বিশ্ববিদ্যালয় কখনও স্থানীয় বা আঞ্চলিক হতে পারে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ব পর্যায়ের। আঞ্চলিক ও জাতীয় গন্ডি পেরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাঙ্গনে সম্পৃক্ত করে একটি শক্ত অবস্থান সৃষ্টির চেষ্টা চলছে। তিনি আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে আউটকাম বেজড এডুকেশন কারিকুলা সম্পর্কে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপাচার্য বলেন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৯ টির মধ্যে ১৭ টি ডিসিপ্লিনের এ কারিকুলার কাজ শেষ হলো। আশা করা যায় চলতি মাসের মধ্যে অবশিষ্ট ডিসিপ্লিনের ওবিই শেষ হবে। তিনি আরও বলেন, শুধু জীববিজ্ঞান বা বিভাগ প্রকৌশলে গবেষণা বাড়ালে হবে না, বৈশ্বিক পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি সৃষ্টি, সমস্যা নিরসন ও সমাধানের পথ খুঁজতে সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিকেও গবেষণা বাড়াতে হবে। গবেষণা সহায়তার ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ে গত ১ বছরে গৃহীত পদক্ষেপ তিনি উল্লেখ করেন। পরে উপাচার্য প্রণীত কারিকুলার কয়েকটি দিকে পর্যবেক্ষণ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোছাঃ তাসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. সেলিনা আহমেদ। কারিকুলার সার্বিক দিক তুলে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার। সঞ্চালনা করেন প্রফেসর ড. তুহিন রায়। এসময় বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাদিকা হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিজয় কৃষ্ণ বণিক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয়, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
খুবির কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশনে চুক্তি স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির অটোমেশনে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অমিত রায় চৌধুরী এবং ঠিকাদারের পক্ষে মেসার্স ইলেক্ট্রো হোমের প্রোপাইটর মো. ইলিয়াস মোল্লা। এই পর্যায়ে অটোমেশনে চুক্তিমূল্য ১ কোটি সাড়ে ৫৭ লাখ টাকার বেশি। পরে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হেসেনের উপস্থিতিতে চুক্তিপত্র উভয় পক্ষের মধ্যে হস্তান্তর করা হয়। উপাচার্য নির্ধারিত সময়ের মধ্যে অটোমেশনের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাইক্রোটিচিং এন্ড সিমুলেশন ল্যাবের উদ্বোধন করলেন উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখ বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের দ্বিতীয় তলায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাইক্রোটিচিং এন্ড সিমুলেশন ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। প্রথমে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন এবং পরে ফিতা কেটে ল্যাবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষা প্রদানের ক্ষেত্রে নানাবিধ কৌশল ও উদ্ভাবনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান লাভের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা ভালোভাবে তা গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে এবং কাজে লাগাতে পারে তা গুরুত্বপূর্ণ। শিক্ষা ও গবেষণায় নতুন নতুন কৌশলের সন্ধান দেওয়া, উপায় খুঁজে বের করা, সৃজনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আইইআর শিক্ষা ও গবেষণা করে থাকে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইইআরকে দেশ-বিদেশের মধ্যে অবস্থান তৈরি করার জন্য শিক্ষকদের প্রতি নিরলস প্রচেষ্টার আহবান জানান। এসময় ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ কে ফজলুল হক, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখ বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের দ্বিতীয় তলায় মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারে আউটকাম বেজড এডুকেশন (ঙইঊ) কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানসহ উচ্চশিক্ষা ও গবেষণা এবং কারিগরি বিভিন্ন ক্ষেত্রে বিদেশি ভাষা জানা থাকলে অনেক সুবিধা হয়। দক্ষ এবং অদক্ষ বিদেশগামী শ্রমিক, উচ্চশিক্ষা ও গবেষণায় বিদেশগামী শিক্ষক, শিক্ষার্থীর জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা জানা খুবই জরুরি হয়ে পড়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাংগুয়েজ সেন্টার গত ২০বছর ধরে এক্ষেত্রে বিভিন্ন ভাষার উপর সার্টিফিকেট কোর্স পরিচালনা করে আসছে। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে হলে এর সব জায়গায় গুণগত পরিবর্তন আনতে হবে। এজন্য আমরা মডার্ন ল্যাংগুয়েজ সেন্টারের যে কোর্স রয়েছে সেটাও যুগোপযোগী করার জন্য ওবিই কারিকুলার আওতাভুক্ত করা হয়েছে। কোর্স কারিকুলা বিষয়ে উপাচার্য কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ দেন।
