Home আঞ্চলিক কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি তুহিন, সাঃ সম্পাদক সুশান্ত

কোটচাঁদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি তুহিন, সাঃ সম্পাদক সুশান্ত

13

 

কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ কৃষক লীগ উপজেলা শাখার কমিটি অনুমোদন হয়েছে। সোমবার (২০শে জুন) সন্ধ্যায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতি এমপির নির্দেশে ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম কর্তৃক স্বাক্ষরিত করে উপজেলা কৃষক লীগের কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

নবনির্বাচিত উপজেলা কৃষক লীগের কমিটিতে আনোয়ার জাহিদ তুহিন সভাপতি, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন মুকুল, সহ সভাপতি দেবদাস ভট্টাচার্য, সহ সভাপতি শফিউর রহমান শফি ও সুশান্ত চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য গত (১১ই মে ) বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেন্দ্রীয় ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষনা বন্ধ রাখা হয়েছিল।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার জাহিদ তুহিন, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী সহ কমিটির সকল নেতৃবৃন্দদের হাতে কমিটি হস্তান্তর করা হয়।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা আঃলীগের সহ সভাপতি কায়দার রহমান, সাবেক বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খোকন,সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।