মডার্ণ ল্যাংগুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের সহকারী অধ্যাপক মোঃ হাসান ইমাম। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকদ্বয়, সেন্টারের বিভিন্ন কোর্সের ভাষা শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি শিথিল হয়ে আসলেও তা এখনো নির্মূল হয়নি: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনা পরিস্থিতি শিথিল হয়ে আসলেও তা এখনো নির্মূল হয়নি। ফলে আগামীতে এই ভাইরাসের সংক্রমণ শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কোভিড-১৯ সংক্রমণ থেকে শিশুদের রক্ষায় সরকার পাঁচ থেকে এগারো বছর বয়সী সকল শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কর্মসূচি গ্রহণ করেছে। খুলনায় সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তিনি অভিভাবকের পাশাপাশি শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা আশা করেন। সম্মিলিতভাবে কাজ করলে জনগুরুত্বপূর্ণ এ কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র মঙ্গলবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মহানগরীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে আয়োজিত ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোডিড-১৯ ভ্যাকসিনেশন (পেডিয়াট্রিক ফাইজার বায়োএনটেক কমিরনেটি) ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
আগামী ২৫ আগস্ট থেকে খুলনা মহানগরী এলাকায় শিশুদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে বলে সভায় জানানো হয়। অভিভাবকগণ ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্ম সনদপত্রের মাধ্যমে সুরক্ষা ওয়েব পোর্টাল অথবা এ্যাপসের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করবেন। প্রকাশ থাকে যে, শিশুদের জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে। রেজিস্ট্রেশনের সময় কেন্দ্র হিসেবে (১) খুলনা জেনারেল (সদর) হাসপাতাল, (২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, (৩) শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এবং (৪) খুলনা পুলিশ হাসপাতাল-এর মধ্য থেকে সুবিধাজনক যে কোন একটি কেন্দ্র চিহ্নিত করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিশুরা নিজের স্কুল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দিনে স্ব স্ব স্কুলে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। ভ্যাকসিন গ্রহণের দিনে রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে আনতে হবে।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে সচিব মোঃ আজমুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. কামাল হোসেন, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ প্রায় ৩ শতাধিক প্রধান শিক্ষক সভায় অংশগ্রহণ করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম।
শরণখোলায় স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মানোন্নয়নে উপজেলার সাউথখালী ইউনিয়নে দুটি স্কুল নির্মানের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নের ঠিকানা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াস।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাউথখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, জাইকা প্রকল্পের কর্মকর্তা রিয়াজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা, কোডেক ফ্রেন্ডশীপ প্রকল্পের প্রোগাম স্পেশালিস্ট শিক্ষা মো. শওকত ফেরদৌস, প্রকল্প সমন্বয়কারী মো. আতিকুর রহমান, স্বপ্নের ঠিকানা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রাগীব আহসান, মনিটরিং অফিসার মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক লোকমান হোসেন, নুরুজ্জামান বাচ্চু, জমিদাতা মো. হেমায়েত হোসেন ও আঃ রব মোল্লা।
রূপসায় শিক্ষার আলো ছড়াচ্ছে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন গার্লস হাই স্কুল
রূপসা প্রতিনিধি
অসহায়, এতিম, অস্বচ্ছল মানুষের সেবাদানে অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে রূপসার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এন্ড গার্লস হাই স্কুল। নানাবিধ সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তোলা হচ্ছে। এতে ঘরে ঘরে ছড়াচ্ছে শিক্ষার আলো। উপজেলার জাবুসা এলাকায় এক একর জমির উপর প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
মরহুম মেজর জেনারেল আব্দুস সালাম ২০১৪ সালে আর্তমানবতার সেবায় তার কণ্য সাবরিনার নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। ফাউন্ডেশনের আওতায় এখানে রয়েছে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এন্ড গার্লস হাই স্কুল। নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত দুই ধাপে শিক্ষা কার্যক্রম চললেও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে শুধুমাত্র মেয়েদের পড়ানো হয়। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ২৭৫ জন।
গরীব অসহায় অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের অবৈতনিক শিক্ষা দেওয়া হয়। এছাড়া সকল ছাত্র ছাত্রীদের পোশাক, মিড ডে মিল দেওয়া হয়। এছাড়া এতিম, দুস্থ, অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হয়। তাছাড়া দুর্বল ছাত্রীদের বিশেষ ক্লাস নেওয়া হয়। এছাড়াও ঈদের সময় এতিম, অসহায়, দুস্থ ছাত্র-ছাত্রীদের বিশেষ সহায়তা প্রদান করে থাকে।
প্রতিষ্ঠানটি ৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আসিফ সালাম ও কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শামছুল আলম। সঠিক তদারকি মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এন্ড গার্লস হাই স্কুল এ উপজেলার আলোকিত প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।
আলোকিত এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছে ২৭ জন। এদের মাসিক বেতন, ছাত্র ছাত্রীদের মিড ডে মিলসহ অন্যান্য খরচ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আসিফ সালাম ও উনার বন্ধুদের আর্থিক সহযোগিতা হয়ে থাকে।
সাবরিনা মোমোরিয়াল ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে ঢাকায় বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সাবু নৈশ স্কুল, রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট কল্যাণ শিশু সদন, কুষ্টিয়ায় কর্মী সমাজ কল্যানের উদ্ভাবিত আর্সেনিক মুক্ত পানি। রূপসার অনুশীলন মজার স্কুলে বিশেষ সহায়তা প্রদান।
তাছাড়াও সদ্য সিলেট ও সুনামগঞ্জে বন্যায় সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ত্রান বিতরণ করে। যেকোন প্রাকৃতিক দুর্যোগে এ প্রতিষ্ঠান এগিয়ে আসে।
সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এন্ড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, বেসরকারি উদ্যেগে গড়ে ওঠা সাবরিনা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এক অনন্য প্রতিষ্ঠান। সুন্দর মনোরম পরিবেশে মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলা হচ্ছে।
ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ শামছুল আলম বলেন, সমাজের অসহায় পরিবারের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কাজ করছে। সেই আলোকে রূপসা এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে।
খুলনায় সামাজিক আচরণ পরিবর্তনে কৌশল তৈরিতে দিক নির্দেশনা বিষয়ক কর্মশালা
তথ্য বিবরনী
আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা অপফর/ঠড়পধ এবং ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দ্যা ফিউচার ও বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রেশন অ্যাক্টিভিটি আয়োজিত ‘সামাজিক আচরণ পরিবর্তনে কৌশল তৈরিতে দিক নির্দেশনা’ বিষয়ক কর্মশালা মঙ্গলবার খুলনা হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ সুখেন্দু শেখর গায়েন।
প্রধান অতিথি বলেন, দুধ, মাংস এবং ডিম প্রাণিজ আমিষের প্রধান উৎস। মানুষের পুষ্টি চাহিদা মেটাতে প্রতিদিন খাদ্য তালিকায় দুধ এবং ডিম থাকতেই হবে। শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। কিন্তু ছাগলের দুধে ক্যাজিন নামক প্রোটিন থাকায় মায়ের দুধের কাছাকাছি পুষ্টি পাওয়া যায়। তিনি গরু-ছাগল পালনে নেপিয়ার ঘাস উৎপাদনের পরামর্শ দেন। কারণ দানাদার খাবারের পাশাপাশি নেপিয়ার ঘাস খাওয়ালে পশুর পুষ্টি নিশ্চিত হবে এবং পর্যাপ্ত দুধ পাওয়া যাবে।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক একেএম ফজলুল রহমান, খুলনা বেতারের উপআঞ্চলিক পরিচালক মোঃ মোমিনুর রহমান, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুণ কান্তি মন্ডল। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এসবিসি’র ম্যানেজার মোঃ শাহজাহান মাতুর্ব্বর। কর্মশালাটি সঞ্চালনা করেন জেন্ডার, ইয়ুথ এন্ড সোস্যাল ইনক্লুশনের ম্যানেজার সাজেদা ইয়াসমিন।
কর্মশালায় অতিথিরা বলেন, জনপ্রতি দিনে ২৫০ মিলিলিটার দুধ খাওয়া দরকার। সববয়সী মানুষ যাতে দুধ খেতে উদ্বুদ্ধ হয় এজন্য দুধের সরবরাহ বাড়াতে হবে। দুধের দাম সহনীয় রাখা এবং দুধের গুণগত মান বজায় রাখতে মনিটরিং এর ওপর জোর দেন বক্তারা। এছাড়া সাশ্রয়ীমূল্যে জনগণের দুধ প্রাপ্তি নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা জরুরি।
উল্লেখ্য, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো জনগণের পুষ্টি উন্নয়নে অভ্যাস পরিবর্তনের মাধ্যমে দুধ, মাংস ও দুগ্ধজাত পণ্য গ্রহণে উদ্বুদ্ধ করা। এছাড়া প্রাণিজ সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুধ ও দুগ্ধজাত পণ্য এবং মাংস সরবরাহ ব্যবস্থার টেকসই উন্নয়ন।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, দুগ্ধ খামারী ও বিপণন ব্যবসায়ীরা অংশ নেন।
ফকিরহাটে মৎস্যজীবিদের তালিকার গণশুনানি শুরু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রকৃত মৎসজীবি বা জেলেদের তালিকা হালনাগাদ করার লক্ষ্যে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে সোমবার (২৩আগষ্ট) দুপুরে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নে এ তালিকা করা হবে। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে গণশুনানি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস। সভায় সর্বসাধারণের উপস্থিতে জেলে পেশা পরিবর্তনকারীদের স্থলে নতুন জেলে পেশায় প্রবেশকারীদের অর্ন্তভূক্তকরণ, প্রকৃত জেলে যাচাই-বাছাইকরণ সহ পূর্বের জেলে তালিকা হালনাগাদ করা হয়। গণশুনানি অনুষ্ঠানে মানসা-বাহিরদিয়া ইউনিয়নের ৮১জন জেলে, ৯ ওয়ার্ডের ইউপি সদস্য, ৩জন সংরক্ষিত মহিলা সদস্য, মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ কাজ আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৮ ইউনিয়নে চলবে।
ফকিরহাটে দেশীয় মাছ প্রাকৃতিক জলাশয় উন্মুক্ত কার্যক্রম অব্যহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষনের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে খালের অবৈধ জাল-পাটা অপসরণের মাধ্যমে জলের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়। সোমবার দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের রেকর্ডভূক্ত মাসকাটা খালের এ জালপাটা অপসরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, খালে বিলের প্রাকৃতিক পরিবেশে দেশীয় প্রজাতির মাছ বেড়ে ওঠে। কিন্তু কিছু অসাধু মানুষ জালপাটার মাধ্যমে প্রাকৃতিক এসব খাল বিল আটকে দেশীয় প্রজাতির মাছ বিনাশ করছে। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ জালপাটা অপসরণ করা হচ্ছে।
রাখালগাছিতে চারজনকে অচেতন
করে দু’লক্ষ টাকার মালামাল লুট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামে খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে বাড়ির সকলকে অচেতন করে নগদ টাকা স্বর্ণালোংকার ও মোবাইল ফোন সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা অচেতন অবস্থায় নারী ও পুরুষ সহ চারজনকে উর্দ্ধার করে নিজ বাড়ীতে রেখে প্রাথমিক চিকিৎসায় প্রদান করা হচ্ছে। তাদের সকলের অবস্থা আশাংখা জনক। চুলকাঠি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, সুনগর গ্রামের জাহাংগীর ফকিরের পুত্র রেজোয়ান ফকির ও তার পরিবার, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে (২২শে আগষ্ট) রান্না করে পার্শ্ববতী সুনগর মাদ্রসায় তার সন্তানদের খাবার দিতে যায়। এসময় অজ্ঞাত দুবৃত্তরা জালানার ফাঁক দিয়ে সুকৌশলে খাবারের সাথে অচেতন করা ওষুধ প্রয়োগ করে। পরে তারা বাড়িতে এসে সেই খবার খেয়ে অচেতন হয়ে পড়েন। এসময় দুবৃত্তরা গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৭০হাজার টাকা দু’জোড়া কানের দুল, ১টি আংটি, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা অচেতন অবস্থায় রেজোয়ান ফকির, তার স্ত্রী মনিরা বেগম, ফুফা নুর ইসলাম ও তার স্ত্রী ওম্বি বেগম-কে উদ্ধার করে বাড়ীতে রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। ঘটনার খবর শুনে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর নিশিকান্ত সরকার সহ পুলিশ কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এরিপোট লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আলী আকবরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় শেখ আলী আকবর স্মৃতি সংসদের আয়োজনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান,কেন্দ্রীয় যুব ও ছাত্রনেতা শেখ আলী আকবরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৩ আগষ্ট সকালে রামনগর স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা,খুলনা মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর আলম,সাবেক ছাত্রনেতা খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য অসিত বরন বিশ্বাস,সাবেক ছাত্রনেতা,খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জামিল খান,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আরিফুর রহমান মোল্যা,,সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,দপ্তর সম্পাদক আকতার ফারুক, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার,রাজীব দাস টাল্টু,জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল,হায়দার আলী সরদার নুরুজ্জামান,উজ্জল দাস,প্রদীপ বিশ্বাস,যুবলীগ নেতা মোল্যা কামরুল ইসলাম,হারুন অর রশিদ, প্যানেল চেয়ারম্যান কামরুল সরদার,বাসুদেব রায় চৌধূরী,সাইদুর রহমান ছগির,কামরুজ্জামান সোহেল, বাদশা মিয়া, নোমান ওসমানী রিচি,বাদল মোল্যা,মৃনাল সরকার, জামাল ফকির,তারেক আজিজ,এম শাহনেওয়াজ কবীর টিংকু,,আওয়ামীলীগ নেতা আমীর আলী, আয়ূব আলী শেখ, আঃ সালাম,সিদ্দিক শেখ,সুমন কবীর,অপু সরকার,,মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান বাবু,জহির আব্বাস, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভীর,যুবলীগ নেতা শেখ সাগর, মাসুম সরদার,আশিক ইকবাল, মানিকুল ইসলাম,ছাত্রলীগ নেতা রূদ্রনীল হালদার শুভ,আবির হোসেন হৃদয়,হিরন শিকদার,ইউনিয়ন যুবলীগ নেতা ওয়ায়েসকুরুনী বাবু, এহতেশামুল হক অপু,রেজাউল ইসলাম রেজা,আজিজুল ইসলাম,ওয়াহিদুজ্জামান আরমান মিয়া, জাফর সরদার, মেহেদী হাসাব গনি, শেখ রূবেল,তরিকুল ইসলাম,আঃ জব্বার, নিজাম উদ্দীন, কামরুজ্জামান কালু,রবি,আল মামুন এলিচ, মাসুম শেখ,শিমূল হুসাইন,ওসমান, সাব্বির,শামীন তালুকদার,রাহাদ,রাজু প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান রউফি। অনুষ্ঠানের পূর্বে শেখ আলী আকবরের কবরে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ,উপজেলা যুবলীগ,রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,আলী আকবর স্মৃতি সংসদ ও রূপসা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন এবং কবর জিয়ারত করা হয়।
মহেশপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা উচ্ছেদ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পাথরা গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানাটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, মহেশপুর থানার এ.এস.আই সজল ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মোবাইল কোটের পেশকার জীবন কুমার জানায়, এখানে ৪টি বিশেষ ধরনের চুলায় অবৈধ উপায়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির করা হচ্ছিল। গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমান আদাতের মাধ্যমে কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।
মহেশপুরে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিক আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্ত এলাকার শষিরাঘাটা বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ২২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, ঝিনাইদহ সদর থানার টিকারী নতুনপাড়ার আবু বক্কর খানের ছেলে সাইদ খান (২৮) ও মাগুরা সদরের কালুপাড়ার ইকরাম মোল্যার ছেলে মেহেদী হাসান (২১)। মঙ্গলবার দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আকটকৃ ব্যক্তিদ্বয় প্রাথমিক পর্যায়ে নিজেদেরকে বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দেন। তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হলে তারা ভূয়া পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে তারা বিজিবি কাছে ভূয়া সাংবাদিক পরিচয় প্রদান করেছেন বলে স্বীকার করেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত জাল টাকা, ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনার দাকোপে ভ্রাম্যমানে আদালতে মাদকসেবীকে ১ বছরের সাজা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে গাজা সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজিজ খাঁ নামে এক ব্যক্তিকে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বানিশান্তা ইউনিয়নে মাদকদ্রব্য বিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বানিশান্তা গ্রামের মৃতঃ হোসেন খাঁ এর পুত্র আব্দুল আজিজ খাঁ তার বসতবাড়ির খাটের উপর বসে গাঁজা সেবন করছিলো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা ২০ গ্রাম গাজাসহ তাকে আটক করে। পরে বিকাল ৫ টায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ী আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার উপপরিচালক মিজানুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুরে কলা বাগানে গাঁজার চাষ, গাছসহ একজন গ্রেফতার
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩২টি গাঁজার গাছ সহ কালু শেখ নামে একজন কে গ্রেফতার করেছেন র্যাব- ৬। সোমবার গভীর রাতে উপজেলার তালসার গ্রামের মাঠ থেকে এ গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
কালু শেখ ওই গ্রামের ভদু মন্ডলের জামাই। সে কোটচাঁদপুর পৌর শহরের আর্দশপাড়ার মৃত দাউদ শেখের ছেলে। কালু তালসার গ্রামের মনিরুল ইসলামের জমি লিজ নিয়ে কলার চাষ করার নাম করে গোপনে গাঁজা চাষ করে আসছিল।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আহসান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন কোটচাঁদপুরের তালসার গ্রামের পূর্ব পাড়া মাঠে মনিরুল ইসলামের জমিতে গাঁজা চাষ করছে। এ সংবাদে সোমবার রাতে অভিযান পরিচারনা করা হয়। এ সময় ওই জমি থেকে ৩২ টি গাঁজার গাছ সহ কালু শেখ কে গ্রেফতার করে র্যাব।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, গাঁজা গাছসহ একজনকে থানায় দিয়ে গেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালু শেখ। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
খুলনার দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক বাজারে মানুষের হাটে বিক্রয় হচ্ছে মানুষ
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক বাজারে মানুষের হাটে বিক্রয় হচ্ছে মানুষ। ২৩ আগস্ট মঙ্গলবার দাকোপের বাজুয়ায় প্রতি সপ্তাহের ন্যায় আজও সাপ্তাহিক হাট বসেছে। আর সেই হাটে এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে মানুষ। বাজুয়া বাজার ঘুরে দেখা যায় দাকোপের সকল এলাকায় চলছে আমন ধান রোপনের ভরা মৌসুম। আর এই ধান রোপনের জন্য এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে মানুষ। বাজারে দেখা যায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে ধান রোপনের জন্য এক সপ্তাহের জন্য বিক্রি হয়। একই ভাবে এলাকার ধান চাষীরা হাটে আসে মানুষ কেনার জন্য। তারা বাজুয়া হাট থেকে মানুষ কিনে নিয়ে যায় বাড়ি এবং তাদের দিয়ে জমির ধান রোপন করে থাকে। মঙ্গলবারে মানুষ নিয়ে বুধবার থেকে সোমবার পর্যন্ত কাজ করিয়ে থাকে। এক সপ্তাহ কাজ করার পর তারা আবার বাজুয়া হাটে উঠে মঙ্গলবারে আবার অন্য এক জায়গায় বিক্রয় হওয়ার জন্য। কয়রা থেকে আসা তালেব শেখ বলেন আমি প্রতি বছর আসি ধান রোপনের সময় বাজুয়া হাটে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও এসেছি এই সপ্তাহে দাম বলছে কম এক সপ্তাহের জন্য বিক্রয় হচ্ছে ২৮০০-৩০০০ টাকা অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছিলাম ৪২০০-৪৫০০ টাকা পর্যন্ত। এই সপ্তাহে দাম বলছে কম দেখি এই রেটে কাজ করবো কিনা ভাবছি। বাজুয়া হাটে মানুষ কিনতে আসা বানিশান্তা এলাকার কৃষক উত্তম রায় বলেন এই হাটে জনের দাম একটু কম আছে তাই স্বস্তি পেয়েছি। বাবা গত হাটে যে দাম গেছে জনের তাতে দিশেহারা হয়ে পড়েছিলো এলাকার আমন চাষীরা। আজ হাট থেকে আমি ১২ জন মানুষ কিনেছি এক সপ্তাহের জন্য প্রতিজন এক সপ্তাহের জন্য ৩ হাজার টাকা দিয়ে ১২ জনকে আমার মোট দিতে হবে ৩৬ হাজার টাকা। এবার জন কৃষেন, চাষ, সার, বীজের যে দাম তাতে এলাকার আমন চাষীরা দিশেহারা হয়ে পড়ছে ধান রোপন করতে গিয়ে।
ক্ষমতায় টিকে থাকতে সরকার ভারতের কাছে দয়া ভিক্ষা করছে: আাজিজুল বারী হেলাল
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
বর্তমান নিশী রাতের সরকার এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্য মূল্যের লাগামহীন উদ্ধগতিতে মানুষ আজ দিশেহারা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলনে জনবিষ্ফোরন দেখে সরকারের পেটুয়া বাহিনী ভোলায় শহীদ জিয়ার সৈনিকদের পাখিরমত গুলি করে হত্যা করেছে। এত কিছু করেও যখন শেষ রক্ষা হবেনা বুঝতে পেরে তারা এখন ক্ষমতায় টিকে থাকতে শেষ অস্ত্র হিসাবে ভারতের কাছে দয়া ভিক্ষা করছে।
সোমবার বিকাল ৪ টায় দাকোপে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন। জ্বালানী তৈল ও দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশিডিং, গনপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং ভোলায় দলীয় নেতাদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভার যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমির এজাজ খান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচীব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিক্কার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু, শেখ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, এনামুল হক সজল, মোঃ আরিফুর রহমান, নাজমুর সাকিব পিন্টু, শেখ আলী আসগর, রফিকুল ইসলাম বাবু, আনিসুর রহমান, সুলতান মাহমুদ, মশিউর রহমান লিটন, তাসলিমা খাতুন ছন্দা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, মোল্যা রিয়াজুল ইসলাম, আব্দুর রহমান, আবুল কাশেম, শহিদুল ইসলাম, আবু সাইদ, চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ শাকিল আহমেদ দিলু, উপজেলা বিএনপিনেতা দীপক সরদার, আলামিন সানা, আঃ বারিক গাজী, গাজী জাহাঙ্গীর আলম, রউফ সরদার, মানস গোলদার, রহিম হাওলাদার, হালিম হাওলাদার, শামিম হাসান, শফিক মোল্যাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির সদস্য সচীব আব্দুল মান্নান খান এবং শেখ মোজাফ্ফার হোসেন।
স্মারকলিপি পেশ কালে বক্তারা
প্রধানমন্ত্রীর নিকট আবেদন শশীভূষণ পালের স্মৃতি রক্ষার্থে
শতবর্ষী দেশের প্রথম অঙ্কণশিল্প শিক্ষা প্রতিষ্ঠানটি সংরক্ষণ করুণ
খবর বিজ্ঞপ্তি
রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ অঙ্গীকার করেছিলেন যে, খুলনা মহানগরীর মহেশ্বরপাশা আর্ট স্কুলের শতবর্ষী ভবনটি রক্ষা করেই সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডের চাপে ওই ভবনের একাংশ ভেঙ্গে গেছে। আমাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ভবনটি ভেঙ্গে ফেলার অংশ হিসেবেই ওই চত্ত্বরে একটি আধুনিক ভবন নির্মাণের পাইলিং কাজের কারণে ভবনটির একাংশ ভেঙ্গে পড়েছে । প্রকৃতপক্ষে, ভবনটি রক্ষার কোন উদ্যোগই নেয়া হচ্ছে না। যদিও গত ফেব্রুয়ারি মাসে ভবনটি রক্ষার জন্যে একটি কারিগরি কমিটি গঠিত হয়েছিল; ওই কমিটিকে এক মাসের সময় দিয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। সেই প্রতিবেদনটিও আলোর মুখ দেখছে না।আমাদের দাবি, ইতিহাস-ঐতিহ্যের ধারক এই ভবনটি রক্ষা করে নতুন অবকাঠামো নির্মাণ করা ও পাশাপাশি ওই ভবনটিকে আর্ট গ্যালারি হিসেবে গড়ে তোলা।
মঙ্গলবার বেলা ১১টায় জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদ এর যৌথ আয়োজনে শিল্পী শশিভূষণ পাল কর্তৃক তৈরি শতবর্ষী দেশের প্রথম অঙ্কণশিল্প শিক্ষা প্রতিষ্ঠানটি সংরক্ষণ করার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকপ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন গুণীজন স্মৃতি পরিষদের উপদেষ্টা সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, গুণীজন স্মৃতি পরিষদের সভাপতি এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা নজরুল একাডেমী এর সাধারণ সম্পাদক, মাসুদ মাহমুদ, খুলনা উন্নয়ন ফোরাম , কো- চেয়ারম্যান ,ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মহানগর ওয়ার্কার্স পাটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলী সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, । খুলনা আর্ট স্কুল, পরিচালক, বিধান চন্দ্র রায় , প্রশান্ত কুমার দাশ , সদস্য চারুকলা সংসদ, খুলনা, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা, সভাপতি ইসরাত আরা হীরা, সাথী এর সভাপতি সালমা জাহান, ছায়াবৃক্ষ প্রধান নির্বাহী, মাহবুব আলম বাদশা।
বক্তারা বলেন, শতবর্ষী ‘মহেশ^রপাশা স্কুল অব আর্ট’ ভবনটি রক্ষায় গত ২২ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা জেলা প্রশাসক সভাপতিত্ব করেছিলেন এবং স্থানীয় সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। ওই সভায় ভবনটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ভবনটির কাঠামোগত দিক বিবেচনা করে কিভাবে একে রক্ষা করা যাবে কমিটির সেই পরামর্শ দেওয়ার কথা ছিল। সঙ্গত কারণেই আমরা ধরে নিয়েছিলাম, ভবনটি রক্ষা পাবে। কিন্তু এখন দেখছি, উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ভবনটি ভেঙ্গে পড়েছে দাবি করে ওই ভবনটির চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে; যা খুবই দু:খজনক।
কয়রায় অসময়ে তরমুজ চাষে সফলতা
শাহজাহান সিরাজ, কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় অসময়ে তরমুজ চাষে সাফল্য অর্জন করেছেন প্রভাষক শাহাবাজ আলী। দেশে তরমুজের মৌসুম যখন শেষ তখনই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে অসময়ে তরমুজ চাষে উদ্বুদ্ধ হয় এই কৃষি প্রেমীক। এরই মাঝে আগস্ট মাসে মাঁচায় মাঁচায় জালের ফাঁকে ঝুলছে বারি- ১, জাতের তরমুজ। তিনি অসময়ে মাঁচায় তরমুজ চাষের জন্য নিজ ভিটায় ৪০ শতাংশ জমিতে পরিক্ষামূলক চাষ করে সম্প্রতি কয়েক মন তরমুজ বাজারজাত করেছেন। খুলনার উপকূলীয় উপজেলা কয়রার লবণাক্ত মাটিতে বড় ধরনের সুস্বাদু তরমুজ উৎপাদন করে বাজারজাত করায় বিভিন্ন মহলে প্রশংশিত হয়েছেন এই কৃষি প্রেমিক প্রভাষক শাহাবাজ আলী। এদিকে মাঁচায় অসময়ে ব্যাপকভাবে তরমুজ ঝুলে আছে এ ধরনের ছবিসহ সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা কৃষি অফিস সহ আশে পাশের কয়েকটা গ্রামের মানুষ দেখতে ভিড় জমাচ্ছে প্রভাষকের বাড়ীতে। তবে তিনি শুধু তরমুজ নয় বিগত বছরে অসময়ে শিম চাষেও সাফল্য অর্জন করায় অনেকে তাকে কৃষি প্রেমিক হিসেবে আখ্যায়িত করেছিলেন । এমনকি এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীরা প্রভাষক শাহাবাজ কে সকালে কলেজ শিক্ষক এবং বিকেলে সবজির শিক্ষক হিসেবে আখ্যায়িত করেছেন। জানা গেছে, এই শিক্ষক ফজরের নামায পড়ে ২ ঘন্টা কৃষি ক্ষেত দেখাশুনা করেন, অতঃপর কলেজ থেকে ফিরে বিকেলে আবারও লেগে যান সবজির তদারকিতে। এ বিষয় প্রভাষক শাহাবাজ সাংবাদিকদের জানান, তার এই তরমুজ চাষের উদ্বুদ্ধ করেছিলেন, কয়রা সরেজমিন কৃষি গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান। তিনি বিগত জুনের প্রথমেই পরিক্ষামূলকভাবে ৩০০ মাদায় বারি-১ জাতের ৬০০ তরমুজ বীজ রোপন করেন এবং রোপনের ৮০ দিন পর থেকে ফল উত্তোলন করেছেন। অত্যান্ত সুস্বাদু অসময়ের এই তরমুজ বাজারে ব্যাপকহারে চাহিদা থাকায় ভাল দাম পাচ্ছেন তিনি। তিনি জানান, প্রতিটি তরমুজ গড় ৬ থেকে ৮ কেজি ওজন হয়েছে এবং প্রতি কেজি পাইকারি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হওয়ায় লাভের আশা দেখছেন। তিনি বলেন, বেকার যুবকরা যেন সময় নষ্ট না করে বিভিন্ন ধরনের ফসল অসময়ে উৎপাদন করে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করেন এমনটা প্রত্যাশা তার। উপজেলা কৃষি অফিসার আছাদুজ্জাামন সম্প্রতি সরেজমিনে প্রভাষকের তরমুজ ক্ষেতের মাঁচায় শতশত তরমুজ ঝুলতে দেখে অনেকটা আশ্চার্য হয়ে পড়েন এবং তিনি না দেখলে হয়ত বিশ^াস করতেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে যিনি অসময়ে তরমুজ চাষে এই কলেজ শিক্ষককে উদ্বুদ্ধ করেছিলেন তিনি কয়রার এক কৃতি সন্তান। এছাড়া তিনি বর্তমানে কৃষি ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ হিসেবে কর্মরত আছেন খুলনায়। তিনিও সম্প্রতি তার নিজ জন্মভূমি এলাকায় কয়রার মহারাজপুর গ্রামে লবণাক্ত মাটিতে লাগানো অসময়ে এই তরমুজ ক্ষেত পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, বারি তরমুজ-১ হাইব্রিড না হওয়ায় কৃষকরা তরমুজ খেয়ে নিজেরা বীজ সংরক্ষণ করতে পারবে। দেশের অন্যান্য এলাকার চেয়েও সুস্বাদু, অধিক পরিমাণে এবং বড় ধরনের তরমুজ উৎপাদনের সাফল্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।
বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির মুক্তির অগ্রদুত: জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকাল ৩ টায় ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ডুমুরিয়ার দলীয় কার্যালয় চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকি উপলক্ষ্যে জাতীয় শোক দিবস এর শোক র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালী জাতির মুক্তির অগ্রদুত। তারই নেতৃত্বে এজাতি স্বাধীনতার সাদ পেয়েছিলেন। অবশেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট স্বাধীনতা বিরোধী ঘাতকদের হাতে তাকে স্ব-পরিবারে হত্যা করে বাঙ্গালী জাতিকে কলঙ্কিত করা হয়। ডুমুরিয়া সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলহাজ্ব রবিউল ইসলাম খান আন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জি এম ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক গোবিন্দ ঘোষ, মোল্যা সোহেল রানা, শেখ ইকবাল হোসেন, শিমুল বিশ্বাস, তহমিনা খানম, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতি নাজমুল বাসার, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, যুবনেতা মাহমুদ খান, আরজান সানা, রাজিউল বারী সৈকত, বিশ্বজিত মজুমদার, রাসেল সরদার, মিজানুর রহমান, জাহিদুর রহমান, নাজমুল ইসলাম, মোজাহার হোসেন, সোহেল রানা, পলাশ দাস, সিরাজুল ইসলাম, উত্তম কুমার বিশ্বাস, বাবু খান প্রমুখ।
৩২ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ঝড়ের কবলে পড়ে ইন্জিনের ক্রুটির কারণে ভাসতে ভাসতে তিনটি ট্রলার বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার সকালে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে এসকল জেলেদের হস্তান্তর করেন। উদ্ধার হওয়া এ জেলেদেরকে মঙ্গলবার রাতে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন’র সদর আনার পর তাদের ট্রলার মালিক মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৈরী আবহাওয়ায় ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার এফ,বি জান্নাতুল ফেরদৌস, এফ,বি আব্দুল্লাহ-০১ ও এফ,বি মায়ের দোয়া ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। ওই দেশীয় সমুদ্রে টহলরত ভারতীয় কোস্ট গার্ড শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রথম দফায় ১০ জেলেকে উদ্ধার করেন। এরপর দুইদিন ধরে পর্যায়ক্রমে আরো ২২ জেলেকে উদ্ধার করেন ভারতীয় কোস্ট গার্ড। তারপর দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে উদ্ধার হওয়া ৩২ জেলেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ সিজিএস তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর সমুদ্রে বাংলাদেশ কোস্ট গার্ড’র জাহাজ অপরাজেয় বাংলায় ওই জেলেদেরকে স্থানান্তর করে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়েছে। মঙ্গলবার রাতে মোংলায় আনার পর তাদেরকে তাদের ট্রলার মালিক ও মহাজনদের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড।
এ সকল জেলেদের বাড়ী পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন এলাকায় বলে জানায় উদ্ধার হওয়া জেলেরা।
সেটেলমেন্ট অফিসে প্রকাশ্যে ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরের সেটেলমেন্ট অফিস দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ অফিসে ছাপা খতিয়ান বিতরণ, মাঠ জরিপ ও আপত্তি শুনানিসহ বিভিন্ন কার্যক্রমে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সব কাজে সাধারণ মানুষেকে দিতে হয় ঘুস। ঘুস ছাড়া কোনো কাজই ওই অফিসে হয় না।
বিভিন্ন কাজের জন্য প্রকাশ্যে ঘুস নিচ্ছেন অফিস সহায়ক মো. তুরকানুজ্জামান নামের একজন। ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, মহম্মদপুর সেটেলমেন্ট অফিসে উপজেলার বিভিন্ন মৌজার ছাপা খতিয়ান বিতরণের পাশাপাশি বনগ্রাম মৌজার মাঠ জরিপের কাজ চলছে। এসব কার্যক্রমে ওই অফিসে খোলামেলাভাবেই চলছে ঘুস বাণিজ্য। অফিসের ঝাড়ুদার, পিয়ন, পেশকার, সার্ভেয়ার, অফিস সহায়কসহ গঠিত চক্রের মাধ্যমে আদায় করছে মোটা অংকের ঘুসের টাকা।
সরেজমিন সেটেলমেন্ট অফিস ঘুরে দেখা গেছে, উপজেলা কলেজ রোড এলাকার একটি ভবনের ৩য় তলায় সেলেটমেন্ট অফিস অবস্থিত। অফিসের অফিস সহায়ক তুরকানুজ্জামান চেয়ার-টেবিলে বসে বনগ্রামে মৌজার মাঠ জরিপের কার্যক্রম করছেন। তিনি খতিয়ান খুলতে প্রকাশ্যে নিচ্ছেন ঘুসের টাকা। এছাড়া পর্চা দিতে নিচ্ছেন অতিরিক্ত টাকা, দিতে না চাইলে ভুক্তভোগীদের পোহাতে হয় নানা লাঞ্ছনা।
নামপ্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, বনগ্রাম মৌজার মাঠ জরিপের কাজ চলমান রয়েছে। খতিয়ান খুলতে সেটেলমেন্ট অফিসে গেলে সর্বনিম্ন ১ হাজার টাকা। কাগজপত্র নেই যেসব জমিতে অথবা ৩০-৪০ বছর আগে জমির মালিক ছিলেন, বিক্রির কারণে মালিক পরিবর্তন অথবা বর্তমানে মালিক নেই যেসব জমির খতিয়ান খুলতে ১০ হাজার থেকে ১ লাখ টাকাও নিচ্ছেন।
জমির কাগজপত্র সঠিক থাকার পরও মাঠ জরিপ শেষে প্রতিপক্ষরা হয়রানিমূলকভাবে আপত্তি তুলেছেন। সেসব জমির মালিকদের কাছ থেকে মোটা অংকের ঘুসের টাকা আদায় করছেন অফিস সহায়ক মো. তুরকানুজ্জামান। পর্চার নকল দেওয়ার নামে আদায় করছেন অতিরিক্ত নগদ টাকা। ওই অফিসে নগদ অর্থ গ্রহণের চিত্র দেখে মনে হয়, এ যেন কোনো সরকারি অফিস নয়, দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্য।
অফিস সহায়ক তুরকানুজ্জামান প্রকাশ্যে ঘুস নেওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করেন। পরে ভিডিওটি তাকে দেখালে তিনি বিষয়টি এড়িয়ে যান।
মহম্মদপুর অফিসের এসও নজরুল ইসলাম জানান, আমি গত সপ্তাহে ঢাকায় প্রশিক্ষণে এসেছি। অফিস সহায়ক তুরকানুজ্জামান অফিস বসে প্রকাশ্যে ঘুস নিচ্ছেন বিষয়টি এখনো জানি না। এ ব্যাপারে খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করব।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, বিষয়টি শুনেছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জোনাল কর্মকর্তা জেএসও মো. কামরুল আরিফ যুগান্তরকে বলেন, মহম্মদপুর অফিসে ঘুস, দুর্নীতি ও অনিয়ম কোনোভাবেই কাম্য নয়। মহম্মদপুর অফিসে অবৈধ ঘুস নেওয়ার সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মহানগর ও জেলা ছাত্রলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন “শেখ আলী আকবর ছিলেন একজন খাঁটি মুজিব আদর্শের সৈনিক, দলের দুর্দিনে সে রুপসা অঞ্চলে ছাত্রলীগকে সংগঠিত করেছে। রুপসা অঞ্চলে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিপদ আপদে পাশে দাঁড়িয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন শেখ আলী আকবর লোভ লালসার ঊর্ধ্বে উঠে প্রতিকুলতার মধ্য দিয়ে রাজনীতি করে গেছেন। ক্ষমতার মাঝে থেকে সে অন্যায় পথে যান নি বা আদর্শচ্যুত হন নি। ছাত্রজীবনে সে খেয়ে না খেয়ে সিটি কলেজে ছাত্রলীগ করেছে, সাধারণ ছাত্রদের সংগঠিত করে ছাত্রলীগের রাজনীতিতে নিয়ে এসেছে। তার মত কর্মীবান্ধব ছাত্রনেতা তৎকালীন সময়ে খুব কমই ছিলো। তিনি আরও বলেন তার দেখানো পথ ও ত্যাগ অনুসরণ করে বর্তমান সময়ের ছাত্রনেতাদের পথ চলা উচিত”। রুপসা উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, রুপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। মরহুম শেখ আলী আকবর এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মরহুম শেখ আলী আকবর কে নিয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অসিত বরণ বিশ^াস, শেখ মো: ফারুখ হাসান হিটলু, সফিকুর রহমান পলাশ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নেতা হাফেজ মো: শামিম, এস.এম আকিল উদ্দিন, এম.এ নাসিম। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার এর সভাপতিত্বে এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন এর পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মো: মারুফ হোসাইন, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, রফিকুল ইসলাম রফিক, ঝলক বিশ^াস, জহির আব্বাস, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, দিদারুল আলম, প্রণব চক্রবর্তী, মেহেদী হাসান, কামরুল ইসলাম অপু, মাহামুদুল হাসান সুজন, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, তায়েজুল ইসরাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, কাব্দুল কাদির সৈকত, হিরণ হাওলাদার, এম.এ হোসেন সবুজ, আশিকুর রহমান তানভীর, বায়েজিদ সিনা, চিশতি নাজমুল বাশার সম্রাট, বাঁধন হাওলাদার, শেখ রাসেল, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, হাফিজুর রহমান, রবিউল ইসলাম প্রিন্স, সৈকত দাশ, প্রিতম সাহা, শেখ সাইফ সাজিদ, পলাশ রায়, শেখ রিয়েল, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, মুুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, শোভন হাওলাদার, দাউদ রনি, রুবেল ইসলাম, ইমন শেখ, আবির হোসেন হৃদয়, জুয়েল সরদার, পিয়াল হাসান, চয়ন চৌধুরি, মুরাদ হাওলাদার, সাইফুল ইসলাম মিরাজ, রাহুল শাহারিয়ার, রিয়াদ খান প্রমুখ। স্মরণ সভা শেষে শেখ আলী আকবরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহেদ হুসাইন। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।










































